একটা নয় এর পিছনে শত সহস্র কারণ আছে।
প্রথম কারণ অবশ্যই নামের পাশে মানুষ লেখা নিয়ে।
কাঞ্চন বলছিল সে চায়ই না তার নামের পাশে মানুষ শব্দটা থাকুক।
সে কাঞ্চন। তাকে প্রয়োজন সকলের।
এদিকে আবার জুটেছে কামিনী।
তিনিও মানুষ শব্দটা পছন্দ করেন না। তার নামটাই কাফি, মানুষ দূর অস্ত। সমস্ত প্রাণীকুলের কাছে তার নামটাই এক ও অদ্বিতীয়।
এখানে পরাগও কম যায় না। একটা পিঁপড়ে, একটা প্রজাপতি, একটা মৌমাছির পায়ের ছোঁয়াতেই সে প্রাণ সঞ্চার করতে পারে।
একটা কুকুরকে প্রশ্ন করেছে কাঞ্চন, তুই কি মানুষ হতে চাস?
কুকুরটা লেজ নাড়লো না, গা ঝাড়লো না। একটা হাড়ের টুকরোতেই সে খুশি এই টুকু বলার পরে সে বললো ওই নির্লজ্জ শ্রেনীর প্রাণীকে স্বর্গের সিঁড়ি দেখিয়ে আমি বড় ভুল করেছি। তোমরা দেখতে পাও না এই অপরাধে আমার লেজ আজীবন ধরে বাঁকা?
একটা বানর কে একই প্রশ্ন করায়, সে ভেঙিয়ে দিল। বললো ওই মুখপোড়া প্রাণীর তুলনায় আমি অনেক বেশী সুন্দর।
একটা গাধা এই সব কথা শুনে ছিলো। হঠাৎ তার হাসি পেয়ে গেলো। কেউ এর পরে আর বলবে গাধার বুদ্ধি?
শেষ পর্যায়ে এসে পরলো একটা গিরগিটি। শত প্রশ্নের শত উত্তর দিতে সে প্রস্তুত। কেউ তাকে লাল কমল বললে সে লাল, কেউ নীল কমল বললে সে নীল।
সেদিনের শেষ কথা সে'ই বলেছিল।
বলেছিল পারবে পারবে আমার মতন মানুষ হতে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন