লঙ্কায় অতন্দ্র প্রহরীর চোখ এড়িয়ে যে ভদ্রলোক সেদিন অশোক বনে পৌঁছে আড় চোখে তিন্নিকে দেখে দেদার আনন্দে গাছের ডালপালা ভেঙে ফল সংগ্রহ করে, ভরপেট ফলাহারের শেষে নাক ডাকিয়ে নিদ্রা গেলেন তিনিই আজ পরম পূজ্য।
মানি মানুষের নামের পাশে একটা সুন্দর বাংলা প্রত্যয় যুক্ত হয়। যেমন ধরুন আপনার ছেলের নামের শুরুতে শ্রীমান, বুদ্ধি থাকলে বুদ্ধিমান, চলে বেড়ালে চলমান, শেষের আগে যারা শেষ হতে চলেছেন তারা ম্রিয়মান, সবশেষে যা কিছু পরে থাকে ক্রমবর্ধমান, হনুমান ইত্যাদি প্রভৃতি।
না এই শিক্ষকতায় আমি নেই। আমি মূর্খ মানুষ মনের মাধুরীতে মানবতা, মনুষ্যত্ব, মেধা নিয়ে এগুতে চাই না। ছাত্রের হাতে চড়-থাপ্পর খেতে ইচ্ছে হয় না।
থাক এসব ব্যাপার। আমি বরং একটু প্রেম পরিণয় ইত্যাদি বিষয়ক কিছু লিখি।
সেখানেও সমস্যা। যদি লিখি ' কে প্রথম ....." অথবা 'এই পথ…' সবাই আঙুল তুলে বলবে ব্যাকডেটেড। আমার এখন এরকম একটা রূপ মনে হয় সর্বশ্রেষ্ঠ। ' ' 'ছিলো রুমাল....' ।
সেই লেজটা মনে পরে? বাড়ছে তো বাড়ছেই। কি আনন্দ। লেজের আগায় জ্বলছে আগুন আর সেই আগুন নিয়ে সর্বত্র বিচরণ। সবশেষে সোনার লঙ্কাপুরী পুড়ে ছাড়খার প্রযত্নে হনুমান।
তাঁর বংশরক্ষার দরকার পরেনি। আমাদের পরেছে। তার নাম নিয়ে এই আমাদের মতন বশংবদ চালিয়ে যাচ্ছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে।
আসলে আমরা বাঁদরের বংশধর। হনুমান অন্য প্রজাতির। ধর্মতলায় মনুমেন্টের নিচে দড়ির উপর দিয়ে হেঁটে চলা ব্যাক্তিত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন