ধর্ম ব্যাতিরেকে বাংলার চেতনা একটু ভেবে দেখার সময় এসেছে। ওপারে বিক্ষোভ, এপারের উপর প্রভাব ফেলেছে। এপারে গণতন্ত্র ক্ষয়িষ্ণু হয়ে পরেছে শুধুমাত্র ওপারের প্রভাবে।
যে বণিকদের সমস্যা সে সময় ছিলো, সে সময় যে কারণে এই বাংলার উপর রক্ত চোখ ছিলো সেই চোখ আজও আছে এ কথা আর বলার অপেক্ষা রাখেনা।
চোখ থাকাটাই স্বাভাবিক। সাম্প্রদায়িক বিষয়, ভাষা বিষয়, রাষ্ট্র ক্ষমতা বিষয়, শিক্ষা বিষয়, সামাজিক পরিসরে এই জাতি এতটাই উদার যা ব্রিটিশ সরকার কেও বাড়িয়েছিল।
ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল মেরুদন্ড বিষয়টা। অতএব ভাঙো; কশেরুকার সাথে লড়াই করতে নেই।
এখনও ঠিক সেটাই চলছে। রেপ্টাইল এর সাথে এই বাঙালি যুদ্ধ করে না। তার অস্ত্র দাঁত নয়, ব্রেন।
ওপারের মানুষ তাড়িয়ে দিয়েছে স্বঘোষিত রাষ্ট্র নেত্রীকে। এপারের পরিসর একটু আলাদা। এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন। এখানে নেত্রী যেমনই হোন তাকে এভাবে তাড়ানো যায় না।
একটু সবিস্তারে বলতে হয়। এ দেশের গণতন্ত্র একটু অন্যমাত্রা পেয়েছে গঠনতন্ত্রের কারণেই।
এ দেশ একদলীয় শাসনব্যবস্থা স্বাধীনতার পর্বে ছিলো। এরপর বহুদলীয় শাসনকে মানুষ মান্যতা দিয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের কাছে প্রাসঙ্গিক।
প্রসঙ্গে ফিরতে হবে। যে বাংলা নিয়ে শুরু করেছিলাম সেই বাংলা আসলে পূর্ব-পশ্চিম নিয়েই গঠিত।
আজকের নয়, যখন বাংলাদেশ গঠন হয়েছিল তখন এপার ওপার দু পার ভেবেছিলো বঙ্গভঙ্গ রোহিত হতে চলেছে।
না তেমন হয় নি।
বাঙালির অস্মিতা এখানেই আঘাত পেয়েছে।
যে গোপাল, যে বল্লাল, এই বাংলার স্মৃতি মেদুর সেখানে আঘাত করতে কারোর কোনো কুন্ঠাবোধ মনে আসে নি।
আজ শুরু হয়েছে শুধু বাঙালির আদ্যশ্রাদ্ধ, তিল কাঞ্চন।
এসব করে কি লাভ?
ইহুদী শেষ করার সংকল্প ব্যার্থ হয়েছে।
বাঙলার ব্যবচ্ছেদ হলেও বাঙালি আছে এক ও অভিন্ন।
ওপারের সাথে এপার ও অস্তিত্বের লড়াই করছে এবং করবে।
শুধু নেতৃত্ব টা বদলাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন