না আমি বুড়ো হতে চাই না। নাম দিয়েছেন যারা তাদের সাথেই থাকতে চাই ঠিক ছোটো বুড়োর মতন। একটা যৌথ পরিবার। শ্রাবণে মনসামঙ্গলের সুরলোলুপ কন্ঠস্বর, পাঠা বলি আরো কতো কি। ভাদ্রের শেষে দূর্গোৎসব। আশ্বিনের ঝড়ে সব কিছু লোপাট তার পরে বাড়িতে কালী পূজো। উড়ন তুবড়ির সাথে আছে বসন তুবড়ির ঘনঘটা।
না আমি বুড়ো হতে চাই না। কারণ এই পঞ্চাশ পার হয়ে বুঝলাম " যঃ পলায়তে সঃ জীবতে "।
কিন্তু পলায়ন এক বিভীষিকাময়। সেখানেও গরম তেল আছে। ব্যাথা বেদনা এক মূহুর্তে শেষ হয়ে যায়।
অর্থাৎ আমি এখন নঃ যযৌ নঃ তস্থৌ।
চোখ এসব বেদন মানে না। জল যেন আর শেষ হয় না এই চোখে।
থাক এসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন