স্বেচ্ছায় নয় চাপ এ পরে মুসলিম হয়ে সামান্য আকার ইকার বদল করে পিতৃদত্ত নামটা সে রাখতে পেরেছিলো। ঠিক মনিষী-মনীষ, সহিস-সহসা অথবা আশিষ-আশিক। দুর্লভ এই নাক রেখে শূর্পনখা হওয়া ধর্মের নির্মম অত্যাচারে। এরপর কমল নামটা হয়েছে কামাল, সজল নামটা হয়েছে ফজল, শহীদ হয়েছে শাহিদ আরো কত কি। এক এক সময় মনে হয় কৃষক আর কিষান নিয়ে কোনো মতভেদ নেই, কালি আর আর কালিয়া নিয়েও নেই, কলিম হলেই যতেক সমস্যা। আসলে এই কলিম হলো জগৎ এর কালিমা। এবার একটু জগৎ বুঝতে হয়। এখানে রাজ হাসের ভূমিকা প্রাসঙ্গিক। রাজহাঁস দুধ খেয়ে জল রেখে যায়।
সত্য স্বীকার করা যদি দস্তুর হয় তবে মিথ্যা প্রবচন লঙ্ঘন করাও আজ দস্তুর। কোন হালায় বলেছে বলো দেখি? কোন হংস দুধ আর জল আলাদা করতে পারে? এটা ঠিক হাঁস এ খেয়ে যাওয়া ব্যাপার। এখানে ব্যাপারী কে?
এখানেও সেই কুটিল বাক্যালাপ। শ্রীকৃষ্ণ কতটা শিক্ষিত ছিলেন জানা নেই আর রামচন্দ্র? হায় রামচন্দ্র কথার মধ্যেই সেটা নিহিত।
আসলে আবেগ আর অবিশ্বাস নিয়েই শ্বাস প্রশ্বাস চলছে। কতটা কার্বন-ডাই-অক্সাইড অথবা কতটা অক্সিজেন এর হিসেব কে রাখে?
রাম জানতেন না, রাবণ জানতেন না, শ্রীকৃষ্ণ কখনো বলেন নি তিনি জানেন, তবুও অজ্ঞানতা থেকেই মানুষ এসব জানে।
মনে পরে সেই নাটকের সংলাপ? হয় হয় বুইতে পারো না।
জনগন মূর্খ থাকছে ভেবে কল্পনার জাল বিস্তারে ব্যাস্ত কতিপয় নয় সমগ্র রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
না সাবধান বলছি না। বলছি একটু বইপত্র পড়ুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন