আজ রাস্তাঘাটে প্রবল উচ্ছাস গুড়, বাতাসা আর নকুলদানা ম্যানুফ্যাকচারারদিগের। শেয়ার বাজারে এই শিল্পে বৈদেশিক বিনিয়োগ আসিবার সময় হইয়াছে। যোগাযোগ বাড়িয়াছে। সনিযুক্ত ব্যবসায়ীরা আরামকেদারায় বসিয়া পা দুলাইয়া দরাদরে ব্যস্ত হইয়া পরিয়াছেন। ইহা চড়াম চড়াম শব্দে বায়ু ভূতের আতিশয্যে বাংলায় প্রতিয়মান।
তিনি বা তাঁহার অতিশয় ক্ষমতার বলেই ইহা হইয়াছে। পরমাণু ইহার পর আসিবে। 'অনুতেই' যা সাফল্য আসিয়াছে পরমাণু স্তর ভাবিতেই জীভ লালায় ভরিয়া, টপ টপ করিয়া, ভূমিতে, নরকে, স্বর্গে মানুষ, প্রেত, ভগবানে এক নতুন সহাবস্থান হইয়াছে।
জগৎ পারাবারে কাহার কৃতিত্বে এইরূপ হইল ইহা ই.ডি কেই বলিতে হইবে। উন্নয়ন আজিকেও 'রাস্তায় দাঁড়াইয়া' আছে। ভবিতব্যে সাধারণ মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন