শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

ধন্য তুমি সজারু

শরীর ভরা কাঁটা নিয়ে জুবুথুবু ভাবে সে পথ চলতে অভ্যস্ত। তার চলার সাথে এক নূপুরের ধ্বনী শোনা যায়। ওগুলো ওই কাঁটা গুলোর সামান্য স্পর্শের ঝংকার। ভয়ংকর হিংস্র মনও ভয় পায় এই কাঁটাগুলো। এগুলো ঠিক মাছ ধরা বঁড়শীর মতন। একবার ফুঁটলে বের করা খুব কঠিন, আর যন্ত্রনা? 

এই যন্ত্রনার ভয়ে বাঘ এদের ছোঁয় না, কুমির এদের নিশ্চিন্তে নদীর জল খেতে দেয় আর সরীসৃপের দল যে পথে এদের প্রতিদিনের আসা যাওয়া সেই পথ মারায় না। 

মানুষ এদের চেনে জানে। এরা তার নাম দিয়েছে সজারু। তারা এদের ঝড়ে পরা কাঁটাগুলো সংগ্রহ করে রাখে। সেই কাঁটা দিয়ে তারা কান ফুঁটো করে। এতে যন্ত্রনা হয় বিষম তবে সেপটিক টেপটিক না কি হয় না। এই উন্নত প্রজাতির বিরুদ্ধে কিছু বলার মতন এখনও কেউ নেই। শোনা যায় ভিন গ্রহের মানুষও আসে এই গ্রহে এই কাঁটা খুঁজতে।

ধন্য তুমি সজারু। সত্যিই তাই, তা না হলে সুকুমার রায় হাঁসজারু ভাবতে পারতেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন