এবার একটু প্রেম পর্যায় নিয়ে বলতে হয়। কৈশোরের প্রেম, মধুর মতন। যৌবনের টা জৈবিক, বাকিটা যৎপরোনাস্তি।
শুধু শীতের সন্ধ্যায় হাত ধরে হাঁটা আর গ্রীষ্মের তপ্ত দুপুরে ঠিক ঐ ভাবে চলা একটু আলাদা। একটা শরীরের আরাম শান্তি আর অন্যটা বড় কষ্ট করে মনি মানিক্য খুঁজে পাওয়া।
এই দুনিয়ায় কষ্টের সঙ্গে কিছু পাওয়া বড় সুখের। এজন্যেই পঁচিশের সাথে এত সখ্য আমাদের।
আরো একটা পঁচিশ আছে সভ্যতায়। সেটা দুইয়ের পিছনে পাঁচ। এই পিছিয়ে পরাটা পঁচিশ মানতে পারে না। তার ইচ্ছা হয় পাঁচ থাকুক দুই এর আগে।
এই কথা বলতে বলতে একটা সিগারেট শেষ হয়েছে, আরেকটা সিগারেট হাতে নিয়ে তাতে আগুন দিয়েছে শতদ্রু।
বিপাশা জল ঢেলে দিলো শতদ্রুর মুখে।
নিভে গেল সিগারেট কিন্তু তার শব্দ বন্ধ হলো না। দেশলাই টা বেশ আছে কারন বারুদ আর জ্বলবে না।
সকাল এলো, সূর্য উঠলো। যে জাগলো না তাকে হাত ধরে তুললো শতদ্রু।
আসলে শতদ্রু বুঝতেই পার নি বিপাশা ভেসে গেছে শতদ্রুর স্রোতে।
এটা ঠিক এরকম নয়। এটা সামান্য একটা ভালো থাকা অথবা ভেসে যাওয়ার বিষয় নয়।
শতদ্রু আর বিপাশা কখনোই বিলুপ্ত হয় না, বিলুপ্ত হয় এই নাম নিয়ে যারা বেঁচে আছে ।
শতদ্রু মরে যাওয়ার পর বিপাশা এ কথা বলেছে।
শতদ্রুর পরে আশা ভরসা এই বিপাশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন