এতসব কর্মময় জীবনের শেষ অধ্যায়ে এসে তার মুখেই শুনলাম, আজকাল তার খুব নাচতে ইচ্ছে করে।
তার প্রাক্তন ছাত্র, অত্যন্ত কৃতী ছাত্র তাকে বললে স্যার এই বয়েসে নাচ?
ইন্দ্রনাথ বাবু তাকে কান ধরে পাকিয়ে দিয়ে বললেন, ভুলে গেছিস শেখার কোন বয়স হয় না।
শুধু ইচ্ছা আর ইচ্ছা।
ওই ছাত্রের নাম নিয়ে কিছু বলা দরকার।
নাম বংশীবদন এবং স্কুলে কঞ্চির যোগান দেওয়া ছিলো তার কাজ।
একটা কঞ্চি তার পিঠেও ভেঙে ছিলেন স্কুলের ইংরেজির শিক্ষক।
এরপরে বংশী একেবারেই ইংরেজ হয়েছে।
গড়গড় করে বলা ও লেখা সে লিখেছে।
তার আর এক ছাত্র। নাম ইন্দ্রজিৎ।
একটা ইন্দ্রীয় তার কখনোই জেগে ওঠে নি।
সেটা হলো ক্লাস রুমে বেধরক কঞ্চির আঘাত।
তার ত্বক গন্ডার কেও লজ্জা দেবে।
ইন্দ্রনাথ বাবু তাকে বলতেন অদূর ভবিষ্যতে তুই পেশাগত ভাবে চোর হতে পারিস।
এখানেই নাথ আর জিৎ এর লড়াইয়ের শুরু।
শেষে দুই ইন্দ্র হয়ে পরে পরস্পরের পরিপূরক।
এই সব কারনেই এই শেষ বয়সে এসে ইন্দ্রনাথ নতুন ভাবে নাচতে চান।সে নাচ ছৌ হতে পারে, হতে পারে ভাঙড়া, হতে পারে ঢাকের তালে ধুনুচি নিয়ে ধোঁয়া ওড়ানোর নাচ।
এই এবছর তিনি প্রথম নাচলেন।
' নাচছে মাথা নাচছে কোমর নাচছে হাত আর পা।
চার পায়েদের নাচের সাথে নাচছে সারা গা।'
সত্যিই তাই। গোটা গাঁ নেচেছে সেদিন।
নাচ শেখার পরে এটাই সেই অমৃতের পথে নাচতে নাচতে প্রস্থান।
রাস্তায় তখন কে নেই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন