প্রবাদ আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। পৌষ ধান ঘরে তুলে সেই নতুন ধান কুটে চাল বানিয়ে শুরু হতো নবান্ন উৎসব। ঐতিহ্যবাহী মহাকরণ নাম যেদিন নবান্ন হয়েছিলো মহাকরণের কতিপয় পন্ডিত করণি বলেছিলো ওখানে নতুন ফসল উঠবে। ফসল আবার নতুন আর পুরানো কথাটার মধ্যে একটা শ্লেষ ছিলো। সেই শ্লেষ অনতীক্রমে সত্যের কাছে পৌঁছলো প্রযত্নে দুর্নীতি।
এই কেরানী কূল অতি সমৃদ্ধ স্বাধীনতা অর্জনের অনেক আগে থেকে। ডাক্তার বিধান চন্দ্র রায় এঁদের আনুকূল্যে গড়ে তুলেছিলেন অসংখ্য উন্নয়নের পরিকল্পনা। সাক্ষী আছে সেগুলো এই বঙ্গে।
পারিবারিকভাবে ডায়রেক্টরেট আর সেক্রেটারিয়েট এর মধ্যে একটা গুনগত পার্থক্য আছে। সেক্রেটারিয়েট শিক্ষিত কৃতি ছাত্রের চাকরীর জায়গা আর ডায়রেক্টরেট রাজনৈতিক স্তাবক জনের আবাস গৃহ।
অতঃপর গুনগত মান হয়ে পরলো সমমূল্যের। ফলতঃ সমাজের সর্বস্তরে যাহা বাপ্পান্ন তাহাই তিপ্পান্ন প্রতিফলিত হলো।
রাজনীতিতে কিছুকাল পরে শিক্ষাগত বিষয় অতি তুচ্ছ হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনোত্তর পর্বে রাজনৈতিক ব্যাক্তির নাম পদবীর আগে লেখা থাকতো ডাক্তার, ব্যারিস্টার, মাষ্টার, পন্ডিত, মূর্খ ইত্যাদি। যেটা প্রকৃত ভাবে ওই ব্যাক্তির সামাজিক পরিচয়। এই সব নবান্নের দৌলতে সেটা এখন দৌলতাবাদে । এর মধ্যেও এক নতুন বিষয় উপস্থিত। কতিপয় ফসল তোলা তোলাবাজ ভাগ বাটোয়ারায় সন্তুষ্ট নন। শক্তির বিচারে এই নবান্নে তার ঘরে ফসল আসবে না।
পূর্ব বঙ্গ অধুনা বাংলাদেশের কথা অনুযায়ী এই পহেলা বৈশাখ তবে কি চড়ক পূজা সমাপনেই সমাপ্ত হবে? গা এ বঁড়শী ফুটিয়ে, আঁশ বঁটিতে ঝাঁপ দিয়ে শেষে কিনা ফসল উঠবে না ঘরে। কাজেই আর নবান্ন নয়, চলো দিল্লির সংসারে। সেখানে শিক্ষা নেই এখানেও নেই, সেখানে অর্থের যোগান আছে যা এখানেও ছিলো। শুধু পার্থক্য বন্টনে। রাজনীতির পরাকাষ্ঠা কিছু আন্ডু ঝান্ডু এ কথা বলতেই শুরু হলো আক্রমণ।
যা ছিলো তা আছে এবং থাকবে। পরাকাষ্ঠা বললেন " ডোন্ট পরোয়া আল রাইট, হাউ ডু ইউ ডু গুড নাইট।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন