পূজোপ্রাক্কালে অফিসে থাকাকালীন সময়ের দু-একটা রসিকতার কথা আজ মনে পরলো। আধুনিক কালে মা দুগ্গার কাউন্টডাউন শুরু হয় খোঁটা/খুঁটি পূজোর পর থেকে। ছেলে-মেয়ে, বাপ-ঠাকুর্দা, প্রপিতামহ-বৃদ্ধপ্রপিতামহ তৎসহ শালা-শালী, শাশুরি -শ্বশুর, তস্য পিতা মাতা প্রকারন্তরে গৃহপালিত গরু, ছাগল, কুকুর এছাড়াও কতিপয় কামকরণী-কামলা, ক্লার্ক-আমলা, প্রায় চোদ্দ পুরুষের দান সামগ্রীর ক্রয়ার্থে যার পর নেই উৎকোচ উপাদান সারাবছরের গ্রাফ এর নিরিখে তুঙ্গে পৌঁছত।
আমরা যারা পেশাদার তাদেরও আয় প্রায় প্রায় সমানুপাতে বাড়তো। যদিও এখন পূজা-পার্বণ বিষয়টা সারা বছর ধরে চলে এবং যথারীতি উৎকোচ আরে-বহরে একেবারেই নৈব্যাক্তিক বিষয় হয়ে বসেছে। তবু কি যেন একটা বিষয় বাদ পরে গেছে। যেমন উড়িয়া কলিগকে আমরা বলতাম, ' কাকটা এই মাত্র উড়ে উড়ে মনুমেন্টের মাথায় গিয়ে বসলো'। আবার অফিসে পৌঁছনের সাথে সাথেই দেরীতে আসার কারনে বলতাম " দাদা পূজা অসিগেলা" দেরী করে এলে চলবে? রাগান্বিত হাসিমুখে চুপচাপ বসে পরত টেবিলে। কাজের ঘনঘটা চলতো সারাটা দিন বেশ রসে-বশে। এসব এখন নেই।
এবছর আবার মা আসছেন ঘোটকে, ফল ছত্রভঙ্গম। ফিরবেনও ঘোটকে অর্থাৎ সুনিপুণ নৈরাজ্যের এক হাতছানি। ছোনেলাল একটা পকেট দেওয়া জাঙ্গিয়া কিনেছে দেখে ফেলায় বিবাদ বাঁধলো।
নাড়ুদা বললো বুক পকেট, সাইড পকেট, পোঁদ পকেটেও টাকা আঁটছে না। তাই জাঙ্গিয়ার এখন পকেট থাকে। ছোনের রাগ আর ধরে না। সে বললো জাঙ্গিয়ায় নজর না দিয়ে ব্রেসিয়ার দেখো। ওখানে ডবল আনন্দ।
আমরা সেকালেও ছিলাম আর একালেও আছি। আমরা মানে সিনিয়ররা পরেছি মহা সংকটে।
আমার নষ্টালজিক চিন্তা মাথাকে ব্যস্ত করে তুললো। মনে করতে চেষ্টা করছিলাম কোথায় যেন এরকম একটা নষ্টালজিক লেখা পড়েছিলাম।
জোড়াসাঁকোর ঠাকুর সেদিন স্বপ্নে দেখা দিলেন। বললেন হে বৎস আমাকেও তুমি ভুলতে বসেছো?
স্বপ্ন ভঙ্গ হলো। আয়নার দিকে তাকালাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন