তারপর?
মন্ত্রী -সান্ত্রীর লজ্জা হয় নি, লজ্জায় পরেছে গোটা একটা জাতি। বাঙালি আজ বড় সংকটে পরেছে। বিদ্যা, বুদ্ধি যে জাতির সম্পদ তারা আজকে কাঁদছে।
আজকের এই দিনে অনুদানে বেঁচে থাকা মানুষজন এই এক দশকের পর অনুভব করেছেন এভাবে জগৎ সংসারের কাছে একজন বাঙালি নিজের জাতিকে নামিয়ে দিতে পারে?
এটা নির্মম সত্য, হ্যাঁ পারেন কারন বাঙালিরা এখন রাজনীতির সাথে নেই। আছেন বাঙালি নাম নিয়ে কিছু বর্বর যাদের এই জাতির ঐতিহ্যের প্রতি কোনো দায় নেই।
কংগ্রেস দলের নিম্নমানের কিছু কর্মী নতুন একটা দল বানিয়ে বাঙালিকে ধূলোয় মিশিয়ে আট কে আঠাশ বানিয়ে হাত পা ছুঁড়ে চলেছে।
বড় দূর্ভাগা বললেও কম বলা হয় কারন একটা জাতিকে পরিকল্পিত ভাবে ধ্বংস করতে উদ্যোগী হয়ে পরেছে কোনো এক ব্রুটাস।
থাক আর নয় এবার একটু প্রসঙ্গে ফিরতে হবে।
মেসি ফুটবলের সম্রাট এখন ক্রীড়াজগতে কথা স্বীকার করে এবং এটাই একজন বড় খেলোয়ারের প্রাপ্তি।
তিনি এসেছেন এই বাংলায়। অসংখ্য প্রেমী তাঁকে দেখতে পায় নি। কারন এই নয় গোটা বাঙালি হয় চিতায় নয় কবরে বিলিন।
তাহলে কেনো এমন হলো?
এখানেই রাজনৈতিক সমীক্ষার প্রয়োজন। প্রয়োজন ব্যাক্তি জীবন সম্পর্কে সামান্য স্ট্যাটিসটিক্স। এখানেই আছে ঐতিহাসিক সত্য।
বাংলার মানুষ আজ এ কথা হাড়ে হাড়ে বুঝতে পারছে।
মানুষ এখন ভাবছে হায়রে! রাজনৈতিক মানুষ গুলোর পেডিগ্রি না দেখেই আমরা ভোট দিয়েছি?
এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এই প্রথম নয় আগেও অনেক কথা বলেছে। সব বলা কথাগুলো এখন মিথ্যা।
কারা কি করছে সে নিয়ে আর ভাবার দিন আজ শেষ। এখন একটু নিজের চামড়া নিয়ে ভাবতে হবে।
নির্লজ্জ মানুষ গুলোর কথা বলতে চাই না, বলতে চাইছি এই জাতির কথা।
বাঙালি এই রাজ্যে বিচরণ করা রাজনৈতিক ব্যাক্তিদের ক্ষুড়ে ক্ষুড়ে প্রনাম করে।
বাঙালি জাতির আজ সংকট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন