মুখাগ্নি
স্বাধীন বাবু চাকুরী সূত্রে বিহার রাজ্যের প্রত্যন্ত বৈশালীর বাসিন্দা। যে মেয়েটার সাথে তিনি ঘর বেঁধেছিলেন তিনিও নিতান্তই এক গৃহস্থালি সামলানো বাঙালি পরিবারের। না শতাব্দী নয় কয়েক দশক হবে। বৈবাহিক জীবনটা শুরু থেকেই এই বৈশালী তে। স্বাধীন বাবুর আঞ্চলিক নাম মাষ্টার বাবু আর নিয়ম মেনে অন্যজন দিদিমনি। যেদিন তাদের প্রথম সন্তান জন্মালো লাড্ডু বিতরন করেছিলেন দিদিমনি। নামকরণ হয়েছিলো স্বাধীন বাবুর ইচ্ছায়। নিজের নামের সাথে সাজুয্য রেকে তিনি নাম রেখেছিলেন সূর্য। পরবর্তীতে নামটা অনেকটা অপিনিহিতির ডং এ হয়ে পরলো সূরজ। পরে যে ছেলেটা জন্মালো একই নিয়ম মেনে দিদিমনি নাম দিয়েছিলেন চন্দ্র। বর্ণ বিপর্যয় হয়ে তার নাম হয়েছিলো চুন্দার।
এই বৈশালী তে তাদের সবাই এই নামেই চেনে। বয়েস বেড়ে ওঠার সাথে নানান সমস্যায় জর্জরিত হয়ে একদিন স্বাধীন বাবু মূক-বধির হয়ে পরলেন। পরিবারের লোকেরা বলতেন তিনি মূক নন, বধির। দিদিমনি বলতেন যার কান নেই তার মান নেই।
এসব বাংলা কথার অর্থ বোঝার মানুষ ছিলো না এই বিহার রাজ্যে। শুধু আনন্দ পেতো সূরজ। সে বুঝতো স্বাধীন নামের মানুষটা সব শুনতে পায়, সব বুঝতে পারে শুধু কথা বলেন না। সূরজ বাবার এই অভিমান বুঝেও কখনো তাকে প্রশ্ন করে নি।
শোনা যায় এই সূরজের জন্মের অনেক আগেই তার এক দিদির জন্ম হয়। সে সময় দিদিমনি থাকতেন কোলকাতায় আর মাষ্টার বাবু এই বৈশালীতে। ক্রমে ক্রমে স্বাধীন বাবুর এই একা থাকার কারনে তার বাবা বৌমাকে এই বৈশালীতে পাঠান। এর পরেই দিদিমনি সূরজের জন্ম দেন।
সংসারের নানান বিষয় যেদিন থেকে তার খারাপ লাগতে শুরু হয় সেদিন থেকেই শুরু হয় এই বধিরতা। শোনা যায় রিটায়ারমেন্ট এর পরে তিনি মূক হয়ে পরেন। যারা কিছু বোঝেন না তারা না হয় নাই বুঝলেন কিন্তু সময় সময় মুচকি হাসি দেখে সূরজ এ কথা বুঝেছে, বাবার এখন কথা বলতে ইচ্ছে করে না।
বৈশালী র মানুষেরা শ্রদ্ধার সাথে বলে বেড়ান "মাষ্টার বাবু আভি মৌন মে হ।"
সূরজ আর স্বাধীন বাবু চিরকালই সমমেলে বেজে ওঠা দুটো তার। এজন্যেই সূরজ এর যৌবন আর স্বাধীন এর বার্ধক্য ঠিক অভিযোজন এর মতন। স্বাধীন দরীদ্র ভারতবাসী আর সূরজ অর্থশালী। যদিও সূরজ এর এই অর্জিত অর্থ কখনো অনর্থ বাধায় নি। সূরজ যখন উপার্জনের টাকা ঘরে আনতো তার হিসেব রাখতো চন্দ্র। প্রায় এক দশক এটাই ছিলো নিয়ম। এরপর স্বাধীন বাবু, দিদিমনি আর কোলকাতার দিদি- জামাইবাবু বাউন্ডুলে সূরজ কে সংসারী করতে স্বজাতীয় একটি মেয়ে নির্বাচন করলেন। যথা সময়ে মেয়েটা স্বাধীন বাবুর ঘরে এলো। আর সেদিন থেকেই তার বধির অবস্থা বেড়ে উঠলো।
চন্দ্র, দিদিমনি আর জামাই বাবাজি তখন এক নতুন পরিকল্পনায় ব্যাস্ত, আর স্বাধীন বাবু ব্যাস্ত বধির থেকে বধির তর হতে। এর পর সূরজ যেদিন তাঁর বৌমাকে নিয়ে ঘর ছাড়লো সেদিন তিনি মূক হয়ে পরলেন।
তারপর?
সে এক অন্য জীবন স্বাধীন এর। সপ্তাহ, দু সপ্তাহ তিনি মূক, আর যেদিন সূরজ আর বৌমা বাড়িতে এলো সেদিন তিনি তা নন।
বেলা গড়িয়ে দুপুর আসার আগেই তিনি বৌমাকে হাঁক পেড়ে বলতেন, আসন করবে কখন?
সূরজ আর স্বাধীন টেবিল এ বসে কথা বার্তায়, হাসি ঠাট্টায় খেয়ে দেয়ে মুখ ধুয়ে চন্দ্রকে বলতো এই তোরা এবার খেয়ে নে। দিদিমনির কাছে এটা ছিলো খুব রসগ্রাহী।
দুটো আলাদা সংসারের সুখ বেশিদিন স্থায়ী হয় নি। কোলকাতার দিদি জামাইবাবু চন্দ্রের জন্যে সংসার পাতার সংস্থান করে বৃদ্ধ বৃদ্ধার আগামী দিন ভালো থাকার পরিকল্পনায় সফল হলেন।
সূরজ খুশি হলো। সে বুঝলো চন্দ্র আর চন্দ্রানী থাকলে বাবা-মা ভালো থাকবেন। না তা হলো না। দিদিমনি, চন্দ্র বুঝেও অবুঝ কারন পাছে সূরজ জাঁকিয়ে বসে।
ঠিক এর পরেই স্বাধীন মূক ও বধির হয়ে পরেন। এর পরেও সূরজ আর তার বৌমা গেছেন। ঠিক আগের মতই তিনি বলেছেন বৌমা আসন পাতো। সেই অতীত ফিরে এসেছে দৈনন্দিন দিনে।
তারপর?
না এইভাবে বেশীদিন চলে নি। তিনি মূক বধির থাকেন নি। তিনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে।
সূরজ সেদিন তাঁর মুখাগ্নি করেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন