শুধু অপেক্ষা আর অপেক্ষা। ঝড় বৃষ্টি যখন শেষ হলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে।
পিঠের বোঝা পিঠে তুলে ব্যাটারি গাড়িটার সামনে এসে সে বুঝলো কাল থেকেই সে বেকার হয়ে পরবে; খারাপ একটা দাগ পরবে নতুন চাকুরীর রোজনামচায়।
স্টেশন এর বাইরে এসে এক কাপ চা হাতে নিয়ে ঘুম কাটাতে চুমুক দিয়ে নানান ভাবনার সাথে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। সজীব হলো কলেজের এক বন্ধুর হাত কাঁধে এসে পড়ায়। পিঠের বোঝাটার লজ্জা কাটিয়ে উঠে বন্ধুর হাত থেকে সে সিগারেট নিয়ে ধরালো।
মনে পরলো এই বন্ধুকে কলেজ জীবনে সে রক্তাক্ত করেছিলো কোনো এক দলীয় রাজনীতির সাথে একাত্ম থেকে। এরপর যুগ চলে গেছে নিয়ম মেনে।
মুহূর্তেই মনে পরলো সে দিনের সেই রক্তাক্ত বন্ধুর নাম। সিগারেট এর ধোঁয়া আর বন্ধুত্ব সেই সেদিন প্রথমবার এক সাথে জ্বলে উঠলো।
রজত বললো তুই সুফল না?
সুফল উত্তর দিলো না।
আবার জিজ্ঞেস করলো রজত।
উত্তর পেলো না।
একটু উদভ্রান্ত হয়ে পরলো সে। ধৈর্য্য যেনো আর বাঁধ মানছে না।
দু টান দেওয়া সিগারেট টা পায়ে মারিয়ে রজত চড়ে বসলো তার দু চাকার উপর।
সুফল হাত টেনে ধরলো, বললো কোথায় চললি?
একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করলো রজত। ততক্ষণে সুফল ডায়মন্ডের শেষ ট্রেনে উঠে পরার সময় হয়েছে।
জীবন চলমান। সেখানে যেমন সংকট আসে তেমন সুস্থিত সময় আসে বেঁচে ওঠার নিয়ম মেনে। সেই নিয়ম আজকে খুব সামনে থেকে চিনতে পারলো দুই বন্ধু।
ট্রেনের সময় এক বড় বালাই। সুফল আর একটা সিগারেট রজতের হাতে দিয়ে শেষ ট্রেনে উঠে বসলো।
এর পরে আষাঢ়, শ্রাবণ বর্ষাতি চাপিয়ে চলেছে বেঁচে থাকার জন্যে পিঠে বোঝা নিয়ে এই পথ ধরে দৌড়ানো। শরীর সব সময় ক্লান্ত হয়েছে এমন নয়, অথচ এই স্টেশনের প্লাটফর্ম রজতকে বসিয়ে রেখেছে। বড় সুন্দর এই আকর্ষণ। এই বন্ধুত্ব আসলে কোনো এক বৈপরীত্যের সাথে সময়ের সাথে এক জীবনকে নতুন ভাবে ফিরে পাওয়া।
হায়রে এভাবেই শেষ হলো আশ্বিন। শারদোৎসব এসেছে। ঢাকের বোল শুনতে পাচ্ছে রজত ওই প্লাটফর্মে বসে। নানান রঙের পোশাকে সবাই চলেছে ঠাকুর দেখতে। সন্ধ্যা আর মধ্য রাতের মধ্যে কোনো ফারাক নেই এই রেলের প্লাটফর্মে। শুধু নতুন একটা ফারাক গড়ে দিয়ে গেছে সুফল। জ্যৈষ্ঠের পর তার সাথে রজতের আর দেখা হয় নি।
সেদিন প্লাটফর্মে বসে একান্ত আপন মনে রজত সুফল কে একটা চিঠি লিখলো নিজের ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে। একটা সুন্দর কাঁচের শিশিতে চিঠিটা সে রেখে এলো ডায়মন্ড হারবার যাওয়ার শেষ ট্রেনে।
চিঠিটা পৌঁছে ছিলো। ভাই ফোঁটার দিন সকালে রজতের ফোনটা বেজে উঠলো। অজানা নাম্বার সত্বেও ফোনটা ধরলো রজতের গৃহিনী। সে বললো দূর্গা পূজার বিসর্জনের পর থেকে রজত আর ঘরে ফেরেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন