প্রেম যেখানে বাসা বাঁধে রাগ সেখানে প্রতিস্পর্ধী তবুও রাগ হয় বিরাগ আসে। অনুভূতির কম্পাঙ্কে প্রেম এভাবেই অনন্ত প্রেম হয়ে ওঠে। এগুলো জীবন বিষয়ক। মৃত্যু নিয়ে সে প্রেম নিশ্চল নিরাকার। প্রেম নিরাকার নয়। সে ক্রমে ক্রমে বৃহৎ থেকে অতি বৃহৎ হয় মননের নিয়মে। যে অধ্যায় শুরু হয় সে অধ্যায় অনাদি অনন্ত। এই প্রাঞ্জল রূপ অহিরূপ নয়, এটা স্বরূপ।
এসব রাধিকা-কৃষ্ণ, রোমিও -জুলিয়েট বা স্যামসন-ডালিলা পড়ে অনুভব করা কঠিন। সহজ হয়ে পরে তখন, যখন অতীত আর বাস্তব কোনো বিন্দুতে কোনোভাবেই মেলে না। মনে হয় সেটাই ঠিক ছিলো আবার এও মনে হয় এটাই ঠিক।
পুরাতনী গান যেমন মন মাতায় ঠিক তেমন আধুনিক গানও মনের দুয়ারে মন রাখে। সুর বাজে একেবারে নিজের নিয়মে নিজের সত্বায়।
এ এক নির্লিপ্ত মন্ত্রের মতন। মন্ত্র মন বাদ দিয়ে নয়, তাই সে মন্ত্র।
আসলে দুধ যখন গরমে উতলিয়ে পরে তখন সে দুধ আর যখন ওই উতলিযে পরা গরম দুধ এ লেবুর রস দেওয়া হয় তখন সে জল আর ছানা।
মন হলো গরম দুধ, মন্ত্র হলো ছানা।
আজকের ছানারা এসব বুঝতে চায় না। ইচ্ছে হয় ব্যাখ্যা দিতে।
এ সব ব্যাখ্যা তারা মানবে কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন