বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে মা

রাষ্ট্রের ন্যায়ালয়ের প্রতি আস্থা রাখতে হবে। সংবিধানের উপর আস্থা রাখতে হবে। রাজ্যের প্রাতিষ্ঠানিক প্রধানের প্রতি আস্থা রাখতে হবে। রাজ্যের সাংবিধানিক প্রধান এর প্রতি আস্থা রাখতে হবে। প্রশাসনিক প্রথার প্রতি আস্থা রাখতে হবে। 

বাপরে বাপ আস্থা রাখার অনুজ্ঞা কাদের? 

এই প্রান্তিক খেটে খাওয়া মানুষের? 

যদি তারা বলেন মানছি না মানবো না, কি হতে পারে? 

না এখন বেত্রাঘাত নেই কারন স্বনামধন্য মানবাধিকার বলে কি যেন একটা আছে। তাহলে কি হতে পারে?

হতে পারে যা কিছু সেগুলো বেত্রাঘাত অপেক্ষায় উন্নত মানের। যেমন:-

১. তুমি রাষ্ট্রদ্রোহী।

২. তুমি নিজভূমে পরবাসী।

৩. তোমার আত্মা গান স্যালুট পেয়ে ধন্য।

৪. কোনো এক নির্বিকল্প সমাধি।

সর্বসাধারণের কাছে এটা আজ পরাজিত পৃথিবীর মতন। পৃথিবীর কোনো এক ক্ষুদ্র পরিসরে প্রকৃতির সাথে থাকা আর না থাকা মানুষ আজ বড় অসহায়।

তারা ভাবছে কি হয়ে উঠেছে সেদিনের সেই অঙ্কুরিত মহীরুহ।

এই গরীব মানুষের কাছে যেমন মনসা পাতার কাজল ঠিক তেমন শুর্মা।

আসলে কাক গুলো ঝাড়ুদার, বাবুই স্থপতি আর চড়াই?

কোকিল ও বা কম যায় কিসে? মিষ্টি কন্ঠের কাছে কর্কশ কন্ঠ চিরকালই যেমন ছিলো আজও তেমনই আছে।

এই গরীব নিয়েই চলছে ভূস্বামী। সামান্য চাল, নুন দিলেই এরা কাজ করে চলে। 

কি অদ্ভূত, এই আধুনিক সমাজও চলছে এভাবেই।

এ জন্যেই হয়তো শিল্পী গেয়েছিলেন " আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনে মা।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন