ভেবেছিলাম গোলাপ ফুটবে। বৃষ্টি এলো। শীতের শেষে বসন্তে বৃষ্টি এলো। গোলাপবাগের গাছগুলো সব আকাশ দেখতে ব্যাস্ত হলো। চোখ তুলে বললো আমি না চোখ মেললে তূমি খুশি? বকুল বললো কেনো দিদি? রজনীগন্ধা বললো তুমি না থাকলে আমার কি হবে? গাঁদা বললো বেশ হয়েছে। জগৎ জুড়ে আমিই আছি। জবা বাঁধ সাধলো। রাগ করে হাত পা ছুড়লো। টগর কে বললো তুইও আর ফুটবি না। লাল দোপাটি বললো এই বর্ষায় আমি ফুটবো না।
পদ্ম কিছু বললো না। কাঁটাগুলো তীক্ষ্ণ হলো। গোলাপি রং ছেড়ে সে শ্বেত পদ্ম হলো। সাপের দল পদ্মের সাথে সম্পর্ক ছিন্ন করলো।
এ সবের পর পদ্মের হাসি দেখে কে? দেখলেন মা দূর্গা। বললেন আমি যাবো না পৃথিবীতে। ওই খাল, বিল, নদী, নালায় পঁচে মর তুই।
পদ্মকলি নয়ন তখন দৃষ্টি হারালো। শুধু কথা গুলো জ্যান্ত হয়ে উঠলো রবিঠাকুরের।
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়।
তবে, কেতকী কিছু বলেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন