বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

না থাক এসব

পায়ে হাঁটা পথ ধরে সে চলেছে অরণ্যে। অরণ্যের দিনরাত্রি সে দেখতে চায়। হাঁটা পথ তার আর শেষ হয় না। সে শুনেছিলো কয়েক যোজন পরেই সেই ঘন বন জঙ্গল। কোথায় কি, শুধু মনুষ্য বসতি। বাঘ, হরিণ, শিয়াল সবাই লেজ গুটিয়ে জঙ্গলের তেপান্তর খুঁজে শেষে গ্রহান্তরের কোনো এক সবুজ বনাঞ্চল খুঁজছে।তবে কি মানুষ আজ জঙ্গলে রাজ করছে? না তেমন মনেহয় না। মানুষ বাঘ, সাপ, কুমির উপেক্ষা করে এভাবে জীবন বাজি রেখে নিজের প্রতাপ দেখাতে আগ্রহী কখনোই নয়। তবে কেনো এমন হলো?

শিমুল কিছু বললো না, পলাশ কোনোদিনই প্রতিবাদী নয়, কথা বললো বকুল। 

আসলে এই বকুল ফুলের মালা গাঁথা শেষ হয়েছে। গাছে ফলও আজকাল ফলে না। বকুল সাময়িক নয় চিরস্থায়ী ভাবে বন্ধ্যা হয়েছে। 

অথচ বকুল দানার বাঁশিতে ছোটো বেলায় প্রেমের ইঙ্গিত পৌঁছত। দৌড়ে এসে অসম্ভব এক অনুভূতি গ্রাস করতো যৌবনের আহ্বানে।

এসব আর আজ নেই। আধুনিকতার যুগ এমন নয়। 

না থাক এসব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন