আকাশ গান ধরলো।। উদাত্ত্ব গলায় সে গাইলো " প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো আরো দাও প্রাণ।" আকাশ এখন আকাশ দেখে। মানুষের শেষ সীমানা আকাশ আর আকাশ এর শেষ সীমানা ব্রহ্মান্ড। আকাশ আজ সেই ব্রহ্মান্ডে পৌঁছতে চায় কিন্তু নাগাল পায় না।
অন্য কোনো গ্রহে আকাশ বললে সেখানকার প্রান ভয় পায়। সে আকাশ থেকে ঝরে না বাদল, সে আকাশে চাঁদ ও ওঠে না।
আসলে আকাশ আমাদের খুব কাছের। আমরা আকাশ প্রদীপ জ্বালাই ওই লক্ষ কোটি মাইল পেরিয়ে কোনো এক দূরাকাশ কে ভেবে। হয়তো ভাবনা বিষয়টা আকাশ বাতাস অন্তরীক্ষ মানে না।
গ্রহান্তরের প্রান গুলো এই প্রথমবার বুঝলো এই গ্রহের মানুষের গ্রহান্তরে যাওয়ার বিন্দু বিসর্গ। ঠিক আমরা যেমন এক কাপ চা নিয়ে তিনটে সিগারেট পুড়িয়ে দ্বিতীয় কাপ চা এর কথা বলি ঠিক তেমন তারা বললো ওঁ হ্রিং টিং ইত্যাদি।
তারারা হাসলো, গ্রহেরা কাঁদলো, উপগ্রহ চাঁদ তার বদন দেখালো ঠিক নিত্যনৈমিত্তিক ভাবে। কি সুন্দর তার আলো, কি সুন্দর তার চাহনি।
এর পরেও আকাশ থেমে থাকে নি। সেই নীল আকাশ থেকে এ কি বাঁধ হেনেছে হায়!
তবে তা বিনা কারণে নয়। এটা ঠিক আমার মতন অনেকের আকাশ কে খুঁজে পাওয়ার শৈশব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন