সোমবার, ১২ মে, ২০২৫

মূর্খের ভুল বুঝতে একটু সময় লাগে বৈকি!

শব্দকল্পদ্রূম। ভাষণ চলছে শাসন এর স্বার্থে। সুশাসন আর দুঃশাসন শুধু শব্দ শুনে বুঝতে হবে এমন একটা সময় এসেছে। গৃহস্থ এই গুহ্য বিষয় হাতে হাঁড়ি পায়ে লন্ঠন নিয়ে খুঁজে বেড়াচ্ছে তবে নাগাল পাচ্ছে না। অবগুণ্ঠন খুলতে চায় না এই দেশমাতৃকা। ভন্ড সাধু যেমন মা সীতাকে উড়ুক্কু রথে চড়িয়ে নিজের কাছে নিয়ে গিয়েছিল ঠিক তেমন প্রক্রিয়া চলছে কিন্তু বলবে কে?
কাঁধে হাত রেখে তাহের বললো আমি বলবো। কনক বললো আমিও বলবো, হেতেন হাজং বললো আমিও আছি। 
খেজুর নাখাম বললো হইতেই পারে অসংখ্য ভুল, এইর মধ্যে ঠিকঠাক কিছু ঠাহর করা যায়। 
এসব কথপোকথনের শেষে আকাশ কথা বললো। আকাশ কালো হয়ে উঠলো, উঠলো ঝড়। এর পর কথা বললো ভূমি, বললো মিথ্যা ব্যাভিচার কে একটু নাড়িয়ে দেই?
নপুংসক এর দল এর আকুতি তখন দেখে কে? একবার পা একবার হাত শেষে এক ঢোক জল গিলে তার আত্মার সংশোধনে ব্যাস্ত হয়ে পরলো। মূর্খের ভুল বুঝতে একটু সময় লাগে বৈকি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন