মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

On the Merry-Go-Round

কোলকাতার ওয়েলিংটন স্কোয়ারে পুজোর পর শীতের সন্ধ্যায় বসেছে একটা বিতর্ক সভা। বিতর্কের বিষয় প্রেম। শুধু প্রেম বলে কিছু লিখলে হবে না। গোটা প্রেমের জগৎটাকে এক লাইনে লিখে দেওয়া হয়েছে বিতর্কের বিষয়।
' প্রেম, অবৈধ প্রেম, নৈসর্গিক প্রেম এবং প্লেটোনিক প্রেম। '
পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতে এসেছেন রম্ভা, অস্থি, প্রজ্ঞা, বিতস্তা, কামিনী, কাঞ্চন, প্রদ্যুম্ন এবং কবিতা।
সভাস্থল টলোমলো অনেকটা দোলাচলে মহাপ্রভুর এগিয়ে চলার মতন। 
একজন বলছে আরে ভাই শুধু প্রেম বললেই তো হতো, প্রেমের আবার শ্রেণী বিভাগ?
একজন বলছে শুধু কানুপ্রেম আর মনুপ্রেম বললেই তো মিটে যায়।
একজন বললো অবৈধ প্রেম একটু অন্য মাত্রার।
একটা জেন-জি বললো প্লেটোনিক লাভ ইজ দ্য বেষ্ট।
সভাস্থল পরিপূর্ণ, একদম পিন ড্রপ সাইলেন্স।
আওয়াজ বলতে শুধু পপকর্ন, ভাজা বাদাম আর ছোলার সামান্য আছোলা শব্দ।
সিরিয়াল অনুযায়ী রম্ভা প্রথম বক্তা।
পোডিয়াম এর সামনে চিরস্থায়ী ভাবে দাঁড়িয়ে বক্তব্য রাখতে তার অত্যন্ত আপত্তি। একটা ম্যাগনেটিক মাউথ পিস তার হাতে দিয়ে শুরু হলো সান্ধ্য কালিন প্রেমের ব্যাখ্যা।
এখানে রম্ভা সম্বন্ধে একটু বলা প্রয়োজন। রবিঠাকুরের দৃষ্টিতে তিনি অনেকটাই কৃষ্ণকলির মতন।
শুরুতেই সে বললো না প্রেম বিষয়টা পুরুষ মানুষের জীবনে কখনোই আসে না। যদিও বা আসে সেটা একখানে থাকে না। পুরুষের চোখে যে তৃষ্না সেটা কোন মেয়েটা চোকাবে? এখানেই সেই অবৈধের সৃষ্টি। সেখানে হয়তো আমি নেই, আছে অন্য অনেকেই।
এর পর নৈসর্গিক বিষয়টা নিয়ে সে বলেছে ' প্রেম একবার এসেছিল নিরবে ...। '
এলেন অস্থি।
তিনি শুরু করলেন এভাবে।
বললেন ' প্রেমের লাগিয়া বসতি পাতিনু অনলে পুরিয়া গেলো।'
তিনি সোনালী ডানার প্রেমে উন্মত্ত। তিনি বৈধ অবৈধের পার্থক্য বুঝতে চান না। তিনি ভালোবাসার রাজপ্রাসাদ কে নিশুতি রাতের কাছে বিলিয়ে দিতে চান না।
তিনি প্লেটোনিক ভালোবাসার মধ্যে একটা অপূর্ব মুখাবয়ব দেখতে পান।
তিনি বললেন প্রেম বড় বিষম বস্তু।
প্রজ্ঞা, বিতস্তা, কামিনী, কাঞ্চন, প্রদ্যুম্ন সবাই গতানুগতিক। কবিতা একটু আলাদা। সে যেমন নিজের প্রতি উদার অন্যের প্রতিও তেমন।
কবিতা অতীতের কাছে এখানে নিজেকে আজ উন্মুক্ত করলেন।
চলাফেরার পথে কে কার খেয়াল রাখে? বেসরকারি বাসে কন্ডাকটর এর ঠিক পিছনেই সেদিন সে বসেছিলো। ঝিমুনি চলছে বাসের চলাচলের সাথে।
উল্টো দিকের সিটটা ছেলেদের। সেখানে যে ছেলেটা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে, সেটা সে দেখেছে। 
ঝিমুনি কাটলো ওই ছেলেটার কথায়।
বললো কিরে নামবি না।
তখন শ্যামবাজার পার করে বাসটা ছুটছে দক্ষিনেশ্বরের দিকে।
ওই ছেলেটা বাস থেকে নেমে গেছে তার চোখের আড়ালে।
ঘোর ভাঙ্গার পর সে বুঝতে পারলো প্রেম।
এখানেই তার বক্তব্য শেষ।
হাততালি দেয় নি বসে থাকা অডিয়েন্স।
যখন প্রাইজ দিতে নাম তার নামটা ডাকা হলো, তখন কবিতা চড়ে বসেছে বাসের সেই সিটটায় যে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল কোনো একজন সেই কোন সুদূরের একটা দিনে।
শুধু সেদিন তার চোখে পরেছে একটি ছেলে। ছেলেটা একটা ম্যান্ডারিন কাঁধে ঝুলিয়ে চোখ বুজে গান গেয়ে চলেছে।
গানের কথাগুলো অতি পুড়ানো। 
মাফলারে ডাকা দুটো কান। এক রাশ দাড়িতে দুটো গাল ঢাকা।
তবুও কন্ঠস্বর কেমন যেন একটা অতীতের পরিচয় বয়ে আনছে।
গানটার কলি ছিলো " On the Merry-Go-Round."
কবিতা সেখানে আর দাঁড়ায়নি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন