রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বস্তুত পাগলের কথা পাগলেই বোঝে

ইলেকশন অভূতপূর্ব একটা অশীতিপর অর্বাচীন অবোধ রাজনৈতিক অকাট দের সংঘবদ্ধ সহাবস্থান। আজকাল আমার মনে হয় so go বাংলা শব্দটা এদের জন্য যথেষ্ট নয়। লজ্জাহীন, বেহায়া, গাধা, ছাগল, আবাল কোনো শব্দই এই মানুষের নামে পাশে থাকা উচিৎ নয়।
ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে রাস্কেল।
না এটাও নয়।
কি ভাষায় গালি দেওয়া যায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছিলাম।
একটু পাঁঠার মাংস সেদিন পেটে পরেছিল।
ওই কাটা পাঁঠাটা পেটের ভেতরে গোস্তা গুস্তি করে একটা স্বপ্ন দেখালো। বললো এদের বাপের বেজন্মা বলুন।
পাঁঠার বুদ্ধি নিয়ে চললে হবে?
ঘুম ভাঙতেই বুঝলাম পেটটা ফুলে ফাঁপ।
অর্থাৎ হজমে ব্যাঘাত ঘটেছে।
ফলে এই সব আজে বাজে কথায় মন মেতেছে।
বায়ু ত্যাগ করতে গিয়ে পায়ুপথ ঘর্মাক্ত হয়ে পরলো।
এরপর আর সে বাতকর্মে সক্রিয় হয় নি, পাছে প্যান্ট ভিজে যায়।
নতুন সমাজ পরিবর্তনের প্রক্রিয়া ঠিক এই রকম।
শারীরবৃত্তীয় কান্ডে আধুনিক রাজনীতি লঙ্কা কান্ডের কাছে নস্য।
এই একটু মদ, একটু মাংস, একটু মহিলা, একটু মানি, একটু মার্ডার, একটু ধর্ষণ, একটু অবৈধ সম্পর্ক।
এই কদিন আগে কিষ্কিন্ধা নরেশ এসেছিলেন।
তিনি বললেন আধুনিক যুগের হনুমান আমার চোখে জল এনেছে।
বালি মরে গেছে। গুহ্যদ্বারে তীর মেরেছে বিনা কারণে।
কে মেরেছে এই তীর?
অতীতে বলা হত বাতকর্ম অধুনা এর নাম হয়েছে পাদ।
গুছিয়ে পেদে নিয়ে পদা বললো অসংখ্য মূর্খের প্রয়োজনে একটা আকাট খুঁজে পেয়েছেন বাল্মীকি।
একদিকে বাল অন্যদিকে মিকি মাউস।
আধুনিক জীবন বৃত্তান্তে এই বিষয়টা প্রণিধানযোগ্য।
গ্যাস বেলুন পিছনে লটকে দিয়ে মানুষকে উড়তে বলেছে এই আধুনিক যুগের অশিক্ষিত সম্প্রদায়ের লম্পট।
সারবত্তা বুঝতে পেরেছে দরিদ্র মানুষ, মূর্খ মানুষ।
শিক্ষিত হোক বা মূর্খ হোক, মানুষ যেমন মানুষ, পাগল তেমন পাগল।
এবার একটা পাগলের গল্প লিখবো।
আস্তাকুঁড়ে থাকা মানুষের সাথে একাত্ম হয়ে ফুটপাতে রাত কাটায় একটা পাগল। এই পাগল ফুটপাতের বাসিন্দাদের খুব প্রিয়।
মাথার চুল যেমন জট পাকানো,হাতের লাঠিটাও লাল।
শরীরের প্রতিদিনের তেল ওই লাঠিটা গায়ে মাখে।
ফুটপাতে শুয়ে থাকা যুবতীর পেটে কি ভাবে বাচ্চা আসে সে জানে।
অনেক কিছু সে দেখেছে কিন্তু ওই মানসিক ভাবে অবসাদগ্রস্ত যুবতী যেদিন প্রেগনেন্ট হলো সে আর স্থির থাকতে পারে নি।
সে বলেছে পাগলীর গর্ভে যে সন্তান জন্মাবে সে ভোটাধিকার পাবে কি? পাগলের প্রলাপ কে শুনবে?
বস্তুত পাগলের কথা পাগলেই বোঝে।




শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শূন্য

অভয় দিচ্ছি, শুনছ না যে, ধরব নাকি ঠ্যাং দুটো? 

পা নয় এখন কান দুটো নিয়ে মানুষ ভাবছে। থাকবে তো এই কান কানের কাছে। থাকবে তো এই মাথা মাথাতে? সর্বশিক্ষা একটা সামাজিক প্রকল্পকে মাটিতে মিশিয়ে দিয়ে নতুন একটা প্রকল্প এসেছে সমাজব্যবস্থায়।

শিক্ষা চুলোয় যাক, সয়াবিন আর ভাত পরুক পাতে। দোল দূর্গোৎসব দেখে এক পিস অনিশিক্ত ভ্রূণ অথবা ওই ভ্রূণ শেষে পরে থাকা বুড়ো দেহটার একটা টুকরো।

যোগ বিয়োগ বিষয় শেখাটা গোল্লায় গেছে কারন দোয়াত আছে, কালি নাই। কালি না থাকলেও কালী আসেন, দুগ্গা আসেন, কার্তিক, গণেশ, বিশ্বকর্মা কেউ বাদ যায় না। অধুনা আবার হনুমান জুটেছে।

সরস্বতীও না আসা নন। খিচুড়ি, ফুলকপির তরকারী বড় দরকারি। শেষ পাতে একটু ওই টমেটোর চাটনী। এটাই বিদ্যা শিক্ষার মহতি পরিবেশ।

এরপর?

আছে আছে অনেক কিছু আছে ঈশ্বরের দয়ায়। যেমন, সঙ্গীতের সুরে 'বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামা পাপমোচনের অশ্রু মোচন। আছে মৃত দূর্গার শরীর প্রদর্শন, আছে শান্তিনিকেতনে যা আজ পরিত্যাজ্য সেই পৌষ মেলা এই বিদর্ভ নগরে। আছে কংক্রিটের জঙ্গল সমস্ত তীর্থক্ষেত্রে, আছে স্কাই ওয়াক, পরিত্যক্ত জেলখানার মধ্যে স্বাধীনতা সংগ্রামের কৃতি মহা জীবনের প্রদর্শন, আছে কোলকাতার কেন্দ্র বিন্দু অথবা খাল ও গঙ্গার পারে পরিস্রুত দেহব্যবসা। আর আছে মোবাইল ফোন নির্ধনের ধন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, অনর্থ, বিজ্ঞান, অবিজ্ঞান, অপবিজ্ঞান, যৌনতা, যোগ, ডিজিটাল দুনিয়া, ইতিহাস, বিকৃত ইতিহাস, ওষুধ-বিষুধ, বলদামো, বদলানো, বেল্লিক ইত্যাদি সহ কি নেই সেখানে।

কি নেই সেখানে?

সেখানে ' হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা' নেই দীপক রাগের অগ্নিস্ফুলিঙ্গ। নেই শাঁওলির নাথবতি অনাথ বধ, নেই উৎপলের আজকে শাজাহান। নেই ট্রাম আছে ট্রাম্প।

হায়রে, অমরাবতীর মর্ত্য প্রতিমা। বেশ আছো এই সবের সাথে। তেত্রিশ কোটির সাথে ঠিক যেমন ছিলেন, দেড়শ কোটির সাথে তিনি একদম সমমেলে বাজছেন।

এ দেশে শত সহস্র ধর্মগুরু আছেন, অন্য দেশে পোপের পরে পোপ আছেন, আছেই ঈদের চাঁদ দেখতে পাওয়া মৌলভি। 

সেই কথাটা বড় সুন্দর। 'বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও।' 

কত উঁই বাড়লে একটা উঁই এর ঢিপি তৈরী হয়? ইতিহাসের সমস্ত সম্পদ দীর্ণ বিদীর্ণ করতে কত উঁই প্রয়োজন? 

হিসাব কষছে এই আধুনিক সভ্যতা। সে দেখেছে উল্লম্ব সভ্যতার বিকাশ। দেখেছে নিজের বর্বর চেহারা। বুঝেছে শিক্ষা তার শত্রু। আসলে এই নির্বোধের দল যেটা বুঝতে পারেনি সেটা তার নিজের শিক্ষাগত যোগ্যতা। AI এই সব নিয়ে আলোকপাত করে না। কারণ সে ওই বর্বরদের গর্ভে জন্মেছে। 

সমাজ ব্যবস্থা একটু ব্যাতিক্রমী। স্টমাক জীবনের প্রধান প্রতিপাদ্য।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু তার নিজের। সেখানেই সৃষ্টি, সেখানেই ধ্বংস। 






মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

হে মধুসূদন!

আবাল শব্দের অর্থ কি?
শব্দটা খুব অর্থবহ। 
নির্মলেন্দু চৌধুরী একটা বাহ্যিক উপমা দিয়েছিলেন তার গানে।
লিরিক্স টা ছিলো,
দুধেল গরু কিনেছিলেন,
বাড়িতে এনে তিনি দেখলেন এঁড়ে।
সঙ্গীতের সাথে সমমেলে তিনি সুর ও মূর্ছনা দিয়ে বললেন আবাল।
মানুষ বুঝেছে এই শব্দ, এই সুর, এই সুন্দর পল্লী গান।
একটা প্রবাদ আছে এই বাংলায়।
' শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।'
এটা রাজ রাজার কথা।
আরো কিছু তিনি বলেছেন।
কি বলেছেন?
গন্ড মূর্খ যায় কাছা দুলাইয়া।
এটা সেকালের ব্যাপার। একটু একাল দেখতে হয়।
এটা ধূর্ত শিয়ালের সময় সঙ্গে আছে কুকুর।
কুকুর যমের বাহন। সে তার খাতার দিকে তাকায় আর মুচকি হাসে।
নক্ষত্রের যুদ্ধে সে ছিলো না।
সে শুধু নক্ষত্রের রাত বিরেতের শব্দ শুনে চিৎকার করতো।
আর এখন?
এবার শিয়াল দেখলেই সে তাড়া করে, ধরতে পারে না।
ধূর্ত শেয়াল দৌড়ে পিছিয়ে পরে, অবশেষে সে বাৎকর্মে মত্ত হয়।
এই দুর্গন্ধ ঠিক সুনামির মতন।
যম, যমের বাহন তো কোন ছাড়।
এই ধূর্তের শেষ প্রচেষ্টাই এই আধুনিক রাজনীতি।
যমরাজকে কে হার মানাবে?
যম রাজ্যে এখন চলছে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর আলুভাজা।
স্বর্গরাজ্যে চলছে আলুপোস্ত আর বেগুন ভাজা।
মর্তে এসব ব্যাকডেটেড।
এখানে বিরিয়ানি আর কাবাব।
বড় সুস্বাদু।
এটা শৃগাল যেমন ভালোবাসে ঠিক তেমন কুকুর।
এবার এসেছে একটা ধর্মের ষাঁড়।
খায় দায় মন মেদায়।
বাপের পরিচয় নেই এমন অনেক ষাঁড় আছে।
মা এর পরিচয় নেই এমন আবাল লক্ষ বছরের ইতিহাসে কেউ নেই।
বেশোর কাঠ চেনেন?
বৃষ উৎসর্গ করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে একটা কাঠে তার প্রতিকৃতি, পুষ্করিনীর পাশে পুঁতে রাখা হয়।
এখানে সেই পরিচয়ও অস্তমিত।
বৃদ্ধ শৃগাল এই সব বেশ বোঝে।
সমগোত্রীয় বুঝতে পেরে সে এক পা এগোয় এক পা পিছোয়।
জনগন হাসতে হাসতে শেষে ভেবেছে, একবার এই বুড়ো শিয়ালকে দেখতে হবে।
একটা পুরানো নাটক আজকে আমাদের দেখতেই হবে।
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।



মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মানুষ কথা বলবে কবে?

নগ্ন ছবি নিয়ে আলোচনা সভায় এসেছেন দুজন মহিলা।
একজন কণিকা। তিনি নারীবাদী।
অন্যজন তানিশা। তিনি নির্ভীক সমাজকর্মী।
শুরু হলো আলোচনা, সমালোচনা।
তানিশা বলেছে রাস্তার পাশে, কোল্ড মিডিয়ায় অথবা লাইভ মিডিয়া এখন শুধু শরীর দেখিয়ে মার্কেটিং করে।
সে বলেছে ব্রা থেকে বিচালি,
লাল দন্তমঞ্জন থেকে কোলগেট,
কামসূত্র থেকে মঙ্গলসূত্র সর্বত্রই।
তিনি আরো বলেছেন,
জুয়েলারীর ব্যাপারেও একেবারে একই।
বলেছেন জাঙ্গিয়াটা বাদ দিলে সর্বত্রই শুধু নারীদেহ।
কেন এমন হয়?
একটু থেমে তিনি বললেন,
একটু ভুল হয়েছে আমার।
আজকাল জাঙ্গিয়াতেও এনারা আছেন।
নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে দেখাটা বাস্তবতা।
আরো একটু এগিয়ে তিনি বললেন,
কাউ মিল্কের হলুদ সর পরা নিয়ে।
তার কাছে এটা খুব নষ্টালজিক।
সেখানে তিনি একজন মা এর হাতের স্পর্শ দেখতে পেয়েছেন।
কণিকা একটু মুচকি হাসছিলেন প্রথমে।
মাঝখানে একটু লজ্জা পেয়েছেন।
শেষে তিনি তানিশার মাথার চুলের দিকে তাকিয়ে থাকলেন।
এরপর নিজের চুলে হাত বোলাতে বোলাতে এক ঢুক জল নিলেন।
উল্কি এখন দেহের সম্পদ।
যত আঁকবে যেখানে আঁকবে ততই সুন্দর তুমি।
হাত, বুক কোন ছাড়! আজকাল পশ্চাৎদেশে প্রজাপতির উল্কি, স্তনে একটু অন্যধরনের বিষয়, টাক পরা কপালে এক গুচ্ছ চুল।
আরো কিছু আছে বাকি, আছে বাকি শেষ বজ্রপাত।
কমোডে বসে আছেন ধূর্জটির নব বধূ পরনে ঢাকাই শাড়ি কপালে সিন্দুর।
শুধু লালবাবা পাল আর গুটখা তে আছে দুজন সিদ্ধ পুরুষ।
কাঁচুলির আড়ালে আরো দুজন এখন নিত্যনৈমিত্তিক।
একজন ধুঁয়া দেখেন, অন্যজন নাকে নথ দুলিয়ে গ্রামীণ মহিলাদের বিপথে আনতে লাখ টাকার লোভ দেখান।
কেমন এই নারীবাদ?
জীবনানন্দ এরপর আর বণলতা সেন কে দেখবেন কি?
কে জানে?
একটা গান লেখো আমার জন্য, এমন লিরিক্স কে লিখবে।
তবে বনে ফাগুন মনে আগুন, এটা থাকবে।
এটা অকৃত্রিম।
এটা ঠিক মুসাম্বির রসের মতন।
তিনি শেষ করলেন কাব্যের সাথে।
সেখানেই এক চিত্রাঙ্গদা।
একজন বললেন বিন্দু বড়ো কষ্ট।
কষ্ট কিসের?
এই কেষ্ট বিষ্টুর সমাজে এটা ঠিকঠাক।
তাহলে বেঠিক টা কি?
কণিকা শুধু শুনছিলো। আনমনে নিজের দিকেও সে তাকিয়েছেন।
তিনি দেখেছেন তিনি অত্যন্ত প্রাণোচ্ছল, ইংরেজি শব্দে বলা হয় সেক্সী।
এজন্যেই কি নবকুমার সভা বন্ধ হয়েছে?
এজন্যেই কি নবকুমার আজকাল আর কাষ্ঠ কে কাঠ বুঝে আর আকাঠ হতে চায় না?
নির্বোধ কি বলে এটাই এখন প্রাসঙ্গিক।
অডিয়ান্সে  একজন শিক্ষক ছিলেন, তিনি যৌন শিক্ষা বিষয়ে স্টুডেন্টস সম্প্রদায়ের কাছে পরিচিত।
তার ক্লাসে কখনো কখনো ছাত্র- ছাত্রীরা, বিশেষত ক্লাসিক্যাল ছাত্ররা প্রশ্ন করে। তারা জানতে চায় এই শিক্ষা অর্জন টা কিভাবে হয়েছে।
কখনো উলঙ্গ ভাবে তারা বলে কুকুর, বিড়াল, গরু ছাগল অথবা তার পিতা, পিতামহ এই শিক্ষা কিভাবে পেয়েছিলেন?
মৃদুমন্দ হাসির সাথে ক্লাস চলে।
ক্ল্যাস হয় না বরং মজা মজা মজা রে গানটা বেজে চলে স্কুলের রুমে।
এটাই তার অভিব্যক্তি।
এরপর শুরু হয় কণিকার কথা।
কথা নয় বাক্য।
তিনি বলেন, যারা শুধু নারীদেহ দেখেন তাদের নতুন করে কিছু শেখানো সম্ভব নয়।
যারা সৌন্দর্য নিয়ে ভাবেন তাদের জন্য কিছু বলতে চাই।
তিনি বললেন, কৃষ্ণকলি কথাটার মধ্যে যেমন সৌন্দর্য আছে ঠিক তেমন প্রকৃতিও আছে।
কে কোন রূপে তাকে দেখছেন, সেটা তার অনুভব।
তিনি বলেন এই শারীরবৃত্তীয় বিষয় নিয়েই আমরা প্রতিদিন প্রতিনিয়তই উদ্বিগ্ন।
শুধুই কি শরীর নিয়েই উন্মত্ত পুরুষ?
তিনি বললেন জন্মদাতা না থাকলে মৃত্যু মিছিলের শেষে পরে থাকত কিছু পরিত্যক্ত পুরুষ ঠিক সূর্যের মতন।
অডিয়েন্স থেকে একজন দাঁত বার করে বললেন,
সকল শক্তির উৎস নিয়ে এ কেমন বিদ্রুপ?
নির্ঘাত কর্ণ কুন্তী সংবাদ।
কণিকা এই মূর্খের প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় নি।
শুধু নিজের দিকে তাকিয়েছেন আর ভেবেছেন।
ভেবেছেন সত্যিই তো কপালের সিঁদুর কেন আজ টিপ?
ওষ্ঠ কেন রাঙায়িত?
ভেবেছেন কেন এই নারী দেহের খোলামেলা অবস্থান?
ভেবেছেন ইউরোপীয় সভ্যতার কথা।
মনে হয়েছে এটা জান্তব।
তানিশা দেখছিলেন, তিনি হাত বাড়ালেন।
বললেন সভ্যতার সংকট এই প্রথম নয় বরং এই সংকট সভ্যতার শুরু থেকেই অঙ্কুরিত। আজ এটা একটা মহীরুহের পর্যায়ে পৌঁছেছে শুধু অর্থের প্রয়োজনে।
অর্থই অনর্থ এটা নিপাতনে সিদ্ধ।
এখানেই নারী আজ নারী নয়, নারীবাদ নপুংসক এর বিরুদ্ধে অসংগঠিত ইলোপ।
এটাই মা এর কাছে মাসীর গল্প।
এটার সাথেই আপোষহীন যুদ্ধে ব্যাপ্ত পুরুষ।
এখানেই রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র।
এখানেই শরৎচন্দ্র, এখানেই রবীন্দ্রনাথ।
এখানেই চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ।
এখানেই লিঙ্কন, মার্ক টোয়েন।
এখানেই গোর্কি।
এখানেই শেষ হয়ে যায়, বিচিত্র বীর্যের বংশ।
এখানেই শুরু হয় একটা ভাব, একটা ভাবনা।
একটা অর্ধ সত্য ফ্রয়েড।
মানুষ ভাবতে জানে, তাই সে এগিয়ে চলে।
এটাই আসলে পুরুষ আর স্ত্রীর সঙ্ঘবদ্ধ সহাবস্থান।
একটা ছেলে প্রথমে কাঁদলো, এরপর একটা মেয়ে।
এরপর তারা দুজনে দুজনকে খুঁজে পেলো।
রসায়নের ছাত্র সাগ্নিক একটা সোডিয়াম এর টুকরো জলে ফেলে দিলো। 
সবাই দেখলো আগুন আবিষ্কার এই আধুনিক যুগে।
এরপর সাগ্নিক একটা প্রবন্ধ লিখলো।
বিষয়, আগুন আবিষ্কার।
এরপর একটা সিগারেট জ্বালালো।
সেটা জ্বললো ঠিক সন্ধ্যা বেলার ধূপের মতন।
এর পরে শুরু হলো ভেজাল খাওয়া।
জল মেশানো মানেই তো ভেজাল।
শরীর হয়ে উঠলো চনমনে। মন হয়ে উঠলো মেদুর।
সুদূরের সাথে একটা অভিনব আলিঙ্গন।
শুরু হলো একজন সাধারণ রূপ দেখা।
মন্দ ভালোর বিচার নং।
শুধুই রূপ আর অরূপ।
এরপরে অনেক রকেট আকাশে উড়িয়েছে সে।
সেখানে শুধু বারুদের গন্ধ।
এখন শুধু ফেরবার পালা।
প্রথমে তানিশা, পরে কণিকা।
শুরু হলো শরীর বাদ দিয়ে সভ্যতা।
শুরু হলো ব্যবসার উলঙ্গ প্রতিকৃতি।
হাতে কলমে যারা বেঁচে থাকতে পারে নি তারা বুঝতে পারলো,
ওই নরদেহের কথা।
শোনা যায় আজকাল গাই বাছুর জন্মানোর পর থেকেই প্যান্ট পরতে শিখেছে।
মানুষ কথা বলবে কবে?

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজেকে খুঁজি

সন্ধ্যায় প্রদীপ হাতে নিয়ে মা চলেছেন তুলসী তলায়। সেখানে আলো না জ্বালালে সন্তান অসুখী থাকে। সুন্দর একটা সংস্কার।
অনেক মধু আছে সেখানে।
তার ছেলেটার নাম কবীর।
কবিরের কথা তার মা এর খুব পছন্দের।
তিনি ঈশ্বরে বিশ্বাসী আর এই কবীর তার কাছে একজন যথার্থ ঈশ্বর।
তিনি ধ্রুপদী শিক্ষায় শিক্ষিত।
কথা তার কাছে কথামৃত সুদূর অতীতে।
আর ভাষা তার কাছে শুধুমাত্র ভাব প্রকাশের অবলম্বন।
আরো আছে।
লয় আছে, তাল আছে , সুর আছে, আর আছে কথা।
ভাবটা তার মনে প্রধান বিষয়।
এখানেই যত অভাব।
কবীর তখন ক্লাস এইটে পড়ে।
অঙ্ক কষে বিস্তর অত্যন্ত ভাবলেশহীন ভাবে।
সেখানে ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, ট্রাপিজিয়াম।
সেখানে a, a+b, (a+b).(a+b)...... আরো অনেক কিছু।
মা তাকে বলেন, তোর নামটা খুব ইচ্ছে হয়েছিল তোর জন্মানোর দিন।
মনে হয়েছিল ছেলেটা আমার বলবে,
'তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো?
আমি তো তোমার কাছেই আছি।'
যৌবন চিরাচরিত ভাবেই ব্যাতিক্রমী।
ফাল্গুনের হাওয়া যেমন আরামের, পাতা খসে পরাটা ঠিক তেমন নয়।
গাল ভরা দাড়ি আর মাথা ভরা চুল, কাঁধে একটা সেকেলে ব্যাগ নিয়ে সে পড়ে আর পড়ায়।
অবকাশে একটু অন্যরকম।
রাজপথ ছেড়ে একটা ছোট্ট গলি।
অনেক কাল আগে তার পরিচয়।
সেখানে গুটি গুটি পায়ে সে যায়।
শুধু যাওয়া নয়, খোঁজা।
রোজ সেখানে যাওয়াটা তার অভ্যাস। রোজ খুঁজে না পাওয়াটা তার আনন্দের।
সে ভাবে পথ চাওয়ার থেকে বেশি আনন্দ পথ পাওয়াতে নেই।
কবীরের মা চলে গেছেন।
তুলসী তলাও নেই।
সেই পুরানো গলিটা আজও আছে।
কবীরের ইচ্ছে হয় সেই গলিতে পা রাখতে।
তেমন এখন আর হয়ে ওঠে না।
সময়ের সাথে সেও এখন বড় ক্লান্ত।
ক্লান্ত শুধু বয়সের ভারে।
গলিটাও একটু বদলেছে, সেখানে এখন আর জল জমে না।
ব্যাঙ ডাকে না।
সামান্য আধুনিক হয়েছে ওই গলিপথ।
আকাশচুম্বী না হলেও অনেক মানুষের সমারোহ।
শুধু খোঁজ নেই তার।
এখন কবীর আর যায় না।
সে যেমন মা কে খোঁজে তুলসী তলায় ঠিক তেমন খোঁজে কোন একজন কে।
কিছুই সে পায় নি।
এখন সে শুধু নিজেকে খোঁজে।

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

অনেক কথার শেষে

নাতিশীতোষ্ণ আবহাওয়া পাওয়া অনেকটা ভাগ্যের সাথে তুলনীয়। একটু গরম পরলো, একটু বৃষ্টি নামলো, পূজো এলো, আনন্দের সাথে কয়েকটা দিন।
তারপর শীত। কষে গাও গীত।
শরীর এ সব নিয়ে চলে।
মন?
তার কাছে গ্রীষ্মের গরম আর শীতের শৈত্য কিছু নয়।
সে ভেবে চলে। 
কখনো ঠাকুরকে ডাকে, পরক্ষণেই বাস্তব কে সে দেখতে পায়।
সে কখনো অযুত, নিযুত, আবার কখনো শূন্য।
কখনো কখনো সে আবার মহাশূন্য দেখতে পায়।
আর্কিমিডিস অপসারিত জল দেখেছিলেন, পাস্কেল দেখেছিলেন বায়ু, আর অনেক কাল আগে গ্যালিলিও চাঁদ দেখেছিলেন।
তখন সকলেই শুনেছিলো এরা সবাই পাগল।
এরপর এলো মহাশূন্য।
সেখানেও এই মানুষ।
আরো যুগান্তরে এসেছিলো আপেক্ষিকতার তত্ত্ব।
চুলোয় যাক এই সব।
বাস্তবটা একটু আলাদা রকমের। সেখানে বিজ্ঞান, অবিজ্ঞান, অপবিজ্ঞান একদম এক স্তবকে।
যেমন মৃত মানুষ আকাশের তারা হয়।
যেমন মরিয়া প্রমাণ করতে হয় তিনি জীবিত,
ঠিক তেমন কষ্টিপাথর এখনও সোনা কে সোনা প্রমান করতে উদ্যত।
জীবনের মূল্য কোনো মৃতদেহ বুঝবে যদি সে কাদম্বিনী না হয়?
সোনা কখনো সোনা থাকবে যদি সে কষ্টিপাথরের ঘষায় ক্ষয় না হয়?
এখন এ সব অতীত।
এখন ঘষা মাজা সমাজ উপরে উঠতে উঠতে একটা বায়বীয় পর্যায়ে পৌঁছেছে। সেখানে মন কোনো বিষয় নয়। কান্না শুধুই চোখের জল। 
এখানে শুধু ধন আর ধন।
কথাটা অনেক কাল আগের। কোনো এক অজ্ঞাত মানুষ বলেছিলেন, মানুষ বলে তারা ধনেপ্রাণে মরেছে, তারা কখনোই বলে না, তারা প্রানে ধনে মরেছে।
এটা আকষ্মিক হলেও বাস্তব, ধন আগে প্রান পরে।
এখন মূল প্রসঙ্গে পৌঁছতে হবে।
সভ্যতার শুরুতে যে আদিম সাম্যবাদী সমাজ ছিলো সেটা মনে রাখতেই হবে। কারন আজকের মূল বিষয় এই মন।
ওই সমাজ ছিলো একটা সাবলীল বাঁচার সংবেদনশীল একসাথে চলার অঙ্গীকার। ওটা প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা প্রতিজ্ঞা।
ভাবুন বনমানুষের মস্তিষ্কের বহিঃপ্রকাশ!
আজ উন্নত সমৃদ্ধ সমাজ ওই প্রথম বহিঃপ্রকাশ থেকে বহুদূরে।
কি এর কারণ? 
এখানেই দার্শনিক এর অবদান।
মানুষ আজ সময় নিরপেক্ষ।
সমস্ত বালি শেষ হওয়ার পরেও ঘড়িটা চলছে।
পৃথিবীর মতন এই বালি ঘড়ি।
সে এখনো মনোলিথিক হতে পারে নি।
সে সূর্য কে ছাড়তে পারে না।
সে চন্দ্র কেও বুকে বেঁধে রাখে।
সে যেমন আদিম অবস্থাকে শ্রদ্ধা করে ঠিক তেমন আধুনিক।
এ জন্যই গ্রাভিটেশনাল ফোর্সের থেকে বড় বল কিছু হয় না।
এ জন্যই আমরা নির্বল।
এ জন্যই নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে সংহত থাকাটা আজকে ভাবতে হবে।
অগুনতি তারা পরস্পরের থেকে যত দূরেই থাকুক, আমরা এক আকাশ তারা দেখতে পাই।
আধুনিকতা এ সব মানে না।
তারা আমার এই কথাকে নিরালোক, নির্বোধের বুদ্ধি হিসাবে আস্তাকুঁড়ে ফেলে দেবে।
একবারও নিজের অবস্থান নিয়ে ভাববে না।
সমাজ এগোচ্ছে, বালি ঘড়ি ব্যাকডেটেড।
এখন কোয়ার্জ ঘড়ি, স্মার্ট ওয়াচের দিন।
সমাজ কতটা পিছোচ্ছে, সে বুঝতেই শেখে নি।
সে অনাদি অনন্ত বুঝতে অপারগ।
সে হাতে-গরমটা শুধু বুঝেছে।
এই আধুনিক ঘড়ি গুলোর মতন তার জীবনবোধ।
ব্যাটারী শেষ হলেই সে মৃত।
বালি ঘড়ি যেমন থামতে জানে না, পৃথিবীও তেমন।
অফুরন্ত তার গতিপথ, অফুরন্ত তার জীবন।
এত সবের পরেও একলা চলার ইচ্ছের আর শেষ নেই।
কারণ শত সহস্র।
আবার সেই ছোট বেলার নীতি কথা স্মরণে এলো।
'দশের লাঠি, একের বোঝা।'
এই নীতি কথা আপামর বদলে গেছে।
এখন সকলে বলে 'রাখে কুম্ভ মারে কে, মারে কুম্ভ রাখে কে।'
হরির স্থানে কুম্ভ এসেছে।
কে এই কুম্ভ?
এটা কি কুম্ভ মেলা বিষয়ক?
এটা বাদ্যের শব্দে জেগে ওঠা কুম্ভকর্ণ?
না কি রুধিরের সেই রক্ত মাংসের মধ্যে পরে থাকা একটা কলা?
হায়রে মহাকুম্ভের পথে কখন কে হারিয়ে যায় কে জানে?
এর পরেই সেই আকাশ দেখার পালা।
তারা আর গ্রহের ভীড়ে খুঁজে বেড়ানো।
সেখানেও অন্য কিছু আছে।
আছে ভ্রাতা, ভগ্নী, ভার্যা।
আছেন বাবা-মা, আছে পরিবার।
অথচ মৃত্যুর আগেও এ সমস্ত মনে আসে নি।
বালি ঘড়িটা অনির্দিষ্টকাল ধরে সময় মেপে চলে।
আর কোয়ার্জ, অথবা স্মার্ট?
যৌথ আর নিউক্লিয়ার এর মধ্যে যে পার্থক্য সে টা সামগ্রিক বিচারে অনেকটা নিম বেগুন আর বেগুনের মতন।
একটা তেতো তবুও মিঠা, অন্যটা মিঠা অথচ তেতো।
পৃথিবী আজকাল ঠারে ঠোরে খুব হাসে। 
মিষ্টি চাঁদ সব সময় হাসে। তারারাও হাসে।
সূর্য তেমন নয়।
সে হাসতে জানে না।
সব শক্তির উৎস খুব গম্ভীর।
পৃথিবীও সেখানে তার সহচর। 
‌সামান্য গা নাড়ালেই বিজ্ঞানের আতিশয্য শেষ।
গ্রীষ্মে সূর্য যেমন বত্রিশ পাটি দাঁত দেখায়, পৃথিবীও আজকাল আর ছেড়ে কথা বলে না।
মাঝে মধ্যেই একটু গা ঝাড়া দেয়।
মাঝে মধ্যে একটু হাত পা এর আঙুল ফাটায়।
দক্ষিণেশ্বরের পঞ্চবটী বনের হনুমান গুলো পদ্মফুলের শাঁস খায় আর ছোটো বাচ্চাটার সাথে দুলে চলে।
অন্যদিকে আবার দোলার সাথে তাদের আধুনিক সন্তান দল মৃত্যু ভয়ে ঘর ছেড়ে ছুটে চলে ফাঁকা মাঠে, বনাঞ্চলের দিকে।
দিব্যি সভ্যতা আগুয়ান।
পায়ের তলা থেকে মাটি একটু সরে গেলে হনুমান ছুটে চলে,
আর আধুনিক হনুর দলের বুক ধরফর শুরুহয়।
এই সেদিন একটা আকাশচুম্বী বাড়ির মাথায় একটা বাজ পড়লো।
একটা নিরোধক তাকে মাটিতে টেনে নামালো।
আবার বাজ পড়লো।
আধুনিক যুগের হনুমান, বিজ্ঞান শেখা হনুমানের দল বুঝতে শিখল, আকাশ আসলে একটা সামিয়ানা।
তার নিচে থাকাটাই বাস্তব।
উপরে উঠলে নানান নেগেশান।
চাঁদের হাসি যেন আর বাঁধ মানে না।
একদিকে রাহুর গ্রাস নিয়ে, অন্যদিকে ভ্রাম্যমাণ বিজ্ঞান নিয়ে।
এসব দেখে মার্গারেট নোবেল বড়ো ব্যাথাতুর।
শরীর না থাকলেও মন পরে আছে এই পৃথ্বী তে।
পুরষ্কার বিতরণ চলছে তার নামের আধারে।
তিনি ভাবছিলেন আধার কি, আর আঁধার কি?
শাহি গরম মশলার মতন সেদিন হাঁক পারলো সারমেয়।
বললো আমরা জগৎ চিনি।
সেখানে কে এলে চিৎকার করবো আর কে এলে লেজ নাড়বো এটা আমাদের স্বভাবসুলভ।
বাধ সাধলেন যমরাজ।
বললেন এই বোকা, এসব কথা গোপন রাখতে হয়।
একটু ঘেউ করে, চোখে লজ্জার রেখা রেখে সে লেজ নাড়লো।
এর পরেও বিশদ বিষয়টা বিশদ থেকে বিষাদে পৌঁছে গেছে।
নতুন একটা বিষয় সেদিনও ভাবাতো আজকেও ভাবাচ্ছে।
কি এমন অঘটন ঘটে ছিলো সেদিন যাতে করে তাকে লিখতে হলো, 'দাও ফিরে সে অরণ্য?'
নগরায়ন তো শিক্ষার শেষ সত্যের অবস্থান।
তাহলে কেনো এমন চিন্তার উন্মেষ?
সভ্য জগতে এটা অনেকটা গরু হারিয়ে যাওয়ার মতন নয় কি?
লক্ষ্মণ কে শক্তিশেল মারার পর হনুমানের গোটা গন্ধমাদন বয়ে আনার মতন নয় কি?
কোনটা সঠিক ?
কবি কি বেঠিক, নাকি সামাজিক অঙ্গন রক্ষা কে রুচিশীল আঙ্গিকে একটু বলতে চেয়েছেন?
একটা হনুমান পঞ্চবটী থেকে লাফ দিয়ে আদ্যাপীঠে পৌঁছল। বেবাক ফেলে দেওয়া উচ্ছিষ্টে পেট ভরিয়ে যথারীতি আবার পঞ্চবটীতে।
একটা হনুমান লাফ দিল বেলুড়ের দিকে।
মাঝ গঙ্গায় পরে তার সদগতি হলো।
আর তার বশংবদ লোম-লেজ বাদ হওয়া বিবর্তিত সহচর সকলেই আদ্যাপীঠের প্রসাদ সহ গঙ্গা বিনোদন সহ প্রেম পরিণয় ইত্যাদি সহ আমোদ প্রমোদ শেষ করে, ঘরে ফিরে, দাঁত মেজে অট্টহাসি হেসে, পুনরায় যাওয়ার জন্য মত্ত হয়ে উঠলো।
শহরায়ন আর অরন্যের সহাবস্থান কবির উপলব্ধিতে উপস্থিত।
যে মানুষ জাপান থেকে ফিরে এসে লেখেন 'ঋণ ঋণ হয়ে যায় নি, ধন হয়ে উঠেছে 'তাঁকে তাবৎ দুনিয়া কখনো আঙুল তুলতে পারে নি।
এখন কবি বন্দনা হয় না।
আসলে কবিও মানুষ, কপি তার তার পূর্বপুরুষ।
এজন্যেই কবি আজ কপি আর মানুষ আজ হনুমান।
একটু রুষ্ঠ হলেন বীর হনুমান।
তার ইচ্ছা ছিলো লেজটা বাড়াতে বাড়াতে গোটা সভ্যতাকে ঘিরে ফেলার।
হয় নি।
ইচ্ছে ছিলো সুগ্রীব কে বাঁচাতে বালিকে তীরে বিদ্ধ করা বিষটা তার যান্তব পরিক্রমার সাথে নীতিনিষ্ঠ বলার।
সেটাও জলে ডুবলো।
শেষে হনুমান, হনুমানই থেকে গেল।
শত শত ফুল বেলপাতা তাকে মানুষ করতে পারে নি।
অতীতের একজন রাষ্ট্রপতির ইচ্ছে হয়েছিল একটা বাঁদর বছর দশ বারোর পর মানুষ হয়ে দেখা দেবে।
তেমন হয় নি।
তিনিও বাঁদর থেকে মানুষ বিষয়টাতে সন্দেহ প্রকাশ করেছেন।
কে একজন বলেছিলেন 
' নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করবে না।'
এই আধুনিক প্রজন্মের রাষ্ট্রপতি সেই বিশ্বাসে অগাধ বিশ্বাসী।
কথায় আছে না, কান্ট্রি লিকার খাও। ইহা দেশীয় উপাদান হইতে নিষ্কাশিত।
বললে তো বটে কিন্তু খায় কোন গর্দভ?
না না, খায় খায়।
গরীব গুর্বের কাছে এটা মহাপ্রসাদ।
আরো অনেক কিছু গরীবের পাতে পরে।
হাঁড়িয়া, তাড়ি, মহুয়া, হোগলার শিষ, নারকেলের মেথি, পচা কাজুবাদামের খোলার নির্যাস, সাবাই ঘাসের মিষ্টি দাঁতন।
আরো আছে, আছে পচা তাম্বুল, কাঁচা তাম্বুল 
আছে তাম্বুলের শিকড়।
না এর বেশী বললে পাঁচু গোপালের মিছড়িও এসে পরবে।
এর পরের সারিতে আছে কাফ সিরাপ, ডেন্ড্রাইট এর আঘ্রাণ।
সত্যিই আমারা বিচিত্রবীর্যের বশংবদ।
না হলে ছন্দবদ্ধ শব্দের ছড়া, কবিতা, গল্প, গান এসব কোন বানরের কীর্তি?
একটা মানুষ দাঁত দেখালো।
রঙটা খয়েরের মতন।
একটা মানুষ চোখ দেখালো।
রঙটা লাল।
একটা পাখি চোখ দেখালো।
খুব চঞ্চল সে চোখ। আকাশের পথ দিয়ে সে ঘুরে বেড়ায়,
পৃথিবীর পথে।
কোনো বাধা নেই।
না আছে। আছে আকাশের শেষ প্রান্তে।
সেখানে মানুষ থাকে না।
সেখানে জলে কুমির আর ডাঙায় বাঘ নেই।
শুধু বরফ আর বরফ।
সেখানে নেশা বিষয়টা মাথায় আসে না।
শুধুই বেঁচে থাকার প্রাসঙ্গিক একটা জীবন।
ইগলুর কথা নিশ্চয়ই মনে আসে এই বরফ বেষ্টিত প্রকৃতিতে?
ইচ্ছে হয় না একটু কাটিয়ে আসি?
ঠান্ডায় বেড়ার মতন দাঁড়িয়ে ঠান্ডা নিবারণ।
পাড়ার মহান চরিত্রের নিবারণ বাবু সেদিন বলছিলেন,
রক্তের স্বাদ রক্তের সাথে থাকলে বুঝতে পারা যায়।
যেমন কষাই।
সে জয়েন্টে জয়েন্টে চাপর চালায়।
দিব্বি আলাদা হয়ে যায় হাড় পাঁজর।
সহজেই পা, হাত, মাথা খুলে জৈবিক সুখের স্বপ্ন দেখায়।
সে বলেছে জৈবিক শব্দটা ভুল ভাবে প্রচারিত।
আসলে তিনি বলতে চান, এই নরদেহের কথা।
রসায়নে এই দেহের সাথে অন্য কোন তুলনাই করা সম্ভব নয়।
যেমন আলু, তেমন ডাল।
যেমন মাংস তেমন মাল।
যেমন ভাত তেমন মুড়ি।
যেমন যুবা তেমন ছুড়ি।
আরো কিছু বলেছেন, সেটা শেষে লিখতে হবে।
পোড়া মাংস বহু কাল ধরে সুখাদ্য।
কে এই স্বাদ উপভোগ করেছে?
পোড়া আলু, পোড়া বেগুন, পোড়া টমেটো কে খায় নি?
নিবারণ সেদিন সামান্য মহুয়ার নেশায় মশগুল ছিলেন;
অসংখ্য জৈব যৌগের উপস্থাপনায় তার ইচ্ছা হলো কিছু বলতে।
শুরু করলেন ছুঁচো নিয়ে।
বললেন, শূকরে গন্ধ নাই, দেখতে ছুঁচোর মতন
মাংস খেয়ে হাড় গুঁড়ো বেশ থাকে অসংযত ;
আকাশ দিয়ে শকুন ওড়ে জঙ্গলে থাকে হায়না,
মানুষের এই খাওয়া দেখে কেউ কোনো কথা কয় না।
এই কলম ঠিক পশমের সাথে একটু আলাদা। পশম যত কমে হিংস্রতা ততই বাড়ে।
পশম হীন বলেই ফেলেছে কিছু শব্দ।
নেকড়ের প্রতিহিংসার কথা একটা প্রতিস্ঠিত গল্প।
না মানুষ হিসেবে তাদের এ কথা বলতে বা লিখতে লজ্জা লাগে না।
এটা ঠিক শৌর্য্য আর বীর্যের বিষয়।
একটা হ্যাংলা, চিতায় পুড়ছে এমন একটা দেহ থেকে খুবলে নিলো মাংস। আরামে পেট ভরাতে এর কোনো বিকল্প নেই।
এটাও একটা ভাবনা।
কদিন আগে ভ্যাবলা বলছিল একটা শুকনো রুটিতে জীবন চলে। বলছিল মাংস বড় নৃশংস। বলছিল ঢ্যাঁড়স অতি সুখাদ্য।
এই বিষয়ে নিবারণ সহমত। একটু পিচ্ছিল, একটু দানাদার, একটু সবুজ। একটু আগুন ছাড়া তার এই স্বাদ।
যদি কাঠের আগুনে একটু সেঁকে নেওয়া হয় স্বাদ ঠিক বায়ো অর্গানিকের মতন।
আমি সেঁকতে বলছি শুধু জার্ম লেস করার জন্যই।
অপরাজিতা ফুলের সেদিন হাসি আসে নি, পদ্ম ও নিশ্চুপ, হাসলো গাঁদা আর রজনী।
এটাই ব্যবহারিক জীবন যৌগের বৃত্তান্ত।
জৈবিক বিষয় নিয়ে একটু এগিয়ে গেলে রবীন্দ্রনাথ বাস্তব।
জরাথ্রুষ্ট একটু পিছিয়ে থাকলেও
তার সাথে সকলের আন্তরিক সহাবস্থান এই এশিয়ায়।
ওই জার্মান, ওই ইহুদী আর এই এশিয়া এই ভারত।
একজন শরৎচন্দ্র জন্মেছিলেন।
বাস্তব সত্য প্রসঙ্গে তিনি উদার।
তিনি বলতেন, " আমি মিথ্যা বলি না, প্রয়োজনে সত্যের সৃষ্টি করি।
এটা কি মিথ্যা কে সত্য বানানো?
অতীতের সংকল্প সে কথা বলে না, বরং উল্টোটাই বলে।
সেখানে শত সত্যকে যেমন মিথ্যা বানানো যায় ঠিক ততটাই চির সত্যকেও মিথ্যা বানানো যায়।
কিছু যুক্তিবাদী মানুষ হয়তো বলবেন, চির সত্য বলে কিছু হয় না।
সবটাই আপেক্ষিক।
সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে ডুববে, এ কথাও চির সত্য নয়।
কারণ অনেক দেশেই তা হয় না।
কুযুক্তি নয় কি?
এই দেশে থেকে এই কথা বলা যায় কি?
আরো আছে।
যেমন, এমন একদিন আসবে যেদিন সূর্য আর আকাশে থাকবে না।
এরপর ব্ল্যাক হোল, অথবা আরো অনেক ফুটো খুঁজতে খুঁজতে, শেষে গ্যালিলিও, কোপারনিকাস ইত্যাদি প্রভৃতি দিয়ে অসংখ্য মিথ্যাকে সত্যি বানিয়ে বাজারি বক্তব্য রেখে, মানুষকে ভুল বুঝিয়ে, নিজেকে জ্ঞানী প্রমাণ করে শেষে বশংবদের মতন প্যান্ট খুলে, জামা খুলে, কাপড় খুলে, কোনো এক বিধানসভায় ভোটে জয়ী হয়ে অবশেষে বিধান দিতে আঙুল হেলাবেন।
আঙুল থাকলেতো তুলতেই হয়।
সময়ের সঙ্গে অথবা সময়ের শেষে।
সঙ্গে সঙ্গে আঙুল তুললেন সুগ্রীব।
ফল, রামচন্দ্রের বাণ বালির পশ্চাৎদেশে।
বৃহৎ পুরুষেরা এসবে অভ্যস্ত।
এরপরে ওই মহাভারতের মহাগুরু আছেন। আছেন পিতামা।
এই শরসজ্জা যে লজ্জা সে কথা তিনি স্মরণ করেছিলেন।
এই মহাগুরু একটু বেহায়া প্রকৃতির।
হয়ত এজন্যই ব্যাধের তীর তার পায়ে গেঁথে ছিল।
লজ্জা বাদ দিয়ে একজন সাধারণ মানুষ এখন হাসি মুখে এই কথা রাস্তাঘাটে বলে বেড়ায়, ওই তীর টা পায়ে নয়, তীরটা লেগেছিলো ঝুলে পরা কোরন্দে।
জগৎ সংসার বড় বিচিত্র।
বিচিত্র এই বিচিত্রবীর্যের বংশধর যারা আজও বিচরণ করে এই সমাজে।
এখানে পঞ্চপান্ডব নিয়ে একটা ব্যাতিক্রমী ইতিহাস আছে।
সেকালেও সফেদ বসন, একালেও।
সেকালের সফেদ হাতির সাথে পার্থক্য কিছুই নেই, মনন ছাড়া।
সেখানে প্রকৃত জঙ্গল ছিলো, এখানে কৃত্রিম।
সেখানেও ধর্ম ছিলো, এখানেও আছে শামুকের খোলার ভিতরে।
সেখানেও জয় এসেছিলো, এখানেও এসেছে।
সেখানেও নির্বংশ হয়েছিলো, এখানেও হয়েছে।
অদ্ভুত একটা ইতিহাসের প্রত্যাবর্তন।
বস্তুত এরা কখনোই প্যাঁকাল মাছের মতন পাঁকে থাকতে পারে নি।
আসলে পরমহংস কখনো ধর্মের সাথে জাতিসত্ত্বাকে এক করেন নি বরং জাতিসত্ত্বা প্রকৃত ধর্মের মধ্যে বিলিন হয়েছে।
শত শত নাকা চেকিং এর পরেও বোকা ঠাকুর নিজেকে বোকা রেখে গেছেন, চালাকির পথ তাকে গ্রাস করে নি।
একাল-সেকাল, দুই কালের পঞ্চপান্ডব বংশহীন হয়েছে শুধুমাত্র তাদের এই চালাকির কারণে।
এ কথা আজ নিঃশব্দে তারা বুঝতে পারে।
বুঝে কি লাভ?
লাভ আছে বৈকি, নিশ্চিত ভাবে আছে।
এটা আসলে ইতিহাস কে স্বীকার করা।
কালে কালে যে কথা বলা হয়েছে, তাকে সম্মান করা।
শুধু কি এই টুকুই?
না আরো অনেক কিছু আছে এর পিছনে।
কবি লিখেছেন 
' নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি।'
লিখেছেন,
' আমি ক্লান্ত প্রাণ এক।'
এখানেই সেই সরল রেখা।
এখানেই দুটো বিন্দুর যোগ।
এখানেই তৃতীয় বিন্দুকে একটু জায়গা দেওয়া;
অন্তত একবার সমরেখ হওয়া।
এই যে অসংখ্য বিন্দুর সঙ্ঘবদ্ধ সহাবস্থান একটা সরলরেখার জন্ম দেয় সেই জ্ঞান আজ বিস্মৃত।
এখানেই যত বিভ্রম।
এখানেই বাহ্যিক আর আত্মিকের দূরত্ব।
এখানেই সেই সহজ সরল পরমহংসের জীবনবোধ।
এজন্যেই সাদা আসলে সাত সাতটা রং এর মিশ্রণ।
ভারি সুন্দর সমাজ।
শিক্ষা সামান্য তথাপি তারা মনে করেন তারা শিক্ষায় বেশ সমৃদ্ধ।
তারা গালি গালাজ করে আনন্দ পায়, সেটাও যথেষ্ট সমৃদ্ধ তবে সম্পৃক্ত নয় সমাজে।
আর এক মানুষ অত্যন্ত পিছিয়ে পরা।
এই সমৃদ্ধ শব্দের সাথে তিনি সম্পৃক্ত হতে পারেন না শুধু নিষিক্ত ভ্রুণ নয় বলে। শব্দ গুলো সে মুখস্থ করে। একে তাকে ওই শব্দের আঘাত করে আর মার খায়।
আরো একটা সম্প্রদায় আছে।
তারা আসলে শুধু মরার জন্যেই জন্মেছে।
সবাই তাকে মারে। মৃত্যুর পর সবাই আবার আফসোস করে।
এত সব বিষয়ের জন্মবৃত্তান্ত একটু জানতে ইচ্ছে হয়েছিলো আত্মার।
তা হয়ে ওঠে নি।
নিয়তির নিয়মে আত্মাও আত্মহত্যা করেছে।
দশ ক্লাস পর্যন্ত পড়া মানুষজন পর্যায় সারণী পড়েছেন।
তেমন সাড়া জাগানো জ্ঞান না হলেও ওখানে ধাতু আর অধাতুর অবস্থান তারা জানেন।
আরো একটা বিষয় তারা শিখেছেন পরীক্ষার স্বার্থে।
সেটা ধাতু-অধাতু বহির্ভূত একটা নাম।
তিনটে নাম তাদের স্মৃতিতে থাকতো।
এরা একটু আবাল প্রকৃতির হলেও, অনেকটা ধর্মীয় সমীকরণ অনুযায়ী বললে বলতেই হয়, ' সর্ব ঘটের কাঁঠালি কলা।'
তেনারা হলেন কার্বন, বোরণ আর সিলিকন।
এখানে সর্বৌষধি মহৌষধি হলেন কার্বন।
গোটা মধ্যপ্রাচ্যে তার অবাধ গতি। কারণ দীর্ঘ শৃঙ্খল তার চার হাত পায়ে। রং কালো হলেও সে কালো সোনা থেকেও কালো।
সে আলো জ্বালায়, আগুন জ্বালায়, গাড়ি চালায় সমুদ্র থেকে আকাশ, নিজ ভূম থেকে লক্ষ ভূমে।
কি আশ্চর্য?
না এর থেকেও আশ্চর্য আছে মানব সভ্যতায়।
এটা মানতেই হয় এই শরীরটাই কার্বনের সাথে সংযুক্ত।
জৈবিক শব্দটা কাম থেকে আসে নি, এসেছে কার্বনের চার পা তুলে জাপটে ধরার ইচ্ছার কারনে।
জীবন বৃত্তান্তে এই জড়িয়ে ধরা, বংশ বিস্তার করা একটা সত্য।
এটা ঠিক এই কার্বনের মতন।
যখন দেহ দাহ হয়, সেখানেও সেই কার্বন।
আখের রস, বেদানার রস সব রসেই আছে কার্বন।
গোটা মধ্যপ্রাচ্যে জল নেই আছে কার্বনের ভিত্তি।
হয়ত এজন্যই আধুনিক সভ্যতা জৈবিক জীবনের সাথে শুধু কার্বনের সমৃদ্ধি খুজে বেড়ায়।
সভ্যতার অসভ্যতা শুধু ইউরেনিয়াম নিয়ে তাই চুপ থাকতে পারে না।
সলিলের সমাধিতে বসে ইচ্ছে হয়েছিল তার কথা লিখতে।
না লিখতে পারিনি।
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এ কথা এখন অসত্য।
সত্য এটাই, এরা জনতার সাথে নেই।
বিচারের বাণী নীরবে নিভৃতে আজকে আর কাঁদে না।
স্তব্ধ শোক যে মরনের থেকেও বেশী এটা আজ প্রতিষ্ঠিত।
বিচারপতি এখন ইডিওলজির সাথেই আছেন।
রাম রাবণের যুদ্ধ শেষ, কুরু পান্ডব এর যুদ্ধ ও তদ্রুপ।
তাহলে আর যুদ্ধ কিসের?
এটা অনেকটা আকালের সন্ধানের মতন।
মানুষ আজ বড় কষ্টে।
এইখানে প্রশ্ন, মানুষ বলতে কি বোঝায়?
ধৃতরাষ্ট্র কি মানুষ?
হৃত সম্পদ কি সাধারনের?
প্রথমে হাসলেন গান্ধার নরেশ।
এরপর এলেন কিষ্কিন্ধা।
আসল বিষয় হলো ইতিহাস। 
সেখানে নানান রূপ, নানান রঙ।
এইসব আলোচনার মাঝে কনিষ্ক এসে পরেছে।
সে জানতে চেয়েছে নাক ভাঙলেই কি নাক টা শেষ হয়ে যায়?
সুর্পনখা সত্যিই কি নাক হীনা?
মহামতি অশোক হেসে উঠলেন।
অশোক স্তম্ভ তার শ দাঁত বার করলো।
রাস্তার কুকুর গুলো ধূলো শুঁকে বুঝতে পেরেছে, নিরামিষ নয়।
চিলগুলো নারকেল গাছের মাথায় বসে, চিঁ হাঁ হাঁ হাঁ রব তুললো।
এরপরে কি ঘুঘুরা চুপ থাকতে পারে?
তারা সেদিন চুপ করে থাকতে পারে নি।
প্রতিদিন সকালে সে যে ভাবে হাঁক পারে সেভাবেই ডাক পেড়েছে।
এই ডাক খুব পরিচিত।
যে পরিবার লুপ্তপ্রায় সেই পরিবারের মাটিতে তারা আসে।
লুপ্তপ্রায় মানুষ গুলোকে জাগাতে তারা ডাক দেয়।
তারা বলে " ঠাকুর গোপাল ওঠো ওঠো।"

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আমি বাঙালি, এটাই আমার পরিচয়।

: শুরু :

সুর, ছন্দ, তাল, লয় ও শব্দ। বিষয়টা একটু বোহেমিয়ান। 

এই অনুভব একটু অন্যরকম।

এখানে যেমন আস্তাকুঁড়ের আনাগোনা, তেমন বাঙালির।

আস্তাকুঁড়ে বলার অন্য একটা কারন আছে যা আজকের দিনেও একতারা হাতে কিছু মানুষকে ট্রেনে-বাসে আমরা দেখতে অভ্যস্ত হয়ে পরেছি।

এঁদের একাত্ম করতে যারা মাটির খুব কাছে পৌঁছতে পেরেছিলেন তারা এখন এক একজন অনন্য স্রষ্টা।

সৃষ্টির ইতিহাস একটু আলাদা।

স্তর বিন্যাস নেই সেখানে, আছে মনি মানিক্য খুঁজে বেড়ানোর অদম্য ইচ্ছা। হয়ত এজন্যই একজন ফেরিওয়ালার ফেরি করার গান আজকেও নতুন পথের দিশা দেখাতে পারে।

গানটা একটু লিখতেই হয়। ' আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখে, হনুমান কেমন নাচে।'

আবার এক বাউল। তিনি আসেন, গান শোনান, অশ্রু সজল চোখ দেখেন, আবার এগিয়ে চলেন নিজের সৃষ্টির সাথে।

এ গানটাও লিখতেই হয়।

' মাঝি তোর নাম জানি না,আমি ডাক দিমু কারে?...মন তোরে কে বা পার করে।'

আছে অন্তহীন আরো অপ্রচলিত আস্তাকুঁড়ে শিল্পী।এই বীজ থেকেই জন্ম অসংখ্য মহীরুহের।তারা স্বীকার করেন এই সত্যকে।

রাবীন্দ্রিক সত্য একটু লিখতেই হয়।

ছেলেটা তাঁর চলে গেছে। শোকাচ্ছন্ন মন তখনও শব্দ চয়নে ব্যাস্ত।

তিনি লিখলেন ' আমার প্রাণের পরে চলে গেলো কে,বসন্তের বাতাস টুকুর মতন। সে যে চলে গেলো রয়ে গেলো রে।ফুল ফুটিয়ে গেলো শত শত।'

এই আধুনিক গানের জগতে কোনো ব্যাতিক্রম হয় নি।শচীন কর্তার সুরও বড় মরমে বাঁধে।

' তুমি চলে যাইবা রে বন্ধু রে কবে আইবা রে?'

আজ একজন কিংবদন্তী স্রষ্টার কথা না লিখলে বাঙালির পরিচয় স্তব্ধ হয়ে যাবে। তিনি সলিল। 

হ্যাঁ সলিল চৌধুরী।

কি অমৃত তার কথায়, সুরে, অন্তরায় বসে কাঁদে সেটা একটা গানের কলির মধ্যেই স্পষ্ট।

' না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।'
আমি আজকাল এই সব নিয়ে নিজের মধ্যে 
আনন্দে বেঁচে আছি।

আমি বাঙালি, এটাই আমার পরিচয়। বিভাগের যন্ত্রনায় আজও আমি ক্ষত বিক্ষত।
: মধ্য :

আজি যত তারা তব আকাশে ‌
সেই তারাদের সন্ধান। আশ্চর্য এক স্বরলিপি।
রেনেসাঁ তার পথ আগলে রেখেছে।
তিনি দেখেছেন একটা বাস্তিল দুর্গ, দেখেছেন নেপোলিয়নের প্রত্যাবর্তন এবং নতুন ভাবে নিজেকে ফিরে পাওয়া।

কি অজ ও ভূত এক মনুষ্যত্ব।
জৈবিক জীবনের অজৈবিক মনন।
একজন বলছেন ' যত মত তত পথ ' তার সহধর্মিণী বলছেন ' আমি সৎ এর ও মা অসৎ এর ও মা।'
এটা বাঙালির সম্পূর্নতার সময়।
সেই সময় আমরা যেমন বঙ্কিম চটির রসিকতা পেয়েছি, তেমন শরৎ বাবুর চরিত্রহীন পেয়েছি।
যেমন গোড়া কে দেখেছি তেমন এসেছেন চারুলতা ‌
এটা ছিলো একটা সব পেয়েছির জগৎ।
কি ভাবে সম্ভব এ সব?
আসলে বাঙালি কখনো পথ হারা পাখি হয় নি বরং সে পথভোলা একজন পথিক হতে পেরেছে।
সে প্রশ্ন করতে পেরেছে,
আমায় চেনো কি!
পুকুরের মাঝখানে ডুব দিয়ে পাঁক তুলে আনা যার কাজ তাকে পাঁকে ডোবাবে কে?





শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ভিখারি

 যখন প্রবল ভূমিকম্পে মাটি কেঁপে উঠল

ঘর, বাড়ি, মনুমেন্ট সব ভেঙে পড়ল

তখন আমি মরিনি

তখন আমি ভিক্ষা করছিলাম 

যখন ভূমিকম্প হল তখন গঙ্গার পাড়ে বসে

আমি বাঁশিতে সুর বাঁধছিলাম

তাই আমি মরিনি

যখন ভূমিকম্প শেষ হল 

তখন আমি ছবি তুলেছি চোখের ক্যামেরায়

ভেঙে পড়া বাড়ি, মনুমেন্ট, গাড়ি

কেউ আমাকে দেখেনি

এই ভিখারি সকলকে দেখেছে

বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রদীপ নিভে গেছে

একটা রাখাল, একটা মৃদুল, একটা বঙ্কিম, একটা নমিতা একদম সমরেখ। একটা রেখাও সেখানে আছেন। নাম রেখা হলেও তিনি সরল রেখা না বক্ররেখা বুঝতে একটু সময় লেগেছে।
সামাজিক সমীক্ষায় তার ভাই একজন মস্তান।
রক্তের নেশা তার চালিকা শক্তি।
সময় সংযমের বাঁধ ভেঙে দেয়।
ঠিক তেমনি হয়েছিল সেই সময়।
জামাইবাবুর কিডনি বিপন্ন। তিনি অসুস্থ।
রেখার ভাই প্রদীপ তখন জেলখানায়।
খবর পৌঁছল দিদির কাছে। প্রদীপ লিখেছে 
একটা কিডনি সে দিতে আগ্রহী।
রেখা তখন বড় উদ্বিগ্ন।
নমিতা বললো চলো যাই আলিপুর জেলে।
প্রদীপ এলো, কাগজে সই করলো আর চলে গেলো।
সময়ে সে এসেছে, কিডনি দিয়েছে, সুস্থ হওয়ার পর সে আবার চলে গেছে ওই জেলখানায়।
তার জামাইবাবুর মৃত্যুর খবর পেয়েছিল ওই জেলে বসে।
এই সমরেখ মানুষ গুলো সবাই রেখা কে দিদি বলতে অভ্যস্ত।
তারা সকলেই স্কুল শিক্ষক-শিক্ষিকা।
আশ্চর্যের এটাই, একটা মস্তানের জীবন জীবিকা শিক্ষকতার সাথে
সমবিন্দু হতে পারে না।
যিনি মৃত তিনিও মস্তান কে বিষচক্ষে দেখতেন।
বিচিত্র এই মানুষের মস্তিষ্ক।
কয়েক মাসের ব্যবধানে প্রদীপ নির্দোষ হিসাবে খালাস হয়েছিল।
রেখাদি তখন বড় একা।
যে তার পাশে সব সময় থাকতো তিনি আজ নেই।
স্কুলে পড়ানোর শেষে তিনি রাখালকে বললেন, কাল প্রদীপ ছাড়া পাচ্ছে। ওকে আনতে যাবো আলিপুর জেলখানায়।
রাখাল সবটা শুনে বললো, ও আচ্ছা।
এরপর একে একে মৃদূল, বঙ্কিম, নমিতা সবাই শুনলো রেখাদির কথা।
এর পরে চা এলো, সিগারেট জ্বললো।
রেখা হাসি মুখে বাড়ি ফিরলেন।
বুঝলেন তার সাথে যাওয়ার মতন কেউ নেই। যিনি যেতেন তিনিও আজ নেই।
একবার তার নিজেকে খুব একা মনে হলো, পরক্ষণেই মনে হলো তার ভাইই তো আছে।
পরের দিন স্কুলে নয়, পৌঁছলেন জেলখানার দরজায়।
প্রদীপ এলো, কাঁদল আর বললো, তোর সাথে কেউ আসেনি না?
বললো আসবেই বা কেনো?
বললো দিদি জানিস, কয়েদি মুক্তি পায় কিন্তু ওদের মুক্তি কখনো হয় না। 
বললো সামাজিক জেলখানায় ওরা বন্দী।
ওরা কোনোদিন বেকসুর খালাস হতে পারবে না।
রেখা তখন কষ্ট করে চোখের জল আটকে রেখেছিলো।
এভাবেই কয়েকটা মাস শেষ হলো।
প্রদীপের অভাবের সংসারে যেটুকু সম্ভব রেখা সে সব করেছে।
শুধু প্রদীপ কে কিডনি দিয়ে বাঁচাতে পারে নি।
প্রদীপ নিভে গেছে।





মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

এপস্টিন

খোকা গেলো মাছ ধরতে 
ক্ষীর নদীর কুলে,
ছিপ নিয়ে গেলো কোলা ব্যাঙে 
মাছ নিয়ে গেলো চিলে।
এই যুদ্ধ এই ছড়ার সাথে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক।
খোকা বাবুর যুদ্ধ যুদ্ধ খেলা খুব পছন্দের।
আসলে সে যে খোকাবাবু, সে যে অপরিনত মস্তিষ্কের এটা গোটা বিশ্বের দরবারে পৌঁছানোর প্রয়োজন ছিল।
এখন খোকাবাবুর সংখ্যা বাড়ছে।
মাথার উপরে বিস্তর খোকাবাবু।
এখন এই কথা বলার মতন প্রাজ্ঞ জনের খুব অভাব।
একথা তিনি বলেছিলেন।
বলেছিলেন ' খোকা তোমার কিচ্ছু বোঝে না মা
                    খোকা তোমার বড্ডো ছেলেমানুষ।'
আধুনিক সভ্যতায় খোকা শব্দটা একটু আলাদা। এখানে বুড়ো খোকার দল এপস্টিন বিষয়ে আগ্রহী। সেখানেও ছেলেমানুষির ছলে ভোগ।
এই খোকা কিন্তু মানসিক ভাবে, শারীরিক ভাবে, জৈবিক ভাবে তেজি। শব্দের আড়ালে অজৈবিক হলেও জৈব রসায়নে তার মন।
যদিও তারা উচ্চ ঘর
রাম রহিমের বংশধর।
এই পরনিন্দা পরচর্চা আভিধানিক ভাবে লিপিবদ্ধ হয়ে পরেছে।
এই কথা না লিখলে আগের খোকা শব্দ অবিকৃত থাকবে না।
ব্যাস্ত রাজপথের মাঝখানে হাঁটু গেড়ে বসে একটা পাগল এই লেখাটা লিখছিলো।
সারিসারি গাড়ি দাঁড়িয়ে সেই রাস্তায়।
পুলিশ এসেছে এই পাগলটাকে রাস্তা থেকে সরাতে।
তারা পারে নি।
তারাও ওই কালো রঙের পিচের রাস্তায় খড়ি মাটির সাদা লেখাটা পড়তে ব্যাস্ত।
সৈন্য এলো এই পরিস্থিতি মোকাবিলায়।
হায়!
লেখাটা চলছে দেখে কিছু সময় তারাও কাটালো ওই পাগলের সাথে।
অবশেষে পাগল গান ধরলো।
"পাগলা তিতা মিঢা বোঝেনা 
পাগলারে জিলাবি দিও না।"

সোমবার, ৯ মার্চ, ২০২৬

আহাম্মক

আহাম্মক প্রশ্ন করলো "আচ্ছা চুল কাকে বলে?"
পন্ডিত বললেন মানুষের মাথায় যা গজায়।
আহাম্মক দ্বিতীয় বার প্রশ্ন করলো, "সেটা যদি কুকুরের মাথায় হয়?"
পন্ডিত বললেন ইহা লোম।
আহাম্মক একটু ইতরের পর্যায়ে পৌঁছে বললেন মাথা তো মাথাই। সেটা কুকুরের হোক, ছাগলের হোক, গাধার হোক অথবা আপনার?
পন্ডিত প্রমাদ গুনলেন।
তার মনে হলো, এ কেমন আহাম্মক যে আমার মাথা নিয়ে কথা বলে।
প্রশাসন স্বতেজে পৌঁছলো আহাম্মকের বাড়িতে।
গভীর রাতে কে দড়জা খুলে ঘুমায়?
আহাম্মক ঘুমায়। কাজেই বেল টেল বাজাতে হলো না।
প্রশাসক দেখলেন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এক আহাম্মক।
কলার ধরে টেনে তুললো আহাম্মক কে।
তুলে দেখলো একটা বকলেস পরা কুকুর।
পাশের টাকেও তুললেন।
দেখলেন একটা পাঁঠা।
বিরক্ত হয়ে গাল পেড়ে হাঁকলেন আহাম্মক।
সদর দরজাটা ধড়াস করে বন্ধ হয়ে গেলো।
মাথার উপরের চালটা উড়ে গেলো।
তারার দল, গ্রহ, ব্ল্যাক হোল সবাই তাকালো ওই উরে যাওয়া আচ্ছাদনের নিচে।
পন্ডিত ভাবলেন তবে কি চুল আর লোম এর পার্থক্য নেই?
তখন চাঁদের হাসি দেখে কে?
ক্রমে ক্রমে চাঁদ ডুবে গিয়ে একটা অন্ধকার এলো।
অর্থাৎ অমাবস্যা।
শুরু হলো নন্দী ভিড়িঙ্গির নাচ।
হঠাৎ দরজা খোলা ঘরে বেজে উঠল কলিং বেল।
প্রশ্ন উঠলো খোলা দরজাটা খুলবে কে?
আহাম্মক জাগলেন, উঠলেন, দরজা খুললেন।
তারার দল, গ্রহ, ব্ল্যাক হোল সবাই তাকে বুকে জড়িয়ে ধরলো।
অমাবস্যার শেষে এক ফালি চাঁদ উঠলো আকাশে।
ঝড় উঠলো পূব দিক থেকে।
বৃষ্টি হলো।
সূর্য উঠলো।
আহাম্মকের শরীরে ততক্ষণে লোম গজিয়েছে।


শনিবার, ৭ মার্চ, ২০২৬

বোতলের সুধা

যদি গুপি-বাঘা থাকতো তাদের বলতাম হাতে হাত রেখে তোরা বল, পারস্য। আয়নিক গতিতে তারা পৌঁছাতো সেখানে। বেজে উঠত বাদ্য, শুরু হতো সভ্যতার গান।
শুরু হতো ' মহারাজা তোমাকে সেলাম।'
শুরু হতো ' তোরা যুদ্ধ করে করবি কি তা বল।'
অন্তত এভাবে বলার পর সভ্যতার গ্লানি মানুষের চোখে ধরা পরতো।
গুরুদেব থাকলে তিনি নতুন করে লিখতেন, ' মহারাজ, একি সাজে এলে হৃদয় পুরমাঝে! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ॥'
এরা আজ অন্তর্হিত।
কে আজ বলবে এই সব কথা।
সকলেই এখন আকাশ থেকে উল্কার দল দেখে আনন্দ ধ্বনি শোনায়। আনন্দ ধারা বহিছে ভূবনে এই চিন্তা চয়ন হয়ে ওঠে না।
আদিম সাম্যবাদী সমাজে যা কিছু ছিলো সেটাও এই উন্নত পরিসরে এখন আর নেই। 
সামন্ততন্ত্র, রাজতন্ত্রের শেষে এসেছে গনতন্ত্র।
গনতন্ত্র যে বিষয়ের উপর অধিষ্ঠিত সেটা অর্থ।
এখানেই অনর্থ বেঁধেছে।
স্নেহের হাত এখন স্তিমিত।
শ্রদ্ধার হাত দুটো আজ উধাও।
এখন হাত হয়েছে বেহাত।
যে হাত বাদ্য বাজাতো সে হাত নেই।
যে হাত কলম ধরতো, সেটাও নেই।
এই হাত গুলো গেলো কোথায়?
হাত গুলো আছে শুধু এক সাথ হতে পারছে না।
হাত দুটো আজকাল শুধু মুখে ভাত তুলছে আর পিছন ধুচ্ছে।
এই হাত দুটো মহারাজ কে সেলাম জানায় না।
এই হাত দুটো মা-বাবার পা ছোঁয় না।
এই হাত দুটো বড্ড ঠুঁটো হয়ে পরেছে।
এরা না ধরে কলম, না ধরে বাদ্য যন্ত্র।
আসলে স্টমাক বড় বালাই।
মনে পরে যায় সেই পুরানো ফিল্ম যেখানে খিদের তাড়নায় মানুষ জুতো ছিঁড়ে খাচ্ছে আর পেরেক বাছছে।
সেই চার্লিও আজ উধাও।
কে লিখবে এই যুদ্ধের বৃত্তান্ত?
কে লিখবে ক্ষুধা?
ইতিহাসের পাতায় কতটা সত্যি লেখা থাকবে আমি জানি না।
আমি এই বর্বরতার বিরুদ্ধে দু-চার কথা আজ লিখে রাখলাম আমার নিজের ডায়েরির পাতায়।
ইচ্ছা হয়ছে এই পাতাগুলো একটা মুখবন্ধ কাঁচের বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দিতে।
হে মানুষ তুমি ধরেই নিও এই বোতলটা কোনো একদিন তুমি হাতে পাবে এবং খুলে দেখবে শুধুমাত্র অর্থের কথা ভেবে সেদিন কি ঘটেছিল।
সেদিনই শুরু হবে অনর্থ।
সেদিনের অপেক্ষায় আমি বেঁচে থাকবো।

বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্বপ্নময়

পুরানো বন্ধুত্ব নতুন করে জেগে উঠতে দেখলে আনন্দ হয়। হিংসা ও কম হয় না। কোলকাতার দোল তার পছন্দের নয়। এই কোলকাতায় আসার আগে যে রং সে পেয়েছে অথবা দিয়েছে, সেই আনন্দ এই কোলকাতায় তার কাছে অমিল।
না আসাটাই দস্তুর।
বহু ভাষী এই শহরে রং নেই এখন।
আছে রং বাজি। সেটাও আবার রাজনীতির ভোট আলেখ্যে।
এ সব তার কাছে সামান্য, অসামান্য ওই দোল পূর্ণিমার দিনে আবির নিয়ে বড়, ছোটো সবার সাথে হাসি, ঠাট্টার আনুভূমিক আনন্দ।
বয়স বাড়লেও আনন্দের অভাব বুঝতে পেরেছেন কনিষ্ক।
আসল নাম অন্য হলেও তার বাপের কূলে সবাই তাকে বয়স্ক বলে বলেই, সে আদর করে তার নাম রেখেছে।
সেই বসন্তে কনিষ্ক তার বৌ-বাচ্চাকে নিয়ে চললো শান্তিনিকেতন।
সে ভেবেছিল দেখাযাক এই রং কতটা মরমে লাগে!
বিফল হয়ে ফেরায় নি বোলপুর।
সেখানে অনেক রং-বিরং তিতলীর দেখা মিলেছে।
সবাই নানান রঙে রঙ মিশিয়ে চলেছে।
এহেন আনন্দ সে শুনেছিলো ঈশানির মুখে।
এই প্রথম চোখ খুলে অথবা তুলে সে দেখতে পেলো।
রঙে এত আনন্দ এর আগে কখনো দেখে নি কনিষ্ক।
মেয়ে চৈতি বলেছে তার বাবাকে, পরের বছর তোমাকে আসতেই হবে। অসত্য বলার ইচ্ছে নেই কনিষ্কর। 
সেও খুঁজে বেড়ায়।
এই বয়সেও এই বসন্ত তাকে ভাবায়।
অনেক বছর কাজ আর রোজগার জীবনে ভালোলাগা গুলোকে কেড়ে নিয়েছিল। 
শরীর বয়সের ভার বুঝতে পারে।
আর মন?
না সে এসব বুঝতেই শেখে নি।
কেনোই বা শিখবে?
এসব শিখলে শেষের কবিতাটা অলেখাই থাকত।
চৈতি যদি তার বাবাকে নাও বলতো, কনিষ্ক এই ফুলের জলসায় নিরব থাকতো না।
কনিষ্ক যতদিন ছোট ছিলো, বৃদ্ধ ছিল, যৌবনটাও অনেকটা সেভাবেই গেছে।
শত কাজের ফাঁকে সময় হয় নি রঙ মাখার।
এখন তার নিজেকে খুব একা মনে হয়। মনে হয় যদি দেখা হয় সেই পুরানো স্কুলের বেঞ্চ, যদি দেখা মেলে সুন্দর একটা মেয়ের মুখ, যার নামের পাশে তার নাম বসিয়ে ....।
এই অতীতের কাছে সে পৌঁছতে চায়।
সে একটা ক্ষেত্র পেয়েছে। 
কর্মক্ষেত্র সে পেয়েছে, কুরুক্ষেত্র সে পড়েছে।
এটা অন্য এক স্থান। এখানে কাজ নেই, যুদ্ধ নেই।
এখানে ফেলে আসা জীবনের মানুষ আসে।
এখানে অতীত এসে মেশে ঠিক ভবিষ্যতের আগে।
কে চায় না এমন ক্ষেত্র?
পরের দিন সকালে পরিবারের সাথে সে চললো তার পুরানো ঠিকানায়।
মনটা পরে থাকলো এক নতুন ইচ্ছাকে পাথেয় করে।
একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
একটা সময়ের সঙ্গে একটা স্নায়ু।
একটা শেষ হওয়া সময়।
একটা বেঁচে থাকার ইচ্ছা।
একটা পুরানো স্মৃতি।
একটা পাওয়া না পাওয়ার ব্যাখ্যা।
শীতের শুরুতে আর শেষে দিগন্তে একটা দুগ্ধধবল শ্বেত উত্তরীয় যেমন প্রকাশ পায় ঠিক তেমন এই অতীতের সাথে একটু সহাবস্থান।
যে বুঝতে পারে সে কাঁদে, আর অবুঝের দল শুধু সমালোচনা করে।
জীবনস্মৃতি অমৃতের মতন।
সেখানে কনিষ্ক একা নয়।
আছে ঈশানী, চৈতিও আছে।
এই বাস্তবতা নিয়ে হাজার বার রঙ মাখতে ইচ্ছে হয় কনিষ্কের।
ইতিহাস বই এর পাতায় সেই নাক ভাঙা মূর্তিটার মতো সে ইহলোকে এই পর্যন্ত হেসে খেলে অতীত কে স্মরণ করছে।
যখন সে অতীতে পৌঁছবে তখন পরে থাকবে এই লেখনী।
এটা খারাপ কি?


















রবিবার, ১ মার্চ, ২০২৬

এই বসন্তে

রবীন্দ্রনাথ, ভালোলাগা, বিচ্ছেদ তারপর?
একটু আবির, একটু রং, একটু একাত্মতা।
গাছের পাতার সাথে একটু সম্পর্ক 
সবুজ পাতা গুলো, শিমুল ফুল 
বাকিটা শুধুই বসন্তকাল।
একটু ভুল আছে। রবি নেই, ভালোবাসা নেই, স্নেহ নেই।
কি আছে?
আছে আছে, অনেক কিছুই আছে।
কে জানে?
সবাই জানে।
ঠিক তাই।
আমরা আজ সত্যিই সবাই রাজা।
কে মানে এই রাজার রাজত্ব?
একটুখানি আবির, সাথে আছে বন্ধু সাবির।
একটা ভুলের সাথে বিচ্ছিরি একটা ভালোবাসা।
একটা মেয়ে বললো, সাবির আছে আমিও আছি।
একটা ছেলে বললো 
সাবিরের সাথে আমি নেই।
একটা গাধা মকা মকা রবে ডাক পারলো।
ফাল্গুনের শেষে ঝড় উঠলো
কিছু মুকুল ঝরে পরলো
কিছু গাছ পাখনা মেললো সবুজ পাতায়।
গাছ শুকোয়নি শুকিয়েছে মাঠ,
পাতা শুকোয়নি শুকিয়েছে মন,
আর কি শুকিয়েছে?
শুকিয়েছে সভ্যতা 
শুকিয়েছে শান্তি 
শুকিয়েছে প্রাণ মন।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সক্কলে সহমত

:১:

জেলখানার কয়েদি হিসেবে সে একটু নটরিয়াস। সকালের যে ব্রেকফাস্টের পোড়া রুটি তার পছন্দের নয়। সে সেগুলোকে টুকরো টুকরো করে আকাশে ছুড়ে দেয়। অত্যন্ত পটু ক্রিকেটারদের মতন সেগুলোকে ক্যাচ ধরে কাকগুলো ছাদের ধারে লুকিয়ে রাখে। কখনো খুঁজে পায়, খায়, আবার কখনো ইঁদুর, কাঠবেড়ালি দের পেট ভরে ওই শুকনো রুটিতে।
কয়েদি আনন্দ নেয় প্রতিদিনের এই ব্রেকফাস্টের ভাগাভাগির সৌন্দর্যে।
একদিন দুপুরের খাবারের সাথে জোটা মুরগির টুকরোগুলো সে ছুঁড়ে দিচ্ছিলো। আকাশের অনেক উপরে পাখা মেলে উড়ছিল একদল শকুন। এই মাংসের টুকরো তাদের চোখ এড়ায়নি। ঠিক টর্নেডোর মতন ঝাঁপিয়ে পড়লো একটা শকুন। জেলার সাহেবের কাছে খবর গেছিলো সে দিন। সামান্য মারধোরও জুটেছে।
কিন্তু এই ছুঁড়ে দেওয়া খাবার ছুঁড়ে দিয়েই তার আনন্দ আর মারধোর তার কাছে খুব প্রিয় খাবার।
শরীরটা শুকোচ্ছিল প্রতিদিন। 
তার মনে একটা স্বপ্ন ছিল।  সে চোখ খুলেই দেখতে পেত সেই স্বপ্ন। সে দেখতো দুটো বড়ো বড়ো পাখা গজিয়েছে তার দুহাতে। সে খোলা আকাশে উরে চলেছে আনন্দে ওই পাখিদের সাথে। 
তবে প্রাণবায়ু থাকা পর্যন্ত তার হাত দুটো হাতই থেকে গেছে, পাখনা হয়ে ওঠে নি। 
জেলে আসার পিছনে একটা ইতিহাস থাকে। সেটা অপরাধের ইতিহাস। যখন ঘুম আসে তখন সে সেই দৃশ্য দেখতে পায়। দেখতে পায় মৃতদেহ কিভাবে হাওয়ায় হারিয়ে যায়!

:২:

সাত সকালে শোরগোল বাঁধেনি। সূর্য ওঠার আগেই মর্নিং ওয়াকার যারা, তারা দেখতে পেয়েছেন। তবে ঘাঁটান নি। এরপরে ব্যাগ হাতে বাজার করতে গেছেন বহুলোক। তারাও আকাশ দেখেছেন।
এরপর স্কুলের ছেলেমেয়েরা ড্রেনের মধ্যে পরে থাকা একটা মানুষ দেখতে পেয়েছিল। 
এটাও সঠিক নয়, আসলে অসংখ্য কাক কা কা রবে ওই ড্রেন টা পরিক্রমা করছিল।
একটা মানুষ এ ভাবেই কাদায় মুখ গুঁজে পরেছিল কিন্তু দেখেও কেউ তাকে দেখে নি। 
ঠিক সময়ে দেখলে না জানি কি হতো?
পুলিশ আসার আগেই পাশের চা এর দোকানের মালিক বললো, অত মদ গিললে ড্রেনের জলই মরার সময় গিলতে হয়।
গম ভাঙানোর দোকানের মালিক বললো, দারু পিনেসে ইয়ে হোতাই রহতা।
ড্রেনের পাশের বাড়ির এক ভদ্রমহিলা বললেন, ও গগন, কারোর কথা গ্রাহ্য করতো না।
পুলিশের লোক বডিটা তুলেই বললো, আরে এতো রিক্সা ওয়ালা গগন।
ভালো হয়েছে। 
ভ্যানওয়ালা বাহক মদ্যপ অবস্থায় বললো, গগন এখন গগনে।
এর পরে প্যাডেলে সে চাপ দিলো।
শেষে পৌঁছল থানায়।
আসলে এই গগন তার পূর্বপরিচিত।
রাস্তার পাশে পচা গলা দেহ নয় বরং একটু বাংলা মদ গলায় ঢেলে একজন জ্যান্ত মানুষ নিয়ে রিক্সার প্যাডেলে সে পা দিত, অন্যজন প্রাণপনে দূর্গন্ধের দেহ বয়ে নিয়ে চলত।
এটা আসলে ইতিহাস।
বাস্তবটা একটু আলাদা। 
কারন গগন তার খুব কাছের।
একজন পঙ্খীরাজ এর মতন ভ্যান নিয়ে ছুটতো কাটা পুকুরের দিকে আর অন্যজন বাংলা মদের শক্তিতে ভর করে প্রাণপনে ছুটে চলতো জ্যান্ত মানুষ নিয়ে।
মৃতদেহ জ্বলে উঠতো পরের দিন, জ্যান্ত মানুষগুলো এভাবে কখনো জ্বলে নি। হয়তো একদিন তারাও জ্বলবে তবে আগুনে নয় উত্তাপে।

:৩:

এই দোকানটা খুব রেওয়াজী। এখানে গায়ক, গগন, বাহক, লেখক, শিল্পী সবাই আসেন। এরা সমাজের রং দেখতে পায়, বুঝতে পারে। তুলির নরম পরশ, কলমের তীব্র শব্দ যেমন তৈরী হয় ওই সাদা জলের প্রভাবে ঠিক একই ভাবে গগন জ্যান্ত মানুষ নিয়ে দৌড়ায় আর বাহক বয়ে চলে মৃত দেহ মহানন্দে।
আরো আছে। আছে উজবুক, আছে যুবক, আছে যুবতী ও।
দোকানদার শুধু কার্টোন গুলো গুছিয়ে রাখে। শুধু সাদা জল বিক্রি করে তার পেট ভরে না, ওই কার্টোন বিক্রির টাকাটাও তার চাই।
শিল্পী এই সব দেখে আর আঁকে, লেখক ভাবে আর লেখে।
বাহক আর গগন এ সবের ঊর্ধ্বে। 
ওরা পান করে। ওরা তৃষ্ণার্ত, ওরা শুধু খায় আর মরে।
ওদের চিত্র, ওদের জীবন, ওদের আত্মা যারা এই সাদা জল পানের পরে দেখতে পায় তাদের সুখ সমৃদ্ধি, তাদের তাপ উত্তাপ, তাদের ভাব ভাবনা সবকিছু ভেসে ওঠে এই সাদা জলের উপরে।
এটা আসলে জৈবিক ব্যবস্থার প্লবতা। এটা স্রোতস্বিনী। এটা মসৃণ। এটা উত্তর মেরু আর দক্ষিণ মেরুর সঙ্ঘবদ্ধ সহাবস্থান।
এই সব বিষয় বাহক কিংবা গগন বুঝতে শেখে নি।
সে জানেই না যে, সে শিল্পী অথবা লেখকের কাছে একটা সামাজিক উপাদান।
তবে কাক গুলো এসবের বাইরে থেকেও ড্রেনের পরে থাকা মানুষের অবয়ব বুঝতে শিখেছে।
অন্যেরা?
সমস্যা একটাই, ভাবনার কোনো কষ্টিপাথর হয় না। ঘষে দেখা যায় না প্রকৃত সোনা অথবা প্রকৃত ভাবনা।
এই সাদা জলের স্বাদ শুধু চাতকের দল বুঝতে পারে।

:৪:
গগন প্রথমে আকাশ দেখেছিল তবে সেখানে পৌঁছয়নি। বাহক দেখেছিল ড্রেনের জল খাওয়ার পরেও সে হাত নাড়ছে।
ওসি কে সে বললো গগন হাত নাড়ালো।
তিনি বললেন ক' বোতল গিলেছিস?
বাহক এরপর আর কিছু বলার সাহস পায় নি।
রাস্তার পাশে বসে নতুন একটা সাদা জল সে গলায় ঢেলেছে।
একটা চাপা দুঃখ তার চোখের জলে ভেসে গেছে মৃত গগন কে ভেবে।
কখনো তার মনে হয়েছে, কোনো একদিন ঠিক এইরকম একটা ড্রেনে সে পরে থাকবে। অন্যকোনো বাহক তাকে বয়ে আনবে। সহস্র তাচ্ছিল্য করার পরেও তার শেষ ঘুম আর ভাঙবে না।
এরপর সে ভ্যানের প্যাডেলে পা রাখলো। তড়িৎ গতিতে ছুটলো তার ভ্যান। শুধু চোখ দুটো সজল। 
এটা একমাত্রিক বন্ধুত্ব।
সন্ধ্যা বেলায় লাইনে দাঁড়ানো।
তারপর ঢুক ঢুক করে গেলা।
তারপর ?
না ঠিকানা নেই তাদের তেমন কিছু।
ঠিকানা একটাই। 
সন্ধ্যা বেলায় ওই বাংলা মদের দোকান।
হায়রে ভবিতব্য, গগন কখন ধপাস করে রাস্তার পাশে পরে গেছে, সে জানে না।
গগনের মুখে এক ফোঁটা জল কে দিয়েছে, সেটাও সে জানে না। নেশার ঘোরে শুধুই সে আচ্ছন্ন ছিল একটা প্রাত্যহিক সম্পর্কে।
ভ্যানটা সেদিন মৃত দেহ নিয়ে কাটা পুকুরের মর্গে পৌঁছয়নি।
পৌঁছেছে নেশাগ্রস্ত বাহক।
বাহকের জেল হয়েছিল এ রকমই একটা কারনে। 
আর গগন?
ভ্যানের তড়িৎ গতিতে তার নেশা ছুটে গেছে সেদিন।
বাহকের ভ্যান তাকে জ্যান্ত করে তুলেছে।
রাস্তার পাশে গঙ্গার জলে গা-মাথা ধুয়ে ফুটপাতে একটা আনন্দের ঘুম।

:৫:

একটা সত্য অনেক মিথ্যাকে ঢেকে রাখে।
বাদির আবাদি শেষ হয়, থেকে যায় মৃত আর অমৃতের সহাবস্থান।
যেমন গগন আকাশে পৌঁছায় না তেমন বাহক জেলের ঘানি টানে।
বড় বিদর্ভ বিষয়।
জেলফেরত বাহক যখন আকাশের দিকে তাকিয়ে, তখন শিল্পী ওই পুরানো দোকানে মদ কিনতে ব্যাস্ত।
যখন গগন থেকে আকাশ হয়েছে, তখন বাহক আকাশের দিকে তাকিয়ে গগন কে খুঁজতে ব্যাস্ত।
লেখক দেখেছেন আর হেসেছেন।
নিজের ভাষায় সমস্ত বিষয় লিখেছেন ঘটনাক্রম দেখে।
দোকানদার নিস্পৃহ।
পাছে বেচাকেনার উপর প্রভাব পরে?
সেদিন আকাশের দিকে চোখ রেখে বাহক বলেছে গগন কে, 'কেমন আছিস তুই আকাশের জেলে।?
শীতের শেষে বৃষ্টি নামলো।

























রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ভেপু ও দুগ্গা

মা মেনকার কান্না আর থামে না। দুর্গাকে আমি কোথায় পাঠিয়েছি? মৃত কাঠামো সেখানে রোজগারের পাথেয়। পুঁতিগন্ধ রাজনীতি মেয়েটাকে রাস্তায় নিয়ে এসেছে। 
মেনকার কথা শুনে রীতিমত ক্ষুব্ধ প্রশাসক। প্রথমে FIR, পরে থানেদারের হাতে অ্যারেষ্ট।
মেনকা এক ফোঁটা জলও পান করে নি। তার ভয় হয় পাছে বিষ দেওয়া হয় তাকে!
এই অবস্থায় এলেন নন্দী আর ভৃঙ্গি।
চার পা তুলে নাচ শুরু হলো। দর্শক এসেছে অনেক। ফলে প্রশাসক সামান্য সময় নিয়েছে। খোঁজ নিয়েছে এই দর্শক কারা। শুনেছে এরা মহাদেবের কাছে পিঠে থাকে।
শুরু হলো মহাদেব খোঁজা।
দুগ্গা বড় অসহায়। সমতলের পলিউশনে তার শ্বাস রোধ হওয়ার জোগাড়। ওদিকে আবার মা মেনকা হাজতে।
ভাবলেন কোলকাতা ছেড়ে একটু মফস্বলের কথা। 
শুনলেন সেখানে তার স্বামী মহাদেব গ্রেফতার হয়েছেন।
কৈলাস থেকে এই সমতলে কখন এলেন?
খবরের কাগজ পড়ে কার্তিক তাকে বললো, মা আমার বাবা কৈলাসেই আছেন।
হাজতে আছে যারা তারা পাতা খোর।
দুগ্গা আশপাশ পর্যবেক্ষণ করে কার্তিককে বললেন, ওরে তোর বাবাওতো তাই। শুধু পাতার বদলে গাঁজা হবে।
গণেশ হাল ধরলো।
বললো বাণিজ্যে বসতে লক্ষ্মী।
দুগ্গা বিষ্ময় প্রকাশ করে বলেন, ব্যবসা কোথায়?
গণেশ বললো ওটা তুমি বুঝবে না।
লক্ষ্মী বললো পয়সা কোথায়?
গণেশ বললো থামবি?
শেষে এলেন সমস্ত দেবতা। এঁরা অসুর দমন করতে অস্ত্র দিয়েছিলেন।
তারা বুঝতে পেরেছেন, রক্তবীজ রয়ে গেছে।
শুরু হলো দমন প্রক্রিয়া।
প্রথম অ্যরেষ্ট হলেন গণেশ।
কারন, তিনি সদাই পেট পুরে খেয়ে থাকেন। খাবার কোথা থেকে এসেছে, টাকা কোন ভান্ডারের, সে ব্যাপারে তিনি নিস্পৃহ।
গণেশ তাকালেন মা দুগ্গার দিকে।
এরপর অ্যারেষ্ট হলো কার্তিক।
জনমানসে ইনি পাড়ার কার্তিক হিসেবে বেশী পরিচিত।
আরো একটা পরিচয় আছে।
যৌন কর্মীরা তাকে পুজো করে বচ্ছর ধরে।
কি কারনে?
নির্বীজ পুরুষ তাদের কাছে কাঙ্ক্ষিত।
এরপর শুরু হলো দেবাদিদেব বিষয়ে ছানবিন।
এখানে বাধ সাধলেন দুগ্গা।
মেনকা একটু ব্যাকফুটে থেকে বললো, শ্মশানে কি না হয়।
এই প্রথম দুগ্গা বুঝলেন পরাকাষ্ঠা বিষয়টা।
বুঝলেন ব্যাভিচার।
বুঝলেন পুরষ্কার।
এরপরে একটু একটু করে চললেন কৈলাসে।
সরস্বতী একটু উদগ্র ভাবে ব্রহ্মাকে বললো, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও।
লক্ষ্মী বুঝেছে তাকে সামনে রেখে কৃতার্থ রাজনীতি।
স্বেচ্ছায় তিনি মৃত হলেন।
এরপর কি হলো?
জগৎ সংসার বিধর্মী হলো।
দুগ্গা দুগ্গা বলে মা দুর্গার এটাই শেষ এই বাংলায় আসা।
এরপরে সকলেই বলেন তিনি এসেছেন।
না তিনি আর আসেন নি।
শিব খুবই ভালো আছেন।


শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

অথঃ লোমকথা

বস্তুত মানুষ যে অ্যানিমাল এ কথা সত্য। তারা ঠিক কুকুর -বিড়ালের মতন খাবার ঠিক দুপুর দুটোর সময় মনিব দেবে এটা বুঝতে পারে। মানুষও আজকাল অবিকল একই ভাবে সময় নির্ঘণ্ট বুঝতে পারে। 

এখানে আরো একটা সত্যি বলতে হয়। কুকুর-বিড়াল যেমন এই মনিবের কাছে ডিমান্ড করে না, মানুষও হুবাহু সেই রকম।
অর্থাৎ নিয়ম মেনেই এটা তারা পাবে? 
এ কথা ধ্রুব তারার মতন সত্য হয়েছে মনিবের পশু রক্ষায়।
বাহ্যিক নয় একদম তার অন্তরাত্মা একথা বুঝতে শিখেছে।
সুকুমার রায় বলতেন 
'হাসতে হাসতে হাঁস হলো,
হায় কি সর্বনাশ হলো।'
গাধার নাকের সামনে গাঁজর ঝুলিয়ে গাধার দৌড় সম্ভব।
কুকুরের নাকের সামনে মাংস ঝুলিয়ে কুকুরের দৌড় সম্ভব ।
কিন্তু মানুষের?
নিপাতনে সিদ্ধ কথাটা এমনি এমনি আসে নি।
যখন মানুষ ও অ্যানিমাল এক বলয়ে এসে পরে তখন এ কথা সত্য হয়ে ওঠে।
এজন্যই এটাও আজ সম্বব হয়েছে। আর মানুষ স্যরি অ্যানিমাল তার ইন্সটিঙ্ক্ট থেকে বুঝতে শিখেছে এই সব সময় নির্ঘণ্ট।
যেমন উৎসবের আগে, ভোটের আগে রাস্তা মেরামত।
যেমন উৎসবের আগে, ভোটের আগে সরকারি অনুদান।
যেমন উৎসবের আগে, ভোটের আগে দ্বিজাতি তত্ত্বের আগমন।
নির্ঘণ্ট অনেকটা মূলো ঘন্টের মতন।
এই সব বিষয়ে কোনো চচ্চড়ি তৈরি হয় না। ঘন্ট ঘন্টা বাজায়।
এই নির্ঘণ্ট মেনে নানান ঘন্ট তৈরির প্রক্রিয়া চলে।
শীতকালে মূলো ঘন্ট, গ্রীষ্মের পটল ঘন্ট, বর্ষায় পেঁপে ঘন্ট।
আসনে পরিত্যক্ত সবজি একসাথে মিশিয়ে স্বাদ আর গন্ধের সমাহার।
এই ঘন্ট আসলে দ্বিগু সমাস।
যদি প্রশ্ন করা যায় ঘন্ট তুমি কোথা থেকে এসেছো?
উত্তর একটাই।
মনিবের নির্দেশ মেনে এসেছি।
মনিব কে?
মানুষ।
মানুষ বলতে কি বোঝো?
অ্যানিমাল।
বিপদ যেন আর পথ ছাড়ে না।
কারন প্রতিবাদ করছে যারা তাঁরাও নাকি মানুষ। 
মানে মনিবের মোসাহেব গোত্রের।
মানে স্বগোত্রীয়।
বড় বিপদ। মাথায় গজালে চুল আর শরীরে লোম।
শোনা যায় চুল আর লোম যতটা কম থাকে অ্যানিমাল ঠিক ততটাই মানুষের পর্যায়ে পৌঁছয়।
মুস্কিল হয়েছে সমস্ত দাড়ি, গোঁফ, চুল ওয়ালা দের।
কি সেই কারণ?
লোমহর্ষক কাহিনী ঠিক এখানেই।
লোমহীন শরীরের প্রাণী অত্যন্ত হিংস্র হয় এটা বিবর্তনের পরের কনসেপ্ট।
লোমশ প্রাণী একথা বলেন নি। বলেছে স্বল্প লোম আর চুল।
এই লোমহীন থেকেতো লোমহর্ষক কিছু হতেই পারে না, তাহলে কেনে এমন হয়েছে?
লোমকূপ থেকে যে জল শরীরকে ভিজিয়ে দেয় সেখানেই প্রাণ আর প্রাণী আলাদা হয়ে পরে।
যে প্রান শুধু উড়ে বেড়ায়, সাঁতার কাটে সেখানে প্রাণ আছে।
যে পরাণ প্রাণত্যাগ নিয়ে দুঃখ পায় সেখানেও প্রাণ আছে।
যারা এই সব কিছুর উপরে তাদের কথা একটু আলাদা।
এরাই অমৃতস্য পুত্রাঃ।





রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

লেখা সবে শুরু

:১:
কান টা তৈরী হয়েছে মা এর হাতে। কখনো মুলে দিয়ে, কখনো তার কন্ঠের আবহে। দুষ্টুমির জন্যে কান মোলা, আর সুর করে গান গাওয়া তার গান শুনে। মোলাটাও ছোটোবেলার, শোনা টাও তখন। 
ঘুম ভাঙতো ভোর পাঁচটায়, শীতকালে একটু পরে। 
ঘুম ভাঙলেই বই নিয়ে সুর করা সাথে ফুল তোলার সাথে তাল মিলিয়ে সুর শেখা। 
একটু নকল করে সুর ধরলেই মা বলতো, তোর গলাটা আমার বাবার মতন। 
দাদুও ছিলেন সুর রসিক। মা এর শিক্ষাও সেখান থেকেই। এজন্যই গানগুলোও সেকেলে। 
এভাবেই পড়াশোনা, এভাবেই গান গাওয়া। 
এরপর?
ইচ্ছা যা থাকে তা হয় না, এটাও তারই কথা।
তার ইচ্ছা ছিলো গানবাজনার সাথে থাকতে।
হয় নি।
ষোলো বছরেই বিয়ের পিঁড়ি। তারপর ওই ফুল তোলা, বাসন মাজা সঙ্গে শুধু গুনগুন সুর।
উনিশের পর এক বাচ্চা কে বুকের দুধ খাওয়ানো।
এরপর?
আবার দু-তিন বছর ফুল তোলা, বাসন মাজা, আবার সেই বুকের দুধ খাওয়ানো। 
এই বার একটা ছেলে এসেছে তার কোলে।
অনেক স্বপ্ন মনজুড়ে।
শোনার মানুষ তেমন কেউ নেই আসেপাশে।
যে বাচ্চাটা দুধ খায়, সেই বাচ্চাটাই এসব শুনতে পায়।
সুন্দর কন্ঠের অনুভূতি কাকে বলে কে জানে, একটু বড় হয়েই বাচ্চা দুটোই নিজের মতন গান গাইতে শিখে ফেলেছে।
বড়ো আনন্দ হয় এসব ভাবতে বসে। 
খারাপ লাগে ভাবতে, আজকের বাচ্চাগুলো ঠিক এই ভাবে বড় হয় না
:২:
লীলা নামটার সাথে কোনো বিরোধ নেই। বিরোধ শুধু এখানে, তার ছেলেটা বড় হয়েছে। বিরোধ এখানে ছেলেটা তার প্রেমে পরেছে।
একদিন লীলা তার সামনে এলো। 
প্রথমে ইচ্ছে হয় নি দেখতে। ছেলের কথায় সে এসেছে।
সে শুনতে পেলো ওরা দুজন গলা মিলিয়ে গান গাইছে।
গানটা সেকালের নয় বরং একেবারেই একেলে।
গানের কলিটা তার ভালো লাগলো না কারন কিছুটা সময় তার বুড়ো বরটা তাকে একা রেখে গেছেন।
যদিও এই ভাষাতে তিনি অনভ্যস্ত।
তিনি কখনো তাকে তুই বলে ডাকেন নি।
চলে যাওয়ার পর মায় আজ তার একথা বলতে ইচ্ছে হয় নি যে ভালো আছি।
এরা দুজন যে গানটা গাইছে সেটা বিরহের হলেও শুনতে অনেকটা আনন্দ সঙ্গীতের মতন।
শুধু লীলার কন্ঠস্বর তাকে মুগ্ধ করেছে।
তিনি এলেন, বসলেন, শুনলেন, উঠে গেলেন।
লীলা সেদিন খুব আবেগতাড়িত। সে ভেবেছিল নিশ্চয়ই তিনি কিছু বলবেন।
উঠে যাওয়ার সময় সে হাতটা ধরে ফেলেছে।
বলেছে, কিছু বলবে না?
অন্যদিকে মুখ করে তিনি বললেন, তোদের গলা খুব মিষ্টি।
এরপর লীলা আর তাকে কিছু বলতে পারে নি।
জীবনবোধ বড় বিচিত্র। 
সেখানে কোন চিত্র কখন আসে, কখন বিলীন হয় সেটা সে নিজেও জানে না।
এইতো সেদিন ষোলো আর বত্রিশ এর সহাবস্থান হয়েছিল।
বত্রিশ এখন নেই।
ষোলো আছে এখনও। সে দেখতে পায় ছেলেটা এখন বত্রিশ।
অসহায় লাগে। বিভ্রম বাঁধে। 
লীলা এই পর্যায়টা ঠিক বুঝতে পারে না। সে নিজেকেই প্রশ্ন করে।
নৈবেদ্য বিষয়টা একটু আলাদা। এখানে দেবতাদের অবস্থান।
নাটক নৈবেদ্য অনুরূপ নয়।
আলাদা।
কিন্তু কতটা?
থাক সেই পুংখানু পুঙ্খ। 
লক্ষ্মী আর লক্ষ্মীছাড়া একদম এক রূপ এক রঙ।
ঢং একেবারে নাছোড়বান্দা।
কেন এরকম হয়?
লীলা বলেছেন এটাই স্বাভাবিক।









বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

কেশের গল্প

একটু ভাবতে বললেন ভগবান। একটু ভাবতে বললো ভূত পেত্নী। একটু উচ্চে বুঝতে পারলো মানুষ।
ভগবান বলতে কী বোঝায়?
মানুষ বললো যারা ভাগ্যবান।
আচ্ছা পেত্নী বিষয়টা কি?
মানুষ বললো পতনের পরেও যিনি পত্নী।
শুরু হলো বারোদুয়ারিতে বিঘ্ন।
শক্তি সেখানে প্রথম বক্তা। 
রিক্সা এলো শক্তি চললো।
এলেন সুনীল।
চুরুট তখন আগমার্ক থেকে একটু পিছিয়ে।
মিষ্টি গুড়ের স্বাদ।
গুঢ় অর্থে মধুর।
এখানে না কি মধুকবিও আসতেন। থাক সে কথা।
কারন ব্রাত্য সামাজিক পরিসরে কিছু বাওয়াল করেছেন।
মন্ত্রী বলে কথা, কাজেই ...  থাক ওই ঠুঁটো।
এর পরে দানোর আবির্ভাব।
দেখতে অনুস্কা হলেও রূপে অশরীরী।
চলতে শিখেছে। 
দৃষ্টি ঠিক শকুনের মতন।
শকুন্তলা চিন্তায় পরেছে।
বিস্তর প্রেমের শেষে সন্তান সম্ভবা।
দুষ্মন্ত এদিক ওদিক দেখে বুঝলো ধর্ষনের থেকে বাঁচার একমাত্র উপায় পিতা হওয়া।
মনে হল যদি অন্য কেউ হয়?
আসলে এপিক আর মিথ এর সংঘর্ষ।
এখানে হারলো কে আজ জিতলো কে এটা প্রাসঙ্গিক নয়।
তবুও?
লক্ষ্মীছাড়া শুধু নষ্ট করে। তারা লক্ষ্মীন্দরের ঘরে কালসাপ পৌঁছতে একটা ছিদ্র রেখে যায়।
কালসর্প দোষ গুণ বিচার করতে পারে এখন ওঝা। এজন্যেই সহস্র ছিদ্র তৈরী হয়েছে।
সে যাকে পায় তাকেই কামড়ায়।

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

হৃদকম্প

পশ্চিমবঙ্গ এখন বারোয়ারি উৎসবের প্রাণকেন্দ্র। মহারাষ্ট্রে শিবাজী ছিলেন, গণেশ আছেন। দক্ষিণে আছে পোঙ্গল, ওনাম। উত্তরে স্বয়ং রামচন্দ্র। পশ্চিমে শ্রীকৃষ্ণ।
বাংলায় সব আছে। কাকে চান?
রূপকথার গল্প এখনো বেশ মনে আছে।
এখানে হাতি জাগে, ঘোড়া জাগে, তাল পত্র খাঁড়া জাগে, আর বিক্রমাদিত্য রাজা জাগে।
এখন একটুখানি আলাদা।
এখানে এখন গদি জাগে, ক্ষমতা জাগে, জাগে অসংখ্য আবাল।
শুধু মনুষ্যত্ব জাগে না।
জাগবেই বা ক্যান?
এই রাজ্যে শোক আছে? সন্তাপ আছে? 
কি আছে অবশিষ্ট?
আছে আছে অনেক কিছু আছে। 
কথা আছে, সুর আছে, লেখা আছে, ছবি আছে, শিল্প আছে, শিল্পী আছে, শিক্ষা আছে।
যদি কিছু বাদ পরে যায় সেটা কভার করার জন্য একজন আছেন।
বিতর্ক করার প্রাঙ্গণ এখন নেই।
কে যাবে বিতর্কে?
আমরা এনেছি কাশের গুচ্ছ, আমরা এনেছি শেফালী মালা।
এখন ছাত্রের কাশের গুচ্ছ দেখার সময় শেষ হয়েছে, মিস শেফালি কে আমি দেখেছি।
ওয়াও সেক্সী।
মাধব এতক্ষণ দেখছিলেন।
কথা বলার কোনো ইচ্ছা ছিলো না, তথাপি এই শেফালী নিয়ে আর মুখ বুজে থাকা যায় না।
ব্যাধ এর সেই বিষাক্ত তীর তার পায়ে লেগেছিল।
সেখানে তার পরিচয় শ্রীকৃষ্ণ।
তাহলে এই মাধব কে?
স্কুলের সেই পাটিগণিত মনে আছে?
সেখানে যাদব ছিলো, মাধব ছিলো , আর কেশব ছিলো।
সেই অঙ্কটাই আজ নতুন অঙ্কের সারবত্তা।
গদি আর ক্ষমতা এসব বুঝতে শেখে নি এটা আপামর মানুষ সামান্য বুঝতে পারছে।
পুরোটা বুঝতে সময় লাগবে, কারণ তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
নব কংস, নব গোকুল, নব কৃষ্ণ।
রাস্তা দিয়ে একটা পাগল মায় মানুষ যাচ্ছিল। মুখে তার একটাই কথা, " কোথাও শান্তি নেই।"
এখন পাগলের কথা মানুষ বোঝে না।


মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

শব্দ করিতে মানা

অদ্য তৃতীয় দিবস। প্রথম দিবসে অগ্ন্যুৎপাত হইয়াছিল। দ্বিতীয় দিবস ও ওইরূপ, শুধু পার্থক্য ইহাই অগ্ন্যুৎপাতের মাধ্যম কন্ঠ। তৃতীয় দিবস সামান্য তির্যক বৈকি!

এইদিন না হইল অগ্ন্যুৎপাত না রহিল কন্ঠ, যাহা রহিয়াছে তাহা দম্ভ বলিলেও কম বলা হয়।

মিথ্যার বেসাতিতে ইহা নতুন কিছু নয়। অতীতেও ছিলো এবং পুরুষানুক্রমে ইহা বস্তুত বরাভয় অপেক্ষায়ও বৃহত্তর হইয়াছে। সামান্য পার্থক্য ব্যাতিরেকে ইহা সামান্য ব্যতিক্রমী।

ইতিপূর্বে শিক্ষিত মনুষ্যবর্গ মিথ্যা বলিতে দ্বিধা সন্ত্রস্ত থাকিতেন, আজ রাজনীতিতে মূর্খের পদার্পণ এর কারনে ইহাও আর নাই। 

গীতায় হাত রাখিয়া অথবা পাছায় হাত রাখিয়া ' যাহা বলিব সত্য বলিব...' এক ও অভিন্ন হইয়া ইতর অবস্থায় দন্ডায়মান।

গম্ভীরাচার্য অতঃপর দন্ত বিকশিত করিলেন। বহুযুগ দন্তের পরিচর্যা যে হয়নাই ইহা তাহার দন্তেই প্রস্ফুটিত।

কত গুটকা, কত খৈনির একাত্মতায় ইহা এইরূপ রূপান্তরিত হইয়াছে কেবল দেবাদিদেবই ইহা সম্যক ভাবে জানেন বলিয়া মনে হয় না; এই জনসাধারণের অভ্যন্তরে যাহারা স্তাবক পর্যায়ের নন তাহারাই নিশ্চিত ভাবে ইহা জানেন।

আগুনের শরীরের উত্তাপ আজ আর নাই। শীতল হইতে ইচ্ছাও তাহার মনে আসে না। অগ্নি, বরুণ, পবন এক উৎকট পরিস্থিতির সম্মুখে। 

আসার ইচ্ছাও নাই, তবুও নৈব্যক্তিক কারণে এই আনয়ন। ফিরিবার পথ নাই এই সত্যের সম্মুখে সমস্ত স্বর্গের রাজন্যবর্গ।

সম্ভবনাময় প্রোজেক্ট পাইয়া সূর্য সুখী বলিলেও সামান্য বলা হয়। মৃত তারাদের সাথে তিনি ছিলেন আছেন এবং থাকবেন, ইহাই বিজ্ঞান।

এই প্রথম বীর হনুমানের বগল ভস্মীভূত হইল, সূর্যের অবর্তমানে লক্ষ্মণ মরিলো, সন্ধ্যা আসিল রাত্রের শেষে।

কাক কাকা রবে সেদিন জাগে নাই, শ্বাপদের দল দিব্য আছে খোশ মেজাজেই। শুধু সারমেয়র ক্রন্দন রহিল অহরাত্রি।

ভ্রম ভাঙিতে পেঁচক টু শব্দেও জানান দেয় নাই। সে জানে এ রাত্রে কন্ঠ রুদ্ধ রাখিতে হয়।



সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

শত্রুঘ্ন

চতুর্দিকে শুধু আগুন আর আগুন। জ্বলছে শুধু জ্বলছে। কোথাও বস্তি, কোথাও বহুতল, কোথাও বাজার, কোথাও বিরোধী মঞ্চ। 
সব জ্বালিয়ে দিয়ে লাভ কোথায়?
সূত্রের খবর লিখতে লিখতে সাবির ক্লান্ত হয়ে পরেছে। চোখের ঠুলিটা ইচ্ছে হয় খুলে ফেলার।
পারছে না, পেরে উঠছে না।
একদিকে প্রজ্ঞাবান নিশ্চুপ অন্যদিকে স্বাদ ভক্ষণের মাসিক কিস্তি পাওয়া পঞ্চাশ শতাংশ নিশ্চুপ।
আসলে এই গোপনীয়তার এখন একটা মালিকানা হয়েছে। 
অর্থাৎ তুমি শিক্ষাবিদ হতে পারো, তোমার নাম মরন, তুমি পাল বংশীয়, তুমি বশংবদ।
আবার কাগজের পাতার তর্জমা।
লিখেছে সিগারেট এ গাঁজার স্বাদ পাওয়ার ইতিহাস।
থানায় নিঃষ্পাপ কমবয়সী অনেকগুলো ছেলে বসে আছে।
তাদের মা-বাবা কাপড়ে মুখ ঢেকে মূক বধির হয়ে তাকিয়ে আছে প্রতিবাদী নিষ্কলঙ্ক সন্তানের মুখের উপর।
সাবির নাকের উপর থেকে চশমাটা নামালো। সে দেখলো সংবাদ পরিক্রমার কারনে তাকে ঘিরে রেখেছে কিছু ব্যক্তি বা ব্যক্তিত্ব। 
তাদের ইচ্ছার থেকে কিছু আলাদা খবর সে লিখেছে তার কলমে।
একজন শক্ত হাতে তার কলমটা কেড়ে নিলো। ফাঁসির আদেশের পরে যেভাবে কলমের নিব ভাঙা হয় সে ভাবে সে সেটা ভাঙলো।
এই সামান্য সময়ের ব্যবধানে সাবির হয়েছেন শত্রুঘ্ন। হাতে তার স্বয়ংক্রিয় ক্যামেরা, পাশে দাঁড়িয়ে দুজন ষন্ডামার্কা চেহারার যুবক।
শত্রু ঘন সমাজের মাঝে সুন্দর একটা ছেলে। 
ছেলে নয় পুরুষ। না পুরুষ নয়, মানুষ।
সবাই তাকিয়ে তার দিকে।
মনেহয় যেন অনেক আলোকবর্ষ শেষে একটা মৃত নক্ষত্র আজ জেগে উঠেছে। আলোর বন্যা সেদিন ছিল না।
শুধু একটা শরীর, একটা সবল হাত, একটা সুন্দর চাহনি, একটা শীত চলে যাওয়ার আগের বৃষ্টি।
এখানেই সব আগুন নিভে গেছে।
পোড়া দেহের ঘ্রাণ শেষ হয়েছে।
ছোটো বাচ্চা গুলো বৃষ্টির কাঁদায় মাখামাখি।
জলের সাথে জ্বলন্তের কখনো সহাবস্থান হয় না।
হয়ও নি সে দিন।
যে নিভিয়ে দিয়েছে, এখন তাকে খোজার পালা।
প্রথমে এলেন শিক্ষিতেরা, এরপর অশিক্ষিত অর্ধশিক্ষিত, এরপর এসেছে কিছু লোক যাদের সমাজে পরিচয় নেই।
এরা খুব অসহায়। এরা খজা প্রকৃতির।
শুরু হলো শত্রুঘ্নর শত্রু চেনার প্রাথমিক পর্যায়।
প্রথম যার কলার সে ধরলো, তিনি শিক্ষিত, শেষটা কোনো এক খজার।
শেষ জন সেদিন স্তাবকের পর্যায়ে পৌঁছয়নি।
পৌঁছেছে ক্লীব ।








শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

দূরদৃষ্টি

বিচ্ছিরি একটা জীবন যাপন। এখানে মিথ্যা বেশী সত্যি কম। সবচেয়ে বেশী যেটা সেটা সত্যি আর মিথ্যাকে একসাথে রেখে কথা বলা।
সমস্যা এখানেই।
পৃথিবীর কোনো সভ্যতা এই সংস্কৃতি কে সমর্থন করে না।
এটাই হিটলারি সভ্যতা।
বাংলায় বিদর্ভ বাঙালি নেই।
বাংলায় বিধর্মী রাজনীতিক আছেন।
ধর্ম মানে হিন্দু -মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ-জৈন নয়।
বিদর্ভ বাঙালি নিস্তেজ হয়ে পরেছে এ কথা যেমন ঠিক, ঠিক তেমন বাঙালির বিনিদ্র রজনী কাটে শুধু ধর্মহীন কোনো একটা সমাজের সাথে মানুষের বেড়ে ওঠার জন্য।
এই ভারত এ কথা বুঝতে অক্ষম এমন নয়।
যে বুঝতে পারে সে বোঝে, আর বাকি যারা তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি, আগামী দিনেও বুঝবে না।
ধর্ম মূর্খ বুঝতে পারে যখন শিক্ষা প্রসারিত হয়।
এই ভঙ্গ বঙ্গে ধর্ম কখনো প্রাতিষ্ঠানিক রূপ এর আগে পায় নি।
এমন হয়েছে কেনো?
রাবীন্দ্রিক যুগের অনেক পূর্বে  কোনো এক কবি লিখেছেন,
" ধর্ম যে দিন যাইবে দুনিয়া ছাড়ি
সব তলোয়ার হইবে সেদিন 
কাষ্ঠের তরবারি।"
না কবির কথা এখনও পিছনে রয়ে গেছে।

















সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

যিনি পড়েন তিনি লেখেনও বটে!

মাধ্যমিকের অন্যান্য বইগুলোর তুলনায় ইতিহাস বইটা একটু মোটা হওয়ায় সূচিপত্র আর শেষের পাতার বর্ষপঞ্জি ছিঁড়ে যায়। রেয়ান খুব যত্ন করে বইটা বাইন্ডিং করে রাখলো। তার ইচ্ছে টা ঠিক ওই সময় থেকেই শুরু হয়। ইতিহাস খুব ভালো লাগে তার।
তার মা তাকে বলতো, প্রতিদিন একপাতা লিখবি। লিখবি কি হয়েছে, কি হয় নি। পরের দিন আবার সেদিনের সমস্ত সুখ দুঃখ সাথে কালকের নতুন পরিকল্পনাটাও লিখে রাখবি।
রেয়ানের খুব ভাল লেগেছিল মা এর এই কথা গুলো। সেই মত সে লিখতেও অভ্যস্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। 
এই মাধ্যমিক পরীক্ষার আগে তার মনে হলো ইতিহাস থাক। বইটাও থাকুক।
একদিন তার মা থাকবে না, থাকবে তার মা এর কথা অনুসারে লিখিত একটা ইতিহাস।
যখন সে বড় হবে সে দেখতে পাবে কিছু লেখা যেখানে শুধু সে নয়, তার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ভেসে উঠবে তার চোখের সামনে।
এই আনন্দই তাকে ইতিহাস বইয়ের বিষয়ে জাগিয়েছে। সে বুঝতে পেরেছে, ইতিহাস লিখতে হয়।
বইটা এখনো আছে, খাতার পাতাগুলো জীর্ণ হলেও পড়া যাচ্ছে। 
সমস্যা একটাই, এসব কিছু পড়বে কে?
এ সত্বেও লেখা থামতে পারে না বরং সে আরও বেশি গতিশীল হয়ে ওঠে এ কথাই সত্য।
রেয়ান কাগজ-কলম নিয়ে লেখা একেবারে ছেড়েছে এমন নয়, শুধু লিপিবদ্ধ করতে আজকে তার ঘর বোঝাই করা বন্ধ হয়েছে।
আধুনিক প্রযুক্তির সাথে তাল রেখে সে তার তিন আঙুলে আঁকরে রাখা কলম এখন আর ধরে না, একটা আঙুল বসে পরে বর্ণের উপরে। তৈরী হয় শব্দ, শব্দের একাত্মতায় তৈরী হয় বাক্য।
সমস্ত চিন্তা, সমস্ত কল্পনা, সমাজ, সংস্কৃতি সব কিছুই এক লপ্তে জ্বল জ্বল করে ওঠে মনিটরের পর্দায়।
কিন্তু পাঠক বেড়েছে কি?
সামাজিক আবর্ত রেয়ানের কর্মস্থল। সে বুঝতে পারে পাঠকের সংখ্যা দিনে দিনে কমছে।
তাহলে লিখে কি লাভ?
রেয়ান মৃদু হেসে সেদিন লিখেছে, পড়ার মানুষ কমলেও লেখার মানুষ বাড়ছে, এটা প্রতিপাদ্য হলে কেমন হয়?
তার মা তাকে বললেন, মন্দ নয়।
রেয়ান গোঁফের নিচের তির্যক হাসিতে নতুন ভাবে বললো; তাহলে কি পাঠক যে লেখকও সে?
মা তাকে বললেন, বাছা কালে কালে এভাবেই ইতিহাস পরিবেশিত হয়ে এসেছে। আজকেও হচ্ছে, পার্থক্য একটাই ইতিহাসের সাথে সামান্য একটু তুঁতে মিশিয়ে দেওয়া।
এইমাত্র রেয়ান চিন্তা আর উপলব্ধি বিষটা বুঝলো।
তার মনে হলো সঠিক আর বেঠিক পাশাপাশি অবস্থান করে। 
ইতিহাস থেকে সঠিক খুঁজে আনে এই মানুষ।
সে বুঝতে পারছে লিখতে হবে আরো বেশী বেশী করে।
সুরক্ষিত না থাকলেও অসংখ্য লেখার নিচে চাপা পরে যাবে এই সফটওয়্যার।
ডেটাবেস হাতজোড় করে বলবে ঠিক পুরানো দিনের প্রবনতার মতন।
ভাই একটু পড়ে দেখো!





















শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

অয়মারম্ভ শুভায় ভবতু

হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরী।
এটা উপলব্ধি।
এর পরে তিনি লিখলেন, কাটাইনু কিছু দিন দিক পরিহরি।
পরিহার করেছেন কেন?
কি হইয়াছে?
বড় কষ্ট হয় ।
প্রথম গ্লাসের শেষে নতুন করে পাওয়ার আশায় দ্বিতীয়।
এটা তামা ধাতুতে তৈরী।
না, কজে আসছে না।
আসবেই বা কেনো?
ইব্রাহীম, আব্রাহাম কে বললো তুই জানিস বাংলার রাজধানী কোথায়?
বললো মুর্শিদাবাদ।
আব্রাহাম বললো, ক্যালকাটা।
মধু বললো ওখানে আমার বাড়ি।
অয়মারম্ভ শুভায় ভবতু!
ঠিক তাই, রাজধানী কোলকাতায় হলেও এখন সেটা গঙ্গার ওপারে।
উপরে নয় ওপারে।
মধু তৃতীয় গ্লাসে জল বাঁধলেন।
জল কম।
মধু আর বেশি জল মাপতে চায় না।
নরকের জল মাপার কাজ তিনি তাকে দিলেন, জীবন যার মধুরেণ অসমাপিকা ক্রিয়া।
মুর্শিদকুলি খাঁ এর সাথে মধুর পরিচয় এই নরকে।
প্রবাদ প্রতিম দুজনে সেদিন দুলে ছিলেন নরকে।
সেখানে ফুল ছিলো না।
ফুলডোর এজন্যই হয়ে ওঠেনি।
এতক্ষণ ১৭৫৭খৃঃ চলছিল। এরপর ১৮৫৭।
আসলে এই মধূ যেমন ১৭৫৭ সনে মুর্শিদাবাদ এর পতন দেখেছেন, তেমন ১৮৫৭ সনে সিপাহী বিদ্রোহও দেখেছেন।
হ্যাঁ, তিনি দ্রোহের সাথে সম্পৃক্ত।
এরপর বাংলা বিভক্ত হয়।
ভক্তদের কাছে আজ অপ্রাসঙ্গিক মধু দু'চার কথা বলতে চায়।
ইব্রাহীম নিষেধ করলো।
আব্রাহাম বললো বাঙলা আর বাঙ্গালীর স্বার্থ তোমার খুব স্নেহের। তুমি না বললে আর কে বলবে?
স্বর্গ-নরক বিষয়টা নিয়ে যিনি সন্দিহান তিনি বাস্তবে এসে পৌঁছলেন।
বললেন হুগলি নদীর ওই পারে সারি জুটমিল গুলো কোথায়?
বললেন বাঙালির হৃদযন্ত্র স্তব্ধ করতেই সেদিন ভারতের রাজধানী কোলকাতা থেকে দিল্লিতে পৌঁছেছিল; ঠিক যেমন আজ এপার থেকে ওপার।
মধুসূদনের শেষ প্রশ্ন ওপারে নবান্ন বিষয়ক।
এক অর্বাচীন তার সামনে এসে দাঁড়ালো।
সে বললো এই তুই কে বে?
তিনি বললেন আমি মধূসুদন দত্ত প্রযত্নে মাইকেল।
সে বললো কি কারনে আপনার আগমন?
তিনি বললেন মূর্খ আর শিক্ষিতের সহাবস্থান হবে কি?
এই আধুনিক যুগে যা হয় তাই হলো।
শালার ফোনটাও আর কাজ করলো না।
শেষে হ্যালো করলো রবিঠাকুর।
তিনি বললেন,
কৃতৈতৎ তর্পণ কর্মাচ্ছিদ্রমস্তু।


বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মাতালের মূর্ছনা

ইদানিং কালে শ্যামা মা কাপড় পরেন। 
স্যরি পরেন না, পরান। কে পরিয়েছেন এই কাপড়?
মা মনে মনে মুচকি হাসেন।
তিনি বলেন মানে মানে কেটে পর।
কে কেটে পরবে?
লজ্জা ঘৃণা ভয়, নাই নাই নাই।
এটা অনেকটা দুই মাতালের সভ্যতা বিষয়ক পুরোনো গল্পের মতন।
দুই মাতাল মদ খেয়েছে নাক পর্যন্ত।
বাড়ির পথ খুঁজে পাচ্ছে না কেউ।
হঠাৎ পথ খুঁজে পেলো এক মাতাল।
সে নদীর পারে রেখে এসেছে তার ধুতি।
গঙ্গা স্নান শেষে সামান্য সুরা।
এরপর বাড়ির পথে।
দ্বিতীয় মাতাল দেখেছে তার বন্ধু বস্ত্র বিবর্জিত।
সৌজন্যের স্বার্থে নিজের পরিধান সে খুলে ফেললো।
বন্ধুকে সে বললো, তুই সভ্য সমাজে থাকিস। এভাবে...
এটা মাতালের বস্ত্র বিয়োজন।
মশয় কেমন লাগছে?
ফোঁড়ার ব্যাথা কুঁচকির পাশেই কি?
মাতাল কিছুক্ষন রাস্তার পাশে পা ফাঁক করে দাঁড়িয়ে মুতছিলো।
ফলে নেশা ফেটে গেছে। সে বুঝতে পারলো প্যান্ট শার্ট পরে তার বন্ধু সভ্য সমাজে দিব্য পৌঁছে গেছে।
এরপর সে বুঝলো সকল মুত লেগেছে তার পা এ।
এই প্রথম মা কথা বললেন।
বললেন নগ্নতা একটা স্বাভাবিক শরীরেরই ছবি।
কোন চোখ কিভাবে দেখছে, সেটা না হয় আজকে আমি না ই বললাম!
তিনি বললেন আমি জীভ বার করেছি লজ্জায়।
আমি পা রেখেছিলাম সভ্যতার স্বার্থে, এরপরে বুঝেছি আমি আর মা নই।
হায়রে অভিব্যক্তি।
শুধু মা মা  মা।
মা মন থেকে যে কথা বললেন সেটা কৃত্রিমতা কে অস্বীকার করে।
অনেক অনুরোধ সত্ত্বেও মা বসন পরেন নি।
স্তাবক এসব বোঝে না।



মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

কুদ্দুস

কুদ্দুসের নাম নেই লিষ্টে। তার বাপ ঠাকুর্দার নামও নেই। 
যে জমিতে ফসল ফলতো না সেই জমি এখন সুফলা। বাপ ঠাকুর্দার কালে জমিদার ছিলো। তারা ফসল ফলার পরে আসতো। 
থাকতো লাঠিয়াল,  থাকতো খাতা নিয়ে নাকের ডগায় চশমা পরা কিছু সাকরেদ।
না প্রথার পরিবর্তন হয় নি, শুধু নাম গুলো বদলে গেছে।
শেষ বারের মতন যখন তার চোখ দুটো খুললো সে চিৎকার করে উঠলো ।
সে বললো "এ মালিক টকা দে।"
কুদ্দুস এ ভাবেই শেষ দিন শেষ কথা বলেছে।
মালিক বদলেছে, প্রথা বদলায় নি।
কুদ্দুসের পোষ্য গুলো সকালে ভাতের ফেন আর রাতে রুটির উচ্ছিষ্ট টুকরো পেতো প্রতিদিন।
কুদ্দুস নেই তাই তাদের খাবার কিছু নেই।
কুদ্দুস এর কবরে যারা মাটি দিয়েছে তারা একবারও ভাবে নি এই পোষ্যের দল তাকে মাটি খুঁড়ে নিয়ে আসবে।
সংকট!
মানুষের নয় অ্যনিমালের।
কুদ্দুসের কবরের উপরে পোঁতা খেজুর গাছ টা মারা গেছে।
কুকুর গুলো আঁচরে কামড়ে ওই গাছটাকে উপড়ে ফেলেছে।
হায়রে, সুগন্ধ আর দুর্গন্ধের পার্থক্য কে বা বুঝতে পারে?
হ্যাঁ ওরা পারে। ওরা ভালোবাসতে পারে।
ওরা কারা?
ওরা মানুষ নয়, শুধু মানুষের সাথে থাকাটাই ওদের জীবন বোধ।
চোখ আর বাধ মানে না। কুদ্দুস শুধু কেঁদে চলে।
এই কান্না কবর থেকে ওঠে তার পোষ্যদের কথা ভেবে।
না, মালিক তাকে টাকা দেয় নি। তার জমিতে তৈরী হয়েছে কারখানা।
কারখানা, কার খানা?
হয়তো এটাই নিয়ম।
হয়তো এভাবেই কুদ্দুসেরা মরে।
হয়তো এভাবেই জীবন্ত হয়ে ওঠে।
পোষ্যেরা যখন মাথায় নিয়ে লাফাচ্ছে, তখন কুদ্দুস যে প্রানহীন এ কথা বোঝে নি।
বুঝেছে কবর থেকে তুলে আনার পর।
কুদ্দুস এ জন্য আজও মরে বেঁচে আছে।





শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সীমার মাঝে অসীম তুমি

এটা ছিল আশির দশক। একটা সাংস্কৃতিক পরিমন্ডল ছিল ।        সেটা কোন সংস্কৃতি ?
সময়টা বামপন্থার বিদর্ভ যুগ। 
কেন?
অনেকটা আকাশে ধান চাষের মতন।
আকাশে কেন?
একটা শূন্যতা ছেয়ে ফেলেছে সমাজ জীবনকে।
একটু অস্বস্তিতে পরলেন বিদগ্ধ মানুষ জন।
স্থিতিশীল জীবনের যে ইচ্ছা অন্তরে বিচরণ করতো সেখানে একটা 
প্রশ্নচিহ্ন এসে পরেছে।
খুন হলে রক্ত ঝরে কিন্তু এখানে কোনো রক্তের দাগ নেই।
তাহলে কি হয়েছে?
কেনো মানুষের মনে মননশীলতার আঘাত ঘটছে না?
কেন সমাজ অন্ন-বস্ত্র-বাসস্থান না পেয়েও নিঃশ্চুপ?
কোন সোনার কাঠির ছোঁয়ায় তারা তখন সুখী?
অসীম বাবুর মনে হয়, এখানেই সংস্কৃতির সাফল্য। এখানেই ভোর বেলায় একটা হারমোনিয়াম গলায় ঝুলিয়ে প্রভাতফেরি। এখানেই একটা বাচ্চা মঞ্চের কোনায় গুটি গুটি পায়ে উঠে আকাশের দিকে তাকিয়ে আবৃত্তি করছে
 ' তালগাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে....।'
এখানেই নাট্যমঞ্চে নবান্ন। এখানেই সিনেমা হলে হংসরাজ। এখানেই সম্রাট ও সুন্দরী অশ্লীলতার দায়ে। এখানেই কবিতার পংক্তি ' অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।"
তখন পয়লা বৈশাখে বসতো গোষ্ঠের মেলা। পাড়ার গোবিন্দ কাকু খুলতো জলছত্র সঙ্গে ভেলিগুড় আর কাঁচা ছোলা।
সন্ধ্যায় ছালা টাঙিয়ে শুরু হতো রামের পালা।
শুরু হত মালা কেনার উচ্ছাস।
রাম আর সীতা মালার গান শেষে যখন একসাথে বিড়ি জ্বালাতো, সেই ধোঁয়ার ঘ্রাণ টাও মনে হত সুঘ্রাণ।
এটাই সমাজ, এই টাই বাস্তবতা।
অসীম বাবু এইসব দেখেই লিখেছিলেন "অবক্ষয়িত সংস্কৃতির বিরুদ্ধে সমাজ প্রগতিশীল" এই বিষয়ে বিশ্বাসী ছিলেন।
সেই থেকেই শুরু হয়েছিলো প্রগতি।
মানবিক মূল্যবোধ সংস্কৃতি এই বিশ্বাস তার এখান থেকেই।
প্রগতিশীল মানুষের মাইথোলজি আর ইতিহাস বিষয় নিয়ে এই সত্যি প্রকাশ করাটা আজকের দিনে তার কাছে খুব সংগত মনে হয়।
কেন, কি সেই কারন?
অসীম হাসতে শিখেছিলেন আনন্দে।
কাঁদতে শিখেছিলেন দুঃখে।
এখন সে সব আর আসে না। ভাব গম্ভীর মুখে শুধু দুগালে হাত রেখে ভেবে চলেন, কি করেছি এই সমস্ত জীবন ধরে?
ইচ্ছে হয় লেনিন কে কবর থেকে তুলে আধুনিক সভ্যতার স্বরূপ দেখাতে।
ইচ্ছে হয় মাওসেতুং কে ঘাড় ধরে তুলে আনতে।
ইচ্ছে হয় রবি ঠাকুরকে বলতে।
শুধুমাত্র নিজের কাছে একটা কথাই সে শুনতে পায় যে কথা শরৎ বাবু নির্লিপ্ত ভাবে বলে গেছেন, "কারণ সমস্ত ধর্মই মিথ্যা,—আদিম দিনের কুসংস্কার। বিশ্বমানবতার এতবড় পরম শত্রু আর নেই।"
এভাবেই শেষ হয়েছে প্রথম পেয়ালা, দ্বিতীয় টাও প্রায় শেষ পর্যায়ে।
তৃতীয় পেয়ালাটায় একটু মাত্রা বেশী হয়েছিল সেদিন।
চোখ দুটো আপ্লুত হয় নি।
ব্রেন টা স্থূল হয়ে পরে নি।
কান টা বধির হয় নি।
শুধু কন্ঠটা হয়ে উঠেছে আগের থেকেও অনেক সাবলীল। স্বর হয়ে উঠেছে শেষ সপ্তকের অনেক উপরে।
হাতের মুঠোয় সেদিন পাথর গুঁড়িয়ে গেছে।
শেষে দুচোখ বেয়ে জল এসেছে ব্যার্থতার কারনে।
তিনি স্বগতোক্তি করেছেন কি করেছি এতকাল ধরে?
সেই সুদূর বিভাগের পর থেকে?
আমিওতো ওই বিভাগের শিকার, তবুও অধিকার নিয়ে শাসক আর শোষক বিষয় বুঝিয়েছি।
অথচ এসব উচ্ছন্নে গেলো?
ফিরে এলো ধর্মীয় অশিক্ষার বাতাবরণ?
বাস্তবতা এতো কঠিন?
পরে পাওয়া চোদ্দ আনা এখনও সেই ধর্ম?
এলোমেলো হাতে তিনি লিখেছিলেন গীতার একটা শ্লোক।
"কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ, পুন্য নেতানি তীর্থানি" ইত্যাদি।
অসীম বাবু মানুষের কথা নিয়ে পথ চলেন, ধর্মকে নিয়ে থাকেন না।
বই পত্র তার সম্বল, মানুষ তার কাছের, সমাজ গড়া তার স্বপ্ন।
এসব তার জীবদ্দশায় হয়ে ওঠেনি। মৃত্যুর পরে সবাই বলেছে এরা সবাই নন প্রোডাক্টিভ।
তবে একটা আধুনিক গীতার আবিষ্কার হয়েছে তার কথার তিমিরে।
কাব্যিক অক্ষরে সেটা এরকম।
"সীমার মাঝে অসীম তুমি।"








শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

অটোকথনাস

নিছক একটা মানুষ। মনীষী নয় নিছক মানুষ। মানুষ কি? না মানুষ নয় অতি মানুষ। সেটা কি? ঠিক ভগবানের আগের পর্যায়। ভগবান কি??
হায় ভগবান এটুকুও অজানা? 
জানা অজানা সব কিছুই এখন বদলে গেছে। ভগবানও আজকাল বদলান। 
বিচ্ছিরি ব্যাপার। না হলে ভগবান?
জীভ টা তখন টক খাচ্ছিলো। জীভ স্বাদে পরিপূর্ণ হলেও দাঁত এই টক এর প্রেমে পর্যদুস্ত।
একটা স্টমাক শব্দ করলো। শরীর বুঝতে পারলো এম্পটি ড্রাম সাউন্ড মাচ। 
অর্থাৎ পেট খালি হয়ে আছে।
পেটটা কার?
প্রথম গাল পারলো কুকুর। 
আসলে কুকুরের পেট সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন হয় নি।
এর পর শুরু করলো শকুন।
সে বললো যমরাজের বাহন গাল পারলে আমাকেও কটু বাক্য সমৃদ্ধ হতেই হবে।
এরপর এলেন নিছক মানুষ।
ছক করে বড়ো হয়নি এমন কিছু মানুষ।
রাজনীতির আঙিনায় ইচ্ছে হয় না পৌঁছতে যাদের, এরা সেই মানুষ।
এরপর এলেন ভগবানের আগের পর্যায়ে যাদের স্থান।
কুকুর গুলো শুরু করেছে চিৎকার চ্যাঁচামেচি।
শকুন মৃত মানুষের গন্ধের সাথে তখন ভাগাড়ে পেট ভরাচ্ছে।
টকে যাওয়া দাঁতটা ক্রমশঃ টক খেতে খেতে অবশেষে দাঁত হীন হয়ে পরেছে।
দাঁত টকলেও স্টমাক টকে যায় না একথা অনেকেরই অজানা ছিলো। শুরু হলো সেই এম্পটি ড্রাম এর বজ্রনিনাদ।

সামগ্রিক বিচারে এই বেঁচে থাকা মানুষজন, বন্ধুবান্ধব, পরিবার একটা প্রশ্ন করলো।
কি সেই প্রশ্ন?
এত  সম্পদ তোমার কি কাজে লাগবে?
প্রশ্নটা সহজ সরল। উত্তর খুবই কঠিন।
একটা পেটমোটা ভোঁদোর, তার সম্পদ আছে  সমুদ্রে । 
জলে থাকার অভ্যাস করো বন্ধু।
এরপর এলো পিপীলিকা।
বললো মাটির নিচে যা সব আছে, আমার কাছ খবর আছে।
ভূপৃষ্ঠে না থেকে একটু ভূকেন্দ্রের খবর রাখো।
এলো আরশোলা।
ইনি হাজার নয় লক্ষ বছর ধরে পথ হাঁটছেন এ পৃথিবীতে।
কোনো এক বদান্যতায়, নারকেল গাছের পাতার গোড়াটায় তার বর্তমান আবাস। 
লবনাক্ত জমিতে তার বড় হওয়া, ঠিক তালসারির মতন।
যদিও তাল গাছে তার বাসস্থান জোটেনি।
জন্মেছিলো কোথায় সে জানে না, বেঁচে আছে ওই বিরাট সমুদ্রের পারে শুধু কিছু নারকেল গাছের কাছে।
পরিবার পরিকল্পনা সে মানে নি। ফলে মানুষের আঁতারে নোংরা বেসিনের নিচে আস্তাকুড়ে বেঁচে থাকতে সে সম্মত হয়েছে।
অভিযোজন এখানেই প্রাসঙ্গিক।
বেঁচে থাকার অভ্যাস নিয়ে ভাবলে আরশোলা অনেকটা মানুষের মতন।
আবার শুরু হলো পাত্র মিত্র সভাসদ।
পাহাড় কাটতে আপত্তি, গাছ কাটতে আপত্তি, খাল বোজাতে আপত্তি, নদী ভরাতে আপত্তি।
তাহলে এই পৃথিবীতে আজকে আর কোনো কিছুই করার নেই।
কাকগুলো কা কা শব্দ করছে, কুকুর ঘেউ ঘেউ করছে এগুলো নাহয় মেনে নেওয়ার মতন।
তবে কিনা আরশোলা?
সেদিন সঙ্গীতাঞ্জলিতে একটা গান বাজছিলো।
বড়ো সুন্দর সেই কথাগুলো।
' অনাদি অনন্ত অরূপ হে অক্ষয়।'
একটা মানুষ কীটনাশক স্প্রে করলো তার ঘরে থাকা বেসিনের ফুঁটোতে।
আর একটা মানুষ স্প্রে হাতে নিয়ে চলল ওই লম্বা লম্বা গাছের নিচে।
একটা ছাগল তখন তার পুত্রের জন্য ব্যাকুল।
একটা দুধেল তখন বাছুর প্রসবে অসক্ষম।
একটা বানর তখন এক গাছ থেকে আরেক গাছে দাপিয়ে বেড়াচ্ছে।
বেয়াদব বানরগুলোর থাকার আর কোনো জায়গা নেই।
শেষে এসেছে একটা হনুমান।
বীর হনু।
আজকাল সে আর কলার বিচার করে না।
কেনো?
সে বুঝেছে নাই তাই খাও, থাকলে কোথায় পেতে?
না পাওয়া বিষয়টা নৈঋত , পাওয়াটা ঊর্ধ্ব এবং অধঃ।
একদম স্বাভাবিক নিয়মে ঋতু পরিবর্তন হলো। গাছ গুলো মাথা তুলে দাঁড়ালো, পাহাড় নাক দেখালো , মাছগুলো জলকেলিতে মেতে উঠলো, পাখিরা সবাই আকাশ পথের সঙ্গে প্রেম করলো।

বাকিটা শুধুই এই আমি আর আপনি।