হৃদ যন্ত্রটা না থাকলে
মানিক বাবু অন্যলোক থেকে চোখের জল মুছে ভাঙা গলায় বললেন, না দিবারাত্রির কাব্য আর লিখবো না। কথাটা শুনে তার চাকর গোবরের খুব কষ্ট হলো। আকাশের দিকে চেয়ে সে বললো এ লেখা না হয় আমিই লিখলাম?
চোখ মুছে নদী পাড়ে দাঁড়িয়ে মানিক বাবু এক নতুন জলছবি দেখলেন। তিনি দেখলেন লোলুপ কোনো এক মানব সত্ত্বা।
নারী লোলুপ বৃত্তান্ত এ দেশে প্রণিধানযোগ্য কিন্তু পুরুষ? পুরুষ চিরকালই ওই কালপুরুষের মতন ব্ল্যাক হোল। পুরুষ বস্তুত এক মৃত সত্ত্বা।
কালজয়ী অমৃতের সন্তান শব্দে পুরুষ আজ বাদ হয়ে গেছে। কারন ইত্যবসরে এই পুরুষেরাই কাষ্ঠ আহরন করতে জলে জঙ্গলে যায়। তবুও সে পুরুষ তাই পৌরুষ শব্দটা শব্দের অভিযোজনে আজ নতুন ভাবে এসেছে।
নারী পুরুষের সংবেদনশীল সখ্য কেনো যেনো আজ হারিয়ে গিয়েছে। ভোগ্যপণ্য নয় তারা এ কথা তো পুরুষ তান্ত্রিক সমাজই ঘোষণা করেছে। তথাপি পুরুষ!
এই সব বৈচিত্র্যময় কথার পিছনে যে কথাটা সত্য সেটা এই শিক্ষা বিবর্জিত রাজনীতি। ঐখানে যেমন ভালো মানুষেরা আছেন ঠিক তেমন শরীর লোলুপ লেপার্ড ও আছে।
তাহলে কি করতে হবে?
মানিক বাবু হাসলেন। বললেন আমি আজীবন শুধু ভুল করে গেছি।
গোবর শেষ কথা বললো। বললো হৃদযন্ত্র স্তব্ধ হলে মানিক হওয়া যায় না, যায় শুধু ওই হৃদ যন্ত্রটা না থাকলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন