রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নায়েব তখন মূর্ছা গেছেন।

 বই মেলায় লিটিল বুক স্টল এর দশা দেখে মনে পড়লো হকার্স কর্নার এর কথা। ওখানে যেমন বিক্রেতা আর ম্যানুফ্যাকচারার দের ভীড় ঠিক তেমন এখানে লেখক আর পাবলিশার্স দের দে দোল দোল প্রকল্প। লেখক লেখিকা কলমটাকে মুষ্টিবদ্ধ হাতে বসে আছেন নিবটা ভেঙে শেষ সহি সম্পাদন করতে আর পাবলিশার্স স্ট্যাম্প প্যাড নিয়ে তির্যক ভাবে ছাপ দিতেই মসগুল। 

বাচস্পতি মহাশয় এসব দেখে সেদিন মুখ খুললেন। বললেন শব্দ বন্ধে কি আছে না দেখেই বলছি, তোমার জন্ম কোথায়? 

বললেন তোমার তুলনা আজ তুমিই। কে কবে তোমার কটা পাতা পড়ে দেখে এই পুস্তক প্রাঙ্গনে কাঞ্চন মূল্যে এই পুস্তক খরিদ করেছে তুমি জানো?

না জানো না।

তুমি কি কি লিখেছো সেটা বলতে পারবে?

না ধৈর্যের বাঁধ ভাঙলো। শুরু হলো উষ্মার প্রকাশ। তাদের ওই কটু বাক্যগুলো না হয় এখানে না'ই লিখলাম।

বাচস্পতির চতুর্দশ পুরুষ উদ্ধারের পর তিনি মুখ খুললেন। তিনি তার নায়েব কে ডেকে বললেন, এদের নাম শুনেছেন? এরা কোথায় থাকেন, এদের সামাজিক পরিচয় কি, এদের শিক্ষা কতদূর জানেন কি?

নায়েব সাহেব বললেন, বিলক্ষণ জানি। তবে এই সমস্ত বিষয় প্রকাশ্যে আনতে কিছু নিষেধাজ্ঞা আছে। 

বাচস্পতির তর সইলো না। বললেন কে সেই মহারাজ?

নায়েব প্রথমে একটা ফুলকো রুটি খেলেন, এর পরে একটা বাসি রুটি খেলেন, এরপর দাঁত দিয়ে নঁখ চিবিয়ে চিবিয়ে আঙুলের মাথাটাও কামড়ে দিয়ে রক্তের স্বাদ আর ব্যাথায় মুখ খুললেন।

বললেন মস্ত ভুল হয়ে গেছে বাচস্পতি মহাশয়। একদিন আপনার ও অনুরূপ অবস্থা হবে আমি বিশ্বাস করি।

বাচস্পতি বেশ কিছু উচ্ছে, করলা, নিমপাতা, কালোমেঘ সেবন করে শেষ আস্ফআল করলেন।

বললেন আমি গু খাই গন্ধে আর লোহা খাই শক্তে।

নায়েব তখন মূর্ছা গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন