বাংলার মানুষ চিরকাল মৃদুভাষী। তার ভাষাই তার চরিত্রে প্রতীয়মান।বাংলার মানুষের ভোকাবুলারি আজ চিন্তনের বিষয়। গালি গুলোও শ্রুতিমধুর ও রসাত্মক। সাহিত্যের আঙিনায় অজস্র উদাহরণ আছে। আমি অবিভক্ত বাংলার কথা বলছি।
এই বাংলার এক প্রান্তে লঙ্কাকে নংকা আর অন্য প্রান্তে মরিচ বলে। তবুও বন্ধন অটুট। বঙ্গভঙ্গের কারণ এটাই।
বাঁকুড়ায় বসে শক্তিপদ রাজগুরু উপন্যাস লিখলেন। ভালো লাগলো ঢাকার বাসিন্দা ঋত্বিকের। তৈরি হলো স্ক্রিপ্ট। উপস্থাপন নৈপুণ্যে ভারত শ্রেষ্ঠ। এটা বাঙালির জাতিগত বৈশিষ্ট্য।
প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় আরও এক শক্তির কবিতা গোটা বাংলার সম্পদ। আর গৌর? স্বনামধন্য সাংবাদিক অপরাহ্নে সাহিত্যিক হিসাবে ভিকটিম। জেল তাঁর কাছে স্বর্গ। শান্তিতে বসে স্মৃতিচারণ আর কথ্য ভাষায় রাজনীতির কারবারিদের মানুষের কাছে অদ্বীপ্ত ভাষায় প্রকাশন।
যুগান্তের এই পর্বে হৃদয়বিদারক বিভাজন যারা জানে না, তারা থাক তাদের কাছে। আমরা যারা বিদর্ভের সাথে বাংলায় বাস করি, সে আজ এপার হোক বা ওপার, আমাদের বাংলার সত্ত্বায় চলি, তারা ২৫, ৫০, ৭৫ বা ১০০ নিয়ে অহংকৃত হতে পারি না। বঙ্গভঙ্গ আমাদের স্মরণে আজও জ্বলজ্বল করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন