মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সমাপ্ত ভালোবাসা

তবে কি কিছু ভুল হয়েছিল সেদিন? কুশল অনেক কিছুই বুঝতে পারে তবুও শ্মশানের পথে সেদিন কুশল হেঁটেছিল। যিনি নিঃস্পন্দ হয়ে পরেছিলেন নিজের ঘরে সেই ঘরে তার পরিবারের সবাই থাকতো কোনো একদিন। তারা এখনও আছে তবে এই ঘরে নয় বাইরে। এ সবের পরেও একজন তার খবর রাখতো। সুস্থ আর অসুস্থতার মাঝখানে একটা সুন্দর প্রতিবাদী মুখ কুশলের কাছে অননুমেয় ।

দেহটা ভষ্মীভূত হওয়ার পরে সে বুঝলো তার চতুষ্কোণে অসংখ্য চোখ । সেই চোখ গুলো খুব হিংস্র। সেখানে এমন একজন আছে যার চোখ হিংস্র না হওয়ারই কথা ছিল। সেই সুন্দর চোখ দুটো কেনো এমন হিংস্র হয়ে উঠেছে কুশল ভাবতে বসলো। 

কুশলের ইচ্ছা ওই চোখটায় চোখ রাখতে। এই আজকের দিনে নিমেষেই যোগাযোগ গড়ে ওঠে। সেই পন্থা কুশলের পছন্দের নয়, সে সেদিন তার বাড়িতে পৌঁছে কলিং বেল এর বোতামে চাপ দিলো। ঘন্টা বেজেই চললো। একবার, দুবার, তিন বার; শেষে সে ফিরে গেলো। শুধু একটা চিরকুট সে ফেলে এসেছিল ওই বাড়ির মুক্ত বারান্দায়। সে  লিখেছিল কুশল এসেছিলো তোর বাড়িতে কিন্তু কোনো কুশল তোর জানতে পারলাম না। আবার আসবো নিজের ইচ্ছায় আর তাগিদে।

চিরকুটটা পরের সকালে পেয়ে বালিশের তলায় রেখে দিল সুচিত্রা। 

সুচিত্রা চিরকাল অতি সুন্দরী। এখনও সে ঠিক যেন তেমনি আছে।

আসলে ওই চিরকুট টা পেয়ে সুচিত্রা শুধু কুশল কে চোখ বুজে স্মরণ করেছে। সে জানে বড় সুদর্শন এই কুশল। সে জানে তার মা নিজের ছেলে-মেয়ের পাশে আরো একটা ছেলে পেয়েছিলেন। সেই ছেলেটাই তার মৃত মুখে আগুন দিতে অস্বীকার করেছিলো। 

এখানেই সেই অতীত সুচিত্রা কে টেনে নিয়ে গেছিলো অন্য এক চিন্তায়। সেখানে যেমন কুশল ঠিক তেমন অন্য কোনো একজনও ছিল ।বিবাহিত জীবনে সে কিছুকাল ছিল তার সাথে। এরপর কিছু অনিয়ম, অসংযম এসেছিলো, সেখান থেকেই তার প্রশ্নের শুরু। সময় প্রবাহমান, সময়ই জীবনের শেষ কথা বলে এই বিশ্বাস থেকেই সে কোনো এক অবস্থার প্রেক্ষিতে আজ একেবারে একা।

সন্তান আসার পরে প্রায় আঠেরো মাস সুচিত্রা ছিলো মায়ের আওতায়। সুন্দর শিশুর যত্ন আত্মী সে শিখেছে তার মা এর কাছে। বাচ্চাটা যখন কথা শিখেছিল প্রথম মা বলেছিল এরপর আম্মা; অথচ বাবা বলতে শেখে নি। সাথে ছিলো জীবনের নতুন এক ন্যারেটিভ এই কুশল এর আসা যাওয়া। কুশল ছিলো তার মা এর কাছে সন্তান সম নয় বরং সন্তানের ঊর্ধ্বে।

এজন্যেই সে তার চোখের আলোতে চোখ রাখতে চায় নি। এর আগে একটা সামাজিক বিবাহের সাথে যে পুরুষ তার সন্তানের বাবা তাকেও সে ত্যাগ করেছে।

সুচিত্রা ভেবেছিল অনন্ত কাল তার মা-বাবা বেঁচে থাকবে। দাদা আর বৌদিকে নিয়ে সেই ভাই আর বোন সাথে সন্তান বেশ একসাথে একটা সুন্দর পরিবার থাকবে।

যেদিন দাদা বৌদি বাড়ি ছাড়লো সেদিন সে ছিলো ওই বাড়িতে। এরপর অন্য বাড়িতে পৌঁছে কিছু সময় সাকুল্যে একটা সন্তান। এর পরে এই শুধু আক্ষেপ আর আক্ষেপ। এর পরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু, শেষে একেবারে একা হওয়া। মা এর কাছে থাকাটাও শেষ হয়েছিলো দাদা-বৌদির নানান কটুক্তির পর। আর এরপর থেকে এই কুশল শুধু এই বাড়িতে এসেছে প্রতিদিন। কোনো স্বার্থে নয় শুধু শ্রদ্ধা আর ভালোবাসায়।

এই প্রথম এক সংকটে পরেছে সুচিত্রা। চোখের সামনে আসতে যেমন ইচ্ছে হয় পরক্ষণেই মনে হয় তার মাএর ভালোবাসার ধন আমার কাছেও কি আপন? সম্ভবত নিজেকে সাবমিশন করার মতন কোনো শব্দ আজ এই জৈবিক সায়াহ্নে একটা লজ্জার মতন হয়ে পরেছে।

এর পরে কুশল আবার একদিন কলিং বেল বাজালো, দরজাটা খুললো, কিছু সময় সে বসলো কিছু কথা বললো, উঠে গেলো। সুচিত্রা কিছু বলতে পারে নি। আসলে ভালোলাগাকে সে দুর্বলতা বলতে দ্বিধাবোধ করে। তার কাছে ভালোবাসা এক দুর্লভ বস্তু। প্রায় পাঁচ যুগ শেষ হয়েছে, কুশল আছে কুশলেই। সেখানে কোনো পাপ, কোনো দুরাচার, কোনো অসহিষ্ণুতা ধরা পরে নি এখনো। কখনো মনে হয় বড় ভুল হয়ে গেছে, পরক্ষনেই মনে হয় সময়ের পাঠশালায় সবকিছুই সঠিক। সুচিত্রা বুঝতে পারে সময়ের সাথে সে বদলাচ্ছে। রদবদল শব্দটা এই প্রথম বুঝতে পারলো। জীবনে কখনো কখনো কিছু সময়কে বাদ দিতে হয় আর এর পর নিজেকে বদলাতে হয় নানান জিজ্ঞাসা কে উপেক্ষা করে। যে ক্যানভাস টা সে আঁকতে শুরু করেছিলো যৌবনে সেখানে ঠিক যেন এখন শেষ তুলির আঁচড় দেওয়ার সময় এসেছে।

কুশলের ব্যবহারিক জীবনটা একটু অন্যরকম। শিক্ষার পরিসরে সেটা প্রলম্বিত। সে ছাত্র পড়ানো শুরু করেছিল কৈশোরে। এরপর যৌবন পার করে  এই ভাবেই সে চলতে অভ্যস্ত হয়ে পড়েছে।তার পরিবারের সাথে সাজুয্য রেখে সে চলতে ভালোবাসে। সেখানেই এই দূরত্ব, সেখানেই ব্যাক্তিত্বের সংঘাত। এজন্যেই মা যে ছেলেটাকে তার ভালোবাসার ধন বলতেন তার সাথে সখ্যতা সুচিত্রার ভালো লাগেনি। অথচ কোনো এক অনু গল্পে কুশল তার কাছে একটা ধীর স্থির সংকল্পের একমাত্র উদাহরণ।

নিজেকে নিজের কাছে হারিয়ে ফেলে নতুন করে কিছু পাওয়ার জন্যে সুচিত্রা ভেবেছে, না হয় একবার আমি কারোর কাছে একান্ত আপন হতে নিজেকেই বিলিয়ে দিলাম!

শেষবারের মতন সেদিন কুশল সুচিত্রার বাড়িতে কড়া নাড়লো। সুচিত্রা দরজা খুললো। কুশল বললো বোন তুই কেমন আছিস? সুচিত্রা কিছু বললো না। উদ্বেগের সাথে কুশল আবার বললো, কিরে কিছুতো বল?

সুচিত্রা চা এর কাপ দুটো রেখে বললো, ভালো আছি। কুশল বললো এই টুকু বলতে এতটা সময় লাগে? 

সুচিত্রা চুপ করে কুশলের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা তার মুখে এলো না। কুশল উঠে দাঁড়ালো, বললো তাহলে আজ চললাম। সুচিত্রা শুধু শুনলো কোনো উত্তর দিলো না।

মনে মনে সে ভেবেছে এটাই যৌবনের শেষ অধ্যায় নিয়ে ভাবনার একমাত্র বিকল্প পথ-পরিক্রমা। যে পথ দিয়ে এতগুলো বছর শেষ হয়েছে সেই পথের পরেও একটা পথ আছে। সেটা আসলে পৃথিবীর পথ।

কুশল এত সমস্ত ভাবতেই চায় না। ছাত্রেরা আসে যায়। প্রাতিষ্ঠানিক ভাবে উন্নতির শিখরে ওঠে। কখনো সখনো মনে পরে শিক্ষক কুশল কে। এক প্যাকেট দামি সিগারেট দিয়ে যায়। এতেই কুশল খুশী। সুচিত্রা  হয়তো এমন নয়! তবে সে জানতো কুশল অত্যন্ত সুরোরিয়ালিস্টিক। সে শিস দেয় পাখির মতন। তার ঠোঁট দুটো সুর সৃষ্টিতে অথবা পরিবেশনে সক্ষম। 

শীতের দিনে সন্ধ্যা এসে পরে দৈনিক দিন শেষ  হওয়ার একটু আগে। পাখিরা বাসায় ফিরে পরের দিনের অপেক্ষায় মাঝ রাতেই জেগে ওঠে। অন্ধকার থাকলে আবার লেজের কাছে ঠোঁট গুঁজে ঘুমিয়ে পরে। পূর্ণিমার রাতে তাদের বিভ্রম বাঁধে। ভোর হয়েছে মনে করে তারা শুরু করে কুজন।

কুশল ব্যাতিক্রমী নয়। সেদিন পূর্ণিমার সন্ধ্যায় সে শিষ দিয়ে একটা গান শুরু করলো সুচিত্রার বাড়ির পথে। সেই গানটা অসম্ভব সুন্দর সুর ও কথায়।  

তার ঠোঁটে ফুটে উঠলো  সেই কথা আর সুর। কথাটা  বড়ই সুন্দর " না মন লাগে না। এ জীবনে কিছু যেন লাগে না।"

দু'তলার বারান্দায় বসে সেই ঠোঁটের সু্রেলা শব্দে সুচিত্রা রাস্তার দিকে চোখ রাখলো। দেখলো কুশল নিজের মতন চলেছে। অভ্যাসের সাথে অনেক কিছু আজও থেকে গেছে কুশলের কাছে। এই অভ্যাস পূর্ণিমা -অমাবস্যা মানে না। সেদিন সুচিত্রার ইচ্ছে হয়েছিল কুশল কে ডাকতে কিন্তু পারেনি।

পারবেই বা কি ভাবে?

রীতি মেনে মালাবদল হয়ে ওঠেনি তবুও বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথা হয়েছিল একদিন। এটা আসলে সুচিত্রার স্কুল জীবন। সুন্দর একটা দৃশ্যে সে বকুল ফুলের মালা গেঁথে নৃত্যনাট্যে অংশ নিয়েছিল। যদিও কুশল কখনোই এই সব রঙ্গ মঞ্চে সামিল হয় নি। ছোটো বেলা থেকেই সে একটু সেকি স্বভাবের। বড় হয়ে কেনো যেনো তার ইচ্ছে হয় নি নিজেকে বদলাতে। তার কাছে কাগজ,কলম, পুস্তক খুব কাছের। বাড়ির পুষ্করিণী তার খুব পরিচিত। সেখানে দিব্বি ঝাঁপ দেওয়া যায়, সাঁতার কাটা যায়, ডুব দিয়ে অতলে পৌঁছে মাটি আনা যায়। সেখানে হাঁস এর জলকেলি দেখা যায়, গাঁয়ের বঁধূর বাসন মাজার দৃশ্য দেখা যায়, দেখা যায় পাশের গাছের ডাল থেকে ঝুপ করে এসে মাছ ধরে নিয়ে যাওয়া মাছরাঙা, পানকৌড়ির ডুব কিংবা সাদা ও সাদা-ধূসর রং এর বক পাখিদের জিরাফের মতন গলা উঁচিয়ে কাঁদায় পা ডুবিয়ে ছোটো ছোটো মাছ ধরা। এগুলো কুশলের খুব ভালো লাগে। ছোটো বেলায় সে দুপুর কাটাতো এই পুকুরের পারে। স্বযত্নে মনের মণিকোঠায় সেই স্মৃতি গুলো এখনো জ্বল জ্বল করে।

এছাড়াও আছে অনেক কিছু। যেমন গলায় গুলতি ঝুলিয়ে শিকার করা, বকুল এর দানা দেওয়ালে ঘষে সেফটিপিন দিয়ে শাঁস বার করে সিটি বাজানো, আছে হোগলার শিষ এর মিষ্টি স্বাদ নেওয়া, আছে বাবলা গাছের গা থেকে আঠা সংগ্রহ করে ঘুড়ি বানানো আরো কতো কি! এগুলোই কুশলের জীবনবোধ এ সৃষ্টির রসদ যোগায়।  সেই ছেলেবেলায় শুধু সন্ধ্যা সকালে পড়া পাঠ ছাড়াও অংক কষা ছিল তার নেশার মতন। তার বাবা বলতো কি খুঁজে পেয়েছিস অংক কষে? বাবাকে সে কিছু বলতে পারে নি তবে শুধু সেই দিন নয় আজও সে অংক থেকে বেরোতে পারে নি, সঙ্গে রয়ে গেছে সুরের স্বর্গ।

কুশল সত্যিই বাহির নয় অন্তরেও এক সুবোধ বালক। এই মধ্য বয়েসেও সে একই  রয়ে গেছে। সুচিত্রার কাছে এটাই বড় আশ্চর্যের।

আসলে সন্ধ্যাতারা সন্ধ্যা বেলায় যেমন তার সহচরদের নিয়ে বিস্তীর্ণ আকাশে এসে পরে কুশল সেই তারার দলে থেকেও তেমনটা পারে না। ওই অসংখ্য আলোক দ্যুতির মধ্যে থেকেও সে একদম একা। পছন্দ বা অপছন্দ বিষয়ে সে কখনো ভাবতে শেখেনি। সে শুধু তার সামান্য কিছু ভালোলাগার চর্চা করে গেছে।

আসলে ফুল কেনো ফোটে, কখন ফোটে, কেনো ফোটে এটা তার কাছে বিচার্য বিষয় নয়। তার কাছে বিষয় হলো ফুল ফোটে।

মানুষের জন্ম অথবা মৃত্যু বিষয়টা তার কাছে কোনো বিষয় নয়, তার কাছে বিষয় একটাই তা হলো জগৎ সংসার মানুষের দ্বারা পরিপূর্ণ।

আরো একটা বিষয় সে নির্দ্বিধায় বুঝতে পারে সেটা এই মানুষ শব্দটা। বড় বিপদে ফেলে এই শব্দ।

যেহেতু এই শব্দের স্রষ্টা তার কাছে প্রণিধানযোগ্য তাই সে বার বার বলে মানুষ কথাটা আধুনিক জীবনের সাথে অন্য একটা দূরত্বে পৌঁছে গেছে। 

এরপর কুশল আবার ফিরে গেছে নৈব্যাক্তিক কুশলে। সুচিত্রা শুধু ব্যাকুল হয়েছে, ইচ্ছে হয়েছে কিছু বলার, তবুও কিছু বলার স্পর্ধা সে দেখাতে পারে নি। আসলে আপাত আড়ম্বরে আড়ালে যে ভালোবাসা তৈরী হয়েছিলো সেটাকে সে বাঁচিয়ে রাখতে চায়।

এবার একটা পারস্পরিক সম্পর্কের আড়ালে একটা স্পর্ধার কথা বলতেই হয়। শুরুতেই সুচিত্রা বললো সুরের আকাশে শুকতারা হয়ে কি লাভ। এই কাল্পনিক সৌন্দর্যের সাথে আমি নেই। আমি আছি সেই নাবিকের সাথে। যেখানে একটা ধ্রুবতারা দিকদর্শন জীবন-জিজ্ঞাসায় প্রাসঙ্গিক। সেখানে যেমন নিজের মা আছেন তেমন আরো অনেকেই আছে, সেখানে যেমন ভগ্নী- ভার্যা অথবা আরো অনেক অনেক আপনজন আছেন ঠিক তেমন।

আসলে এই কুশল শুধু কুশলের সাথে আছে, কৌশলে নেই। সে কোনো দোহাই মানে না। সে আন্তরিক আবেদন শুনেও ঘাটে ডিঙি লাগিয়ে পান খেতে অভ্যস্ত নয়। সে রবিঠাকুরের শব্দবন্ধ মানে না। সে কখনোই বলে না অন্ধ আমি অন্তরে বাহিরে।

সে ব্যাতিক্রমী নয়, সে লম্বোদর নয়, সে অর্বাচীন নয় সে কুশল। তার বাপ কেলে নামেই সে সন্তুষ্ট।

এই প্রথম সুচিত্রা ব্যাথিত হলো। বুঝলো এই ছেলেটাকে ভালোবাসতে জানতে হয়। বুঝলো তার মা কেনো এতো আপন ভাবতো কুশল কে। যেটা না বোঝা থেকে গেছে সেটা সে হয়তো বলতে চাইলেও আজ তার জীভ নড়বে না। না কোনো আসক্তি নয় শুধু শক্তির সন্ধান খুঁজে বেড়ায় সুচিত্রা। 

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

চারাগাছ কথা বলে বারবার

:চারাগাছ কথা বলে বারবার:


শরৎ ঝড় ঝঞ্ঝায় ছত্রভঙ্গ হওয়ার পর হেমন্তও তার সুরেলা কন্ঠে শোনায় নি গাঁয়ের বঁধূর কথা। অবশেষে উত্তরা বাতাসে ভর করে ছুটে এসেছে শীত। অশীতিপর ফুলগাছ গুলো সেই বর্ষা থেকে এই হেমন্তে যেমন ধরাশায়ী ছিল তেমনই রয়ে গেছে থুয়ে গেছে শুধু তাদের মৃত শরীর। ফুলের বাজার ফুলে ফেঁপে উঠেছিল মৃত দেহের পাশে। মৃতের গলার মালা হয়ে পরেছিল টাকার মালা। এই টাকা গুলো কোনো ফুল্লরা পায় নি।

কে পেয়েছে এই অর্থ?

এখানেই যতেক অনর্থ। 

নিয়ম মেনেই শীত এসেছে, পর্নমোচী পাতা ঝড়িয়ে হাল্কা করেছে তার শরীর অথচ শারীরিক ভাবে তারা বলেছে কোনো ফুল যখন ফুটলো না তখন ফলও ফলবে না।

ফলশ্রুতিতে যা ঘটলো সেটা বন্ধাত্ব। 

প্রথম প্রতিবাদ করলো কোলকাতা ময়দানের গাছগুলো। ঝড়-ঝঞ্ঝায় তারা লুটিয়ে পরে রাজপথের উপরে। রাজা পথ পরিষ্কার করতে এসে তার গোটা দেহটাকে কেটে নিয়ে যায়।

এটা অনেকটা পুত্র, পিতা, প্রপিতা সহ বৃদ্ধ প্রপিতাও বিলুপ্ত হওয়ার প্রকল্প।

এ নিয়ে প্রতিবাদ করলো ছোট্ট একটা চারাগাছ। আসলে সে তার পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চায়।

এই চারাগাছের একটা নাম দেওয়া যাক। ধরুন সে ভিখারী, না বেহুদা। চাহিদা নয় শুধু চাকরির স্বার্থে তাকে চোখে কালো চশমা লাগিয়ে ধর্মতলা চত্বরে হেঁকে বলতে হয় ' অন্ধকে দান করো'।

চশমার আড়াল থেকে যেটুকু সে দেখতে পায় সেখানে মরে যাওয়া, উপড়ে যাওয়া অথবা ভেঙে পরা গাছের যে সংকট সে নিজেও ঠিক সেই সংকটে বিদীর্ণ।

এই কালো চশমা টা ঠিক গান্ধারীর চোখে বাধা কালো কাপড়ের মতন। 

কালো কাপড়ের নিচে যে প্রখর রুদ্র দৃষ্টি থাকে সেখানে সব কিছুই ধরা পড়ে, তবে কার্যকর হয় না; ঠিক যেমন পরাজিত দুর্যোধন।

বেহুদা ভিখারীর একজন মনিব আছে, নাম ভিকু, জাত নেপালি। এই ধর্মতলা চত্বরে সবাই তাকে চেনে জানে। সে অসংখ্য ভিখারীর মনিব ও অন্নদাতা। 

সকালে ছেড়ে যায় রাতে নিয়ে যায়। বিশাল একটা গোডাউনে এই মালগুলো রেখে পরের দিন সকালে আবার গাড়িতে তুলে স্ব স্ব অবস্থানে তাদের বসিয়ে দেওয়া তার নিত্য কর্ম।

ভিকু এই ঝড়া পাতা সংগ্রহ করে এই কোলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটপাত থেকে। 

যেমন ভেঙে পরা গাছের কান্ড কাটা হয় তেমন ভেঙে পরা মানুষের বেড়ে ওঠার অবলম্বন কেড়ে নেওয়া হয়।

ভিকু এই সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রশিক্ষিত।

এভাবেই শেষ হয় দিনের পর দিন, বছরের পর বছর অথবা যুগান্ত।

প্রতিদিন সকাল সন্ধ্যায় হাল্কা হাসে পথের ধুলো। ঝড় ঝঞ্ঝায় সে তড়িৎ গতিতে উরে চলে অনন্তের পথে। সেই পথে সে দেখতে পায়নি কখনো এই ভিকুকে। সে শুধু ধুলায় মলিন চোখ বাঁধা কচিকাঁচা রাস্তার পাশে বসে থাকা অথবা ঝড়ের শেষে পরে যাওয়া ঝড়ে যাওয়া পাতা, কান্ড, শরীর দেখেছে।

এই ধুলো গুলো এক সাথ হলো। মাটি হতে তাদের অল্প সময় লাগলো। সেখানে উদ্ভিদ জন্মালো, মহীরুহ হয়ে উঠলো সেই উদ্ভিদ অথবা সেই চারাগাছ।

এই প্রথম ভিকু ভয় পেলো। সে অপরাহ্নে পৌঁছে বুঝলো দিনান্তের কথা।পৌঁছল বিজয় বার্তা কিন্তু কান্না থামল না। 

বৃদ্ধ চারাগাছের ডালপালা সব শেষ হয়ে গেছে শুধু আছে একটা বটগাছ। তার শিকড় বাকর কখনোই শেষ হয় না।

ভিকু কখনো মরে নি মরে না বট বৃক্ষ। 

চারাগাছ কথা বলে বারবার।

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

যতীনের পৈতে কাটা

অকুল বিরহের বেদনায় যেদিন জীবন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরলো সেদিন সবাই শুনলো সে ভালোবাসতো কালিদাস বাবুর বড় মেয়েকে। এর পর থেকেই প্রত্যেক সন্ধ্যায় জীবনের মা এর মুখব্যাদন আর অশ্রুপাত শুরু। অবশেষে কালিদাস তার জমি জায়গা জলের দামে বিক্রি করে অন্য এক পাড়ায় পাড়ি দিলেন।

পাড়া বলতে তখন এই বিশর পাড়ায় পাঁচ-ছটা পরিবারের বাস। এই গলিতে তিনটে পরিবার থাকে। প্রথম বাড়ির মালিক যতীন, পদবী বিশারদ, পেশায় পুরোহিত। এছাড়াও তিনি কোনো এক গেঞ্জি মিলের মাস্টার। ইনি আবার স্বভাবে বদরাগী ও সাহসী।

আর একজন তিন নম্বরে পরেন। তিনি অতি সাম্য, সংযমী ও শিক্ষিত। তিনি এই কালিদাস বাবু। তিন মেয়ে আর দুই ছেলে নিয়ে তার পরিবার। 

এই দুটো পরিবারের মাঝখানে এই সমাদ্দার বাড়ি। এই জমির মালিক ছিলেন একজন প্রথিতযশা মুসলমান পরিবার। আজকের দিনেও ইদু হাজি নামটাই যথেষ্ট। 

দেশ বিভাগের অনেক আগে থেকেই এখানে কালিদাস বাবু আর যতীন বাবু থাকতেন। ইদু হাজির সাথে তাদের সম্পর্কও ছিলো অভিন্নহৃদয়। 

দেশ বিভাগের পরে যখন হিন্দু -মুসলিম রায়ট শুরু হয়, তখন ইদু হাজির বাড়িতে চড়াও হয় অসংখ্য ওপার বাংলা থেকে আসা হিন্দুরা। ইদুর দুটো হাত ওরা কেটে দিয়েছিল। ইদু দৌড়ে প্রাণ বাঁচাতে এসেছিলো যতিন বাবুর বাড়িতে।

সে দিন সারারাত ইদুর হাতদুটো সুতির মশারি দিয়ে বেঁধে রেখেছিলেন যতীন বাবু। যখন তিনি মারা গেলেন তখন দেওয়ালে ঝোলানো রাম দাঁ হাতে নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়ালেন।

ইদু হাজির কবরে মাটি দিয়ে ফিরে তার দুই ছেলে ভোলানাথ আর শম্ভুনাথ কে বললেন, অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়াবি।

ইদু হাজির জমিটায় সমাদ্দার পরিবার এর পরেই বসতি স্থাপন করে। যতিন বাবু মন থেকে এটা মানতে পারেন নি।

প্রতিদিন সকালে শালগ্রাম শিলায় তুলসী দেওয়ার আগে তিনি তার রাম দাঁ তে শান দিতেন। তিনি বুঝেছিলেন সম্প্রদায় নয়, মূল বিষয় আসলে লুঠ। এই লুটেরাদের বিরুদ্ধে তার একটা রাম দাঁ ই যথেষ্ট।

যতীন বাবুর বড় ছেলে মানসিক ভাবে একদম যতীন বাবুর মতন। কালী পূজোর সময় এক হাতে রাম দাঁ দিয়ে সে পাঁঠা গুলোকে ছিন্নমস্তা বানিয়ে রুধির এর পাত্র ভরিয়ে দিতেন। আর ছোটো ছেলে শম্ভু দুটো কাঠি হাতে নিয়ে ঢাক বাজিয়ে মাতিয়ে তুলতেন এই মন্ডপ। সেই ঢ্যাং কুরাকুর  শব্দে শুধু পাঁঠা নয় মানুষের শরীরেও একটা পাশবিকতা এসে পরতো।

যতীন বাবু জানতেন এরপর এই বিশর পাড়ায় ডাকাত পরবে, এই ডাকাতির দায় পরবে ইদু সম্প্রদায়ের মাথায়। তিনি বুঝতেন এটা একটা মিথ্যার, অনাচারের এক নতুন পথনাটক শুরু হবে। 

এজন্যেই তিনি শুধু নিজের রাম দাঁ নয় অন্য যারা আছেন এই পাড়ায় তাদের রাম দাঁ তেও ধার দিয়ে রাখতে বলেছিলেন।

ধ্রুবতারার মতন সেটাই সত্যিই সত্য হলো। ডাকাত পড়লো বিশর পাড়ায়। লুঠপাট এর শেষে শুরু হলো নারী নিগ্রহ।

মধ্যরাতে যতীন বাবু শেষ বারের মতন রাম দাঁ হাতে নিয়ে দৌঁড়লেন। পিছনে তার দুই ছেলে ভোলা আর শম্ভু। ধরা পরার পর দেখা গেলো, না এরা ইদুর কেউ নয়।রক্তাক্ত রাম দাঁ এরপরে আর পাঁঠার শিরচ্ছেদ করে নি।

জীবন এর মৃত্যুর পর রোজ সন্ধ্যায় জীবনের মা হাঁক পেড়ে কাঁদতে বসতেন। তার সুরেলা কন্ঠে ধ্বনিত হতো ' আমার জীবন না খাইলে আমি খাবো না রেএএএএ'।

দিন সপ্তাহ নয়, মাস শেষ হলো এই অশ্রুজলহীন ক্রন্দনে। এই কারনেই অতিষ্ঠ হয়ে কালিদাস বাবু তার জমি বাড়ি বিক্রি করে অন্য পাড়ায় পাড়ি দিয়েছিলেন। এর পরেও ওই নাকি কান্না চলতেই থাকলো। 

একরাতে যতীন বাবু রামদা হাতে নিয়ে পৌঁছলেন সেখানে। 

বললেন কোন বিবেকানন্দের জন্ম দিয়েছিস মাগি?

কোন বিরহে মরেছে এই চরিত্রহীন জীবন?

কত মুসলমান পরিবার কে উৎখাত করেছিস তোরা?

জীবনের মা মুখ খোলার আগেই দেখলো যতিন বাবুর সেই পুড়ানো রাম দাঁ টা। সে জানতো কি ভাবে সেদিন ইদুর দেহে মাটি দিয়ে দুই ছেলের হাত ধরে এই যতীন বাবু বাড়িতে ফিরেছিলেন।

সামান্য সময়ের মধ্যেই খাঁড়াটা নেমে এলো জীবনে মা এর কাঁধে। ঠিক পৈতার মতন দু টুকরো হয়ে গেলো জীবনের মা।

এই ঘটনার পর সমাদ্দার পরিবার পালিয়েছিলো বিশর পাড়া থেকে।

আর যতীন বাবুর কি হলো?

তিনি পাগল হয়ে গেলেন। সারাদিন সারারাত তিনি শুধু একটা মা দূর্গার হাতের থেকে নেওয়া টিনের তলোয়ার দিয়ে নিজের শরীরকে আঘাত করে চললেন।

শেষে তার সারাটা শরীর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হলো। 

তিনি মৃত হলেন।

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ষাট এম এল

প্রথম ষাট এম এল সবে সবে শেষ হয়েছে, আরও একটু চাপিয়ে এক টুকরো মাছের টিক্কা মুখে নিয়ে পরবর্তী পরিকল্পনা। পিন্টু বোতলের দিকে চোখ রেখে ছিপ এর ফাতনাটা দেখছিলো। যেই না ফাতনা ডুবলো বেদম প্রতাপে হ্যাঁচকা টান দিলো পিন্টু। শোল মাছটা ধরা পরলো। হায়রে দুর্ভাগা শোল, আসলে খাদ্যের নির্বাচনে মাছের টিক্কা খাওয়ার বিষয়টা এই শোল বা সোল তার প্রজাতিই বুঝতে পারে নি। জলজ হয়েও জলের কথা না বোঝার অপরাধে সে আজ ধৃত।

এই পিন্টু আসলে সেই পুরনো শোলে সিনেমার গব্বর। মাছেরা না বুঝলেও এটা তার বড়দা নিরপেক্ষ ভাবে বোঝে। সামরিক অস্ত্র নয় খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত যারা তাদের বঁড়শিতে গেঁথে তুলতে তার বড়দা সিদ্ধহস্ত ছিলেন এটা সে দেখেছে, সে দেখেছে 

"এপার থেকে মারলাম ছুরি লাগলো কলাগাছে, 

হাঁটু বেয়ে রক্ত ঝড়ে কার বাবার সাধ্যি?"

আসলে কবিতা কখনো কখনো কপিতা হয়ে পরে, এটা আপাত আড়ম্বরের আড়ালে অতি সত্যি সহজ শব্দবন্ধ। 

বুঝতে একটু সময় লাগে, সেটা অনন্ত সময় নয়।সে সময় অত্যন্ত ন্যূনতম। সেটা ন্যানো সেকেন্ড বললেও বেশি বলা হয়। যদিও এই বোতাম টেপার যুগে বাস্তব বুঝতে আমৃত্যু ভাবতে হচ্ছে। মহাকাশ এ এখন কুকুর নয়, পুরুষ নয়, মহিলাও যাচ্ছে। অথচ এই শব্দবন্ধ বুঝতে কোনো মস্তিষ্কের এখন আর বহিঃপ্রকাশ দেখা যায় না।

পিন্টু দুইয়ে দুইয়ে চার বিষয়টা করতে পারে আর বাকি সব করে রব নেট এর লাইন ফুরাইলো।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে বড়দা পুকুরের দিকে তাকিয়ে বললেন হায় রামচন্দ্র। ঠিক তখন একটা শোল ঘাই দিলো।

শুরু হলো নতুন ভাবে চিনা প্রযুক্তির সাথে সাযুজ্য রেখে প্রাকৃতিক খাদ্যে মৎস্য কন্যা ও পুরুষকে আকর্ষণ করা। 

স্নেক যেমন শীত ঘুমের শেষে ক্ষুধার্ত হয়ে ওঠে স্নেক হেড ফিস গুলোও তেমন। পুকুরের জলের উপরিতল যখন উত্তপ্ত হয়ে থাকে তখন তারা পাঁকে মাথা গুঁজে রাখে। শীতের শেষে গ্রীষ্মের প্রাক্কালে তখন এদের পেটে থাকে ছুঁচোর ডন। পোড়া চিংড়ি মাছের আদিম ঘ্রানে সে মাথা তুললো ওই পাঁক থেকে।

এরপর এই পোড়া চিংড়ির সুগন্ধের সন্ধানে চোখ বুজে সে এগিয়ে চললো।

অবশেষে সামনে এলো সেই সুখাদ্য। গপ করে ঐ খাবারে প্রথমে পেট ভরিয়ে আর লেজের পাখনা ঝাঁকিয়ে সে দিয়েছিলো দৌড়।

জলের উপরে যে একটা ফাতনা আছে, সেটা ওই পুকুরের জলে ভাসে আর ডোবে সে বিষয় ছিলো তার কাছে অজানা।  যখন সুতোয় টান পরলো সে চার পাখনা তুলে ঝুলে পড়লো আকাশের অভিমুখে।

আজীবন পঙ্কে ডুবে থাকার ফল এই সম্প্রদায় বুঝতে শেখে নি। যুগ যুগ ধরে এই বঁড়শিতে যারা তাদের গাঁথে তাদের সাথে এই এখন সামান্য কিছু তারা বুঝতে শিখলো।

এরপর থেকেই আর চারে মাছ আসে না, ফুট দেয় না। আর পিন্টুও একটা দোলনায় চেপে পুকুর পারে বসে ওই ষাট এম এল এর স্বাদ ভুলেছে।

পিন্টুর বড়দা ওই ষাট এম এল নিয়ে এই লেখাটা শুরু করেছিল, লেখাটা শেষও হলো ওই ষাট এম এল এ।





রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

কত সুধারস হানে জীবনে

কত ক্রোশ পায়ে হেঁটে চললে পা দুটো ভারী হয়ে পরে? বাবু দা বললো জানি না। বললাম কত ক্রোশ কতদিন ধরে হেঁটেছো? বললো প্রায় দু-বছর। বললাম দূরত্ব কতটা জানো না? 
এর পরে বাবু দা এক ছিলিম গাঁজা সাজলো। ভিজে কাপড় দিয়ে কল্কেটায় সুখটান দিয়ে দুটো চোখ লাল বানিয়ে বললো ওই নরক ছেড়ে এসে এখন ভালো আছি। এখানে আত্মীয় পরিজন নেই, বন্ধু বান্ধব নেই, প্রকৃতির সৌন্দর্য্য আছে, শুধু আমি আছি এর সাথে। একবেলা শুধু এক পাকে ভোজন, এর পর ফলাহার।
আমি পুরোনো কথা ধরে আবার জিজ্ঞেস করলাম কত কিলোমিটার হবে?
এবার বাবুদা তার আদি অকৃত্রিম চরিত্রে ফিরে এলো। আমাকে পাঁঠা সম্বোধন করে বললো মোবাইল ফোন বার করে নর্মদা পদব্রজে কত কিলোমিটার দেখে নে। এরপর শুরু করলো আমাদের কমনসেন্স দিন দিন কমে যাওয়া নিয়ে। বললো আমাদের সাধারণ ভাবে এক কিলোমিটার পথ চলতে এক কোয়ার্টার ঘন্টা সময় লাগে সুস্থ শরীরে। আমার বছর দুই লেগেছে সেটাতো বলেছি। এর থেকে খাওয়া, ঘুম, মলত্যাগ বিষয়ে ধরে নে আঠেরো মাস লেগেছে, বাকি মাস গুলো আমি হেঁটেছি। সাধারণ পাটিগণিতের হিসাবে সেটা মাস ছয়েক হবে।
আমি বললাম তোমার পাটিগণিত কিন্তু দূরত্বের সাথে মিলছে না। 
বাবুদা বললো তাহলে চল আর একবার পরিক্রমা করি। এরপর আবার কেউ আসবে, একই প্রশ্ন করবে, তাকে নিয়েও চলবো নর্মদা পরিক্রমা করতে। সেটা হবে আমার স্বর্গে পৌঁছনোর পরিক্রমা।
আমি বলে ফেললাম, না তোমাকে স্বর্গে যেতে দেবো না। এই মর্তের যেমন আছো তেমন থাকো। তুমি সামাজিক আখ্যানে নামের দিক থেকে বাবু হলেও বস্তুত তুমি একজন পথিক যে বা যিনি পথ হারায় নি।
বাবুদা ছিলিমটা শেষ করে আমার নাম ধরে বললো সাবির গাঁজা খায় রাজা জানিস তো?
বললাম হ্যাঁ এটা প্রাচীন প্রবাদ।
বললো এখানে আমার আখরায় এসেছিস কেনো আমি জানি না, তবুও বলছি ছিলিম টায় মুখ লাগা; অন্তত একদিনের রাজা হয়ে দেখ।
বাবুদার কথা শুনে আমার ওয়ান ডে সিএম সিনেমাটা মনে পরলো, মনে পড়লো দুর্নীতির বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ। নতুন ভাবে মনে পরলো সন্ন্যাসী আন্দোলনের কথা। বুঝতে পারলাম বাবুদা অনেক দূর দেখতে পায়।
:২:
বাবুদা যেদিন পৃথিবীর পথে পা রাখে ঠিক তার একমাস আগে তার হার্টের সমস্যায় স্টেন্ট বসানো হয়েছিল। বাবুদার ছোড়দা আমাকে বলেছিল এই পাগলা মনে হয় আর থাকবে না। 
তার কথা সত্যি হয় নি এ কথা আর বলার অপেক্ষাই রাখে না। ছোড়দা আমাকে বলেছিলো সাবির চল্ যাই বাবুর বানানো আখরায়। আমি রাজি হলাম কিন্তু ছোট বৌদি বাধ সাধলেন। বললেন যারা গৃহী, গৃহ তার কাছে মন্দির। দরকার নেই কোনো সাধুবাবার আশ্রমে যাওয়ার।
এরপরে আর ছোড়দা কে আমি অনুরোধ করি নি। এমনকি বাবুদাকেও জানাই নি যে যাচ্ছি তার বানানো আখরায়। ভেবেছিলাম পৌঁছনোর পরে পুরানো বাবুদা কে নতুন ভাবেও পেতে পারি। না তেমন হয় নি। 
সেদিন ছিলিম নেওয়ার পর মাথাটা ঝিমঝিম করছিলো ঠিক শাওয়ার এর ঠান্ডা জল মাথায় পরলে যেমন হয়। 
বাবুদা বললো সাবির রাতে কি খাবি?
মুখে এসে গেছিল চিকেন, শুধরে নিয়ে বললাম দুটো রুটি হলেই হবে।
বললো সাথে?
বললাম একটু শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যা হোক কিছু পেলেই হবে।
বাবুদা বললো চিকেন চলবে?
একটু সন্দেহ জাগলো। এই আখরার ভিতরে থাকলেও আকাশ দেখা যায়। দেখলাম সবাই থেকেও তারা তাদের রূপ দেখাচ্ছে না। 
আমি আমার নিজের দিকে তাকালাম, দেখতে পেলাম বেশ লাগছে আমাকে দেখতে। হয়ত আমি তারা নই, গ্রহ নই, উপগ্রহ পর্যায়েও পৌঁছতে পারিনি। 
বুঝলাম এ সবের বাইরেও থাকা যায়। মানুষ আকাশের দিকে তাকিয়ে তাদেরকেও দেখে এবং ভয় পায়। 
আমাকে আমি সেদিন থেকেই উল্কা ভেবেছি। ভেবেছি আমি সেই খসে পড়া তারা।
ঘোর ভাঙালো বাবু দা। বললো চিকেনটা আমি নিজের হাতে বানিয়েছি, চেখে দেখ।
তখন পরিস্কার আকাশ, চাঁদ -তারা কেউ নেই সেখানে। শীতের সকালে সূর্য আড়চোখে তাকিয়ে এই পৃথিবীর পথে।
বাবুদাকে বললাম হয়তো অনেক রাজা এই গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাকে। আমি সেই পর্যায়ে পৌঁছতে পারিনি।
আমি এক অপদার্থ।
প্রায় প্রায় সেই মাসটা কাটলো ওই আখরায়। ইচ্ছে হয়েছিল নিজের পরা পোশাক টা বদলে নিতে। বাবু দা কে বলতে পারিনি ভয় আর শ্রদ্ধায়।
যেদিন শিপ্রা এক্সপ্রেস এ উঠে বসলাম তখন সব ভয় শেষ হয়ে গেছে। সাহস করে বললাম, একটা আখরা বানাও ওই সাতনা অথবা সাগর স্টেশানের পাশে।
এখানে অনেক মানুষ আসে। দৌড়ে চলে খাজুরাহের পথে। সেখানে তুমি কি থাকতে চাও না?
প্রায় এক মাস পর আজ বাবুদাকে হাসতে দেখলাম। হয়তো নিজের মনেই সেদিন সে বলেছিলো ধন্য আমি, প্রকারান্তরে আমি দেখেছি এক কাতর আহ্বান।
এটা আসলে আমার ফেরার কারনে কোনো এক অপ্রকাশিত অশ্রুপাত।
:৩:
বাবু দার সাথে পরিচয় ছোড়দার সাথে পরিচয়ের অনেক কাল আগে। তখন গোটা বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ চলছে। তখন সোভিয়েত ইউনিয়ন সস্তায় এদেশে নানান পুস্তক সহ কোনো এক উদ্ভাবন দেখাতে উদগ্রীব। সকলে তখন নিজেকে অ্যাথিস্ট বলতে চায়। এই শব্দটি তখন মানবতার গর্ব-অহংকার।
অন্যদিকে গ্রীবা উঁচিয়ে দক্ষিণ পন্থারও বিকাশ চলেছে দুর্মর ভাবে। সবাই তখন বলতো কে আগে KGB না CIA.
এই বাম আর ডান দিকে দিকে মানুষকে পথের দিশা দেখাতে উন্নয়ন কে হাতের তালুতে রেখে যার পর নেই ব্যাখ্যায় মত্ত।
তখন বাবুদা বামপন্থার বিপক্ষে আর ছোড়দা পক্ষে। তবুও কেন অথবা কি কারণে তাদের সখ্য তৈরী হয়েছিলো সেদিন সেটা তারাই বলতে পারবে।
আমি সামগ্রিক ভাবে যেটা বুঝেছি সেটা একটু আলাদা। আসলে গৃহী আর সংসারীর পার্থক্য সেই প্রথম থেকেই ছিল অথচ তারা দু-ভাই অভিন্ন হৃদয়।
আমার কখনো কখনো মনে হয় বাম বা দক্ষিণ যে পন্থীই হই গূঢ় অর্থে আমরা আসলে মানুষ। এই লড়াইটা আসলে মনুষ্যত্বের।
হয়ত এ জন্যই যখন ওই খাজুরাহ কে কেন্দ্র করে একটা আখরা তৈরীর কথা বলেছি তখন বাবু দা তার পুরোনো সত্তা কে আজকের পরিসরে খুঁজে পেয়েছে। 
প্রকারান্তরে হয়ত বুঝেছে সাবির আর ছোড়দা একই ছোলার দুটো দানা। হালকা হাসিতে শুধু বুঝিয়ে দিলো দেখি নতুন আরো একটা আখরা এই সাগর সাতনার কাছাকাছি বানাতে পারি কি না?
মনস্তাত্ত্বিক ভাবে বাবুদা কয়েক যুগ ধরে মানুষের আপনজন। বাহ্যিক ভাবে অত্যন্ত রুঢ়। তবুও সাদা দাঁড়ি রুগ্ন শরীর আজও সেই রূপটাই অরূপ ভাবে রয়ে গেছে। হয়তো তিনি আজ সাধু কিন্তু এর পরের শব্দটাই বাবু। উচিতার্থে বললে সঠিক শব্দ বন্ধনে তাকে সাধুবাবু নামেই ডাকলে একটা সুন্দর চেহারা চোখে আসে।
এরপর বাবুদা সাগর স্টেশানের পাশে একটা আখরা বানালো রেলের জমির উপর। ভেবেছিল এই আখরাটা সরকার ভেঙে দেবে। না সেটা দিব্বি আছে ।
আমি পৌঁছলাম সেখানে।
:৪:
আখরাটা বেশ আধুনিক ঢঙের। এখানে সাধুবাবা নয় সাক্ষাত একজন ভিখারী সাহেব। এখানে কোলো আলখাল্লা নয়, স্যুটেড- বুটেড। এখানে কথাবার্তায় দেহাতি হিন্দি শব্দ নয় স্মার্ট ইংরেজি। শুধু দাড়ি, গোঁফ আর মাথার চুলগুলো অপরিবর্তিত। চাহনি টাও আগের মতন নয়। ওখানে যে রক্ত চোখ দেখেছিলাম সেটা এখানে নেই বরং সেই স্কুল কলেজ জীবনের যে দ্যুতিময় চোখ আমি দেখেছি ঠিক তেমন। আসলে মুখার্জী বাড়ির এই ছেলেটা পৃথিবীর সমস্ত পথের জন্যই যেন তৈরি। 
এই এখানে বিদেশি পর্যটকদের ঢল নামে শীতের শুরু থেকে, সাবির এসব জানতো। মৈহর এ সাবির আসতো সুরের মন্থনে মন মাতাতে। আসাটাই সার, বস্তুত মনের ভিতরে যে সুর ওর খেলে বেড়ায় যন্ত্রে সে সুর বাজানোর মেহনত সে করে উঠতে পারে নি। এটা একেবারেই তার শারীরিক প্রতিবন্ধকতা। তবুও হাল ছাড়ে নি। বছরের শেষে ছাত্রদের পড়ানো থাকতো না। সাবির আসতো এখানে তার মনের পাঠ নিতে। যখন সুরের আলয় সে ছাড়তো তার মন চলতো ওই খাজুরাহের পথে। হয়ত এই কারনেই এত আকর্ষণ, এই কারনেই বাবুদাকে বলা এখানে একটা আখরা বানাও।

বৈচিত্র্য জীবনের প্রান ভোমরা এ কথা সাবির বিশ্বাস করে কিন্তু সে বৈচিত্র্য শিক্ষা সংস্কৃতির অঙ্গ। সংস্কৃতি শব্দটা স্থান কাল ও পাত্রে বিভিন্ন। একথা না বললে ভুল হবে যে এই প্রকৃতির প্রভাব আছে সংস্কৃতির উপর। সামাজিক মাধ্যম গুলোতে এই বিষয়টা বারংবার উঠে এসেছে। যদিও বাঙালির মন সমস্ত সংস্কৃতিতে একটা মেল বন্ধন রেখে চলে। হয়ত এজন্যেই বাঙালির সংস্কৃতি দেশ কাল মানে না। এ যেনো সব খানেই সম্পৃক্ত। এই বিষয়ে বাবুও যেমন সাবিরও অনুরূপ।
দুজন দুজনের সমাজের কাছে একেবারেই কাফের। একটা বৈসাদৃশ্য ও আছে। সাবির কাফের হয়েছিলো সুরের স্বর্গে আর বাবু খাদ্যাভ্যাসে। সাবির সুরের তর্যমায় যখন ব্যাস্ত থাকে তখন তার হাতে থাকে সুরার পাত্র আর বাবু যখন পথ চলে তখন সে ইউরোপীয় খাদ্যের সাথে দিব্বি তাল মেলায়। থাক এসব বিশ্লেষণ।

বেশ কষ কষে ঠান্ডায় সেদিন ভোর বেলায় সাবির একটু সুর ভাজছিলো, ডাক পরলো বাবু দার। বললো কিছু সাদা চামড়ার পর্যটক এসেছে এখানে। রেল স্টেশনে তাদের রাত্রে থাকার ব্যবস্থা করেছিল বাবুদা। কথা হয়েছিল আজকে তাদেরকে নিয়ে মৈহর যাওয়ার কারন এখানে আমি আছি।
চললাম কথামতো রিয়ালিস্টিক সুরের দরবারে। তবে সে দরবার ওই সফেদ নারী -পুরুষের মন মাতালেও বাবু দার কাছে ছিলো আদরবার। 
সেদিন আমি ছিলাম তাদের সহচর এবং বাবু দার কাছে এক বিস্ময়। 
বাবুদা ফিরে গেলো আখরায়, রেখে গেলো আমাকে না চেনা কয়েকজনের সাথে। সেই রাতটা বড় সুন্দর, বিস্ময় ও কম নয়। সেই কোন সূদূর ইউরোপ থেকে এসে শব্দের ঝঙ্কারের সাথে তালে তাল ঠুকে গোটা রাতটা একটা নিমেষেই যেন শেষ হয়ে গেলো।
সেই রাতে পারস্পরিক ভাষার সংকটকে ঢেকে দিয়েছিলো সুরের ভাষা। সেই সুরের রেশ থেকে গেছিলো পরের সকালে ফিরে আসার পরেও অনেক অনেক সকাল।
বাবু দার কাছে এই নতুন আখরা ক্রমেই হয়ে উঠলো ' বাণিজ্যে বসতে লক্ষ্মী'।
:৫:
এই সাধু বাবুর জীবন শৈলী নিয়ে কিছু বিস্তারিত না লিখলে এই অসাধারণ পৌরুষ অদৃশ্য থেকে যাবে। প্রথম যখন তার সাথে পরিচয় হয় তার বাপ কেলে নামটা সে নিজেই ভুলতে বসেছিলো। সে পরিচিত হয়ে উঠেছিলো বাঁদর বাবু নামে। এই নাম তার স্কুল জীবনেই প্রদত্ত। মুখার্জী পরিবারের এক কৃতি ছাত্রের মুখাবয়ব ছিলো মানুষের পূর্বপুরুষ এর সাথে সদৃশ। সুন্দর পেটাই চেহারা, রংটা কালো না বলে কৃষ্ণবর্ণ বললে সুন্দর শুনতে লাগে। চকচকে দুটো চোখ সব সময় অনেক কিছু দেখতে পেত যেগুলো অন্যান্য দের চোখে ধরা পরতো না। চিকন ঠোঁট দুটো সাহেবদের মতন গোলাপী। 
সেই ছোটো থেকেই কপালে তার তিনটে বলিরেখা যা দেখে স্কুলের শিক্ষকদের কাছে সে ছিলো আলোচনার বস্তু। 
আরো কিছু বৈশিষ্ট্য ছিলো যা সাধারণত সবার থাকে না। যেমন ব্যাথা বেদনা বোধ তা সেটা শারীরিক হোক বা মানসিক।
দুষ্টুমিতে সেরা হওয়ার কারনে হামেশাই দু হাত পাততে হত শিক্ষকদের কাছে। বেত উঠত নামতো নির্মম ভাবে কিন্তু ছাত্র দিব্বি হেসে চলেছে। ইতিহাসের শিক্ষক যখন বাংলার স্বাধীনতার ইতিহাস পড়াতেন তখন বুড়িবালমের তীরে যতীন দাস মৃত্যু অথবা মাষ্টার দার ফাঁসির ইতিহাস শুনতে শুনতে তার চোখ ভিজে উঠতো অথচ পরিবারের কোনো প্রিয়জনকে হারালে সে থাকতো একেবারেই নির্বিকার। 
কোনো একজন শিক্ষক তাকে এ বিষয়ে একবার প্রশ্নবাণে বিঁধে ছিল। উত্তর টা সেই ছোট্ট ছাত্রের মুখে শুনতে পাবেন তিনি আসা করেন নি। সে বলেছিল এমন মৃত্যু তো কতই ঘটে। এতে দুঃখেরই বা কি আছে কিই বা আছে মনে রাখবার? না এরপর কখনো কেউ ওকে কিছু আর বলেন নি। হয়তো এমন কঠিন এক সত্য এই ছোট্ট ছেলেটার উপলব্ধিতে আসাটাই ছিলো এক বিষ্ময়। হয়তো এই কারনেই মুখার্জী পরিবারের সুব্রত  যখন স্বনামধন্য হয়েছিলো বাঁদর বাবু নামে তখন সেও নিজেকে ধন্য মনে করেছিল।
:৬:
সময়ের সাপেক্ষে জিবন বোধ বদলায়। কৈশোরে যা সত্যি ও সঠিক মনে হয় যৌবন কখনো অবিকল সেই পথ ধরে চলে না। যৌবনের অন্তিমে সাংসারিক জীবনে আবার আরো এক নতুন পথের সন্ধান মেলে। অতীতের প্রতিটা পল সে ফিরে পেতে চায় কিন্তু পায় না। অতীত  মানুষের জীবনে একাধারে যেমন নষ্টালজিক অন্যভাবে বললে বলতেই হয় প্রাত্যহিক জীবনই মানুষের কাছে একটা চলমান পথ। আসলে গতির সাথে এগিয়ে চলা জীবন কখনোই জগদ্দল পাথর হতে পারে না। এই কঠিন সত্যও যে অসত্য হতে পারে, বাঁদর বাবু তার এক জলজ্যান্ত উদাহরন। দীর্ঘ বছর নানান পথ বেয়ে চলা বাবুদা একটুও বদলায়নি কখনো। 
সাবির, বাবু দার জীবন শৈলীর সাথে সম্পৃক্ত হওয়ার পর এই জ্ঞান গর্ভ কথাগুলো সেদিন বলেছিলো সমসাময়িক বন্ধুদের আড্ডায়। এই কথাগুলোকে কোনো বন্ধু হেসে উড়িয়ে দিয়েছিল, কোনো বন্ধু বলেছিল ও চিরকালই নটরিয়াস।
কয়েক জন বলেছিল ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের মনে হয়েছে কি করলাম এই দীর্ঘ পথ হেঁটে? 
সেই স্কুলের বই থেকে কলেজ, ইউনিভার্সিটি পেড়িয়ে আমরা কোথায় পৌঁছেছি?
সেই সামান্য একটা দশটা ছটার ঘেরাটোপ, সেই কয়েক বর্গফুট বাসস্থান আর প্রতিদিন হাতে করে বাজারের থলি বয়ে চলা ছাড়া?
আমরা গতানুগতিক জীবনের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারি নি। আমরা কোনো এক সিউডো ফোর্সের কাছে মাথা নুইয়েছি আর বাবু ছিটকে বেরিয়ে গেছে।
একটু বিশদভাবে বাবুদার জীবন শৈলী না লিখলে দু-দশ জনের কাছে এক সাধুবাবা হিসাবেই সে থেকে যাবে। বস্তুত সে তা নয়। এই ক্ষুদ্র পরিসর তার পরিচয় হতে পারে না হয়ত এজন্যেই এই বিশদভাবে ভাবে তার জীবন চর্চার কথা আমি ভেবেছি। 
ঠিক যেমন তার ছাত্র জীবনের শেষ অধ্যায়। এক কৃতি ছাত্র বিজ্ঞান অথবা কলা নিয়ে পড়বে এটাই নিয়ম। সেখানেও সে ব্যাতিক্রমী। বাণিজ্য বিভাগে পড়ে, উচ্চতায় পৌঁছে তার প্রথম গৃহত্যাগ। তার বাবা রুধির বাবু ছিলেন নিরুত্তাপ। তার মা অশ্রুপাত করেছেন, শিব ঠাকুরের মাথায় বেল পাতা দিয়েছেন, শালগ্রাম শিলায় তুলসী দিয়েছেন, না জানি আরো কত কি তিনি করেছেন। তবে ছেলে ফিরে আসে নি। সে ফিরেছে জীবন বোধ এর সাধারণ প্রক্রিয়ায়। 
অর্থের অনর্থ তাকে সাধারন পর্যায়ে বেঁধে রাখতে পারে নি। সূদূর রাজস্থান এ পৌঁছতে রেলপথ তাকে পৌঁছে দিয়েছিল বেশ কয়েক মাস ধরে, কারন সে ছিলো বিনা টিকিটের যাত্রী। যখন পৌঁছল তখন কপর্দকহীন বলবো না বরং বলতেই হয় দিন কয়েক বেঁচে থাকার জন্য যেটুকু আর্থিক সঙ্গতি প্রয়োজন ঠিক সেটুকুই তার সম্বল।
সেদিন সে হিসেব কষতে বসলো। সে বুঝলো ভাত, তরকারী খেতে হলে একদিন চলতে পারে, আর রুটি গোস খেলে চলে যাবে সপ্তাহ খানেক।
সেই প্রথম তার রুটি আর গোস খাওয়ার শুরু। ওই আমিষ বলয়েই পরিচয় হয় আনোয়ার এর সাথে। আনোয়ার কঠোর পরিশ্রমী। আনোয়ারের কথাতেই শুরু হয়েছিলো নতুন একটা জীবন ওই মরু প্রাঙ্গণে।
এরপর তার আর থামা হয় নি। লেবার থেকে অপারেটর, অপারেটর থেকে সুপারভাইজার। হঠাৎ একদিন মনে পরলো বাড়ির কথা, মনে পরল মা তার কাঁদছে, মনে পরল অনেক কাল সে সবুজের সমারোহ থেকে দূরে। সিদ্ধান্ত নিতে তার সময় লাগে নি। পরের দিন সকালে সে চললো বাড়ির পথে। তবে এটাই শেষ নয় আরো আছে।
:৭:
এক চিরসবুজ যখন বাংলার সবুজ এয়ারপোর্ট এ পা রাখলো তখন সূর্য পূবের আকাশ ছেড়ে পশ্চিমে হেলে পরেছে। বালির তাপ সওয়া প্রান সবুজের রুদ্র তাপে পৌঁছে একটা বারোয়ারী বাস এ উঠে বসলো। চাকা গুলো নিজের নিয়ম মেনে ঘুরতে ঘুরতে এক সময় থামলো। বাবুদা নামলো।

যে কপাল মানে না সে ভাগ্যের অন্বেষণে  ক্রীচ্ছসাধন করতে ঘর ছেড়েছে এ কথা বলার স্পর্ধা আমার নেই। তবুও প্রশ্ন করেছিলাম। উত্তরে বলেছে একটু জীবনানন্দ পড়, দেখবি ট্রাম গাড়িটা নিশ্চিন্তে তাকে দু টুকরো করেছিলো। লোহার চাকা গুলো একবারও ভাবে নি মানুষটার কথা। 
আবার বললাম তাহলে কেনো এই বাড়িতে ফেরা?
বললো ডানা না হাওয়ায় ভর করে উরে চলা কতগুলো কাক পাখি একদিন সকালে বলছিলো তোর মা বড় দুঃখে আছে। আমি ওদের ভাষা বুঝি। 
বললাম তুমি মিথ্যা বলছো।
বললো সত্যি কে বলে বলতে পারবি? স্বয়ং স্বীকৃত সত্যবাদী ও সেই সত্য লঙ্ঘন করেছে। 
বললো আমরা সকলেই এই সত্য আর মিথ্যার মাঝখানে সামান্য কিছু বছর বেঁচে থাকি। একজন সংসারী, অন্যজন সংসার পাতে বিহঙ্গের সাথে। সেই বিহঙ্গ আকাশ থেকে নিচে নেমে আসে নিস্প্রাণ হয়ে কেউ তার খবর রাখে?
এরপর আর কিছু বলার ভাষা পায় নি সাবির।

রুধির বাবু মৃত্যুর আগে একটা উইল দস্তাবেজ রেখে গিয়েছিলেন। জল ছবি আঁকা সেই কাগজে তিনি লিখেছেন আমার মৃত্যুর পর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি, মাথার উপর রেখে যাওয়া সমস্ত ঋন তৎসহ অন্যান্য দায়ভার তার পোষ্য এবং অতি অনুগত শেরিনাকে তিনি দিয়ে গেলেন। না অবিশ্যি খেয়ে নয়, কোনো এক মৌতাতের সাথে বাবুদা তার পিতৃদেব কে স্যালুট জানালো। বললো কষ্টার্জিত অর্থ অথবা ফেলে যাওয়া ঋন সব তিনি যার নামে উৎসর্গ করেছেন সে তার ছেলে নয়, মেয়ে নয়, বউ নয় অথচ পোষ্য। 
আসলে শেরিনা একটা জার্মান শেফার্ড সারমেয়।

রুধির বাবুর মৃত্যুর পর তার ধর্মপত্নী বেশি দিন থাকেন নি এই ভূমে। যতদিন ছিলেন বাবুদাও ছিলো। একদিকে মা অন্যদিকে বাবার সেই পোষ্যের স্বার্থে। যেদিন তিনি চললেন অনন্তের পথে বাবুদা তার কানের কাছে গিয়ে বলেছিলো, এর পরেও কি তুমি ওনার সাথে জীবন বাঁধবে ওই অন্য লোকে?
না কিছুই বলেন নি, শুধুমাত্র ওই সারমেয় ছাড়া।

কি অদ্ভুত সব বাস্তব। কখনো পিতা পুত্র, কখনো স্ত্রী পুত্র, কখনো এসবের বাইরে অন্যকিছু। 
বাবু দা চললো তার আখরায় সাথে তার বাবার পোষ্য শেরিনা।
না ফ্লাইট এ যাওয়া হলো না। ঝিকঝিক ট্রেনের একটা কামরা বুক করলো বাবুদা সাথে আছে শেরিনা।
চললো সারমেয় নতুন এক জৈবিক জীবনে।

:৮:
যে অভাগার রাজ্যে শেরিনা এসেছে সেখানে মুরগির গিলে-মেটে দুঃস্বপ্ন। সেখানে মাছ, ডিম কিছুই পাওয়া যায় না। আছে মোটা রুটি, আলো চালের ফেন জড়ানো ভাত আর আছে বেসনের মিষ্টি যা কখনো আগের বছর গুলোতে সে চোখেও দেখেনি। 
কয়েকদিন কিছু না খেয়েই কাটলো। ব্রেন ছোটোখাটো হলেও প্রভুভক্তিতে তাদের জুড়ি মেলা দুস্কর। এজন্যেই যাবতীয় স্বত্ব স্বামীত্ব ছেড়ে দু এক টুকরো রুটি চিবিয়ে একান্তই দেহ রক্ষা সে শুরু করলো।
মধ্য রাতে সে অস্ফুট গলায় আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতো। এখানকার আশ্রমিক যারা তারা বিরক্ত হয়েও কখনো প্রতিবাদ বা অভিযোগ জানায়নি পাছে স্বর্গের পথপ্রদর্শক ক্ষুন্ন হয়।
বাবুদা একদিন তাদের কাছে বিজ্ঞান বোঝাতে ওই কি সব আলট্রা সাউন্ড ইত্যাদি প্রভৃতি বলে শেষে হাল ছাড়লো।
কিছুদিন এভাবেই কেটেছিল শেরিনার। এর পরে সে বুঝলো এই উৎকৃষ্ট স্বর্গে খিচুড়ি হল পরমান্ন। সেই থেকে সে খিচুড়িভোজী। রোজ সকাল থেকেই ভোজ লাগে। ডান হাত বাঁ হাত এক করে চেটে চুটে অনন্তের অন্বেষণ চলে। পরের দিন আবার শুরু হয় যুগপৎ প্রক্রিয়া।
সে লেজ নেড়ে ঘুরে বেড়ায়, কখনো কখনো ভাত জোটে, আর জোটে ফেন। সুখ কাকে বলে সে কথা সে বুঝতে পারে।
মাঝেমধ্যে রাতের দিকে সে শিকার করতে যায়। পাওয়ার মধ্যে আছে একমাত্র তিতির। ঘাড় মটকে দিয়ে কচমচ করে চিবিয়ে একটু আমিষের স্বাদ নিয়ে সে সুন্দর বেঁচে আছে।
বেশ চলছিল এভাবে তবে বেশি দিন নয়। সে ধরা পরলো মানুষের কাছে আর মারা পরলো গণ প্রহারে।
না এটা আমিষ ভোজ নয়!
শেরিনার থাবার ছাপ নিয়ে বাবুদা ব্যাঙ্কের দরবারে ঘোরে নি। শুধু হেসেছে আর বলেছে স্বর্গের পথ দেখানোর জন্যে বাবা তোকে রেখে গিয়েছিলেন, কালের নিয়মে তুইও মারা গেলি।
অবশেষে সমস্ত নিয়ম নির্ঘন্ট মেনে বাবুদার বৃদ্ধ প্রপিতামহের সমস্ত স্থাবর অস্থাবর হয়ে পরলো সরকারের। এটা হওয়ায় প্রথমে কিছু মনে হয় নি তার। সে ফকির, তার সম্বল সহায় শুধু যশ। যশস্বী হতেও সামনে এলো নতুন এক বিড়ম্বনা। রেল এর জায়গায় যে আখরা সে খুলে ছিলো সেটা সেদিন কয়েক ঘন্টায় মাটিতে মিশে গেলো। যে আখরা ওই নদী নর্মদার তীরে মহাকালেশ্বর এর পাশে সুন্দর ভাবে বহুত্ববাদ নিয়ে নানান স্বপ্নের সাথে এগিয়ে চলছিলো সেটাও ঠিক তেমনই হয়ে পরলো। তখন সে মহাভারতের শেষ পর্যায়ে পৌঁছলো। শেরিনা কে একটা মর্মর মূর্তি বানিয়ে শুরু করলো যম উপাসনা।
এটা প্রথম নয়। লাল মাংস আর রুটি, রাজস্থান এ কাটানো, ফিরে আসা অথবা আরো অনেক কিছু। এরপরও একটা ছোট্ট কাল এসেছিলো। যমদূতের পোষাক নিয়ে জীবন্ত এক মানুষ হয়ে কৃয়ৎকাল। 
সে ভুলতে বসেছিলো সে অবিমিশ্রকাল। শেরিনার মৃত্যু তাকে বুঝতে শেখালো। সে ভাবতে বসলো জীবন টা এমন কেন হয়। ভাবলো বাবা তার কেন স্ত্রী, পুত্র, কন্যার কথা না ভেবে শুধু এই সারমেয়র কথা ভাবলো।
বুঝলো রুধির বাবু ভুল কিছুই ভাবেন নি। মহাভারতের শত মিথ্যা, লক্ষ ভ্রষ্টাচার এর পরেও একা কুম্ভের মতন যে লঘিষ্ঠ স্তন্যপায়ী হুঙ্কার করতো সে এই সারমেয়।
এরপর শুরু হলো সারমেয় পর্যায়ের উত্তরাধিকার পর্যায়।
বাবুদা উচ্চ স্বরে হাই তুলে বললো, হায় মানবেন্দ্র!

:৯:
শত লক্ষ সমস্যা যখন ধর্মকে ঘিরে ধরে তখন ধর্মের সংকট হয়। শুধু প্রাণীকুল নয়, অহী নকুল গোত্রের সম্প্রদায়ও আকাশ পাতাল নিয়ে ভাবতে বসে পরে। 
শিক্ষা আর অশিক্ষার পরেও যারা পথেঘাটে, পুকুরে প্রান্তরে, সাগরে পাহাড়ে সময় কাটাতে অভ্যস্ত তারাও এবার ভাবছে। তাদের ভাবনা শুধু ব্যাক্তি নয় বরং সমষ্টিগত।
এই যে রুধির বাবুর সিদ্ধান্ত, অতঃপর সরকারের সিদ্ধান্ত দুটোই নং ধাতু পর্যায়ের।
এর পর থেকেই ওই রক্তিম ওষ্ঠ শুরু করলো কথা। সেখানে অবশ্য ব্যাথার কোনো স্থান নেই, আছে আত্মিক বোঝাপড়া। কে কুকুর কে মানুষ সেটা অপ্রাসঙ্গিক, যেটা বলা নাগরিক সমাজের দস্তুর সেই কথা দিয়েই কথা শুরু করলো বাবুদা। বললো অধিকার বুঝে নেবো।
দলিল দস্তাবেজ এ "হকহকুক" শব্দটা খুব ভালো লাগলো। ভালো লাগার কারনটা আজকের উপপাদ্যের প্রধান বিষয় হয়ে উঠেছে। এ যেনো সেই লম্ব আর উচ্চতার সাথে অতিভূজের বহিঃপ্রকাশ। 
এই আইনি লড়াইয়ে বাবুদার পাশে নিষ্কণ্টক ভাবে সাবির দাঁড়িয়ে পড়ল।
ভূমি সংস্কার বিষয়টা সাবির খুব ভালো জানে। সে এই রফা সূত্র শিখেছে আকবরের দৃষ্টি কোন থেকে। 
সে জানে যদি তার বাপের পাঁচটা বৌ পঁচিশ টা বাচ্চা আর আটটা ভাই-বোন থাকে, সেক্ষেত্রে বন্টন নামাটা কেমন হবে। 
তবে কুত্তার নামে সম্পত্তি বিষয়টা তার অজানা। যাই হোক নতুন কিছু শিখতে সে বাবু দার সাথে থেকে গেলো।
মহামান্য বিচারক যখন বলছেন সারমেয়র সম্পত্তিতে কখনোই কোনো মানুষের অধিকার থাকতে পারে না, তখন প্রথম মুখ খুললো বাবুদা। নির্লিপ্ত ভাবে বললো হুজুর মানুষ যখন সারমেয়র নামে কিছু দিতে চায় দিব্বি সেটা হয়ে পরে আইনানুগ, অথচ উল্টো রথ আপনি মানছেন না।
সাবির বললো কোথায় উল্লেখ আছে শেরিনা সারমেয়?
মুসলমান পরিবারে যেমন জরিনা আছে ঠিক তেমন শেরিনাও আছে। জরিনা মহিলা আর শেরিনা পুরুষ।
আমি সেই শেরিনা।
জজ সাহেব তখন একবার এদিকে একবার অন্যদিকে তাকিয়ে নানান চিন্তায় মগ্ন। আর বাবুদা সাবিরের দিকে দাঁত খিঁচিয়ে জিজ্ঞাসা করছে তুই কি আমাকে ফুটিয়ে দিয়ে নিজের নামে দখল নিবি?
সেই কথার শেষে অসংখ্য জুডিশিয়াল স্ট্যাম্পে সাবির সিগনেচার করে বাড়িতে ফিরে এলো। সে সেদিন থেকেই বুঝলো ধর্ম শব্দটাই নোংরা মানুষের সম্পদ। 
এর পরে বাবুদা সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলো কিন্তু সাবিরকে আর ফিরে পায় নি।
:১০:
সত্যিই তিনি জীবনানন্দ। তার কথাতেই বলতে হয় ' সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে'। ঠিক একি প্রকারে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে ছিল সুব্রত। যে সুকুমার সমাজ এই সুব্রত কে প্রথমে পিতৃদত্ত বাবুর সামনে বাঁদর শব্দে অলঙ্কৃত করেছিলেন তাদের এই নামের স্বার্থকতা আজ সামনে এসে পড়লো।
সাবির এর জিবন বোধ সখ্যতা বিরোধী। সে সাদাকে সাদা আর কালো কে কালো বলতে অভ্যস্ত, সেখানে যখন মহম্মদ থাকেন তখনও যেমন, দেবাদিদেব থাকলেও ঠিক তেমন। একজন যোদ্ধার জিবন সে বেছে নিয়েছিল যৌবনে। আজ এই মধ্য বয়েসে সেই বিন্দু থেকে সরে যাওয়ার মতন কোনো বৈপ্লবিক উপাদান সে খুঁজে পায় নি, পেয়েছে অর্থ আর অনর্থের এক সামাজিক সহাবস্থান।
সে বুঝেছে সামাজিক বিভেদ ধর্মের উপর নির্ভরশীল নয়, এটা আর্থিক। সমস্ত ধর্ম এক মোহনায় এসে মেলে যেখানে অন্ন বস্ত্র বাসস্থান একমাত্র উপপাদ্যের।
এই যে পাঠান, মোঘল অথবা খৃষ্টান নিয়ে গরীব গুর্ব মারামারি করে ওখানে ধর্ম নেই আছে অর্থের প্রকোপ।
সমস্ত সম্পত্তির অধিকার পেয়ে সাধু প্রকৃত বাবু হয়ে উঠলো। 
রুধির বাবুর নাম ফলক বসলো ওই শেরিনার নামের পরিবর্তে। আবক্ষ মূর্তি স্থাপন হলো নির্নিমেষে। 
শুরু হলো সেই সহজ রোজগার প্রকল্প। 
সাবির এর পরে তার নামটা বদল করেছে। সে তার নতুন নাম নিয়েছে কাদের। আসলে সে আজও বুঝে উঠতে পারে নি সত্যিই সে কার?

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মহাতামা

মন্দিরার মন ভালো নেই। নিজেই নিজেকে প্রশ্নবাণে জর্জরিত করে পরিত্রাণ চেয়ে আকাশের লুব্ধক কে ঠিক নিজের সামাজিক পরিচয়ে পরিচিত হতে সে চায় না। এই শিকারী কুকুরের পরিচয় তার কাছে সম্বাদিত নয়। নানান কারনে ক্ষমতায় ধরে রাখতে একুশে আইন সে তৈরী করেছিল। এই আইনের প্রতিষ্পর্ধা দেখে, মানুষের প্রতিক্রিয়া দেখেও তার চেতনা ফেরে নি। যখন এই টেম্পোরাল পাওয়ার সূর্যাস্ত গেলো সেদিন তার অন্তরাত্মা উন্মোচিত হলো। 
এটা স্বৈরাচারী শাসকের বোঝা নয় এটা মাথার উপর চেপে থাকা বোঝা।
মন্দিরা কখনো বঁধূ হয় নি, তবে প্রেম তাকে বারবার নানান পথে নানা মন্দিরে, মসজিদে, গীর্জায় কখনো সফেদ হস্তিনী, কখনো ওই কি সব মুখ চোখ ঢাকা আবার কখনো আস্তিন গুটিয়ে অশ্বের সাথে অশ্বারোহীর মতন দিগবিদিক শূন্য হয়ে রাজনীতি নামের আড়ালে অসামান্য শারীরিক বিষয় কে পাথেয় করে সিংহাসন দখলে তিনি সমর্থ হয়ে, নাচারী হয়েছেন।
মন্দিরা শাসক হওয়ার আগে এবং পরে তার শিক্ষাগত যোগ্যতা জানতে অসংখ্য মানুষ প্রশ্ন করেছিলো।
উত্তর মেলে নি।
মিলবেই বা কি ভাবে?
কিছুই অর্জিত হয় নি তার মেধার ভিত্তিতে, এজন্যেই বাহ্যজ্ঞান তার নেই। এজন্যেই কেউ তাকে রাণী বললেও যে আরাম পায় তার মন ডাকাত রাণী বললেও তদ্রুপ। কেউ নারী বললেও সে যে আনন্দ পায় বরনারী বললেও তদ্রুপ। কেউ সুস্থ মনস্ক বললেও সে যতটা দাঁত বার করে  অসুস্থ  মনস্ক বললে সেই চকচকে সাদা দাঁত বেড়িয়ে পরে।
আসলে মন্দিরা মদিরায় মগ্ন। তার কাছে রাত-দিন, ভালো-মন্দ, বাঘ-ছাগ সমগোত্রীয়। 
মন্দিরার সহচর-সহচরীরাও তদ্রুপ। 
মানুষ ভেবেচিন্তে একটা কবিতা পরিবেশন করেছিলো মন্দিরার কাছে। কবিতাটা সে ভেবেছিল তারই লেখা কারন মন্দিরা সর্বগুণে সম্পন্ন।
একটা বাচ্চা শুরু করলো সেটা আবৃত্তি করা।
" কাল ছিলো ডাল খালি
   আজ ফুলে যায় ভরে
   বল দেখি তুই মালী
   হয় সে কেমন করে?"
নাটকের সংলাপ হিসেবে বললে বলতে হয়, ' হয় হয় জানতি পারো না।'
কবিতা আর নাটকের এই সংলাপ গুলো মন্দিরা নিজের নামে, নিজের পৈত্রিক বিষয় আশয় হিসেবে এতকাল দিব্বি স্টেজে লিপিং দিয়ে পাতে ঝোল টেনেছিল। 
সেখানেই প্রশ্নের চিহ্ন এঁকে দিলেন সুশিক্ষিত কিছু মেধাবী সমাজের স্বজন।
মন্দিরার এই প্রথম পাটা টলমল করে উঠলো। মনে পরলো ছোটো বেলার টলমল পা এর কথা। মনে পরলো মহাত্মা কে ঢাল করে তাঁকেই মহাতামা শব্দে সমাজে প্রতিষ্ঠিত করার পর এক দূর্লভ সাফল্যের ইতিহাস। যেটা ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে সেটা ইতিহাস। সেখানে সুখ্যাত আর কুখ্যাত দুটো হরফ বদ্ধ হয়ে সমাজকে সচেতন করতে স্বাক্ষী হয়ে আছে।
মন্দিরা ভয় পেলো। এর পরেও ক্ষমতা প্রয়োগ করে সামান্য কিছু দিন মন্দির , মসজিদ, গীর্জা প্রদক্ষিণ করে সামাজিক ভাবে কোনো একটা নতুন আছিলায় নিজেকে তাবড় মন্দিরা বানাতে চেষ্টা করলো।
না সেই মন্দিরা আর বাজলো না।

বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বাংলা আজও আছে এই বাংলায়

এই বাংলায় সংসদীয় গনতন্ত্র শব্দটা এখন ওই নামের সাথে একেবারেই মেলে না বরং মনে হয় ওই শব্দবন্ধ আজকের প্রশাসকদের পোষাক হতে পারে না। তাদের পোষাক, তাদের নখদন্ত দেখে মনে হয় ওই শব্দের আড়ালে কোনো এক ফুয়েরার আজ শাসকের আসন উজ্জ্বল করছেন।
শিক্ষার নিরিখে এই বাঙালি জাতিকে যতই পিছিয়ে দিতে চেয়েছে শত এক প্রশাসক, এই জাতি পিছোয় নি। প্রকারান্তরে বলা উচিৎ এই জাতির বৈশিষ্ট্য হলো দেওয়ালে পিঠ ঠেকলেই প্রশাসককে এরা নফর পর্যায়ে পৌঁছে দেয়। এর পরের পর্যায় হলো গোবর। অর্থাৎ প্রশাসকের মস্তিষ্ক যে গোবরে ভরা সে কথাই বারবার সুনির্দিষ্ট ভাবে অতীতে ও বর্তমানে প্রতিভাত হয়েছে।
পুরোনো একটা প্রবাদ আজ মনে পরছে। কার অনুভবে এই শব্দবন্ধ এসেছিলো আমার জানা নেই কিন্তু চিন্তায়, শিক্ষায় এটা একটা চির সত্য উক্তি।
" ব্যাধের বেদ পাঠ।"
আসলে একপাতা পড়া আইনজ্ঞ, দু-পাতা পড়া ইঞ্জিনিয়ার, পাতা না উল্টে হওয়া ডাক্তার এবং লুম্পেন এর শক্তিতে তৈরী হওয়া রাজনৈতিক দল যে ভাবে কাজ করে সে ভাবেই প্রায় এক দশক শেষ হয়েছে এই বাংলার প্রশাসন। 
এই প্রহসন এই মূর্খ বাঙালি আজকে বুঝতে পেরেছে। এজন্যেই জাতির সম্মান রক্ষা করতে একত্রিত হয়েছে আপামর বাঙালি।
এই বাংলার উদারতার কারনে এখানে অন্য রাজ্যের অসংখ্য পরিবার এসেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই বাঙালি জাতিকে উচ্চাসনে রাখতে চায় না। এরা স্বাধীনতা আন্দোলনের সময় ছিলেন না, এখনও নেই।
আরো অনেকেই আছে এই বাংলায়। এদের কাছে জাতিসত্তার কোনো মূল্য নেই। এই কারনেই এই প্রশাসক নিশ্চিন্তে আছে। তারা ভেবেছে এই দ্বিখন্ডিত বাংলার মেরুদন্ড ব্রিটিশ রাজ ভেঙে দিয়ে গেছে কাজেই ফুয়েরার রাজ চালাবো ঠিক বাপকেলে সম্পত্তির মতন।
নতুন প্রজন্ম কে তারা বুঝতে পারে নি। কিভাবেই বা বুঝবে? শিক্ষা না থাকলে এমনই হয়।
এই ফুয়েরার আর সংসদীয় গনতন্ত্রের নাম নিয়ে এই জাতিকে বেআব্রু করতে পারবে না।
বাঙালি তার দৃঢ় মেরুদন্ড নিয়ে বুক চিতিয়ে প্রশাসক কে বলবে তোমার শস্ত্র তোমাকে সুনির্দিষ্ট যায়গায় পৌঁছে দেবে যথা সময়েই।
আজ সেই সময় এসেছে, দম থাকলে প্রতিরোধ করে দেখাও।

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

উর্মিলার ভূ-কৈলাশ

ঊর্মিলার ভালো লাগছে না। বছরে একবার পাহাড় পর্বত পার করে সপরিবারে সে হাজার বছর ধরে আসতে অভ্যস্ত এই বাংলায়। এ বাংলা তার বড় প্রিয়। এখানে কুশ বনে ফুল ফোটে, শিউলি গাছের নিচে সাদা পাঁপড়ি লাল বৃন্তের ফুল, দূর্বাঘাস ধরে রাখে শিশিরের জল তার পত্র পটে। 
আরো আছে, আছে অনেক কিছু। 
যেমন সামাজিকভাবে অতিশয় ঘৃণ্য অথচ মেঘমালার মতন রূপ নিয়ে ক্ষুদ্রান্ত্র কে সুস্থ সবল রেখে বৃহদান্ত্রের বৃহৎ অংশ পায়ুপথে মলত্যাগ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় আহ্বান করে শেষে পালাবার পথ না পেয়ে উর্মিলার প্রতিপক্ষ কে ব্যবহার করে গলা ছেড়ে বেসুরো গান শুনিয়ে দাঁত বার করে মৃত মেয়েগুলোর ধর্ষকদের সাহায্য করতে উৎসবের নামে ব্যাভিচারের সুতো বুনে ধর্মের নামে অধর্মের পরিসর তৈরী করে, গরীব গুর্ব শিক্ষিত-শিক্ষিতা দের তুচ্ছ ভেবে আপন মনে ভ্রষ্টাচারী হয়ে নিজেকে উচ্চাসনে বসাতে উন্মত্ত, এটা ঊর্মিলা মানতে পারে না। ঊর্মিলা মাএর জাত।
না মানব সভ্যতা এই নষ্টনীড় প্রত্যাশা করে না। মানুষ সভ্যতার নিরিখে বেড়ে উঠেছে, অসভ্যতার সাথে তার কোনো সখ্যতা নেই।
ঊর্মিলা বললো চলো ফিরে যাই ওই ভূ-কৈলাশে। 

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কতটুকু হুঁশ হলে মানুষ হয়?

মানুষকে বিশ্বাস করা পাপ এই প্রচলিত কথা আমি মানতাম না। এখনও আমার আস্থা অথবা বিশ্বাস মানুষের উপরে আছে তবে অনতি দিনে হয়তো তা থাকবে না।
প্রখর গ্রীষ্মের দিনে কুকুর গুলোর যে ধূলো শোঁকে সেই পর্ব আজ মূহ্যমান। কুকুর গুলো ড্রেনের জল খেয়ে জীভ বার অরে লীন তাপ থেকে নিজের শরীরকে ঠাণ্ডা রাখতে শিখেছে। 
মানুষ এসব শেখে না। সে উন্নত মস্তিষ্ক। সে অবাক জলপান এ অভ্যস্ত। রসাত্মক ভাবে ঠকানোর যে নাটকীয় সংলাপ রচিত হয়েছিল সেটা আজও বহমান। পার্থক্য একটা আছে, সেটা ব্যাক্তি নিরপেক্ষ।
ধরা যাক পিঁপড়ে গুলো দলবেঁধে মানুষের ঘরে ঢুকছে। এই প্রকৃতির রোষ প্রকাশ করার মতন ভাষা তাদের নেই। এই দলবদ্ধ থাকার কারণ লক্ষ কোটি বছরের সঞ্চিত কোনো এক জ্ঞান। 
শহর গ্রাম যখন হারে রেরে রেরে শব্দে পথে নামলেন  তখন না ছিল জনমত  গঠন করার প্রক্রিয়া না ছিলো শাসকের অগ্নি চোখ। 
এটাও ঠিক প্রকৃতির এক স্বাভাবিক স্বত্বা। ওখানে ওরা আর এখানে আমরা। 
সহজ ভাষায় বললে একথা বলা যেতেই পারে পিপিলিকার ও মেরুদন্ড আছে।
এটা ওই আদিম বেঁচে থাকা আরশোলার ও আছে। ওরা ওদের ভাঙা পাখনায় দিব্য আকাশে উড়তে থাকে যখন ওদের জীবন বিপর্যস্ত হয়ে পরে।
হায়রে, পতঙ্গ বুঝতে পেরে পাখা মেলে, পাখিও বুঝতে পারে, বুঝতে পারে মাটির নিচে থাকা সরিসৃপ। শুধু এই টুকুই নয়, গভীর জলে থাকা মাছগুলো গভীর জল থেকে উপরে উঠে এসে দম নেয় ঠিক উরুক্কু মাছের মতন।
আসলে সামাজিক বিপর্যয় বা দুর্বিপাক স্থাবর অস্থাবর বুঝতে পারে না‌, বুঝতে পারে প্রাণ। এই প্রাণ শুধু মানুষের নয়, এই প্রান মানুষের, কুকুরের আরো অনেকের।
লড়া কিংবা হারার গুহ্য কারন প্রাণ। মানুষ এই প্রান নিয়ে তখন ভাবে যখন অন্ন, বস্ত্র থাকে না; যখন তার নগ্ন দশা হয়ে পরে। অন্যথায় আগে ধন পরে প্রান। এই কারনেই মানুষ বলতে শিখেছে " আমাকে ধনে প্রানে মেরো না।" প্রানে ধনে না বলে ধনের সাথে মানুষের সার্বিক উড্ডয়ন ওতোপ্রোতভাবে যে ঘিরে রাখে সে কথা তার মুখ থেকেই শোনা এই সভ্যতায়।
আচ্ছা মানুষ শব্দের সংজ্ঞাটা বদলে দিলে কেমন হয়? আরো কিছু সংজ্ঞা পরিবর্তন করা প্রয়োজন। যেমন মানবিকতা, মনন, মান্যতা, মর্যাদা অথবা মনুষ্যত্ব?
প্রাত্যহিক জনারণ্যে যা কিছু আজ নেই তাকে রক্ষা করার জন্যে নতুন শব্দবন্ধ তৈরী হলে ক্ষতি কি?
নিজেকে প্রাণী শ্রেষ্ঠ বলে নিজেই নিজের পিঠ চাপরে এই অসত্য কে সত্যে পরিণত করে কি লাভ?
এত কথার পিছনে যে কথাটা আজ বলা প্রয়োজন সেটা হলো একটা অন্তহীন আজকে অসত্য হয়েও সত্যের সংসারে দম্ভ করছে।
আজকাল পশুরাও এই মানুষ নামের অমৃতের সন্তান কে মানতে চায় না। তারাও মধূসুদনের বাক্যে বলতে চায় মারি অরি পারি যে কৌশলে।
হায়রে কৌশল্যাও কখনো ভাবেন নি যে সন্তান সে পেটে ধরেছে সে কার। কোন শৌর্য বীর্যে সে এসেছিল। শেষ ভাবনাটা এসেছিলো পবন পুত্রের মনে।
ওই পশু শ্রেষ্ঠ হনুমান বুঝেছিলো ইন্দ্রজিৎ এর মৃত্যু। বুঝেছিলো রাবণের রাগ, তদাপি মৃতপ্রায় সাধের ভাই এর জীবন বাঁচাতে উর্ধ্বশ্বাসে দৌঁড়েছিল কি এক বিশল্যকরণী খুঁজতে কোনো এক পাহাড়ে।
খুঁজে পেয়েছিলো বলেই আমার মনে হয়, তথাপি এই মনুষ্য সভ্যতাকে যে ঘৃণার চোখে সে দেখেছিলো সেই সত্তার বহিঃপ্রকাশ ওই বয়ে আনা‌ গোটা গন্ধমাদন।
এরপর থেকেই হনুমান ঈশ্বর আর মানুষ তার উপাসক।
অনেক কথার ফলে মূল কথাটা হারিয়ে যাচ্ছে। না হারালে চলবে না। 
মানুষের প্রভুত্ব পাশবিকতা কে হার মানায়। আর যৌনতা?
সেখানে সে সেকেন্ড, মিনিট, ঘন্টা দূর অস্ত এটা কুকুর, বেড়াল অথবা শেয়াল সিংহের ধারে পাশে আসে না।


বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বিন্দি

ওর বিন্দি নামটা শুনলেই মনে হয় ও এ বাংলায় জন্মায় নি। কিন্তু একদম একজন বঙ্গ সন্তান বললেও কিছু কম বলা হয়। বিন্দি দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী। এই অতি আধুনিক সমাজে থেকেও ধর্ম তার পথ ছাড়ে নি। প্রতিটা পদক্ষেপ একটা ধর্মীয় বাতাবরণ তাকে প্রশ্ন করেছে, এ কেমন সমাজ? বিন্দি এর উত্তর জেনেও কখনও প্রকাশ করে নি কারণ পাছে বামপন্থী শব্দের সাথে তাকে দাগিয়ে দেওয়া হয়?

বিন্দি দর্শনের ছাত্রী আর তার দর্শন আসলে চক্রহীন সুদর্শন। সেখানে পরাক্রম অসি তে নেই আছে মশি তে। সেই চিন্তার ঘেরাটোপ তাকে মশি ধরিয়েছে। সে শুরু করলো কাগজে কালি দিয়ে বর্ণের সাথে সামান্য কিছু লিখতে। সেই সামান্য বর্ণ শব্দকল্পদ্রুম হয়ে অলিতে গলিতে এইরকম প্রতিষ্ঠা পাবে এ ছিলো তার কাছে স্বপ্নের অতীত। কিন্তু সেটাই হয়ে উঠলো।

যে উন্মাদনায় যে সমাজ প্রতিদিন এগিয়ে চলে এটাই তার লেখার প্রতিপাদ্য। ধর্মের আধুনিক ব্যাখ্যা যতকিছু সে পড়েছে, সেখানে যেটা তার কাছে অত্যন্ত সহজ এবং গ্রহণযোগ্য মনে হয়েছে সেটাই সে সঠিক ভাবে সেদিন লিখেছিল। লিখেছিল ধর্ম আসলে হৃদয়হীন পৃথিবীর হৃদয়, লিখেছিল ধর্ম আসলে বুভুক্ষু মানুষের কাছে দীর্ঘশ্বাস, লিখেছিল ধর্ম আসলে আপামর বুভুক্ষু মানুষের কাছে ঠিক আফিম এর আসক্তি।

বিন্দির উপলব্ধির এই প্রকাশ তাকে এই আধুনিক সভ্যতা একটা নতুন আসনে বসিয়ে দিলো। মুক্ত মনের বহিঃপ্রকাশ সেই সেদিন থেকে শুরু। বিন্দির কপাল শুধু ঘামে ভিজে জবজব করতো। সেখানে কোনো টিপ অথবা চিহ্ন কখনো সে রাখে নি। শুধু শুষ্ক কপালের পিছনে একটা বিমুক্ত রং স্থান পেয়েছে। সে এর পর লিখেছে বিজ্ঞান দর্শন-নিরপেক্ষ? লিখেছে পসচুলেট ছাড়া বিজ্ঞান কখনো এগিয়েছে? 

পসচুলেট কি? 

এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনা থেকেই শুরু হয় নানান পর্যবেক্ষণ। শেষে যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই সত্য-অসত্য প্রকাশ্যে আসে। 

বিন্দি এই কথাগুলো লিখেছিলো। এই সুনির্দিষ্ট লেখাটা অখন্ডনীয় বুঝে সে দিন থেকেই শুরু হয়েছিল তার পিছু নেওয়া। 

কারা ছিলো সেই দলে?

রাজা ছিলো, রাণি ছিল; ছিলো মন্ত্রী-সান্ত্রী, এছাড়াও ছিলো বেআব্রু বেহায়া কিছু ওনাদেরই প্রতিনিধি। এরা ঢাল, তরোয়াল, বন্দুক বগলে নিয়ে বিপ্লবাত্মক ভাবে রাষ্ট্রকে বাঁচায়।

বিন্দি একদিন গম্ভীর মুখে এই সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলেছিল। সে তার একটা হাত ওই সম্প্রদায়ের কোনো একজনের কাঁধে রেখে বলেছিলো স্বেচ্ছা মৃত্যুর অধিকারও তোকে দেবো না, মৃত মানুষের পাশে বসিয়ে রেখে ওদের পা টেপার কাজে নিয়োগ করবো।

বিন্দি বললো অপরাধীর মৃত্যু যখন শিরোধার্য হয়ে যায় তখন সে হয়ে পরে নিরপরাধী। সে বললো শ্মশানের আগুন হয়ে পরে নিরুত্তাপ, কবরের মাটি হয়ে পরে অনুর্বর। সে বললো এই নিশ্ছিদ্র আকাশ তখন সবকিছু দেখে এবং একমাত্র সে এসবের সাক্ষী হতে চায়।

কিন্তু কে শুনবে ওই আকাশের কথা?

সত্যিই এসব শোনার মানুষ খুব কম। তারা তখন একথা শুনতে পায় যখন আকাশ থেকে এই নির্লজ্জ অসভ্যের মাথায় বাজ ভেঙে পরে।

আরো কিছু সময় আছে যখন তারা আকাশ পানে চোখ রাখে; যখন অতি নিকট হয়ে পরে সুদূর অথবা সুদূর হয়ে পরে খুব কাছের।

এই নিকট আর সুদূরের একটা ব্যাখ্যা দিয়েছিলো বিন্দি। বলেছিলো যখন নিজের ঘরে চাল থাকে না তখন সে ভিক্ষা করেও খেতে পায় না, আর যখন ঘরে চাল উদ্বৃত্ত হয় তখন সেই চালগুলো কুকুর বা পাখিদের খাইয়ে আনন্দ পায় তবুও মানুষকে খেতে দেয় না।

সে মাঝে মধ্যে নিজের মনেই সংলাপ করে, সভ্যতার আধুনিক রূপ প্রাগৈতিহাসিক। ঠিক লড়াই করে বাঁচার ইচ্ছার মতন, ঠিক সম্পদ লুঠ করার মতন, ঠিক সুখি মানুষের জুতো আবিস্কারের মতন।

এগুলো সে শিখেছে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত নানান সংবেদনশীল নামধারী মানুষের কূপমন্ডুকতার অভীপে। বিন্দি রেল ব্রিজের উপর দাঁড়িয়ে তার গতি আর ঝমঝম শব্দ শুনে হামেশাই ভাবে এই ব্রিজটা এবার নিশ্চিত ভেঙে পরবে। সে শুনতে পায় অতীতের সেই বুটের শব্দ, যে শব্দে ভেঙে পরেছিলো ব্রিজ।

বিন্দি বললো এই কম্পাঙ্ক আজকাল আর মাপা হয় না।হৃদয়ের কম্পন যখন সমাজের সাথে মিশে যাবে সেই দিন নির্ঘাত ভেঙে পরবে জরাসন্ধ।

বিন্দি বললো মহাভারত কোনো ধর্মীয় পুস্তক নয়, এটা সমাজের অভ্যন্তরীণ রূপরেখা। সেখানে সব ধরনের মানুষ কে একদম বিন্দু বিসর্গ বিবেচনার শেষে তাকে তার পথে যেতে বলার এক সংবিধান।আসলে সমাজ বিরোধীরা এসব বুঝতে পারে না। এটা বুঝতে অন্তর্দৃষ্টি লাগে। 

শেষে সামান্য কথা বলে সে অন্তরীক্ষ দেখতে নাসার আধুনিক মহাকাশ যানে চড়ে বসলো। সেই মহাকাশ যান ছাড়ার আগে সে বললো " আমি মহাকাব্যের পথের পথিক। যদি ফিরে আসি মানবসভ্যতার শেষ কথা আমি লিখে যাব।"

বিন্দি ফিরে ছিলো, তখন কয়েক হাজার বছর পার করেছে এই পৃথিবী। বিন্দি এখানে পৌঁছে বুঝলো এরা কখনোই সভ্য হবে না, এখানে পাশবিকতা জয়ী ছিলো, আছে এবং থাকবে।

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বন্ধু

প্রথমে আমি অত্যন্ত পরিকল্পিতভাবে বলেছিলাম আপনি তো এমন ছিলেন না। আমার মুখের দিকে তখন সে একদৃষ্টে তাকিয়ে। একটু বিভ্রম বাঁধলো। বললাম কি ব্যাপার বলুন তো। বললাম আপনি কি আমাকে চেনেন? প্রত্যুত্তরে সে তার চোখ নামালো। শেষে ঔদ্ধত্য দেখিয়ে বললাম, তুই আমাকে চিনিস? তখন সে আঙুল গুলো ফট্ ফট্ করে ফাটাচ্ছে আর কাঁচা সর্দি লাগলে যেভাবে নাক টানে ঠিক সেই ভাবে নাক টানছে। এর পর অতিষ্ঠ হয়ে বললাম একে কাষ্টোডিতে নিয়ে ইন্টেরোগেট করতে হবে। সাব ইন্সপেক্টর ইতস্তত ভাবে তাকে লক আপ এ বন্দী করলো অত্যন্ত সুনির্দিষ্ট আমার কথায়। বস্তুত এই পুলিশের চাকরিটা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন বাণে বেঁধে। শুরুতে ভেবেছিলাম অপরাধ আর অপরাধী নিয়ে অতীতের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো এই চাকরির সুবাদে। এরপরে অনেকদিন অনেক পচাগলা মৃতদেহ ঘেঁটে, সদ্য মৃত দেহের পাশে বসে থাকা প্রান্তিক মা-বাবার সাথে আন্তরিক কথাবার্তার শেষে এখন বুঝি এ আমার কাজ নয়। তবুও মনকে প্রাণকে বুঝিয়ে বলিয়ে এক পদ থেকে অন্য পদ পেয়ে শেষে যখন উচ্চাসন পেলাম সেদিন আমার কাছে হয়ে পরলো একটা কঠিন সময়। মনেহলো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফেরা দরকার। যে মহিলাকে খুব পরিচিত ভেবে কথা শুরু হয়েছিলো তার ওই তুই সম্বোধনের পরে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম।
দেখলাম গোঁফ জোড়া ঠিক আগের মতই মোটা আছে শুধু রাত ছেড়ে এখন দিনের আলোর রং নিয়েছে। দেখলাম মাথার চুলগুলো মরুদ্যান থেকে মরুভূমির পর্যায়ে পৌঁছেছে। দেখলাম ভেসে থাকা চোখে বেশ মোটা একটা ঠুলি পরেছে। শুধু যেটা অদেখা থেকে গেলো সেটা এই বয়েসের ভার। এই চেনা অচেনার ভীড় আমাকে আমার এই বয়েসের পরিক্রমায় একটা প্রশ্নচিহ্ন এঁকে দিলো।
সেদিন সে কিছু বলেনি। বললো কোর্ট লক আপে পৌঁছনোর কিছু আগে। 
সেদিন আদালতের রায় অনুযায়ী তিনদিনের পুলিশ হেফাজত হয়েছিলো। সেদিনের শেষ পরিক্রমা একটা সুস্পষ্ট কথা বলার সুযোগ করে দিয়েছিলো। 
থানায় পৌঁছতে দেরি হলো রাস্তার কারনে। লক আপ এর চাবি সেদিন আমি আমার কাছে রাখলাম। আসলে মহিলা সুরক্ষা বিষয়টা আমি উপলব্ধি করেছিলাম যখন প্রথম কাজে যোগদান করেছিলাম। আমি জানি এই রাত নিশিথে সুরক্ষা দেওয়ার মানুষ গুলো কখন কি হয়ে ওঠে! এজন্যেই সেদিন চাবিটা আমি নিয়েছিলাম।
পরের সকালে খুব সুন্দর ভাবে আলো ফুটে ছিল, বাগিচায় ফুলগুলো ছিলো ঠিক আদি অনন্তের মতন। যা ছিলো না সেটাই এখন লিখতে ইচ্ছে হচ্ছে।
যে মেয়েটাকে বাঁচাতে চাবি নিয়েছি নিজের হাতে তিনি কে?  কখন রাত শেষ হলো ভোর হলো এটা আর কোনো স্থান কাল পাত্র মানে না।
এ যেন শুধু পাওয়া আর খোয়া যাওয়া কিছু সময়। শেষ সময়ে যা হয় সেটা সেদিন হয়ে ওঠেনি।
দুটো হৃদয় এক সাথে এক ভাবে চলতে পারে তখন যখন অন্তরাত্মা একেবারে এক হয়ে পরে।
সেদিন দুটো চোখ স্পষ্ট ভাবে চোখে চোখ রেখে একে অপরকে চিনতে পেরেছে অকপট ভাবে। 
যৌবনের রাতুল তার সঙ্গিনীকে অনেক খুঁজেছে, পায়নি এমনও নয়। রাতুল প্রথম পেয়েছিলো ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পথে। সেদিন রাতুলকে সে চিনতে পারে নি শুধুমাত্র ওই একটা পোষাক দেখে। এরপর যখন সে তাকে চোখের আড়ালে নয় মনের আড়ালেও থাকতে দিতে চাইলো না সে তার পরিচয় রাখলো জজ সাহেবের দরবারে।
সে নিজের পরিচয় দিয়েছে একেবারে একজন প্রেমিকার মতন। সে সেদিন সবার সামনে ছলছল চোখে বললো রাতুল আমার স্কুলের বন্ধু। জানি না ও আমাকে কতটা ভালোবাসে কিন্তু ওকে আমি এখনও বন্ধুই ভাবি।
এ এক এমন কথা যেটা রাতুলের ভাষায় 'লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা'।
রাতুল বাক্যহারা হয়নি, শুধু প্রত্যুত্তরে সে বলেছে তুই কি সেই কলেজ জীবনের কবিতা?
যদি তাই হয় তবে কাব্যিক ভাবেই বলছি ' কবিতা তোমায় দিলাম আজকে ছুটি '।
এর পর থেকে কবিতা শুরু করলো অসংখ্য অসম্বাদিত অসংখ্য সম্পর্কের সুন্দর ও অসুন্দর নানান নামবিহীন কথোপকথন।
কে কতটা কদর্য ভাবে ও ভাষায় শুনেছে সে বিষয় না জানে কবিতা না জানে রাতুল। ওটা স্মৃতির খাতায় নিয়ম মেনেই আজও থেকে গেছে। অনেক কিছুই আছে যা সহজে হারিয়ে যায় না। সুদূরের সাথে নিকটের আত্মীক সম্পর্ক চিরকালই ছিল, যেটা অব্যাক্ত ছিলো সেটাও পুরাতন শব্দের সাথে এখনো সখ্য রেখে মুখের বুলি হয়ে ছড়িয়ে পরে নির্দিষ্ট দিশায়; যেটাকে এক কথায় বললে বলা যায় ইতিহাসের পুনরাবৃত্তি আসলে জীবনের কাছে একটা প্রতিষ্ঠিত নিয়ম।
কবিতা আদালতের নির্দেশে জামিন পেলো।
রাতুল উচ্চ শিক্ষিত নয় সায়েন্স গ্রাজুয়েট। ঠিক এর পরেই পথ দুর্ঘটনায় তার মা মারা যায়। সংসার বলতে তখন সে আর তার বাবা। খুব বিচলিত একটা সময় পরিক্রমা। এ জন্যই এরপর আর বেশি কিছু পড়া পাঠ হয়ে ওঠেনি। যেটা হয়েছিল সেদিন শুধু একটা চাকরীর জন্য প্রাণপাত করা। চাকরিটা জুটেছিল শুধু স্বাস্থ্য আর শিক্ষার দৌলতে। কর্মজীবনে প্রতিটা পদে রাতুলের মনে হয়েছে এই স্বাস্থ্যটা জীবনের প্রতিটি অধ্যায়ে তাকে ধোঁকা দিয়েছে, কারন এই সুস্থ্য সবল সুউচ্চ শরীরটা না থাকলে এই পুলিশের চাকরিটা তার হতো না। চাকরীর জীবনের শুরুতে বন্ধু-বান্ধব, আত্মীয়, পরিজন তাকে তীক্ষ্ণ আক্রমন করেই থামেনি প্রকারান্তে তাকে এ কথাও শুনতে হয়েছিলো তার এই রুজি অনেকটা ওই দেহব্যবসায়ীর মতন। সে সময় সে তাদের কথা খন্ডন করে বলতো দেশের জন্যে প্রত্যেকের অন্তত পক্ষে পাঁচটা বছর এই রুজি তে থাকা উচিৎ।
এরপরে সে এসব কথা শিকেয় তুলে দিয়েছিলো। অন্তরাত্মা তাকে বলেছে ভুল করেছিস রাতুল ভুল করেছিস।
তবুও একটা রোবোটিক জীবন কখনো পরাহত পিস্তল নিয়ে কখনো ঝুলন্ত দেহটাকে মাটিতে রেখে আবার কখনো আকন্ঠ মদ গিলে দেহ বেচে বেঁচে থাকা অস্বাস্থ্যকর জীবনের কোনো এক মেয়ে অথবা মহিলাকে লকআপে এনে কাম তাড়নায় লিপ্ত হয়ে পরের দিন সকালে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়ে আবার পরের রাতের অপেক্ষায় এই নগ্ন ভোগ বিলাস নিয়ে সমাজ রক্ষক নাম নিয়ে বাড়িতে স্ত্রী-কন্যার সাথে সারাটা চাকরির সময়কাল শেষ করে অবশেষে ন্যায় নীতির দাঁড়িপাল্লায় একেবারে নিষিক্ত হয়ে নতুন ভ্রূণের মতন মৃত্যু।
আহা  এ বড় গর্বের। 
এই ভাবে রাতুল গর্বিত হতে চায় না। 
আজকে যে কবিতার সুরক্ষা করতে লক আপের চাবিটা সে নিজের হাতে তুলে নিয়েছিল এর পিছনে অনেক কারন ছিলো।
ঠিক এই মূহুর্তে নয় এর আগে এই থানায় আসার শুরুতে একটা অভিযোগ করেছিলেন কোনো একজন পুরুষ। তিনি তার প্রাক্তন ছাত্রীর কাছে লুন্ঠিত। ওই ময়দান অঞ্চলের পরিসরে সেদিন তার কাছে কোনো এক প্রাক্তনী তাকে স্যার বলে সম্বোধন করে। 
তারপর?
তারপর সম্মান বাঁচাতে সব কিছু দিয়ে এসেছিলেন এই শেক্সপিয়ার সরণি থানায়। সাব ইন্সপেক্টর যখন নানা প্রশ্নে তাকে উত্তক্ত করছে তখন তিনি এলেন। না পায়ে হাত দিতে পারি নি তার আপত্তিতে। 
আসলে আমিও একজন প্রাক্তনী। 
বলেছিলাম স্যার চলুন আপনাকে বাড়িতে পৌছে দিয়ে আসি। তার আপত্তিতে সেদিন সে ইচ্ছে পূরণ হয় নি। কিন্তু সেই রাতেই সেই মেয়েটিকে থানায় উপস্থিত করেছিল ওই সাব ইন্সপেক্টর। মুখটা দেখে আমি সেদিন আমার অধস্তন কে কিছু বলিনি। কষ্টটা সেদিন সহ্য করে তাকে ছেড়ে দিয়েছিলাম। এটা আসলে একটা বিরাট ভুল।
আজকে এই সত্যিটা উপলব্ধি করলাম।
জীবন বোধ কখনো বদলায় না। যখন সামান্য বিভ্রান্তি এসে পরে তখন তার অন্তরাত্মা প্রতিবাদী হয়ে ওঠে। তখন সে নতুন ভাবে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে দেখতে পায় সব কিছু ওই সাদাকালো দিয়ে। একবার বলে আমি কি বদলে গেছি?
স্ত্রী বলে তুমি ঠিক আগের মতই আছো, ছেলে বলে বাবাকে বদলাবে কে? 
বৃদ্ধ বাবা বলেন তুই আর কবে বদলাবি?
শেষ কথাটা সেদিন মেয়েটার মুখে শুনলাম। ও বললো তুমি শেষ দিন পর্যন্ত ওই কবিতা মেয়েটাকে পাহারা দিয়ে গেছো কেনো?
বলোতো উনি তোমার কে হন?
প্রথমে কিছু বলতে সংকোচ এসেছিলো, এ সব কাটিয়ে ওকে বললাম ও আমার কলেজের বন্ধু।



শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

পথ

:১:
বাস এ উঠে টিকিট কেটে জানলার কাঁধে মাথা রেখে একটা ঘুম দিয়ে সবেমাত্র চোখ কচলে শ্যামল বুঝতে চাইছে কোথায় পৌঁছেছে। বাসটা তখন খিদিরপুর এর একটু আগে পান বাজারে দাঁড়িয়ে হেঁকে চলেছে হাবড়া হাবড়া। শ্যামল আবার আরেক ঘুম দিতে জানলায় মাথা রাখলো। যখন ঘুম ভাঙলো তখন ভোর শেষ হয়েছে। যে ট্রেন ধরতে এদিন আধো রাতে ঘুম ভেঙেছিল সেই ঘুম তাকে তাকে ট্রেনে উঠতে দেয় নি। গাড়ি ছাড়ছে স্ট্যান্ড থেকে। সিট গুলো ভরাট হয় নি। হর্নের শব্দে যখন চোখ খুললো ঘড়ির সময়ে তখন ট্রেন ছুটেছে নিজের সময় মেনে। শ্যামল হাওড়া স্টেশনের পাশের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাড়িতে ফোন করলো। ফোনটা বেজে বেজে থেমে গেলো। এরপর আরো দুবার। এরপর শ্যামল স্টেশন এর প্লাটফর্মে লোকাল ট্রেনের টিকিট কেটে কয়েক কাপ চা খেয়ে শুধু সময়ে হোক অথবা না শুধু পৌঁছতে চাইলো। যখন পৌঁছল তখন বেলা দ্বিপ্রহর। ইতস্তত পায়ে সে চললো হোটেলের দিকে। পৌঁছেই সে বুঝলো যে উত্তাপে উত্তপ্ত এই সমুদ্র প্রান্তর এটা তার পরিচিত নয়। মেরিনা অপেক্ষায় ছিলো, সে বললো কি করবে বলো। 
কিছু না বলেই সে মেরিনা কে সাথে নিয়ে চললো রেল স্টেশনে। পৌঁছে বললো বাদ দাও এই সমুদ্র শহর, চলো যাই কোলকাতায়।
মেরিনার হাসি তখন দেখে কে?
মেরিনার সাথে পরিচয় হয়েছিলো এই মেরিন ড্রাইভে। ও ঘোড়া ছোটাতো বাচ্চাদের ঘোড়ার পিঠে চাপিয়ে। ও নিজেও ঘোড়ার পিঠে চড়ে প্রবল বেগে দৌঁড়াতো এই বালুতটে। কোনো এক সন্ধ্যায় এই সৈকতে ওর সাথে পরিচয়। এরপর নানান কথায় মেরিনার অসহায়তার পরিবেশে একবারে সহায় সম্বলহীন বড়ো হওয়া, ঘোড়সওয়ার হওয়া, নপুংসক পৌরুষের বিচিত্র ভোগবিলাস, আরো কত কি। সে  অরক্ষণীয়া হতে চায় না, সে চায় না ভাদ্রের কুকুরের কাম তাড়নার কাছে বিলুপ্ত  হতে। সে চায় সুন্দর এক জীবন। যেখানে সে আছে, আছে আরো একজন, আর আছে তাদের প্রতিনিধি।
আকাশ এ সব অন্তরীক্ষে থেকে দেখতে পায়, বুঝতে পারে কিন্তু নির্বাক থাকে। যখন রাগ হয় প্রকৃতির বিকৃত উচ্ছাস তখন বজ্রপাত হয়ে সে প্রতিবাদ করে।
মেরিনার সাথে এই কারনেই সখ্য। 
:২:
খুব সুমধুর এই জীবনের প্রতিদিনের কথোপকথন। যেখানে মা আছেন, বাবা-কাকা-জ্যাঠা-পিসা সবার কথাই জীবনের উপজীব্য। এই কথাতেই সংসারের পথ চলা আর এই চলাতেই উপভোগ্য আনন্দের সাগর। এখানেই খুঁজে পাওয়া যায় প্রাণ। এই প্রাণ শুধুমাত্র হৃদস্পন্দন নিয়ে বাঁচে না, এই প্রান জল স্থল অন্তরীক্ষে একসাথে বেঁচে ওঠে। 
এই বেঁচে ওঠার জগৎ আজ নিমজ্জিত রাহুর রোষে। রোষানল যখন সমাজের অভ্যন্তরে প্রবেশ করে তখন রৌদ্রের উত্তাপও হার মানে।
আলোকের, উত্তাপের বিচ্ছুরণ জানান দিলো নতুন একটা মেরিনার জীবনের শুরু থেকে এই মধ্যগগনে পৌঁছনো পর্যন্ত ঘটনার শেষ পঙক্তিতে পৌঁছে। সেখানের সেই যৌবনের অশ্বারোহণ হয়ে উঠলো এক যৌবনের উল্কাপাত।
পুকুরের মাছগুলো সেই থেকে চোখ বুজে ঘুমোয়, সেই থেকে ঘোড়াও আর চোখ খুলে দাঁড়িয়ে ঘুমোনো বন্ধ করলো।
শুরু হল নতুন ভাবে অন্ধ গৃহকোণ সৃষ্টির প্রকল্প। সমাজ সেঁদিয়ে গেলো সেই গৃহে।
যে গৃহে সব সহযাত্রীরা অতি নিকটকেও অনেক দূরে ভাবতে শিখেছে। শিখেছে শ্যামল আর মেরিনার আত্মিক সহাবস্থান কে কূটকৌশলে কালিমালিপ্ত করে উদ্ভ্রান্ত আদিমতার সাথে নবীনের নৈকট্য।
কি হয়েছে না হয়েছে সেটা ওই সদ্য জন্মানো বাচ্চাটা বোঝে না। যার মুখে শব্দ ফোটে নি তার কানে শব্দ আসলে নয়েজ। এজন্যেই বাচ্চাটা উচ্চস্বরে কেঁদে উঠলো। 
এখানেই বোম ফাটানোর শেষ নয়। এরপরে শব্দের ঝাঁকুনিতে ভেঙে পরলো খিড়কি থেকে সিংহদুয়ার। শুরু হলো পৃথিবী পারাবারে নতুন এক জরিপ প্রকল্প। যদিও খুব বেশি বাড়তে পারেনি এর পরিমাণ। 
মেরিনার মনের মধ্যের ব্যাপ্তি এরা জরিপ করে উঠতে পারে নি। যেটুকু হয়েছে সেটা ওই ভূমিষ্ঠ বাচ্চাটার না কথা বলার মতন।
:৩:
অতঃপর ভূমিষ্ঠ শিশু হাত পা ছুড়লো নিজের মতন। এরপর হট্টমূলার গাছে হাত পা তুলে থাকলো ঝুলে। এরপর সে কথা বললো কোনো এক অজানা ভাষায়। এরপর এক সুনির্দিষ্ট ভাষা শিখলো তার মা এর ভাষায়। মিষ্টি বুকের দুধ আর মিষ্টি মুখের কথা তাকে ছটফটে করে তুললো। এলোমেলো পায়ে দৌঁড়াতে গিয়ে আছাড় খেলো বিস্তর তবে হাঁটাটাও শিখলো এভাবেই।
একটু একটু করে বেড়ে উঠলো শরীরটা। বাচ্চাটা বড়ো হলো। বাবা মা এর দেওয়া নামটার সাথে সে বালক থেকে যুবক হলো। না তারপর আর মা-বাবাকে ভাবতে হয় নি। মেরিনা নিজের কাছে খুব সুস্থির ছিলো। সে বুঝেছিলো তার সন্তান তারই সন্তান।
যতদিন ওই না বলা কথার শিশু কান্না হাসি নিয়ে ছুটে বেরিয়েছে ততদিন তাকে সবাই বলতো বাচ্চা। যখন কথা বলতে শিখলো তখনও নামকরণ নিয়ে না ভেবেছে মেরিনা না ভেবেছে শ্যামল। স্কুলে ভর্তির আগে নামটা প্রয়োজনীয় হয়ে পরলো। শ্যামল বললো বাচ্চা নামটা থাকলে মন্দ কি? মেরিনা বললো ওর নাম হোক মানুষ। নিয়ম মেনে দুটো নামই থেকে গেলো।
এই প্রথম একটা বাচ্চা মনেহয় মানুষের স্বীকৃতি পেলো।
:৪:
অকুতোভয় স্বনির্ভর সাধারণ সমস্ত মানুষ ধ্রুবতারা দেখে পথ চলে। অন্যেরা না দেখে তারা না দেখে সমুদ্রের পথ চলার বিধি নির্দেশ। শুধু একটা বিরক্তিকর দুর্গন্ধে ভরা সমাজ সন্দিগ্ধ ভাবে কথা আর বার্তায় আঙুল তোলে। রুচি আর সুরুচির মধ্যে এই প্রথম একটা পার্থক্য ঠিক বাঁধ ভাঙা ঢেউয়ের মতন এসে পরলো। পর্দার আড়ালে নয় পর্দার সামনে সব কিছু স্বচ্ছ আর সুন্দর হয়ে উঠলো। আসলে বাস্তব ঠিক এই রকম।
আকাশ চুম্বি বাড়ির ছাদে উচ্চাকাশে উড়ে বেড়ানো বিহঙ্গ বিশ্রাম নেয় না, ওই বাড়ির আশেপাশে থাকে না কোনো পথ হারানো পথিক, থাকে না বুভুক্ষু ভিখারী কূল। 
কে থাকে সেখানে?
কে থাকে বলতে হলে অতীতকে সমুখে রাখতেই হয়। অতীতে রাজদরবারে কারা থাকত? কারা অতন্দ্রপ্রহরী হতো?
খুব সুন্দর সে ডাকাত সর্দারের সহজ কথা অথচ লোমহর্ষক।
এখানে কে জাগে?
হাতি জাগে, ঘোড়া জাগে, তালপত্র খাঁড়া জাগে, বিক্রমাদিত্য রাজা জাগে।
এই শব্দ স্তুতির পরেই যাত্রাপালার হৈহৈ করা শত কন্ঠের একটাই শব্দ পালা পালা পালা।
এই যুগে সেই অতীতের আবহ দিব্বি রয়ে গেছে। লক্ষ কোটি জনতার উন্মাদ আর্তনাদের পরেও যা আমরা অর্জন করতে সমর্থ হয়েছি সেখানে পক্ষী থেকে এই জারজ মানুষ সবাই কোনো এক শক্তির বিপক্ষে অশক্তই থেকে গেছে।
কখনো মনে হয় যন্ত্রণা শেষ হবে, ঠিক পরক্ষণেই মনে হয় এই যন্ত্রণা মানুষের কাছে এসে পৌঁছেছে বাই ডিফল্ট।
হ্যাঁ সব রয়ে গেছে। যা আজও হয়ে ওঠেনি সেটা সভ্যতার বিকাশ। অসভ্যতা নিয়ে এই সভ্যের ছদ্মবেশ মাতিয়ে তুলেছে নানান আঙ্গিকে এই আধুনিক উন্নত সমাজ ব্যবস্থায়।
শ্যামলের এই নানা শব্দে আধুনিক সমাজ ব্যবস্থা বর্ণনা ক্রমশ ভূমিষ্ঠ শিশুর ঘিলুতে যুক্তির প্রস্তাবনার মতন গ্রথিত হলো। এরপর মেরিনার আদর আত্বী হয়ে উঠল দৃঢ়তার সপ্তপদী।
ছেলেটার জন্যে যে নাম দুটো ওরা দুজনে ভেবেছিলো সে নামটা থেকে গেলো তাদের অন্তরাত্মায়। মানুষের দরবার বললো, না হয় ওর নাম হোক ক্ষণজন্মা।
সত্যিই তাই, ভূমিষ্ঠ শিশু প্রথম যে শব্দ উচ্চারণ করলো সেটা ক্ষুধা , এরপর একের পর এক যে শব্দ তার মুখ থেকে শোনা গেলো সেগুলো ওই "ক্ষ" দিয়ে। একটা ক্ষয় অন্যটা ক্ষোভ। 
:৫:
শ্যামল আর মেরিনা দুজনেই বুঝতে পারে তাদের শিশুর নামটা প্রতীকী। সামাজিক অবক্ষয় এর বিরুদ্ধে স্বজন যারা তাদের এমন ভাবনা আসাটাই দস্তুর। সমস্ত ভূমিষ্ঠ শিশু ঋনের বোঝা নিয়ে জীবন শুরু করছে এ কথাটা না শোনালে গোপনীয়তা নিয়ে অদূর ভবিষ্যতে প্রশ্নের সামনে যাদের দাঁড়ানো  চিরসত্য তারা নিশ্চয়ই এরকম একটা নাম এর প্রবক্তা হবে।
গতানুগতিক যে নামকরণের পদ্ধতি সেখানে চরিত্র গঠনের কিছু গোপন ইচ্ছা নামকরনের পিছনে সুপ্ত থাকতো। যেমন মা ভাবছেন মেয়ে তার কন্ঠশিল্পী হবে। এই ভাবনার সাথেই তিনি নাম রাখতেন সোহিনী। একজন বাবা ভাবছেন ছেলেটা তার উপার্জনের উচ্চে পৌঁছবে, তিনি নাম দিতেন কুবের।
এ ছাড়াও অনেক সূত্র কাজ করতো এই নামকরণে সেটা রসায়ন শাস্ত্রে জৈব রসায়নে যেভাবে সমাদৃত ঠিক সেরকম।
আরো আছে। আছে সমাজের অভ্যন্তরে নানান ইচ্ছে আর অভিব্যক্তি নিয়ে। যেমন নক্ষত্র ধ্রুবতারা থেকে ধ্রুব, সপ্তর্ষি মন্ডল থেকে সপ্তর্ষি অথবা উজ্জ্বল এক নক্ষত্র লুব্ধক এর মতন। 
মেরিনা বলল তোমার শব্দ বন্ধন যে নাম গুলো বলেছে তার বাইরেও অনেক নাম আছে। আছে ব্রুটাস আছে যুডাস আছে যিশু। 
এরপরে ওরা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে শুধু একটাই নাম সেদিন বলেছিলো। বলেছিলো তার প্রিয় কথার কয়েকটা পংক্তি।
" তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো
দেখো আমি তোমার কাছেই আছি
আমি মন্দিরে নেই মসজিদে নেই
মক্কায়ও আমাকে পাবেনা, কৈলাশেও নয়।
যদি তুমি সত্যিই আমাকে চাও
এক মূহুর্তের মধ্যে দর্শন পাবে।"
এখান থেকেই শুরু হয়েছিল ভাববাদের কোলে বস্তু নির্ভর সামাজিক পরিবর্তন। সুফিবাদ আসলে একটা নতুন যুগের ভোর অথবা সূচনা।
নানান যুক্তি তর্ক গল্পের শেষে মেরিনা আর শ্যামল যৌথ ভাবে তার নাম রাখলো পথ। 
পথ এর পরিক্রমা কখনো শেষ হয় নি। পথ সবকিছু দেখেছে, প্রতিবাদ করে নি। তাকে ভেঙেছে, কেটেছে, জুড়েছে অনেক স্বেচ্ছাচারী। সব সহেছে সে। যেদিন ওই মিলিটারী এই শকট ভরেছে সে বুকের ভার সহ্য করেছে। যেদিন ভূকম্পন হয়েছে সেদিনও সে ছিলো নিরুত্তর। যেদিন আকাশ থেকে অজস্র আগুনের বোমা পরলো তার পিঠে সেদিন সে তার প্রকৃত রূপ দেখাতে বাধ্য হল।
বাড়লো সূর্যের দাঁত বার করা, বাড়লো আকাশ ভেঙে বর্ষা, শুরু হলো কোটালের জলোচ্ছ্বাস, শুরু হলো ঝঞ্ঝা ঝর মৃত্যু দুর্বিপাক।
পথ স্বাক্ষী হয়ে থাকলো।









শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

লাশকাটা ঘর

কবি সত্যিই সমাজ দর্শন করেছেন, না হলে এমন কবিতা লেখা যায়? লিখেছেন 'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি।' এর পর তিনি লিখলেন হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা।
এই অনুতাপ কখনো বিফলে যায় না। মানুষ তিলে তিলে আজ এসব অনুভব করছে। 
যে মানুষ সেদিন সমাজ বানিয়েছিলো সঙ্ঘবদ্ধ শক্তি নিয়ে প্রকৃতির সাথে লড়াই করতে সেই প্রকৃতি আজও আছে। শুধু লড়াইটা আজ বদলে গেছে। বিবেকের দংশন স্বল্পায়ু কবি অনর ভাবে প্রকাশ করেছিলে উপলব্ধির আঙ্গিকে।
আজকে যে লড়াই মানুষ লড়ছে সেটা সমাজ নয় একান্তই নিজের বিরুদ্ধে। মানুষ নিজেকে প্রশ্ন করছে কে আমি, কোন সমাজ আমাকে লালন পালন করে বড় করেছে? 
প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তি বলে উঠলেন আমিই সমাজ। কে তিনি? তিনি সমাজপতি। এরপরে প্রশ্ন উঠলো কেনো এমন কথা? তিনি বললেন আমিই বাচস্পতি। না সমাজের কিছু গুটিপোকা গুটি কেটে পাখায় ভর করে শেষ প্রশ্ন করলো। বললো সমাজ আগে না মানুষ? তিনি বললেন এই প্রশ্নের উত্তর জানো না? জানো না কত কষ্টে সংগ্রাম করে মরে বেঁচে আমি আজ এক এবং অদ্বিতীয়? কেউ কিছু বললো না। সবকিছু বলতে এবার এগিয়ে এলো ওই কবি।
বললেন আমি ক্লান্ত প্রান। এরপর তিনি মিলিয়ে গেলেন সামাজিক শক্তির আধাঁরে।
তিনি দেখেছেন সন্ধ্যা, দেখেছেন সূর্যাস্ত, দেখেছেন মধ্যগগনে থাকা গ্রীষ্মের দাঁত বার করা সূর্য, শুনেছেন অশ্বত্থের ডালে বসে পূর্ণিমার রাতে থুরথুরে বুড়ো পেঁচার ডাক। যেটা শুধু অদেখা ছিলো সেটাও তিনি দেখলেন মৃত্যুর পরে লাশকাটা ঘরে।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মল্লিকার নিরুত্তর চিঠি

না প্রেম পরিণয় ইত্যাদি নিয়ে আর কিছু লিখবো না। জীবন বোধ এখন অন্য সুরে বাজে। সেখানে মল্লিকা পন্য আর মাধব অথবা মফিজ ক্রেতা। 
এই কারণেই আজ অপরাধ এর মানদন্ডের কোনো অভিমুখ নেই।
মল্লিকা যেদিন মাধবকে নিয়ে সংসার বাঁধতে গিয়ে ধর্ষিত হয়ে চোখের জলে ঘরে ফিরলো ঠিক সেদিনই মোফিজ তাকে হাতে হাত রেখে বললো, না হয় তোর সন্তানের বাবা আমিই হলাম।
মল্লিকা প্রথম নিজের শরীরের দিকে তাকালো; সে বুঝতে পারলো ভুল সব ভুল।
সবকিছুর পিছনে শুধু এই  নারীদেহ। সে অন্তিমে বৃহৎ হয়ে বেঁচে থাকতে চায় না। সে বুঝতে পারে পুরুষ শব্দের খুব কাছেই আছে এক কাপুরুষের অস্তিত্ব।
শুরু হলো অঙ্গার আত্তীকরণ।
এর পর কয়েক শতক শুধু বাসনায় শেষ হয়েছে। না নারী কখনো পুরুষের কাছে আর আসে নি। শুধু এক সৃষ্টির সত্ত্বা হিসেবে সে নিঃসন্তান থেকে গেছে।
মল্লিকার নিজের সন্তানের কথা ভাবে নি, কারণ সেই সন্তান সমাজের বুকে যে পরিচয় পেতো সেটা একটি জারজ সন্তান ছাড়া কিছু নয়। এই চিন্তায় সেদিন সে অমানবিক সাগরের জলে নিক্ষেপ না করে চোখের জলে বিদায় জানিয়েছিলো মাদারের কাছে। হ্যাঁ মাদার তাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। 
আর মল্লিকা?
মল্লিকা মাদার কে অনুসরণ করেছে এবং আজ সে একজন ইউনিভার্সাল মাদার। 
আজকের দিনে বহুতলের কোন তলে কে থাকে কি করে কে জানে হয়তো এটাই জানতে আজ অপেক্ষার শেষ হয়েছে। কোন মেম, কোন সাহেব , কোন অপরাধী, কোন প্রকৃতিপ্রেমী, কোন বৃহন্নলা অথবা কোন রাজনীতিক সেখানে থাকে কে জানাবে?
এই ইউনিভার্সাল মাদার এখন এই বিষয়ে বিষদ ভেবে একটা সুনির্দিষ্ট কথায় মর্মান্তিক মনুষ্যতার বিষয় নিয়ে চার পাতা চিঠি লিখেছে কল্পিত কোনো এক মহা মানবের কাছে। উত্তর আসে নি।
এরপরে লিখেছে মাধবের কাছে। 
সেটাও একটা নিরুত্তর পর্ব।
এর পর শুরু করেছে রাস্তার পাশে বসে ভিক্ষা করতে। সে দিন খুব কঠিন।
নিজের বিক্রি হয়ে যাওয়া সত্ত্বার দিন।
এর পর নতুন জীবন। 
অসংখ্য সন্তানের সাথে সামান্য খাওয়া দাওয়া, শেষে চলে যাওয়া কোনো এক পথে।
চোখ এক থেকে একাত্তর হওয়া তার দেখা হয় নি।
তবুও জীবনের দরবারে সে আজ আকাঙ্খিত।


বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

শরৎ বাবু আজও প্রাসঙ্গিক


শরৎ বাবু আজও প্রাসঙ্গিক 

না মাধবীর ভালোবাসা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। ওটা এক নিরব ভালোবাসা। আর আমি? 
হায়রে যেখানে আমিত্ব নেই সেখানে আমি?
তবে কি আমাকে নামভূমিকায় রাখা হয়েছে?
আসলে পুরুষশাসিত সমাজে সুরেন্দ্রর আজ অব্দি অভাব পরেনি।
এটাই আসলে মানবিকতার বৈচিত্র্য।
ওখানে নারী -পুরুষ এর আইডেন্টিটি সুসম্পর্কের। এখানে যেমন অশ্রুপাত করে নারী ঠিক তেমন বুকে আগলে রেখে সুরক্ষার দায় নেয় এই মাসকুলার পুরুষ। বিভেদ ঠিক নারী -পুরুষ, বা সমাজ নিয়ে নয়, বিভেদ অবস্থান করে রাজনীতি আর দুর্নীতির সহাবস্থানে।
এই রাজনীতি নিয়ে সুরেন্দ্র কোনো পাঠ নেয় নি। সমৃদ্ধ পরিবারের একজন পুরুষ যেদিন একটা সাধারণ জীবনে পৌঁছলো সেদিন তার কাছে একটা নতুন অবলম্বন এসেছিলো। যখন সেখানে ও সে সেই অবলম্বন হারালো সে পা বাড়ালো কোনো এক অনন্তের পথে। সমাজ পুরুষতান্ত্রিক হলেও পুরুষের চরিত্র মূলতঃ একটা সামাজিক ভাবাবেগ নিয়েই সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়। সেখানে যেমন নারী ঠিক তেমন পুরুষ। খুব সুন্দর সামাজিক সখ্য সেখানে। না হলে সমাজ বাঁচতো না, বিনষ্ট হয়ে যেতো সামাজিক বন্ধনের পরিবেশ।
আসলে পৌরুষ আর পাশবিকতা এক নয়। এটাকে সুনির্দিষ্ট ভাবে জেনারেলাইস করার পন্থা এক পর্যায়ক্রমিক ভাবে সমাজে পরিলক্ষিত হচ্ছে প্রযত্নে কিছু নেতিবাচক মানুষ।
এদেশের ক্ষমতায়ন নিয়ে যেমন ছিলেন লক্ষ্মীবাঈ, রাণী রাসমণি ঠিক তেমন অনেক রাজা মহারাজা অথবা সম্রাট ও ছিলেন।
শারীরবৃত্তীয় নয় মানসিকতার নিরিখে ক্ষমতা দখল একটা অন্যরকম ব্যাতিক্রমী চিন্তা।
সেখানে পুরুষ আর নারী আসলে এক গোত্রের।
তবে প্রেম এ সবের ঊর্ধ্বে।
এটা সেই প্রাচীন মধ্যযুগীয় রাধা কৃষ্ণের প্রেম নয়। এটা স্যামসন-ডালাইলার প্রেম নয়। এই প্রেম মানবতার কাছে নৈব্যক্তিক।
সমাজব্যবস্থায় নারী পুরুষ উভয়েই অসহায়। জীবন বোধ আর দুরাচার কখনও এক সুরে বাজে না, এটা উপলব্ধি করতে রাজনীতিকদের অসুবিধা হয়।
জরাক্লিষ্ট রাজনীতির আঙিনায় আদর্শ একটা ছল-কৌশল। 
এজন্যেই আজকে মাধবী আর সুরেন্দ্র প্রসঙ্গ খুব প্রাসঙ্গিক। 
নারী-পুরুষের সুন্দর একসাথে থাকার ফলই হলো আজকের এই বৃহৎ সমাজ। যদি তেমন না হতো, মানব সভ্যতার বিকাশ অধরাই থেকে যেতো।


মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ভ্রান্তি বিলাস

নাম ধরে ডাকলে খুব আনন্দ হয়। এই আনন্দ স্যার বা সাহেব বললে হয় না। নাম ধরে কে ডাকতে পারে? পারে পরিবারের লোকজন আর পারেন তারা যারা জীবনবোধে পরিবারের অংশ।

এখন এসব হারিয়ে গেছে। এখন নতুন বা আধুনিকতার যুগে নাম হারিয়ে গেছে। 

নাম থাকলে দুর্নাম অপরিহার্য। এটাই কি কারণ?

না ঠিক তেমন নয়। কারণ আজকের রাজনীতি। যদিও আমি এটাকে রাজনীতি মনে করি না বরং মনে হয় এই শব্দবন্ধ আজ ব্যবহার না হলেই ভালো হয়। কারণ রাজনীতির পরিসর ক্ষুদ্র নয়। রাজনীতি সমাজ, সংস্কৃতি ও সংস্কার নিয়ে এগিয়ে চলে, সেখানে আজকের এই নং ধাতু গ্রহণযোগ্য নয়।

এখানে কোনো এক সাদা চুলের পুরুষ অথবা গলার চামড়া ঝুলে পরা মহিলা সমাজব্যবস্থায় নানান ত্রুটিপূর্ণ শব্দবন্ধ ব্যবহার করে নিজেদের সূর্য-চন্দ্র ভেবে সাধারণ মানুষকে আলো দেখিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের অন্ধকার স্রোতে নিক্ষেপ করে, বিপথগামী করে, দমনপীড়ন চালিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেও, তা আর হওয়ার নয়।

আসলে এই রাজনৈতিক ব্যাক্তিত্ব ঈষাণ, অগ্নি,  নৈরীৎ কোন চিনলেও ঊর্ধ্ব আর অধঃ চেনেনা। তারা জানেনা বায়ুও মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রতিদিনের প্রয়োজন। 

ব্যাক্তির এই উন্নাসিকতার উৎপত্তি ক্ষণস্থায়ী ক্ষমতা থেকে। সে জানে না এটা ক্ষণস্থায়ী।

সেই একশ বছর আগেও যে ভ্রান্তি বিলাস ঘটেছিলো ক্ষমতার নিরিখে মানুষের সহাবস্থানে সেই শিক্ষা আজকের দিনেও ঘটে চলেছে। অথচ রক্ত দিচ্ছে সাধারণ মানুষ। এবার আর এমন হয়তো হবে না।

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

চিরাগ

বন্ধুত্ব গভীর হওয়া কলেজ জীবনে। এরপর ঘর ও সংসার। চিরাগ ঘুম থেকে উঠে চঞ্চল হয়ে পরে সঠিক সময় অফিসে পৌঁছতে আর মৌ প্রথমে শ্বশুর-শাশুড়ি, এরপর অফিস, শেষে ছোট্ট মেয়েটাকে আগলে প্রানান্ত জীবন কখনো প্রকাশ করতে পারে নি।
এটা মৌ এর প্রত্যাশিত কারণ সে দিদা, ঠাকুমা, মা সবার কাছ থেকে এই শিক্ষাই পেয়েছে।
কি আশ্চর্য তবুও এই সমাজে তারা বস্তুত নন প্রোডাক্টিভ। এই ভুল আজও রয়ে গেছে। কারণ শ্রমের মূল্য প্রতিষ্ঠিত হয় নি।
আরো একটু বলতে হয়। এই কথাটা মৌ বলেছিলো। বলেছিলো বাবা অবসর পাওয়ার পরে তার একমাত্র মেয়ে, মানে আমার বিয়ে হয়েছিল। আমার দাদা অনেক বড় আমার থেকে। ও বিয়ের পর বৌ নিয়ে বিদেশে চলে যায়।  যোগাযোগ বলতে মা এর সাথে ভিডিও কলে সামান্য কিছু কথোপকথন। বাবার অবসরের দিন তার মনে পরবে না কখনো। 
এসেছিলো আমার বিয়ের এক সপ্তাহ আগে। বাচ্চা ছেলেটা মানে নাতি তখন বেশ ডানপিটে। বাবা সুন্দর সামলে নিতো। কিন্তু কি একটা কারণ এই সামলে নেওয়াকে অপছন্দের তালিকায় রেখে ঠিক বৌভাত এর পরের দিনই পা বাড়ালো পরভূমে।
মৌ যে কথা বুঝতো তার দাদা ঋজু কখনোই সে কথা ভাবতে বা বুঝতে শেখেনি।
যদিও এটা একান্তই তার মা-বাবার উচ্চাশার কারণেই হয়েছে একথা সে জানে কিন্তু প্রতিবারই তার মনে হয়েছে দাদা আমার এন আর আই।
সে নিজের মনেই খাতায় লিখেছে, "এক অসম্পৃক্ত জীবনের সাথে সম্পৃক্ত জীবন কখনো একসাথ একহাত হতে পারে না।"
এই লেখাটা ডায়েরির পাতায় উজ্জ্বল হয়ে এখনো রয়ে গেছে। 
অন্যদিকে মৌ এর মা যেমন হাত পুড়িয়ে খায় ঠিক তেমন মৌও।
ওরা দুজনেই মনখুলে আনন্দ করে বলে খুব ভালো আছি।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নিশ্চিত ভাবে বাংলার ইতিহাসে তার নাম খোদাই করা থাকবে। কারন তিনি বড় অসহায়। তার মা-বাবাও অসহায়, রাস্তায় আন্দোলনকারী ছাত্র সমাজও আজ বড় অসহায়।
শ্মশানে যে কথপোকথন আজ সুনির্দিষ্ট ভাবে সমস্ত সমাজ শুনেছে সেই কথাগুলো খুবই হৃদয়বিদারক।
কথাটা শুনেছি। কে যেন বলছে এই বডিটা আগে জ্বালিয়ে দে।
ডোম ওই দেহটাকে দেখেছে, কেঁদেছে এবং পুড়িয়েছে।
না আধুনিক সভ্যতায় এই কান্ড কিংবা কর্মকান্ড পরিতাপের।
অমানবিক কাজকর্ম যখন ব্যান্ডেজ করা পা এর পরীক্ষা সম্বলিত কোনো কারনে হয়ে থাকে সেক্ষেত্রে ওই পদ যুগল আজ মানুষ দেখতে চায়।
ওই পা দুটো কোন অতি মানবের?
এই সমাজে গোয়েন্দা নামে অনেক গুলো প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান অতীতের নিরিখে সৎ ও প্রতিভাবান।
এ যুগের নিরিখে অতীত বিবর্জিত। এ যুগে সৎ শব্দটার কোনো স্থান নেই প্রশাসনিক বাতাবরণে।
আজকাল সেই পুরানো নেশাগ্রস্ত মননে যে গানটার প্রতিষ্ঠিত সেই গান আজ অত্যন্ত মনোগ্রাহী। মনে পরছে সেই গান "আমার পা দুটো কি পায়ে আছে মাথা আছে মাথাতে।?"
আমি বলছি পা নেই, পদস্খলন হয়েছে। আমি বলছি মাথা নেই, সমাজ চলছে মস্তিষ্ক বহির্ভূত ভাবে।

কারন এই মৃত্যু আজ এই কথাই প্রমাণ করে, যতসব মাতাল চাতাল, গাঁজা খাজা আর প্রশাসন দুঃশাসন একমাত্রিক হয়ে পরেছে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিভ্রান্তির চূড়া

ইদানিং কালে মূলতঃ রাজনীতিবিদদের মুখে সততই শোনা যায় "সব মৃত্যুই দুঃখের"।

ভাববাদ এ কথা সমর্থন করে না, আর বস্তুবাদ মৃত্যুকে এই আঙ্গিকে কোনোদিন দেখে না। তা হলে এই শব্দবন্ধ কি ভাবে সমাজে এলো? এর প্রবক্তা কে?

নিশ্চিত ভাবে বললে একটা কথাই আজকের দিনে সত্য যে গোল গোল কথা বলেন তারাই যারা বাস্তবকে গোলোকধাঁধা বানিয়ে ঘেরাটোপে সমাজকে বিভ্রান্ত করে শুধু ক্ষমতা ধরে রাখতে চায়।

এই ক্ষমতা লোলুপ সম্প্রদায়ে কারা আছেন? 

ভগবান শ্রীকৃষ্ণ বলতেন শত্রুর শত্রু তোমার মিত্র। 

রামায়নের কথায় মারি অরি পারি যে কৌশলে।

আজকের দিনে নৈতিকতার নেতিবাচক দায় কে নেবেন?

অতীতের দিনে জনগণের ঘাড়ে চাপিয়ে ওই সব কেষ্ট অথবা সাধের ভাই লক্ষ্মণ নানান ভুলভাল শব্দবন্ধ সাজিয়ে নিপাট ভগবান হয়েছেন কিন্তু আধুনিক জগৎ এসবের ঊর্ধ্বে।

এই সব নিম্নমানের যুক্তি তাদের মহাভারত-রামায়ণ থেকে কয়েক মাইল দূরে পাঠিয়েছে।

এখনো ন্যায়ালয়ে গীতায় হাত রেখে বলতে হয় "যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না"।

বিভ্রম ঠিক এখানেই।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নেপথ্যে লাশকাটা ঘর

মেয়েটাকে রেপ করেছো মেরে ফেলেছো, এরপর দেহটাকে খন্ড খন্ড করে দিনের আলোয় নিশ্চিত ভাবে পুড়িয়ে দিয়ে নিশ্চিন্তে শীতঘুম দিতে বাড়িতে ফিরেছিলে। বেশ করেছো, এটা তোমার ঔদ্ধত্যের সঠিক প্রতিফলন। একবারও ভাবোনি মেয়েটা একটা ডাক্তার, ভাবোনি মেয়েটা প্রতিবাদী, ভাবোনি ওই ছাই উরিয়ে অমূল্য প্রতিবাদ করতে জনসাধারণ পথে নামবেন। যেই তারা রাতের অন্ধকার কাটিয়ে খালি হাতে গর্জন করে রাস্তা দখল করলো, শুরু হলো নতুন নোংরামী। লোক পাঠিয়ে প্রমান লোপাটের চেষ্টা ও যখন ধরাশায়ী তখন শুরু হলো মানুষকে ম্যালাইন করার প্রচেষ্টা।
বাংলার সভ্যতায় এরকম পুঁতি গন্ধ নারী লোলুপ দৃষ্টি  অতীতকালে মানুষ কখনো দেখে নি।
এরা কারা?
এরা যদি প্রশাসক হয়ে থাকেন সমাজের ফাঁসি কাঠে এদের ঝুলিয়ে দিতেই হবে। 
এখানে পলিটিক্স নয় এখানে প্রধান বিষয় মানবতা।
দেখুন কি আশ্চর্য, আর জি কর ক্যাম্পাস দিনরাত  থিক থিক করে মানুষের ভীড়ে। 
সেদিনও ছিলো, অথচ কেউ কোনো আর্তনাদ শোনে নি ওই নিশীথ রাতে।
কথায় আছে যে, "দেওয়ালের কান আছে।"
সত্যিই সেদিন ওই দেওয়ালটা সব আর্তনাদ, আকুতি, অসহায় অবস্থা শুধু দেখেনি শুনেও ছিলো।
তাই তাকেও হাতুড়ির আঘাতে নিঃশেষিত হতে হয়েছিল কিছু ঘন্টা পরেই।
সে নীরবে কেঁদেছে। এরপর ঠিক ওই মেয়েটার মতন তাকে আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে।
হ্যাঁ এটাই সভ্যতার শেষ দর্শন।

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

our brain is well wired

মিছিল নগরীর চরিত্রে কোনো পরিবর্তন আসে নি। বাঙালির মেরুদন্ড বিক্রি হয়ে যায় নি। শিক্ষার বিস্তার ক্রমহ্রাসমান থাকা সত্ত্বেও সাধারণ জ্ঞানে এই বাঙালি জাতি কখনো নিচে নামে নি। এ জন্যই ১৯০৫ বাংলা বিভাজন ১৯৪৭ এ পরিবর্তিত হয় নি। সমগ্র দেশের আধিপত্য রক্ষার স্বার্থে, শ্রেনী বিভক্ত সমাজের উন্নতিতে যে জাতি সেদিন সামনের সারিতে ছিলো তাদের খন্ডিত না করলে ব্যবসায়ীক স্বার্থ রক্ষা সম্ভব হবে না এই সত্য বুঝে সেদিন পাকিস্তান এর হাতে অর্ধেক বাংলা সমর্পণ করেছিলেন। যদিও কোনো এক চক্র সুভাষচন্দ্র বসু কে মৃত্যুহীন প্রাণে পর্যবসিত করে  নিশ্চিন্তে রাজদন্ড হাতে নিয়ে স্বাধীন ভারত বানিয়েছিলেন, সেই চক্রব্যুহ থেকে আজও তারা বেরোতে পারে নি। পারবেও না। 
কারণ বাংলা বড় বালাই স্বাধীনোত্তর থেকে স্বাধীন তর এই ভূ ভারতে। জাতির সত্ত্বা বাঁচাতে বাঙালির রাম- রহিম অথবা জন ও যদুর মুখাপেক্ষী হতে হয় না। বাঙালি যেমন ক্ষয়িষ্ণু ঠিক তেমন বর্ধিষ্ণু। এই জাতি কখনো তার মা কে বিক্রি করেনি টাকার বিনিময়ে। এই জাতি শুধু সম্ভ্রম রক্ষা করেছে নারী পুরুষ নির্বিশেষে। ফল ভোগ করছে যারা তারা এইসব ধ্যান ধারণা থেকে কয়েক কোটি যোজন দূরে থেকে শুধুই অর্থের রস আস্বাদন করে অর্থের আনুকূল্যে শাসকের প্রাণপুরুষ হয়ে সাধারণ মানুষের জীবন যাত্রার পথ ক্রমাগতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে বিলাসবহুল জীবন নিয়েই উন্মত্ত।

মনে পরে সেই একুশে ফেব্রুয়ারি? মনে পরে বাংলা ভাষার স্বার্থে সেই সেদিনের রক্ত স্রোত? মনে পরে ধর্মের বাঁধন ছিন্ন করা পথের দুপাশে পরে থাকা সেই দেহগুলো? একবারও কি তারা তাদের মধ্যে কোনো ধর্মীয় বিভাজন ভেবেছিলো?
না এই ভাবনা তাদের কাছে স্বপ্নাতীত।
এই ভারতে তখন অর্ধেক বাংলায় চলছে তেভাগা। শিল্পীরা গলা মেলাচ্ছেন, লেখক গান লিখেছেন আর রাজনীতি চলেছে মানুষের মুক্তির পথ খুঁজতে।
আবক্ষ মূর্তি আর তার পূর্ণাবয়ব  এর মধ্যে একটা পার্থক্য আছে। একটা মূর্তি শুধু হৃদয় নিয়ে দাঁড়িয়ে, অন্যটার যেমন হৃদয় আছে তেমন পেট আছে। বাঙালির অতীত আর বর্তমান ঠিক ওই মূর্তির তারতম্যের মতন। 
হারিয়ে না যাওয়ার একটাই প্রশস্তি আজ লিখতে হয়। 
"We are Bengali, our brain is well wired"


শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

নেপথ্যে অতীত

জানিস, কাল রাতে তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। দেখেছি খাজুরাহ ঘুরছি দুজনে। দেখেছি তোর সাদা চুল গুলো বাদামি হয়েছে আর আমার কালো চুল সাদা হয়েছে, তবুও আমাদের সেই পুরনো সম্পর্ক একদম অটুট। একবার হাতধরে তুই বলছিস এই স্থাপত্য-ভাষ্কর্য  এভাবে একসাথে হাতে হাত রেখে ঘুরতে পারবো আমি ভাবিনি। 

সেই কোন ইউরোপ থেকে এই এশিয়ায়, এরপর এই ভারতে, তারপর শুধু তুই আর আমি, সাগর থেকে সাতনা, সাতনা থেকে খাজুরাহ আরো কতো পথ একেবারে একসাথে এক হাত ধরে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো। শেষে তোর দেশে ফেরা আর বারংবার আমার সাথে এক সাথ হওয়ার ইচ্ছার প্রকাশ । যদিও এসব আর হয়ে ওঠে নি। 

হঠাৎ খবর পেলাম তুই আজ কবরে, অথচ সুন্দর একটা স্বপ্ন দেখলাম কাল রাত ভোরে। দেখলাম ওই খাজুরাহের পথে আমরা দুই বৃদ্ধ-বৃদ্ধা নির্বাক ভাবে চলেছি দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে।

তোর চোখ দুটো সজল হয়ে পরলো আমি মুছিয়ে দিলাম। আবারও তোর চোখ দুটো ছলছল করে উঠলো। বললাম কি হয়েছে বলবি? উত্তর মেলে নি। 

তুই কিছু বলেছিলি এ দেশ ছেড়ে যাওয়ার সময়। মনে পরলো সেই ভুলে যাওয়া দিন গুলোর কথা। 

সত্যি বলছি তোর অন্তহীন ভালবাসা আমার আজও বুকে বাঁধে। আমি তোর অপেক্ষায় ছিলাম। যেদিন শুনলাম তুই অনন্তের পথে, সেদিন আমি শেষ বারের মত খাজুরাহে পৌঁছলাম ভিক্ষা করতে।।


বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

অবক্ষয়িত সাংবাদিকতা


অবক্ষয়িত সাংবাদিকতা

মুখ্যত এই বাংলা স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষিত -অশিক্ষিত, অবলা- সবলা নির্বিশেষে সমস্ত নারী শক্তির এক একাত্মতা কে সর্বস্ব  করে। ভারত এর নিরিখে অন্যান্য রাজ্যের দিকে তাকালে দেখা যায় শুধু কতিপয় হাসপাতালের ডাক্তার, নার্স এবং মেডিকেল ছাত্রছাত্রীরা হেঁটেছেন এই পথে। পৃথিবীর দিকে তাকালে চোখে আসে ওই বিদেশ বিভূঁইয়ে বাঙালি নারীরা সক্রিয় হয়ে উঠেছেন এই নির্মম পৈশাচিক বিষয়ে। সমস্ত বিষয় ধরা পরেছে সোস্যাল মিডিয়ার স্বচ্ছতার কারনে। 

আসলে আজ স্যোসাল মিডিয়া এখন সাধারণ মানুষের কাছে সত্য প্রকাশের একমাত্র অবলম্বন। 

এই কথা লেখার অন্য একটা কারণ আছে। আজ স্বাধীনতা দিবসের দিনে কর্পোরেট মিডিয়া এসব কিছুই নির্দিষ্টভাবে দেখায় নি। তারা দেখিয়েছেন কিছু সমাজ বিরোধীদের সামান্য ও সুনির্দিষ্ট আক্রমন আর জি কর কলেজ ক্যাম্পাসের মূলত ওপিডিতে।

জনমানসে তার কোনো প্রতিফলন দেখা যাওয়া সম্ভব নয়। কারন, একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যারা আজ প্রাণপাত করেছেন তারা অত্যন্ত সচেতন ভাবে গত দিনের  সংগঠিতভাবে মানুষের প্রতিবাদ দেখাতে চায় না।

নিরপেক্ষ নামের পিছনে যে পক্ষপাতিত্ব শিকড় গেড়ে বসেছে সে কথা আজ বধিরেরাও শুনতে পায়। 

কেনো এমনটা হলো?

এখানেই নীতিনৈতিকতা। এই মিডিয়া কাদের? এরা কারা? 

স্বর্ণলতার সৌন্দর্য এদের মুখ, সোনাঝুড়ির  মতন এদের গন্ধ আর হায়নার মতন এদের গতিবিধি।

সাংবাদিক কুলের মসিহা আজ মাটি ছুঁয়েছে। যে মাধ্যম পৃথিবীর বুকে চতুর্থ স্তম্ভ হিসাবে সমস্ত প্রতিকুলতা অগ্রাহ্য করে সত্যের দুয়ার খুলে দেওয়ায় বিচরন করতো সেটা আজ পণ্য হয়ে পরেছে। 

নীতিগত ভাবে পিছিয়ে পরার যে কায়েমী স্বার্থ, যে অশিক্ষা- কুশিক্ষা, এই সাংবাদিকদের আজ পাথেয় হয়ে পরেছে সেটা প্রশাসনের কাছে সুদৃশ্য হতে পারে কিন্তু এই শিক্ষিত সমাজ কখনোই তাকে ক্ষমা করবে না। 

অতীতের বেঁচে থাকা যে কজন আজও এই সমাজে বিচরণ করেন তাঁরা কিছু যুগান্তকারী শব্দে স্মরণ করেন সেকালের স্বচ্ছ ভাবমূর্তির সাংবাদিককুলকে। তারা বলেন জেল খাটা সাংবাদিক গৌড় কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত এবং কুলদীপ নায়ার এর মতন সাংবাদিকদের কথা। সেখানেও দক্ষিণপন্থী, বামপন্থী প্রভাব ছিলো সাংবাদিকতায় কিন্তু মিল ছিলো সততায়। সেখানে তারা কখনো আপোশ করেন নি।

একটু আজকের দিনের কথা লিখতেই হয় কারণ ১৪ই আগষ্ট রাত্রে দুটো ঘটনা ঘটেছিল। একটা সমাজ প্রগতির অন্যটা ব্যাভিচারের।

মসিহা ওই দিন ব্যাভিচারের পক্ষে কাগজ, কলম, ক্যামেরা সহ একটা লুম্পেন্সি কে বয়ে বেড়ালেন আধুনিক ডিজিটাল মাধ্যমে। অথচ একটা মর্মান্তিক বিষয় মানুষের স্বাভাবিক চেতনাকে অত্যন্ত সুচারুভাবে আস্তাকুঁড়ে ফেলে দিলো। পরের দিনটা ছিলো স্বাধীনতা পাওয়া ১৫ই আগষ্ট। চললো ব্যান্ডের ধ্বনি আর মৌরসি পাট্টা পাওয়া জন নায়ক নিয়ে ব্যস্ত বাতুলতা। 

পরের দিনটা মনে রাখার মতন। 

সাংবাদিক সম্মেলন আসলে প্রশ্নোত্তর পর্ব। সেখানেও কোনো মসিহার প্রতিফলন ঘটেনি। ঠিক যেমন মাষ্টার ছাত্র পড়ায় ঠিক তেমন।

ভ্যান্ডালিজম শব্দটা যে ব্যাক্তি নির্দ্বিধায় মুখে বলেন তাকে কোনো সাংবাদিক যদি বানানটা জিজ্ঞাসা করতেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তিনি ধমক খেতেন হয়তো এই কারনেই তিনি করেন নি। আমার স্বাভাবিক চিন্তায় আজ এ কথাও ঘুরে ফিরে বেড়াচ্ছে সে এই প্রশ্ন না করার কারণ পাছে তিনি এই শব্দের বানানটা জানতে চান?

এই বিদ্রুপ একালের পণ্য হয়ে যাওয়া সাংবাদিক দের প্রাপ্য।  এমনও একদিন আসতে পারে যেদিন মানুষ এই সাংবাদিক দের রাস্তায় দাঁড়িয়ে বলবে "যুডাস তুমিও?"

মৃত জাহ্নবী আজ নিঃশেষিত হয়ে জনগনের দরবারে পৌঁছে প্রথম ঘৃণা উদ্গিরণ করবে, তারপর খড়্গ ধরবে, তারপর সমাজে যারা সম্পৃক্ত এই অসহায় অবস্থায় তারা ধরবেন।

সেদিন ও সূর্য উঠবে প্রতিদিনের মতন, অস্ত যাবে নির্দিষ্ট সময়ে। মানুষ গুলো ছুটবে দিগন্ত পর্যন্ত। তারা বুঝেছে কূপমন্ডুক হওয়া কোনো পাপ নয়, পাপ আসলে হৃদয়হীন মনুষ্যত্বের। সেখানে ইতিহাস বেঁচে থাকবেই।

রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 নিষিক্ত ডিম্বাণু বদ্যি মহাশয়,

আসক্ত রাজনীতিতে সাথে বরাভয়।

যে মেয়েটা ধর্ষিত, লুন্ঠিত ডাক্তার,

নির্লজ্জ বেহায়ার মতন কোরোনা বক্তার।

সর্বসাকুল্যে অনুপযুক্ত স্বার্থবাদী,

একদিন উচ্চাসনে তুমি বিসম্বাদী।

বসংবদ সন্তান তোর জনগণের কাছে,

লাথি -ঝাঁটা-বিদ্রুপ যেনো না পায় পাছে।।

শোন বদ্যি বুড়ো,

তোর মত জন্মাবে অসংখ্য বাপ-খুড়ো।

তুই ভীষ্মের পিতা শান্তনু নয়, অশিক্ষিত কুপমন্ভুক,

তোর গতিপথ শিক্ষাহীন ভাবেই চলবে।

সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ওরা কেউ সেদিন হাসে নি



ওরা কেউ সেদিন হাসে নি
:১:

"প্রণামী থালায় দিবেন" নাটকের শুরুটা এ রকম হলে নাটকীয়তা একটা অন্য রূপ পেতো। ধরুন বঁধূর সাজ সজ্জায় সুশোভিত একটা মেয়ে কাঁঠাল কাঠের পিঁড়িতে বসতে এসেছে মা-বাবার হাত ধরে। বাবা তার বাঁ হাতটা দিয়ে মেয়ের হাত ধরে আছে আর ডান হাতে প্রকান্ড একখানা খাম আর মা ডান হাতটা মেয়ের কাঁধে রেখে বাঁ হাতে লাল রঙের একটা বটুয়া নিয়ে এগিয়ে চলেছেন পিঁড়িটার কাছে। পাত্র তখনো তার বরকর্তার সাথে সাদা রঙের লম্বা সিগারেট ধরিয়ে ধোঁয়ার গোল্লা পাকিয়ে ফাঁকা পাঞ্জাবির পকেটে হাত দিয়ে নির্বাক থেকে রজনীগন্ধার সুগন্ধে মধুরিত হয়ে দুল্কিচালে নতুন একটা মেয়ের মুখ খুঁজতেই বেশী ব্যাস্ত।
শুরু হলো আশীর্বাদের পালা। এই আশীর্বাদ ধান দূর্বা দিয়েই হওয়ার কথা ছিলো। তেমন হয়ে উঠলো না। প্রথম পর্বে এলো মেয়ের বাবার হাতের খাম টা, দ্বিতীয় পর্বে মা এর হাতে থাকা বটুয়ায় থাকা ওজন করে আনা স্লিপ সহ সোনার অলঙ্কার।
খালি পকেট থেকে হাত দুটো বার করে আবির বরকত্তাকে বললো তার নেচার কল এর কথা। দাঁতে দাঁত চেপে তিনি মানতে বাধ্য হলেন। এই মত সময়ের মধ্যেই যতসব আশীর্বাদ পর্ব শেষ হলো। এবার বিয়ের পালা।
বরকর্তা শচীন বাবু লম্বা সিগারেট এ লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে নিজেও চললেন সেই নেচার কল রক্ষা করতে। সেখানেই বেশ প্রস্তুত ছিলো আবির। ঠাসিয়ে দু গালে দুই চড় চাপিয়ে কাপড় জামা খুলে নিয়ে টয়লেটে তালা লাগিয়ে দিল। নিশ্চিন্তে যা যা ত্যাগ করার করে নিয়ে শচীন বাবু সেখানেই বসে রইলেন। এদিকে বিয়ের লগন লাগে লাগে এমন অবস্থা। বর সহ বরকর্তা লা পাতা হওয়ায় পুরুত মশাই রেগে উঠলেন। বাড়িতে হৈচৈ পরে গেলো আবির আর শচীন বাবুর খোঁজে। শেষে উলঙ্গ বরকর্তা উদ্ধার হলেও পাত্রের টিকিটাও দেখা গেলো না অগত্যা পাত্রের খোঁজ দিতে পুলিশ এলো, এলো আরো অনেক পাড়ার মুরুব্বী। ততক্ষণে বর যাত্রী পেট পুরে খেয়ে পান চিবিয়ে সামান্য মলিন মুখে চোখ বুজে ভাবতে বসেছে। এর মধ্যে যারা একটু চালাক প্রকৃতির তারা গা ঢাকা দিয়েছেন নিজের মতন ভাবেই। 
:২:
লীলা যে দিন শর্বরী কে এই পৃথিবীর আলো দেখিয়েছিল সেদিন তার শ্বশুর কুল মিষ্টি বিতরণ করেই থামেন নি। অবলিলায় বলেছিলো ঘরে লক্ষ্মী এসেছে। যদিও শর্বরী লক্ষ্মী নামটার মর্যাদা রাখে নি। সে রূপে যা'ই হোক গুনে সরস্বতী। 
লীলা যখন এ সংসারে এসেছিলেন তখন আজকের দিনের মতন নারী শিক্ষা সমৃদ্ধ হয়ে ওঠে নি। মুখ ঢাকা ঘোমটা নিয়ে সন্তর্পনে এই ঘরে তার পা রাখা। এর পর শর্বরী জন্মালো। আনন্দ হয়েছিল ঠিকই তবে সেই আনন্দের পিছনে একটা দুঃখ বিরাজ করতো। তখন যে কথা মুখ ফুটে কেউ প্রকাশ করে নি আজ তাদের দেখা মিললো।
লীলা সায়ক কে বলতো মেয়েটাকে কেউ আশীর্বাদ করে নি, যা করেছে সেটা প্রচন্ড শীতের দিনে পাঞ্জাবি পরে কাঁধে কাশ্মীরি শাল নিয়ে শরীর গরম রাখার মতন। সায়ক শুনেছে, কিছু বলতে পারে নি। যৌথ পরিবারে কিছু প্রতিবন্ধকতা থাকে। এ বিষয়টা লীলাও বুঝতে পারে তবুও কোনো না কোনো কারনে মেয়েটার কপালের দিকে তাকিয়ে সে সায়ক কে বার বার করে কিছু বলতে চায়। সায়ক বিষয়টা বুঝতে পারে কিন্তু নির্বাক থাকে।
এভাবেই শর্বরীর উচ্চ শিক্ষায় প্রবেশ। পরিবারের শত কথা তাকে কখনো বিচলিত করে নি। আজকের এই বিবাহ আসরে এক হাতে টাকা আর অন্য হাতে সোনা নিয়েও নিশ্চিন্তে তার কন্যা রত্ন দান করা বিঘ্নিত হওয়ায় গোটা পরিবার লীলার মুখের দিকে তাকালো।
লিলা সামনে থেকে এসব দেখতে অভ্যস্ত, সে জানে সায়ক এর পথ ধরে শর্বরীর উচ্চশিক্ষায় পৌঁছনো লক্ষ্য শত আপত্তি সত্ত্বেও আটকানো সম্ভব হয়ে ওঠে নি। সেই পাঠ্ শালায়  শর্বরীর পছন্দের কোনো এক বন্ধুই আজকে এই নব বঁধূ কে নিজের কাছে নিয়ে যেতে এসে  ওয়ান্টেড । 
একালে আদর্শ বিষয়টা একটু আলাদা। আবির তার পরিবারের সাথে থেকে যে বিষয়ে সম্যক জ্ঞানি হয়ে বড়ো হয়েছিল সেই জ্ঞান আজ বিতারিত। বিবাহ বাসর যে শ্রাবস্তীর কারুকার্যখচিত হয়ে পরেছিলো আবির এর চিন্তা তার পরিপন্থী। সে পালায় নি বরং যারা পালিয়ে বাঁচতে চায় তাদের সময় করে দিয়েছে।
এই আধুনিক সভ্যতায় নতুন যা কিছু মানুষ পেয়েছে সেটা সুক্ষ্ম সংযোগ এর পরিমন্ডল। সেখান থেকে সে শর্বরীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে; আমি ছিলাম, আমি আছি এবং আমিই থাকবো।
শব্দানুকল্প, কথোপকথন, ইচ্ছে আরো কত কি সেখানে নিজের চেহারায় দাঁড়িয়ে। পিছনে অন্য যতকিছু ছিলো সেগুলো সময়ের সাথেই বিলুপ্ত।
শর্বরী একবার ও ভাবেনি আবির পালিয়ে বাঁচতে চায়, তার মা-বাবা চার হাত ভরে যা দিতে এসেছেন, শুধু সে কথাটাই সে মানতে পারেনি। যখন এসব সে বুঝলো তখন নিশ্চিন্তে  নিদ্রা গেলো। আবির তার কানের কাছে মুখ রেখে বললো, হয়তো একদিন আমি আর তুমি দুজনেই দুজনের পরিবারের পরিচয় ভুলে যেতে চাইবো।
শর্বরী অতীতের নিয়ম অনুযায়ী লগ্নভ্রষ্টা হলো।

:৩:
নিশীথে শর্বরীর ঘুম ভাঙলো পাপিয়ার সুরে। সারাদিনের ক্লান্তি যেন এক লহমায় শেষ হলো। যে কজন বন্ধু বান্ধবী তার সাথে সে রাতে এসেছিলো বাসর জাগতে তারা বিরহী হয়ে পরলো। তারা সে কথা প্রকাশ্যে আনলো সেতারের মূর্ছনায়। বেজে চললো টোরি রাগ বিলম্বিত লয়ে। 
অন্যপ্রান্তে কয়েক যোজন দূরে কোনো এক হোটেলে কয়েক জন বন্ধু আর কিছু প্রান্তিক মানুষকে সাথে নিয়ে আবির রাজকুমারের মতন ঘুমিয়ে পরেছে। সকালে কোকিলের ডাকে সেদিন তার ঘুম ভাঙলো। তার মনে হলো ঘুমিয়ে পরা রাজকুমারীর ঘুম ভাঙাতে যে সোনা বা রুপোর কাঠি লাগে সেটা একমাত্র তার হাতেই আছে। সেই প্রথমদিন সে ভোরের আজান শুনতে পেলো। তার মনে হলো এই উদাত্ত কন্ঠ কেউ কখনো শোনেনি। তার মনে হলো ধর্মীয় পাপ সবাই জানে, পূণ্যতা আজও কারোর কাছে পৌঁছায় নি। ইচ্ছে হয়েছিলো একবার শর্বরীর সাথে কথা বলতে, তা হলো না। আসলে যে প্রান্তিক মানুষ গুলো তার সাথে কাল রাত কাটিয়েছে তারা তখন বাড়িতে ফিরে যাওয়ার বার্তা দিতে এসেছে তার কাছে।
একে একে সবাই চলে গেলো যার যার ঠিকানায়, হোটেলের ঘরে যখন আলো পৌঁছলো তখন আবির একেবারে একা।

:৪:
পুরোনো সেই প্রবাদ আজ কন্যাদান পর্ব খর্ব হওয়ায় তাদের মনে পরলো। এ কথা আজ প্রাসঙ্গিক ও অমোঘ সত্য " অর্থই অনর্থের মূল"। 
এই যে শর্বরীর ছোটো থেকে বড় হওয়া, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি সবটাই গিয়েছে অতি স্বচ্ছলতার মধ্যে। এটা আবিরেরও অজানা নয়। ওরা দুজনেই এ কথা জানে অদূর ভবিষ্যতে সবকিছুর অধিকার তাদের কাছেই থাকবে। তবুও ওরা দুজনে কখনো এই ভাবে পরিবৃত থাকতে চায় নি। আবির চায় বেশ একটা খোলা আকাশ, বেশ একটা জনমানুষের সমাগম আর শর্বরী চায় একটা শক্ত পোক্ত চেয়ার। যেখানে বসে একটু মন দিয়ে পড়াশুনো করা যায়, স্টুডেন্ট দের সাথে সময় কাটানো যায়।
দুজনের ইচ্ছে এতটাই অল্প অথচ অসীম বিস্তৃত লীলা বুঝেছিলো কিন্তু সায়ক তার কথা বুঝতে চায় নি। 
এই ইচ্ছা আর অনিচ্ছার যে ফল আজ ফলেছে তাতে তাদের কষ্ট হয়েছে অনেক তবুও তারা আশাহত হয় নি। অন্যদিকে আবির তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আদর্শে নিজেকে একা বানিয়ে সূর্যের প্রথম তাপে উত্তপ্ত।
কোনো এক ঘৃণা তাকে পারিবারিকভাবে আজ খুব অনুতপ্ত করে তুলেছে। তার কখনো মনে হয় এই বৈবাহিক আড়ম্বর দরকার নেই, আবার কখনো মনে হয় কোনো এক পাহাড়ের কোলে যেমন গাছ গুলো ভেঙে পরে আবার মাথা তুলে আকাশ দেখে জীবনটা ঠিক এরকম হলে বেশ হতো।
হোটেল থেকে বেরিয়ে সেদিন আবির বাড়ি ফেরে নি, ফিরেছে প্রকৃতির দরবারে।
:৫:
আবির সূর্য ওঠার পর বট অশ্বত্থের ডাল এ বসে থাকা পেঁচা দেখতে সেদিন গভীর জঙ্গলে এসেছিলো। পেঁচার দেখা মিললো না। কোনো একটা ঝড়া পাতার পথ ধরে সেখানে আলো এসে পরেছিল। 
আরো একটু অন্ধকার খুঁজতে সে গভীর অরন্যের কথা ভাবছিলো। অরন্য বহুকাল এই গভীরতা হারিয়েছে এ কথা এই প্রথম সে দেখলো। সে দেখলো রাত গভীরেও অরন্য সেই অনন্য অন্ধকারে এখন আর ডোবে না। শুধু জগৎ জুড়ে আলো আর আলো।
বেঁচে থাকার নিয়ম মেনেই তেষ্টায় তার গলা শুকোলো কিন্তু জল মিললো না। এরপর দু দিন এক রাত না খেয়ে থাকার খিদে। 
একবার গাছের দিকে তাকিয়ে সে ফল খুঁজল, পেলো না, যা সেদিন তার তৃষ্ণা, ক্ষুধা মেটালো সেটা এই শ্রাবনী মেঘ। অঝোর বৃষ্টিতে সে কোষ ভরে প্রথমে গলা ভেজালো তারপর সে দেখতে পেলো ছোট্ট একটা ফল। সে ফল জলে ফলে। দেখতে ঠিক শহুরে সিঙারার মতন। জল পদ্মের মাঝে নাক উচু করা কিছু ফল সেদিন সে পেট ভরে খেলো কিন্তু তারপর?
তারপর ওই বট অশ্বত্থের কোটরে ঘুমিয়ে থাকা পেঁচাদের জাগাতে সে সিগারেট ধরালো। এটাই প্যাকেটে থাকা শেষ সিগারেট।
সিগারেটের আগুন হয়ে উঠলো নেকড়ের চোখ, সিগারেটের ধোঁয়া হয়ে উঠলো বিপদের সংকেত, শুধু দেশলাই টা  আর জ্বললো না।
নিয়ম মেনে সন্ধ্যা এলো, পেঁচাদের ইঁদুর ধরা দেখার সুযোগ মিললো এই প্রথম।
না শর্বরী এ সব কিছু দেখে নি।
:৬:
প্রকৃতির সাথে আহ্লাদ সেরে আবিরের ইচ্ছা হলো বাড়িতে ফিরতে কিন্তু হয়ে উঠলো না। তখন শরীরের উত্তাপ তিন ডিগ্রী ছাড়িয়েছে। জঙ্গলের জড়িবুটি আর জল সম্বল করে কোনো এক কাঁচা ঘরে কাঠ-পাতার বিছানায় শুয়ে শর্বরীর মুখটা সে দেখতে পেলো। সে দেখলো কপালে ভিজে কাপর দিয়ে শিয়রে বসে মাথায় জল ঢালছে সে। ইচ্ছে হলো হাত দুটো ধরতে; হাত বাড়িয়ে যে দুটো হাত সে সেদিন ধরেছিলো সে কোনো আপত্তি জানায় নি, শুধু শুনছিলো আবিরের কথা। এক অসম্ভব সুখ তাকে আপ্লুত করেছিল সেই মুহূর্তে। এরপর জ্বর কমলো সুস্থ হয়ে উঠলো আবির। জঙ্গলের সেদিনের সেই মেয়েটা আবিরকে কোনো প্রশ্ন করে নি, শুধু কেঁদেছিল। এই জঙ্গলে নোঙর বাঁধা হরিণীর রূপ কে দেখেছে? তার মুখের দিকে তাকিয়ে আবির তাকে বলেছে সত্যিই তুমি অপরূপা।
এটুকুতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। আবির ফিরে গেছে তার সুইট হোমে।
এরপর থেকেই অন্য এক অনুভূতি আবিরের নতুন সঙ্গী। এ যেন সেই কালো মেঘ এর সাথে সমতলের সংযোগ। 
রাত নিশীথে ইচ্ছে হয়েছিলো শর্বরী কে ওই ফেলে আসা অপরূপার সম্বন্ধে কিছু বলতে। কি ভাবে তা সম্ভব? 
পরের সকালেই আবির পৌঁছলো শর্বরীর বাড়িতে।  দরজায় কড়া নাড়লো, কলিং বেল এর বোতাম টিপলো, শেষে গলা ছেড়ে ডাকলো শর্বরীকে।
কোনো উত্তর এলো না। আবির ভাবলো হয়তো এই বাড়িতে তার আজ আর কোনো স্থান নেই।
কথাটা সত্যি। এই বাড়িতে এখন কোনো কেউ থাকে না। ওরা সবাই চলে গেছে সাগর পারে কোনো এক গ্রামে। এই পৈতৃক বাড়িটা বিক্রি করেনি ওরা। 
আবির এত কিছু প্রথম দিন জানতে পারেনি, বেশ কয়েক দিন ওই কুঠিতে বেল বাজিয়ে ক্লান্ত শরীরে ফেরার পথে প্রতিবেশীরা তাকে বলেছে ওরা এ বাড়িতে এখন আর আসে না। ওরা কোনো এক সমুদ্র পাড়ের বাড়িতে চলে গেছে।
তার ইচ্ছে হলো মোহনার কাছে পৌঁছতে। ইচ্ছে হলো নদীর শেষ তরঙ্গ ওই সমুদ্রের পারে অসংখ্য ঝাউ, আর নারকেল গাছের তলায় যখন ঝড় বয়ে আনে ঠিক তখন দু-হাত তুলে তাকে আহ্বান করতে। ইচ্ছে হলো পানসি নিয়ে নিষ্পাপ এই জলতরঙ্গ কে সঙ্গী করে জব চার্ণক এর  জলের পাহাড়ে ঘুরে বেড়াতে।
শর্বরী এই সব প্রতিপাদ্য জানতো। সে দেখেছে মোহহীন দুষ্প্রাপ্য এই যৌবন। আসলে এই রংহীন আবির জঙ্গল, নদী, পাহাড় সবাইকে চেনে; শুধু চিনতে চায়নি এই নিকৃষ্টতম পচাগলা আধুনিক সমাজ।
আধুনিকতার আড়ালে যে কূপমন্ডুকতা বিরাজ করে সে কথা সে অনেক কাল আগেই অনুভব করেছে আজ সে সেটা চাক্ষুষ করলো।
সে বুঝলো মানব সভ্যতার পরিচয় সমুদ্র তরঙ্গের সাথে পাহাড়ের উচ্চতায় পৌঁছে বিশাল মেঘ রাশির মতন আজ এই সভ্যতার মৃত্তিকায় স্থান পেয়েছে। সেখানে ধর্মীয় লাস্যতা, পার্থিব আনন্দ ও উৎকর্ষ হাড়হীন মেরুদন্ড সর্পিল গতিতে এগিয়ে চলছে। এই বিরামহীন সামাজিক অবক্ষয় কে সম্বল করে বেঠিক দিশা দেখিয়ে সভ্যতার অন্তরায় থেকেও শুধু পেশি শক্তি আজ চালিকাশক্তি হয়ে উঠেছে। যদি রক্তস্রোতে সমাজ ভেসে যায় অথচ প্রদীপের নিচের অন্ধকার অক্ষুণ্ন থাকে তবে এই কাঠামো থেকেই যাবে। 
:৭:
আজকের আধুনিকতার সাথে হাতে লেখা চিঠি পোস্ট করে পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করতে হয় না। সেই সেকালে হয়তো সময় একটু বেশি লাগতো কিন্তু একটা সাদাকালো কাগজ পৌঁছত। এখন উন্নত খরস্রোতা যোগাযোগ ব্যবস্থা সাদাকালো দেখতে পায় না, শুধু স্মৃতি পটে বেঁচে থাকে একটা কন্ঠস্বর। 
বিজ্ঞান নিকৃষ্টতম হয়ে পরে তখন যখন সেখানে শুধুমাত্র শব্দ বেঁচে থাকে আর ওই সাদাকালো অনুলিপি অধিকার বিবর্জিত হয়ে পরে। 
এই যে শর্বরীর পাশের বাড়ির অধিবাসী কমপক্ষে এইটুকু বলেছেন যে এ পরিবার এই নিবাস ছেড়ে চলে গেছেন অথবা এন্ড্রয়েড ফোনের বিপরীত প্রান্তে কিছু সত্য কিছু অসত্য কিছু সত্য মিথ্যার সংমিশ্রণ হয়েছে এটা সাদাকালো ব্যাতিরেকে কে বুঝতে পারে?
আসলে বিজ্ঞানের উন্নতির সাথে সহস্র নিজুত কোটির এগিয়ে চলাও যে উন্নতির রসায়নের সঙ্গি হওয়া দরকার এ কথা আবির, শর্বরী, লীলা, সায়ক যৌথ ভাবে উপলব্ধি করেছে শিক্ষার আধারে। 
আজকের জনবহুল পৃথিবীর অধিকাংশ প্রাণ এসব কিছুই বুঝতে অক্ষম কারণ শিক্ষা।
লীলার ফোন পেয়ে আবির নিশ্চিত হলো। এখানে পুরোনো জামাই আদর নিরপেক্ষ ভাবে মেয়ে আর ছেলে ঠিক যেন একটা সুস্থ সুন্দর সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন। আবিরের সাথে শর্বরীর কথা বলা হয় নি, শুধু নতুন এক ঠিকানা এসেছে আবিরের কাছে। অনেকটা তিতিক্ষার তিন প্রহরের মতন।
এরপরে আবির আর পাহাড়-পর্বত, জলাশয়, নদী , সমুদ্র অথবা অরণ্যে দুষ্মন্তের মতন হরিণীর খোঁজ করতে যায় নি। তার বিরহ আষাঢ়ে মেঘ নয়। যে যন্ত্রণা সে প্রতিদিন প্রতিনিয়ত বয়ে বেড়ায় সেটা সমাজের দরবারে প্রগতি মূলক। 
সে পালিয়ে বাঁচতে চায় না আর পালিয়ে বেঁচে থাকাও তার পছন্দের নয়।
শোনা যায় এর অনেক কাল পরে আবিরের সাথে শর্বরীর দেখা হয়েছিল। সেটা পারিবারিক বন্ধন নয় সমাজ উত্তোরণের পথে।
ওরা দুজনেই যে মূক-বধির নয় সে কথা অতি বৃহৎ পরিসরে বেআব্রু হয়ে পরল।
ওরা কেউ সেদিন হাসে নি।

রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আহ্লাদ

শঙ্খ স্নাতক হওয়ার পর গণিত নিয়ে ইউনিভার্সিটির পথে পা রাখলো। যুক্তিবাদী হিসেবে কলেজ স্তরেই সে সকলের কাছে পরিচিত, এই ইউনিভার্সিটি স্তরে পৌঁছে তার যুক্তি বুদ্ধি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হলেও ইতিহাস তাকে বললো রেনেসাঁ ভুললে হবে? তার মনে হল এই সরল সত্যি না মানলে তার পূর্বপুরুষের অসম্মান হবে। সাধারণ এক জীবন বোধ তাকে উদ্বুদ্ধ করলো। 
যৌবন মনে হয় এরকমই হয়ে থাকে। রক্তস্রোত চঞ্চল করে তোলে, সভ্যতার সাথে শিক্ষার সম্পর্ক যৌবন মেনে নেয় একটা ডিফল্ট নিয়মে। শঙ্খও এর ব্যাতিক্রম হয়ে উঠতে পারেনি। এভাবেই তার সমাজের উত্তোরণ পথ খোঁজা শুরু হয়। এরপর ইতিহাসের পাতায় তার দুটো চোখ এর পাতা আর এক হয় নি। 
ভারতের ইতিহাস থেকে ইউরোপীয় ইতিহাস, ইউরোপের রেনেসাঁ থেকে ভারতের রেনেসাঁ সবকিছু সে একেবারে অঙ্কের মতন বুঝতে পারে। সে দু চোখ ভরে শুধু দেখতে পায় গণিত, পদার্থবিদ্যা, রসায়নের সাথে পর্যায়ক্রমে দর্শন।
গণিত ব্যাতিরেকে বাকি সব কেমন যেন এক দর্শন নিরপেক্ষ।
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা উন্নতির শীর্ষে সেই অষ্টাদশ শতাব্দীর প্রথম প্রতিবাদ এবং বাস্তিল দূর্গের পতন। 
এটা তারকাছে এই প্রথম মানুষের নিজেকে প্রথম মানুষ ভাবতে শেখা।
এরপর ঊনবিংশে প্যারিস কম্যুন। এরপর?
না এরপর একটা সরলীকরণ হয়েছে। ঊনবিংশের প্রাক্কালে নতুন এক পন্থার বহিঃপ্রকাশ হয়েছে কোনো এক দার্শনিকের চিন্তা চয়নে। তিনি তাঁর পূর্বজের ত্রুটি বিচ্যুতি ভাষায় প্রকাশ করেছেন, গণিত শিখতে উৎসাহিত হয়েছেন অর্থনীতির আঙিনায়। সফলতা না বলে বলতে হয় তিনি শিখে ফেলেছেন। লিখেছিলেন সেই বিখ্যাত পুস্তক 'ক্যাপিটাল'।
শঙ্খ একটু থামলো।সে বুঝলো সমাজের পাঠ পরিক্রমায় সে তার লেখার হাতটা অনতিক্রমেই হারাবে। সে শুরু করলো বাঁ হাতে কলম ধরতে‌। বেশ লাগতো, মনে হতো এই লেখার চলন তার কথা কথনও এবার বদলে দেবে।
প্রকৃতির নিয়ম মেনে এই একবিংশতে শুরু হলো তার নতুন ভাবে পথচলা নতুন ভাবে কথা বলা।
এই কদিন আগে ফরাসি দেশে আবার এক নতুন সামাজিক চিন্তার বহিঃপ্রকাশ হয়েছে।
শঙ্খ আহ্লাদিত।