নিমতলা শ্মশান ঘাট আজ আর তেমন নাই। ভাঙা গেট নূতন হইয়াছে, বৈদ্যুতিক চুল্লি বসিয়াছে, মৃতদেহ সংখ্যায় বাড়িয়াছে তবে কোলকাতায় বাঙালির ভীড় কমিয়াছে এই শ্মশানে। কয়েক বছর আগেকার কথা আজ স্মরণে আসিল। গনেশ টকিজ সিনেমার চৌমাথায় ফ্লাইওভার ভাঙিয়া পরিলো। মৃত মানুষের লাইন পড়িল। সারি সারি গার্ডরেল দিয়া কোলকাতা পুলিশ দাহ সম্পন্ন করিল নাম ঠিকানা হীন অসংখ্য মানুষের। এর পর করোনার প্রাদুর্ভাব। জনশূন্য পথ তবে ঘাটে ভীড় কমিলো না। প্লাস্টিক প্যাকেটে শবদেহের লম্বা লাইন। কখনো অসহায় মহিলার ভয়াতুর ক্রন্দন, কখনো বিবেকের দংশনে ডোমেদের মূর্ছনা।
তবে নিমতলা ঘাট যাহা দেখিয়া মূহ্যমান তাহা ২২শে শ্রাবণ। সেদিন সারা বাংলায় অরন্ধন। নিমতলা ঘাটে শৈশব, কৈশোর আর বার্ধক্যে তাঁহার পরিবারের অনেক মানুষ আসিয়াছে তবে আজ স্বয়ং তিনি। এই ঘাট কখনো তাঁহার কথা ভাবে নাই। তিনি আসিলেন, দুয়ার খুলিবার দরকার পড়িল না, তিনি শোকে ভাঙিয়া ক্ষতবিক্ষত হইয়া স্মৃতি মেদুর স্বাক্ষী হইলেন। বাংলার অশ্রুজলে সেদিন শ্মশান ধৌত হইলো। ইহাই
নিমতলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন