কতিপয় অপাংক্তেয় মানুষ আপন লোলুপ বজ্রধ্বনি শোনালেন। গাড়ির চালক সমাজ চালক হইলে ইহা ব্যাতিত কি হইবে? ইহাকে অসি নয় মসিবিদ্ধ করিতে হইবে । তিনি আবার মহানাগরিক। ভাগ্যিস নেতাজি সুভাষচন্দ্র বসু আজ নাই। অন্যথায় তিনি তাঁহার মহানাগরিক উপাধি ত্যাগ করিতেন।
ইনি কোথা হইতে আসিলেন? যৎপরোনাস্তি ঐ খিদিরপুর ডক পার্শ্ববর্তী কোনো স্থান হইতে। শিক্ষা কতদূর? উইকিপিডিয়া বলিবে। ইহার আবার উইকিপিডিয়া?
উনি আমাদের সম্মান লঙ্ঘন করিয়াছেন। কাজেই উনাকে সম্মান করা বিদেহ নয়।
উনি ইঞ্জিনিয়ারদের একশত দিনের কর্মী স্বরূপে দেখেন। উনি মনে করেন ইহা উহার পৈত্রিক বিষয় আশয়।
এখানে ছিঃ বলিলেও কম বলা হয়।
বাণিজ্য বিভাগের "শেষ বেঞ্চার্সরা" ইহা ছাড়া আর কি হইবে?
লক্ষণরেখা জানানোই আজকের শেষ স্তবক।
মনে রাখবেন ইঞ্জিনিয়াররা স্তাবক নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন