শীতের শৈত্য নয় মানবিক শৈত্যের স্বার্থে এটু প্যারোডি লিখছি। বিষয়টা প্রেম পরিণয় ইত্যাদি। গানটা গগনচুম্বী। গানটা টিপ টিপ বৃষ্টির দিনে একটু কাছে পাওয়ার ইচ্ছা। এই বর্ষার প্রেম প্রথম লিখেছিলেন মহাকবি কালিদাস। আষাঢ়ষ্য প্রথম দিবসে এখন আর বর্ষার মেঘমালা দেখা যায় না। তখন নিশ্চয়ই দেখা যেত। না হলে গীতিকার ' এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন' এই কথা লিখতে পারেন? এখন একটু বদলে যা হয়েছে সেটা ' এই মেঘলা দিনে বাংলা...' কিংবা 'মদ মোর মনের মন্ত্র।'
হ্যাঁ আকাশ কালো সত্যিই ভালে লাগে। মদের গ্লাসে যখন সে জল ঢালে। মুন্নাভাইয়ের একটা কথা মনে মথিত রেখে বলছি, বড় সুন্দর একটা সাংস্কৃতিক অভিব্যক্তি। "চিংকি তু বহত চেঞ্জ হো গায়েলি রে"।
এরপরে এসেছে ডাক্তার সুমন। এখানেই ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ। সুমন শব্দবন্ধের সাথে সংস্কৃতি কতটা সম্পৃক্ত এ কথাটা এখন অত্যন্ত সহজেই অনুমেয়।
এরপর আর জ্ঞানদা হতে চায় নি বাংলায় বড় হয়ে ওঠা বিহারী সুজয় সিং। রাঁচির শীত তাকে কাঠ পাতা জ্বালিয়ে শরীরের কাঁপুনি থামাতে বলেছে।
শোনা যায় রাঁচির পাগলা গারদ শীতকালে শান্ত থাকতো। সব পাগল ঠান্ডায় কাবু হয়ে রোদ তাপিয়ে কাঠ জ্বলিয়ে অথবা কুকুরের শরীরের গন্ধের সাথে তাল মেলানো কম্বল টা গায়ে চাপিয়ে শুধু দাঁতের ঠকঠক শব্দটা বন্ধ করে।
সুজয় এই বস্তুর ভিত্তিটা জানে। সে শিক্ষায় সে যতটা পিছিয়ে, ঠিক ততটাই এগিয়ে জীবন বোধে।
সুজয়ের প্রেম জীবনবোধ নিয়ে, হয়তোবা এজন্যই সে আজ মাওবাদী।
সমাজ যখন কোনো এক তন্ত্রের কারনে উচ্ছিষ্টের সাথে সমান্তরাল হয়ে পরে তখন তাদের রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলতেই হয়। সেখানে একটা মুখ প্রয়োজনীয়। এখানে এই সুজয় সিং সেই মুখ।
এই ব্যবস্থায় আছেন এমন অনেকেই যারা গানের সুরে ব্যাক্ত করেন তাদের মতামত। তারা উচ্চ স্বরে গান বাঁধেন ' আমি মন্ত্র তন্ত্র কিছুই বুঝি নে মা।'
অন্যেরা অন্য কথা বলে।
প্রশাসকের চোখ বাঁধা ঘোড়া গুলো ছুটে চলে সামনের দিকে। এরা না জান এই প্রশান্ত মহাসাগরের কথা না জানে মরুভূমির রুক্ষতা।
কোনো এক সপ্রতিভ সৌকালিন গোত্রের মানুষ এদেরকে কুকুরের সাথে তুলনায় আনলেন।
প্রথম ক্ষেপে উঠেছিল ছোটো কাল্লু নামের একজন, এরপর গোলু আড্ডি, কালু আড্ডি, শেষে মঙ্গল।
এরা সবাই সুজয়ের পোষ্য। এদের শরীরের ঘ্রান সুজয়ের সাথে বেশ মেলে। এদের চোখে গাধা-ঘোড়া-মানুষ এক নয়। এরা খেতেও জানে ,কামড়াতেও জানে। এরা শ্বদন্তের সাথে হাঁ করে।
সুজয় সে দিন সবে লিট্টিটা মুখে নিয়েছে। অসংখ্য শ্বাপদের সামনে সে একেবারে একা। পাশে ঘুমোচ্ছে তার পোষ্যের দল।
শরীরটা যখন প্রানহীন তখন তারা একসাথে কাঁদছে। কেউ সেদিন এসব বুঝতে পারে নি।
যখন দেহটাকে বন্দুক হীন অবস্থায় তারা রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন কালু আড্ডি কামড়ে ধরলো এক জনের পা। এরপর গোলু আর ছোটো কালুটা নিজের মতন প্রতিরোধ করলো।
শেষে বিশেষ শ্বদন্তের আরো একটা কুকুর।
শুরু হলো ছেড়ে দে মা কেঁদে বাঁচি। না ওরা বাঁচে নি।
বাঁচতে গেলে জল, স্থল আর আকাশ কে প্রয়োজন হয়।
সবখানেই সবাই শ্বাসরুদ্ধ।
এটা হয়তো রাষ্ট্রবিজ্ঞান না বুঝতে পারা অশিক্ষিত সুজয়ের সমর্থনে শেষ কামড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন