শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

সেদিন সত্যিই হয়ত হবে বড় ভয়ংকর

এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। প্রতিক্ষনে মনে হচ্ছে ঠকে যাচ্ছি না তো? কেনো এমন হচ্ছে একটু পিছিয়ে দেখতে ইচ্ছে হয়। ইচ্ছে হলো চলে যাওয়া পিতৃপুরুষের কিছু স্তোক বাক্যে। যেমন:- পুকুরে কতটা জল আছে প্রশ্নে দুটো উত্তর দেওয়া হতো অতীতে। 

স্বজনেরা বলতে জল মাপা হয় নি। সাঁতার জানলে জলে নেমে মেপে দেখতে হবে।

দুর্জনেরা বলতেন ও কত আর হবে, ওই ধর গড়ে এক হাঁটু। এই এক হাঁটু জল শুনেই মানুষ নেমে পরতো পুকুরে এবং শেষ অব্দি মৃত্য হতো জলে ডুবে।

বাজারে জিনিসপত্রের দাম লাগামছাড়া হয়েছে বললেও এরকম কিছু বিষয় অনুভব হচ্ছে আজকাল। যেমন: দেশের আর্থিক উন্নয়ন।

স্বজনেরা বলছেন এটা বোঝার মাপ কাঠি আমাদের পকেটেই আছে। সংসার চালাতে নাভিশ্বাস উঠছে দেখে প্রতিটা মানুষ তা অনুভব করেন।

দুর্জনেরা অন্য কথা বলেন। তারা বলেন তড়িৎ গতিতে অর্থনৈতিক উন্নয়নের কথা। তারা বলে আগামী দিনে বিশ্বর নিরিখে তৃতীয় স্থানে দেশ এগিয়ে চলেছে সেই গড়ে এক হাঁটু জলের হিসেব।

দিব্বি বুঝে ফেলে সাধারণ মানুষজন। গলা ফাটান দেশের এই তড়িৎ গতিতে এগিয়ে যাওয়া নিয়ে অথচ পকেটে হাত পরলেই পরে থাকে এক শূন্য পকেট। তবু কোনো এক অলীক বড় হওয়ার ইচ্ছে তাকে এমন এক সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে চলে। 

এভাবেই এগিয়ে চলে এক অসম বন্টন, মিথ্যে তথ্য, জটিল অঙ্ক, ম্যাথমেটিকাল এর স্ট্যাটিষ্টিকাল জাগলারি। শিক্ষার অভাব অশিক্ষিত মানুষ বুঝতে পারে না এ কথা অসত্য এটা কালে কালে এক প্রমানিত সত্য।

আক্ষেপ একটাই অত্যন্ত প্রাজ্ঞ মানুষেরা থাকেন ওই স্বজন আর দুর্জন নামের পিছনে। টেবিলের দু পারে দুজনে বসে আলোচনায় রাতের পর রাত তাদের কেটে যায় কিন্তু বাস্তব নিরপেক্ষ সমাজের অভ্যন্তরে এসে পৌঁছায় না।

এর কারন কি?

অতীতের সেই মাৎসন্যায় এ যুগে নতুন রূপ ধারন করেছে। আর তার রক্ষায় সামনের সারিতে বসে আছে কতিপয় মানুষ। 

কেনো এমন হচ্ছে?

মানুষের তৈরী সমাজে সমষ্টিগত মত গ্রহনের মতন পরিকাঠামো এই সমাজ ব্যবস্থায় আর নেই। যা আছে সমাজ নয় ব্যাক্তি স্বার্থের প্রতি প্রতিটি শিক্ষিত মানুষের আনুগত্য।

নাটকীয় একটা বিবেক সঙ্গীত আজ অত্যন্ত প্রাসঙ্গিক। " আপনি বাঁচলে বাপের নাম মিথ্যে সে বয়ান।"

এই পূর্বপুরুষের প্রজ্ঞার আজ কোনো মূল্য দেওয়া হয় না, হয় তাদের কথা যারা ভগবানকে দোহাই দিয়ে গান ধরেন " আমি আপন কাজে পাইনে সময় তোমারে ডাকিতে পাই নে।"

শিক্ষিত সম্প্রদায়ের যে নির্ণায়ক ভূমিকা কোনো এক সময় ছিলো সে আজ নিস্প্রভ। 

কাজেই মানুষ যখন নিজের জীবন দিয়ে এই নিগুঢ় সত্য বুজবে সেদিন সত্যিই হয়ত হবে বড় ভয়ংকর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন