রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

না আমি তা বলি না

গুরুদেব রবিঠাকুর প্রতি পদে প্রতিনিয়ত জীবন বোধের মধ্যে বিচরণ করেন। তিনি হয়ত এই সংসারে আজ নেই তবুও যেন তাঁর নিত্য আসা যাওয়া।

ফৌজদারি আদালতে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পর বাড়িতে ফিরে এসে সময় সর্বাধীকারি মশয় এর কথার পরিপ্রেক্ষিতে আবার গুরুদেব আজ সামনে এলেন।

আদালত নয় কোনো এক ঘরোয়া  সভায় গুরুদেব আমন্ত্রিত ছিলেন। সময় ছিল সাড়ে তিনটে। যথা সময়ে সেখানে পৌঁছে তিনি দেখলেন সভাকক্ষ শূন্য।

এক টুকরো কাগজ নিয়ে তিনি লিখলেন,

" এসেছিলাম বসেছিলাম দেখলাম কেউ নেই,

আমার সাড়ে তিনটে জেনো তিনটে তিরিশেই।"

আদালতের মহামহিম ধর্মাবতার মহাশয়কে এমত ব্যাঞ্জনায় ভরিয়ে তুললে না জানি কি হয়ে পরবে! ব্রিটিশ রাজতন্ত্রের নিরিখে এই রকম উদাহরণ দুষ্প্রাপ্য।

এ যুগে এসব জলভাত।

না তিনি যান নি। তাঁর পক্ষে দাঁড়াতে যে আইনি নিয়ামক গেছিলেন তিনি মাস, বছর পার করে শেষে বললেন সময়ানুবর্তিতা নিয়ে গুরুদেব এর কথা মনে রাখবেন না। শুধু তাঁর কথাগুলো মনে রাখবেন।

শান্তিনিকেতনে জমি মামলায় কোনো এক নোবেল লরিয়েট এর পক্ষে কিছু বলার জন্যেই এই লেখার অবতারণা।

রবিঠাকুরের দেশে হয়তো এ জন্যেই তার বক্তব্যে ভারতবাসীকে তিনি মূর্খ ভারতবাসী বলেছিলেন।

না আমি তা বলি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন