বুধবার, ৮ জুলাই, ২০২৬

বড় ক্লান্ত লাগছে

এক আঙুল আর দু আঙুল দেখানোর ইতিহাস মনে আছে?
সদ্য পাকা কাঁঠালটার উপরে ভনভন করছে মাছি। এই গন্ধ তার কাছে সুগন্ধ। এই সুগন্ধ তার মৃত্যুর হাতছানি এটাও সে জানে।
তবুও কেন যে?
মাছি গু এর গন্ধ, পচা মৃতদেহের গন্ধ আর পাকা আম- কাঁঠালের গন্ধকে আলাদা করতে পারে না।
কুকুরও পারে না।
মধুমাস এলে তারা স্বজাতির সাথে কামড়া-কামড়ি করে।
গরু, ছাগল, গাধা কোন ছাড়।
খচ্চরেও বোঝে না এ সব।
না ভাই পিপীলিকা এই সব বুঝতে পারে।
পিছনে পিছনে লাইন দিয়ে, ডিম মুখে নিয়ে এগিয়ে চলে।
অথচ মানুষ এসব পারে না।
মানুষ উন্নত জীবনের সাথে যত এগিয়ে যাচ্ছে ততই হিংস্র হয়ে উঠছে।
কেনো এমন হচ্ছে এই উন্নত স্তন্যপের?
আচ্ছা ভোগ কাকে বলে? বিলাস কি?
আচ্ছা অর্থ কাকে বলে? অনর্থ বিষয়টা কি?
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে।
সেই সন্ধ্যাটা কি ধর্ম?
সূর্য ডুবলে সন্ধ্যা তো আসবেই।
এই ধর্মবিশ্বাস বহুমাত্রিক।
একজন বলবেন আকাশে চাঁদ আছে।
শিক্ষিত (?) মানুষেরা বলবে ছায়াপথের কথা।
ছায়াপথের শেষে আরো অনেক কিছুই আছে।
সেটা কায়া আর মায়া বিষয়ক।
আসল কথা হল আমাদের সমাজটা ঠিক বৈদুর্য্য রহস্যের মতন।
আচ্ছা একটুখানি ভেবে বলুন, আমাদেরকে মানুষ কে বলেছে?
আমরাই বলেছি।
অর্থাৎ এখানে ভগবান বা ওই অন্য গ্রহের কোনো মানুষ আসে নি।
আমিই উৎকৃষ্ট এ কথা আমিই বলেছি।
একটু অদ্ভুত শুনতে লাগছে কি?
লাগবে লাগবে।
ঘোড়ার পিঠে চড়া, স্পিড বাড়িয়ে এগিয়ে চলাটা কেমন?
পাখির সাথে উড়তে হবে এই বিষয়টা কেমন?
সাপের মত বিষ দাঁত ফোঁটাতে হবে এটাই বা কেমন?
মাছ, মাংস, ডিম, দুধ সবটাই মেরে খাওয়া অথবা কেড়ে খাওয়া।
তারপরও একটা শব্দ লিখতেই হয়।
এই সমাজ পুরুষতান্ত্রিক।
অন্য কিছু হলে কি হতো।
যদি ক্লীব বা হিজরা তান্ত্রিক হতো, ঠিক কেঁচো আর জোঁকের মতন?
এটাই আধুনিক সভ্যতা।
বড় ক্লান্ত লাগছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন