ছল করে জল আনতে যাওয়ার অ্যাফারমেটিভ প্রেম অতীত কালের আবহে দেখতে নিজের মন টা একটু ডগমগ হয়ে উঠতো। অন্যমনে মনে হয় এমন কোনো কেউ যদি এভাবে ছল করে আমার জন্যে নদীতে জল নিতে কাঁখে কলসী নিয়ে লাল পাড় শারি পরে বেশ আলুথালু ভাব ভঙ্গি নিয়ে যাত্রা করতো, আমি সপাট সেই কলসী কাঁধে নিয়ে নির্বাক প্রেমে আপ্লুত হয়ে তার বাড়ি পর্যন্ত সৌজন্য মূলক ভাবে নয় একান্ত প্রেমাবেগে পৌঁছে দিতাম তার ঘড়ের দোরগোড়ায়।
জন্মান্তরবাদ না মানলেও পুনর্জন্ম ভেবে এই যে স্বপ্ন, দেখতে নেহাৎ মন্দ লাগে না। এই স্বপ্ন বা ভাবনা জীবনের সায়াহ্নে এসে ভাবতে এখনো পর্যন্ত আকুল হতে পারি নি। তবে অনেকেই হয়।
তবে যে বা যারা এমন অবস্থানে পৌঁছন তাদের আসে পাশে যারা অবস্থান করে তারা শরৎবাবুর চরিত্রের মতন ভাব ভঙ্গিতে বলে ওঠেন, " লাও তো বটে, কিন্তু আনে কে?"
এটা সত্যিই অসাধ্যসাধন। হনুমানের লেজে আগুন ধরানো ও যেমন দুঃসাধ্য ঠিক তেমনই বহুরূপী হনুমানের লেজ কেটে আনাও কম দুঃসাধ্য নয়।
এই আমাদের মতন সাধারণ মানুষের আজ বড় সংকট। আমাদের হৃদয়ে না আসে প্রেম না সেই নৈসর্গিক প্রেমের সাথে সহাবস্থান। অতঃপর?
অতঃপর একটাই ভাবনা মানুষকে বেশ তাতিয়ে রাখে, "য তিষ্ঠতি স্ব জীবতি।"
নৈতিকতার দাঁড়িপাল্লা যখন অনৈতিক অর্থের অসামান্য কার্যক্রমে ব্যাস্ত সেখানে ওই আগের যতসব নৈব্যাক্তিক নাচার না হয় না'ই ভাবলাম। না হয় না'ই নেচে কুঁদে বললাম " আমরা এনেছি কাশের গুচ্ছ, আমরা এনেছি শেফালী মালা।"
শেফালী কে আমি এক সাধারণা হিসেবে চিনি আর কাশ? কাশ হলো কুশ, জাতে ব্রাহ্মণ, ধারে তীক্ষ্ণ, দেখতে কৃশ। কুশ অঙ্গুরী স্বর্ণ অঙ্গুরীর থেকেও উৎকৃষ্ট। অনামিকা এই অঙ্গুরী তে দর্পনাথ হয়ে পরে।
কোনো এক চাণক্য সেই সে কালে কুশ বনে আগুন লাগাতো। সেই বনে বসবাসকারী বিষাক্ত গোখরো দৌঁড়তো ঊর্ধ্বশ্বাসে। শেষে একদিন কৌটিল্য মহাশয় তাঁর টিকি কেটে নগ্ন হয়ে আধুনিক সমাজে অবতীর্ণ হলেন।
টিকটিকি গুলো টক্ টক্ করে ঘর ছাড়লো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন