বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

অনন্য একাত্মতা

ছায়ার সাথে যুদ্ধ খুব মনোরম কিন্তু নিজের সাথে যুদ্ধ করা বড়ো মুশকিল। এই মুশকিল আসান করতে সেদিন নিজেই একটা পরিকল্পনা করে নিঃশব্দে চলে গেলেন।
অনেকেই ভেবেছিলেন ছোটভাই গুলে মারা গেছে। তার দাদা এসে দাঁড়ালো, বললো গুলে শুধু  বেঁচে আছে এমন নয় বরং সে আজকাল গুছিয়ে বাংলা মাল খেয়ে ব্যাটারির গাড়ির গতিতে প্যাডেল টানা রিক্সা চালাচ্ছে।
গুলের দাদার নাম শুকনি। চেহারা দোহারা, সমাজে সে একজন স্বীকৃত চোর। সে চোর হলেও চুরির সামগ্রী গুলো অন্যরকম। শুকনি অন্ধকার রাতে তরতর করে উঠে পরে নারকেল গাছে। পেড়ে আনে ডাব। যেটুকু পেট ভরানোর ভরিয়ে সে ডাবের জল মাথায় ঢালে।
কয়েকবার ধরা পরলেও বেশিরভাগ সময় সে পালিয়ে বেঁচেছে। বড় অদ্ভুত এই শুকনি। 
আসলে আত্মীয়তার কোনো মালিকানা হয় না, হয়ত এজন্যই বাতাবি লেবু চুরি করে যেদিন সে ধরা পরেছিলো সেদিন একবারও সে বলে নি সাবিরের কথা। 
সাবির তার প্রিয় বন্ধু। চুরি করা থেকে বই পড়া সবটাই বন্ধু সাবিরের সাথে সম্পর্কিত অথচ মার খাওয়াটা তার একার।
সাবির বেশী দিন বাঁচেনি। বাঁচবেই বা কেনো? সাবিরের বাবার পরিচয় খুঁজলে কিছুই পাওয়া যায় না, তবে তার মা আছে।
সে শুনেছে কোলকাতার পথের পাশে বসে তিনি না কি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন লখনউ ঘরানায়। ভীড় জমতো পথ চলা মানুষের। টাকা দেওয়া ব্যাতিরেকে কখনোই কেউ তার খবর রাখে নি।
যেদিন তিনি শেষবারের মতন কোলকাতার রাজপথে গান শুনিয়ে চলে যান, সেদিন সাবির সাবালক হয় নি।
তাহলে এই শব্দ আর নিঃশব্দ যা কিছু রেখে গেছে সেখানেই শুকনির সম্পর্কের ভিত। 
সাবির উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হয়েছে। সে একজন ইঙ্গিত বাহি । সে তার মায়ের সন্তান। গুলের দাদা শুকনি এই বিষয়ও একটু আশ্চর্য রকমের। হয়ত এজন্যই চুরির প্রসাদ জুটলেও চুরির প্রহার তার সাবিরের পিঠে পরে নি।
মনস্তত্ত্ব বোঝার ডাক্তার বড়ো কম অন্যথায় শুকনি একজন মনস্তাত্ত্বিক না হওয়ার কি আছে?
সাবিরের দফনে মাটি দেওয়ার পর সেখানে একটা খেজুরের গাছ পুঁতে ছিল শুকনি। সেই গাছের রস মধুর থেকেও বেশি মিষ্টি।
শুকনি এ কথা শুনেছে মানুষের মুখে; আর চোখ দুটো ভিজে উঠেছে নোনতা জলে।
এ এক অনন্য একাত্মতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন