সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মাঠ জুড়ে মানুষের ভীড় ভোর বেলায়। তাদের হাতে একটা প্লাষ্টিকের খালি প্যাকেট। আলোক গতিতে সে গুলো ভরে উঠলো রুটি, আলুর দম, লুচি, পানির, লাড্ডুতে।
আমিষ খাবার তারা প্রতিদিন পেয়ে যায় এগ বা চিকেন রোল এর দোকান গুলোর কাগজ ফেলার বালতিতে কিন্তু এই মাঠে কুরিয়ে পাওয়া খাবারগুলো মেলে দোলে দুর্গোৎসবে।
আকাশে কিছু চিল, শকুন উড়ছিল। খাবার খুঁজছিল। হতাশ হয়ে পরলো তাদের মন। ব্রেন হীন গিদ্দর পাখিগুলো মাংসাশী। দলবদ্ধ হয়ে তারা আকাশ থেকে দেখেছে তাদের খাবার এই মাঠে না থাকলেও খাবার যে আছে এ কথা সত্যি। কারন কিছু পাখনা বিহীন খুঁটে খাওয়া প্রানী সেখানে খাবার কুরোচ্ছে।
এই AI এর যুগে আকাশ থেকে দেখেছে যারা তারা কিছু বলেনি, এ কথা বলেছে পরিসংখ্যান অনুযায়ী যুক্তিযুক্ত একটা app. এই app অনেকটা ape এর মতন।
রাজা এখন অনেকটা বাঁদরের মতন দেখতে। তারা স্বজাতি, যযাতি বুঝতে পারে না। এখানেই আছে পায়ের ঘাম মাথায় পরার মতন বিষয়।এখন জি, G, হাঁ জি, তো আছেই তার সাথে সংযুক্ত হয়েছে 4G  5G.
আকাশের অধিকার সংরক্ষণ এর কথা ভেবে গৃধ্ব প্রানী নির্মমতা আর গদি শব্দ দুটো নিজের কাছে রেখে দিয়েছে।
দ্যাখো কান্ড! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন