বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

দাদু নিশ্চই হাসছেন

বিজ্ঞান আর দর্শন একটু আগে আর পরে চলতে অভ্যস্ত তবে ফোকাস একদম এক। দর্শন  পশচুলেট আর বিজ্ঞান হলো সূত্র। দর্শন এই আগুয়ান হওয়ার কারনেই কখনো কখনো গোল বাঁধে। ঠিক যেমন এক দার্শনিক বলেছিলেন " দাও ফিরে সে অরণ্য।" এই পসচুলেট দেখে কিছু উড়ুক্কু বিজ্ঞান কর্মীরা তাঁকে যা ভেবেছিলেন সে কথা আজ না বলা'ই দস্তুর। একটা গাছ কাটলে একশোটা গাছ পুঁতে প্রকৃতি রক্ষন, দর্শন অনেক আগেই বলেছিলো। 

তাহলে খামতি কোথায়?

ঐতিহাসিক একটা কথা মনে পরছে। "ব্যাধের হাতে বেদ।" নিকুম্ভ কুম্ভ এই কারণেই নৃত্য করে।

স্তন্যপায়ী প্রাণীদের একটা জীবনধারা ছিলো। যারা দিবাচর তারা যতক্ষন সূর্যালোক আছে ততক্ষন পেট পুরে খেতেন।

নিশাচরেরা ঠিক বিপরীত।

বিজ্ঞান এই বিষয়টাকে সামান্যতম মনে করেছিলো। অথচ আজ সেই দার্শনিক যা বলেছিলেন কাব্যিক ভাবে অগোচরে সেটাই মানতে বসেছেন।

এই সব আজকাল আমার গোচরে আসে। আমি বুঝতে পারি ওই দাড়ি, গোঁফ, কেশ এর যথার্থতা। 

ওই কথায় আছে না টিকি দেখেই ব্রাহ্মণ চেনা যায়? ঠিক সেই কথাই বলছিলাম। যে ব্রহ্মজ্ঞান তাঁর ছিলো তিনি নগরায়নের বিষয় নিয়ে কিছু বলাটাই স্বাভাবিক।

মানুষ নামধারী স্তন্যপায়ীরা একন স্তন পান করে না। ওখানে এখন ল্যাকটো, সেরেলাক, হরলিক্স আছে। স্তন এখন দুষ্প্রাপ্য স্তন্যপায়ী নামক মানুষের কাছে।

আরো কিছু বলতে হবে। স্তন্যপায়ী একবেলা খেতে অভ্যস্ত ছিলো সুদূর অতীতে আর এখন?

এখন চার বেলা। পোষ্য সারমেয় গুলো এখন দিব্যি দু বেলা খেয়ে রাত্রে ভাত ঘুম দেয়।

দার্শনিক সর্বশান্ত হন নি, সর্বস্বান্ত হয়েছে মনুষ্য সভ্যতা।

আমি নিশ্চিত, দাদু আমার লেখাটা পড়ে মুচকি হাসি হাসছেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন