" সাতকোটি সন্তানেরে হে মুগ্ধ জননী,
রেখেছো বাঙালি করে মানুষ করো নি।"
হায় রে মাতা, ধন্য আমি জন্মেছি মা তোমার কোলে। তুমি আমার মা আমি তোমার মেয়ে অথবা মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে।
মা এখন মৌনি। তিনি এই এগারো কোটির পশ্চিম বাংলায় বড় একা। অশ্রুজল তাঁর শুকনো হয়েছে। চোখের আড়ালে আর দাঁড়িয়ে থাকা আজ অসম্ভব। সন্তানের জন্যে কোনো শুভকামনাই তার আর ইচ্ছে করে না পরম ব্রহ্মের কাছে বলতে। শুধুই মনে হয় আয় তোরে দিয়ে আসি সাগরের জলে।
সন্তানের প্রতি আর তার কোনো মোহ নেই। শুধু একটুকু আকুতি আছে। সেটা মাইকেল মধুসূদনের শেষ বার্তা।
" হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন;
তা সবে, অবোধ আমি অবহেলা করি,
পর-ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ"
হায়রে! এদেশের এই বাংলার এই অবনমন?
আশাতীত ভাবে যাকে বিশ্বাস করেছিলো বাংলার মানুষ, তাদের এই বঙ্গধর্ষন, বঙ্গমাতা মানতে পারেন না। শুধু অশ্রুপাত করেন। মাতা, ভগিনী, গৃহবঁধূ সকলেই তো ওই মায়েরই রূপ।
বাংলায় এই ব্যাভিচার তাদের এই প্রথম দেখা। একে একে তারা চক্ষুদান করে অন্ধের চোখে দৃষ্টি ফেরালেন।
অন্ধকারের যাত্রী আলোর দৃষ্টি পেলো মা-বোন-বঁধূর আশীর্বাদে।
শুরু হল অন্য সব চোখ খুলে চলা অন্ধদের চিহ্নিতকরণ প্রক্রিয়া।
রবিঠাকুর বললেন আমি একথা লিখে রেখে গেছি। এ বড় কঠিন সত্য যা তিনি লিখে রেখে গেছেন।
" অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ-- "
এই সব কথাগুলোই আমাদের অমৃতের সন্তান বানিয়েছেন। আর আজ?
যে আমার এই জাতিসত্ত্বাকে নষ্ট করেছে তাকে ক্ষমা নয়। এই উচ্ছিষ্ট মানুষ যেন না থাকে এই বাংলায়।
বড়ো ঘৃণা।
না থাক। আর লিখবো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন