শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মারি অরি পারি যে কৌশলে

না রোডেশিয়ান নয়। বাকল লাগানো আছে গলায়। চেইন টা একজন মহিলার হাতে। এই মহিলা ঠিক স্বাভাবিক মহিলা নয়। অনেক রোডেশিয়ান আছে যাদের চেইনটা তার হাতের মুঠোয়। হঠাৎ করে হাত থেকে সেই চেইন টা ছেড়ে গেছে। বেঁধে রাখা কুকুর শুকছে ধূলো। অতঃপর শুরু হলো কুকুরের দল বাঁধা। এলাকা ভিত্তিক এই জোট এখন শ্বদাঁত দেখাচ্ছে।
প্রভু ভক্তির একটা সীমা থাকে। এই কদিন আগেও যিনি ভাবতেন সীমার মাঝে অসীম, তিনি এখন আতঙ্কে ভুগছেন। কুকুরের কামড়ে পাছে জলাতঙ্ক হয়!!
মনসামঙ্গল কাব্যে চ্যাং মুরি কানি নামের একটা চরিত্র ছিলো। ওটা আসলে মা মনসা দেবী হওয়ার পূর্বরূপ।
চাঁদ সদাগর তার বাঁ হাত দিয়ে একটা ফুল দিয়েছিলেন। এর পর থেকেই তিনি পূজিতা এই ধরায়।
এর পরেই তার দোর্দণ্ড প্রতাপ। কখনো গাধাকে বেঁধে রাখে, কখনো ছাগল কে, শেষে কুকুর।
কুকুর যমের বাহন বলে কথা। ফলতঃ স্বয়ং যমরাজ বাঁধ সাধলেন।
অন্যদিকে আছেন আরো দুজন। এক মা শীতলা আর একজন অগ্নি দেবতা।
গরম আর ঠান্ডার দেব দেবী সাথে আছেন যমরাজ।
এটাই আসলে মা মনসার পূর্বরূপ এর পরে দেবী হওয়ার  আস্ফালন।
বস্তুত আমি যাই লিখি সত্য মিথ্যা এটা দেখার দায়িত্ব ধার্মিক মানুষের। আমি একজন অ্যাথিস্ট লেখক।
ধর্মীয় উপাখ্যান বিস্তর পড়েছি। তত্ত্ব বা তথ্য সবটাই পেয়েছি ওই সব লেখা থেকে।
সেই অনুযায়ী ধার্মিক পরিসরে একটু লিখতে ইচ্ছা হয়েছে।
সত্যি বলছি যদি ওই চেইনটা কারোর কোমরে বেঁধে রাস্তায় ঘোরানো হয় আমি না বলবো না।
তারা যেমন ছিলো এরাও ঠিক তেমন।
মারি অরি পারি যে কৌশলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন