নাতিশীতোষ্ণ আবহাওয়া পাওয়া অনেকটা ভাগ্যের সাথে তুলনীয়। একটু গরম পরলো, একটু বৃষ্টি নামলো, পূজো এলো, আনন্দের সাথে কয়েকটা দিন।
তারপর শীত। কষে গাও গীত।
শরীর এ সব নিয়ে চলে।
মন?
তার কাছে গ্রীষ্মের গরম আর শীতের শৈত্য কিছু নয়।
সে ভেবে চলে।
কখনো ঠাকুরকে ডাকে, পরক্ষণেই বাস্তব কে সে দেখতে পায়।
সে কখনো অযুত, নিযুত, আবার কখনো শূন্য।
কখনো কখনো সে আবার মহাশূন্য দেখতে পায়।
আর্কিমিডিস অপসারিত জল দেখেছিলেন, পাস্কেল দেখেছিলেন বায়ু, আর অনেক কাল আগে গ্যালিলিও চাঁদ দেখেছিলেন।
তখন সকলেই শুনেছিলো এরা সবাই পাগল।
এরপর এলো মহাশূন্য।
সেখানেও এই মানুষ।
আরো যুগান্তরে এসেছিলো আপেক্ষিকতার তত্ত্ব।
চুলোয় যাক এই সব।
বাস্তবটা একটু আলাদা রকমের। সেখানে বিজ্ঞান, অবিজ্ঞান, অপবিজ্ঞান একদম এক স্তবকে।
যেমন মৃত মানুষ আকাশের তারা হয়।
যেমন মরিয়া প্রমাণ করতে হয় তিনি জীবিত,
ঠিক তেমন কষ্টিপাথর এখনও সোনা কে সোনা প্রমান করতে উদ্যত।
জীবনের মূল্য কোনো মৃতদেহ বুঝবে যদি সে কাদম্বিনী না হয়?
সোনা কখনো সোনা থাকবে যদি সে কষ্টিপাথরের ঘষায় ক্ষয় না হয়?
এখন এ সব অতীত।
এখন ঘষা মাজা সমাজ উপরে উঠতে উঠতে একটা বায়বীয় পর্যায়ে পৌঁছেছে। সেখানে মন কোনো বিষয় নয়। কান্না শুধুই চোখের জল।
এখানে শুধু ধন আর ধন।
কথাটা অনেক কাল আগের। কোনো এক অজ্ঞাত মানুষ বলেছিলেন, মানুষ বলে তারা ধনেপ্রাণে মরেছে, তারা কখনোই বলে না, তারা প্রানে ধনে মরেছে।
এটা আকষ্মিক হলেও বাস্তব, ধন আগে প্রান পরে।
এখন মূল প্রসঙ্গে পৌঁছতে হবে।
সভ্যতার শুরুতে যে আদিম সাম্যবাদী সমাজ ছিলো সেটা মনে রাখতেই হবে। কারন আজকের মূল বিষয় এই মন।
ওই সমাজ ছিলো একটা সাবলীল বাঁচার সংবেদনশীল একসাথে চলার অঙ্গীকার। ওটা প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা প্রতিজ্ঞা।
ভাবুন বনমানুষের মস্তিষ্কের বহিঃপ্রকাশ!
আজ উন্নত সমৃদ্ধ সমাজ ওই প্রথম বহিঃপ্রকাশ থেকে বহুদূরে।
কি এর কারণ?
এখানেই দার্শনিক এর অবদান।
মানুষ আজ সময় নিরপেক্ষ।
সমস্ত বালি শেষ হওয়ার পরেও ঘড়িটা চলছে।
পৃথিবীর মতন এই বালি ঘড়ি।
সে এখনো মনোলিথিক হতে পারে নি।
সে সূর্য কে ছাড়তে পারে না।
সে চন্দ্র কেও বুকে বেঁধে রাখে।
সে যেমন আদিম অবস্থাকে শ্রদ্ধা করে ঠিক তেমন আধুনিক।
এ জন্যই গ্রাভিটেশনাল ফোর্সের থেকে বড় বল কিছু হয় না।
এ জন্যই আমরা নির্বল।
এ জন্যই নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে সংহত থাকাটা আজকে ভাবতে হবে।
অগুনতি তারা পরস্পরের থেকে যত দূরেই থাকুক, আমরা এক আকাশ তারা দেখতে পাই।
আধুনিকতা এ সব মানে না।
তারা আমার এই কথাকে নিরালোক, নির্বোধের বুদ্ধি হিসাবে আস্তাকুঁড়ে ফেলে দেবে।
একবারও নিজের অবস্থান নিয়ে ভাববে না।
সমাজ এগোচ্ছে, বালি ঘড়ি ব্যাকডেটেড।
এখন কোয়ার্জ ঘড়ি, স্মার্ট ওয়াচের দিন।
সমাজ কতটা পিছোচ্ছে, সে বুঝতেই শেখে নি।
সে অনাদি অনন্ত বুঝতে অপারগ।
সে হাতে-গরমটা শুধু বুঝেছে।
এই আধুনিক ঘড়ি গুলোর মতন তার জীবনবোধ।
ব্যাটারী শেষ হলেই সে মৃত।
বালি ঘড়ি যেমন থামতে জানে না, পৃথিবীও তেমন।
অফুরন্ত তার গতিপথ, অফুরন্ত তার জীবন।
এত সবের পরেও একলা চলার ইচ্ছের আর শেষ নেই।
কারণ শত সহস্র।
আবার সেই ছোট বেলার নীতি কথা স্মরণে এলো।
'দশের লাঠি, একের বোঝা।'
এই নীতি কথা আপামর বদলে গেছে।
এখন সকলে বলে 'রাখে কুম্ভ মারে কে, মারে কুম্ভ রাখে কে।'
হরির স্থানে কুম্ভ এসেছে।
কে এই কুম্ভ?
এটা কি কুম্ভ মেলা বিষয়ক?
এটা বাদ্যের শব্দে জেগে ওঠা কুম্ভকর্ণ?
না কি রুধিরের সেই রক্ত মাংসের মধ্যে পরে থাকা একটা কলা?
হায়রে মহাকুম্ভের পথে কখন কে হারিয়ে যায় কে জানে?
এর পরেই সেই আকাশ দেখার পালা।
তারা আর গ্রহের ভীড়ে খুঁজে বেড়ানো।
সেখানেও অন্য কিছু আছে।
আছে ভ্রাতা, ভগ্নী, ভার্যা।
আছেন বাবা-মা, আছে পরিবার।
অথচ মৃত্যুর আগেও এ সমস্ত মনে আসে নি।
বালি ঘড়িটা অনির্দিষ্টকাল ধরে সময় মেপে চলে।
আর কোয়ার্জ, অথবা স্মার্ট?
যৌথ আর নিউক্লিয়ার এর মধ্যে যে পার্থক্য সে টা সামগ্রিক বিচারে অনেকটা নিম বেগুন আর বেগুনের মতন।
একটা তেতো তবুও মিঠা, অন্যটা মিঠা অথচ তেতো।
পৃথিবী আজকাল ঠারে ঠোরে খুব হাসে।
মিষ্টি চাঁদ সব সময় হাসে। তারারাও হাসে।
সূর্য তেমন নয়।
সে হাসতে জানে না।
সব শক্তির উৎস খুব গম্ভীর।
পৃথিবীও সেখানে তার সহচর।
সামান্য গা নাড়ালেই বিজ্ঞানের আতিশয্য শেষ।
গ্রীষ্মে সূর্য যেমন বত্রিশ পাটি দাঁত দেখায়, পৃথিবীও আজকাল আর ছেড়ে কথা বলে না।
মাঝে মধ্যেই একটু গা ঝাড়া দেয়।
মাঝে মধ্যে একটু হাত পা এর আঙুল ফাটায়।
দক্ষিণেশ্বরের পঞ্চবটী বনের হনুমান গুলো পদ্মফুলের শাঁস খায় আর ছোটো বাচ্চাটার সাথে দুলে চলে।
অন্যদিকে আবার দোলার সাথে তাদের আধুনিক সন্তান দল মৃত্যু ভয়ে ঘর ছেড়ে ছুটে চলে ফাঁকা মাঠে, বনাঞ্চলের দিকে।
দিব্যি সভ্যতা আগুয়ান।
পায়ের তলা থেকে মাটি একটু সরে গেলে হনুমান ছুটে চলে,
আর আধুনিক হনুর দলের বুক ধরফর শুরুহয়।
এই সেদিন একটা আকাশচুম্বী বাড়ির মাথায় একটা বাজ পড়লো।
একটা নিরোধক তাকে মাটিতে টেনে নামালো।
আবার বাজ পড়লো।
আধুনিক যুগের হনুমান, বিজ্ঞান শেখা হনুমানের দল বুঝতে শিখল, আকাশ আসলে একটা সামিয়ানা।
তার নিচে থাকাটাই বাস্তব।
উপরে উঠলে নানান নেগেশান।
চাঁদের হাসি যেন আর বাঁধ মানে না।
একদিকে রাহুর গ্রাস নিয়ে, অন্যদিকে ভ্রাম্যমাণ বিজ্ঞান নিয়ে।
এসব দেখে মার্গারেট নোবেল বড়ো ব্যাথাতুর।
শরীর না থাকলেও মন পরে আছে এই পৃথ্বী তে।
পুরষ্কার বিতরণ চলছে তার নামের আধারে।
তিনি ভাবছিলেন আধার কি, আর আঁধার কি?
শাহি গরম মশলার মতন সেদিন হাঁক পারলো সারমেয়।
বললো আমরা জগৎ চিনি।
সেখানে কে এলে চিৎকার করবো আর কে এলে লেজ নাড়বো এটা আমাদের স্বভাবসুলভ।
বাধ সাধলেন যমরাজ।
বললেন এই বোকা, এসব কথা গোপন রাখতে হয়।
একটু ঘেউ করে, চোখে লজ্জার রেখা রেখে সে লেজ নাড়লো।
এর পরেও বিশদ বিষয়টা বিশদ থেকে বিষাদে পৌঁছে গেছে।
নতুন একটা বিষয় সেদিনও ভাবাতো আজকেও ভাবাচ্ছে।
কি এমন অঘটন ঘটে ছিলো সেদিন যাতে করে তাকে লিখতে হলো, 'দাও ফিরে সে অরণ্য?'
নগরায়ন তো শিক্ষার শেষ সত্যের অবস্থান।
তাহলে কেনো এমন চিন্তার উন্মেষ?
সভ্য জগতে এটা অনেকটা গরু হারিয়ে যাওয়ার মতন নয় কি?
লক্ষ্মণ কে শক্তিশেল মারার পর হনুমানের গোটা গন্ধমাদন বয়ে আনার মতন নয় কি?
কোনটা সঠিক ?
কবি কি বেঠিক, নাকি সামাজিক অঙ্গন রক্ষা কে রুচিশীল আঙ্গিকে একটু বলতে চেয়েছেন?
একটা হনুমান পঞ্চবটী থেকে লাফ দিয়ে আদ্যাপীঠে পৌঁছল। বেবাক ফেলে দেওয়া উচ্ছিষ্টে পেট ভরিয়ে যথারীতি আবার পঞ্চবটীতে।
একটা হনুমান লাফ দিল বেলুড়ের দিকে।
মাঝ গঙ্গায় পরে তার সদগতি হলো।
আর তার বশংবদ লোম-লেজ বাদ হওয়া বিবর্তিত সহচর সকলেই আদ্যাপীঠের প্রসাদ সহ গঙ্গা বিনোদন সহ প্রেম পরিণয় ইত্যাদি সহ আমোদ প্রমোদ শেষ করে, ঘরে ফিরে, দাঁত মেজে অট্টহাসি হেসে, পুনরায় যাওয়ার জন্য মত্ত হয়ে উঠলো।
শহরায়ন আর অরন্যের সহাবস্থান কবির উপলব্ধিতে উপস্থিত।
যে মানুষ জাপান থেকে ফিরে এসে লেখেন 'ঋণ ঋণ হয়ে যায় নি, ধন হয়ে উঠেছে 'তাঁকে তাবৎ দুনিয়া কখনো আঙুল তুলতে পারে নি।
এখন কবি বন্দনা হয় না।
আসলে কবিও মানুষ, কপি তার তার পূর্বপুরুষ।
এজন্যেই কবি আজ কপি আর মানুষ আজ হনুমান।
একটু রুষ্ঠ হলেন বীর হনুমান।
তার ইচ্ছা ছিলো লেজটা বাড়াতে বাড়াতে গোটা সভ্যতাকে ঘিরে ফেলার।
হয় নি।
ইচ্ছে ছিলো সুগ্রীব কে বাঁচাতে বালিকে তীরে বিদ্ধ করা বিষটা তার যান্তব পরিক্রমার সাথে নীতিনিষ্ঠ বলার।
সেটাও জলে ডুবলো।
শেষে হনুমান, হনুমানই থেকে গেল।
শত শত ফুল বেলপাতা তাকে মানুষ করতে পারে নি।
অতীতের একজন রাষ্ট্রপতির ইচ্ছে হয়েছিল একটা বাঁদর বছর দশ বারোর পর মানুষ হয়ে দেখা দেবে।
তেমন হয় নি।
তিনিও বাঁদর থেকে মানুষ বিষয়টাতে সন্দেহ প্রকাশ করেছেন।
কে একজন বলেছিলেন
' নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করবে না।'
এই আধুনিক প্রজন্মের রাষ্ট্রপতি সেই বিশ্বাসে অগাধ বিশ্বাসী।
কথায় আছে না, কান্ট্রি লিকার খাও। ইহা দেশীয় উপাদান হইতে নিষ্কাশিত।
বললে তো বটে কিন্তু খায় কোন গর্দভ?
না না, খায় খায়।
গরীব গুর্বের কাছে এটা মহাপ্রসাদ।
আরো অনেক কিছু গরীবের পাতে পরে।
হাঁড়িয়া, তাড়ি, মহুয়া, হোগলার শিষ, নারকেলের মেথি, পচা কাজুবাদামের খোলার নির্যাস, সাবাই ঘাসের মিষ্টি দাঁতন।
আরো আছে, আছে পচা তাম্বুল, কাঁচা তাম্বুল
আছে তাম্বুলের শিকড়।
না এর বেশী বললে পাঁচু গোপালের মিছড়িও এসে পরবে।
এর পরের সারিতে আছে কাফ সিরাপ, ডেন্ড্রাইট এর আঘ্রাণ।
সত্যিই আমারা বিচিত্রবীর্যের বশংবদ।
না হলে ছন্দবদ্ধ শব্দের ছড়া, কবিতা, গল্প, গান এসব কোন বানরের কীর্তি?
একটা মানুষ দাঁত দেখালো।
রঙটা খয়েরের মতন।
একটা মানুষ চোখ দেখালো।
রঙটা লাল।
একটা পাখি চোখ দেখালো।
খুব চঞ্চল সে চোখ। আকাশের পথ দিয়ে সে ঘুরে বেড়ায়,
পৃথিবীর পথে।
কোনো বাধা নেই।
না আছে। আছে আকাশের শেষ প্রান্তে।
সেখানে মানুষ থাকে না।
সেখানে জলে কুমির আর ডাঙায় বাঘ নেই।
শুধু বরফ আর বরফ।
সেখানে নেশা বিষয়টা মাথায় আসে না।
শুধুই বেঁচে থাকার প্রাসঙ্গিক একটা জীবন।
ইগলুর কথা নিশ্চয়ই মনে আসে এই বরফ বেষ্টিত প্রকৃতিতে?
ইচ্ছে হয় না একটু কাটিয়ে আসি?
ঠান্ডায় বেড়ার মতন দাঁড়িয়ে ঠান্ডা নিবারণ।
পাড়ার মহান চরিত্রের নিবারণ বাবু সেদিন বলছিলেন,
রক্তের স্বাদ রক্তের সাথে থাকলে বুঝতে পারা যায়।
যেমন কষাই।
সে জয়েন্টে জয়েন্টে চাপর চালায়।
দিব্বি আলাদা হয়ে যায় হাড় পাঁজর।
সহজেই পা, হাত, মাথা খুলে জৈবিক সুখের স্বপ্ন দেখায়।
সে বলেছে জৈবিক শব্দটা ভুল ভাবে প্রচারিত।
আসলে তিনি বলতে চান, এই নরদেহের কথা।
রসায়নে এই দেহের সাথে অন্য কোন তুলনাই করা সম্ভব নয়।
যেমন আলু, তেমন ডাল।
যেমন মাংস তেমন মাল।
যেমন ভাত তেমন মুড়ি।
যেমন যুবা তেমন ছুড়ি।
আরো কিছু বলেছেন, সেটা শেষে লিখতে হবে।
পোড়া মাংস বহু কাল ধরে সুখাদ্য।
কে এই স্বাদ উপভোগ করেছে?
পোড়া আলু, পোড়া বেগুন, পোড়া টমেটো কে খায় নি?
নিবারণ সেদিন সামান্য মহুয়ার নেশায় মশগুল ছিলেন;
অসংখ্য জৈব যৌগের উপস্থাপনায় তার ইচ্ছা হলো কিছু বলতে।
শুরু করলেন ছুঁচো নিয়ে।
বললেন, শূকরে গন্ধ নাই, দেখতে ছুঁচোর মতন
মাংস খেয়ে হাড় গুঁড়ো বেশ থাকে অসংযত ;
আকাশ দিয়ে শকুন ওড়ে জঙ্গলে থাকে হায়না,
মানুষের এই খাওয়া দেখে কেউ কোনো কথা কয় না।
এই কলম ঠিক পশমের সাথে একটু আলাদা। পশম যত কমে হিংস্রতা ততই বাড়ে।
পশম হীন বলেই ফেলেছে কিছু শব্দ।
নেকড়ের প্রতিহিংসার কথা একটা প্রতিস্ঠিত গল্প।
না মানুষ হিসেবে তাদের এ কথা বলতে বা লিখতে লজ্জা লাগে না।
এটা ঠিক শৌর্য্য আর বীর্যের বিষয়।
একটা হ্যাংলা, চিতায় পুড়ছে এমন একটা দেহ থেকে খুবলে নিলো মাংস। আরামে পেট ভরাতে এর কোনো বিকল্প নেই।
এটাও একটা ভাবনা।
কদিন আগে ভ্যাবলা বলছিল একটা শুকনো রুটিতে জীবন চলে। বলছিল মাংস বড় নৃশংস। বলছিল ঢ্যাঁড়স অতি সুখাদ্য।
এই বিষয়ে নিবারণ সহমত। একটু পিচ্ছিল, একটু দানাদার, একটু সবুজ। একটু আগুন ছাড়া তার এই স্বাদ।
যদি কাঠের আগুনে একটু সেঁকে নেওয়া হয় স্বাদ ঠিক বায়ো অর্গানিকের মতন।
আমি সেঁকতে বলছি শুধু জার্ম লেস করার জন্যই।
অপরাজিতা ফুলের সেদিন হাসি আসে নি, পদ্ম ও নিশ্চুপ, হাসলো গাঁদা আর রজনী।
এটাই ব্যবহারিক জীবন যৌগের বৃত্তান্ত।
জৈবিক বিষয় নিয়ে একটু এগিয়ে গেলে রবীন্দ্রনাথ বাস্তব।
জরাথ্রুষ্ট একটু পিছিয়ে থাকলেও
তার সাথে সকলের আন্তরিক সহাবস্থান এই এশিয়ায়।
ওই জার্মান, ওই ইহুদী আর এই এশিয়া এই ভারত।
একজন শরৎচন্দ্র জন্মেছিলেন।
বাস্তব সত্য প্রসঙ্গে তিনি উদার।
তিনি বলতেন, " আমি মিথ্যা বলি না, প্রয়োজনে সত্যের সৃষ্টি করি।
এটা কি মিথ্যা কে সত্য বানানো?
অতীতের সংকল্প সে কথা বলে না, বরং উল্টোটাই বলে।
সেখানে শত সত্যকে যেমন মিথ্যা বানানো যায় ঠিক ততটাই চির সত্যকেও মিথ্যা বানানো যায়।
কিছু যুক্তিবাদী মানুষ হয়তো বলবেন, চির সত্য বলে কিছু হয় না।
সবটাই আপেক্ষিক।
সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে ডুববে, এ কথাও চির সত্য নয়।
কারণ অনেক দেশেই তা হয় না।
কুযুক্তি নয় কি?
এই দেশে থেকে এই কথা বলা যায় কি?
আরো আছে।
যেমন, এমন একদিন আসবে যেদিন সূর্য আর আকাশে থাকবে না।
এরপর ব্ল্যাক হোল, অথবা আরো অনেক ফুটো খুঁজতে খুঁজতে, শেষে গ্যালিলিও, কোপারনিকাস ইত্যাদি প্রভৃতি দিয়ে অসংখ্য মিথ্যাকে সত্যি বানিয়ে বাজারি বক্তব্য রেখে, মানুষকে ভুল বুঝিয়ে, নিজেকে জ্ঞানী প্রমাণ করে শেষে বশংবদের মতন প্যান্ট খুলে, জামা খুলে, কাপড় খুলে, কোনো এক বিধানসভায় ভোটে জয়ী হয়ে অবশেষে বিধান দিতে আঙুল হেলাবেন।
আঙুল থাকলেতো তুলতেই হয়।
সময়ের সঙ্গে অথবা সময়ের শেষে।
সঙ্গে সঙ্গে আঙুল তুললেন সুগ্রীব।
ফল, রামচন্দ্রের বাণ বালির পশ্চাৎদেশে।
বৃহৎ পুরুষেরা এসবে অভ্যস্ত।
এরপরে ওই মহাভারতের মহাগুরু আছেন। আছেন পিতামা।
এই শরসজ্জা যে লজ্জা সে কথা তিনি স্মরণ করেছিলেন।
এই মহাগুরু একটু বেহায়া প্রকৃতির।
হয়ত এজন্যই ব্যাধের তীর তার পায়ে গেঁথে ছিল।
লজ্জা বাদ দিয়ে একজন সাধারণ মানুষ এখন হাসি মুখে এই কথা রাস্তাঘাটে বলে বেড়ায়, ওই তীর টা পায়ে নয়, তীরটা লেগেছিলো ঝুলে পরা কোরন্দে।
জগৎ সংসার বড় বিচিত্র।
বিচিত্র এই বিচিত্রবীর্যের বংশধর যারা আজও বিচরণ করে এই সমাজে।
এখানে পঞ্চপান্ডব নিয়ে একটা ব্যাতিক্রমী ইতিহাস আছে।
সেকালেও সফেদ বসন, একালেও।
সেকালের সফেদ হাতির সাথে পার্থক্য কিছুই নেই, মনন ছাড়া।
সেখানে প্রকৃত জঙ্গল ছিলো, এখানে কৃত্রিম।
সেখানেও ধর্ম ছিলো, এখানেও আছে শামুকের খোলার ভিতরে।
সেখানেও জয় এসেছিলো, এখানেও এসেছে।
সেখানেও নির্বংশ হয়েছিলো, এখানেও হয়েছে।
অদ্ভুত একটা ইতিহাসের প্রত্যাবর্তন।
বস্তুত এরা কখনোই প্যাঁকাল মাছের মতন পাঁকে থাকতে পারে নি।
আসলে পরমহংস কখনো ধর্মের সাথে জাতিসত্ত্বাকে এক করেন নি বরং জাতিসত্ত্বা প্রকৃত ধর্মের মধ্যে বিলিন হয়েছে।
শত শত নাকা চেকিং এর পরেও বোকা ঠাকুর নিজেকে বোকা রেখে গেছেন, চালাকির পথ তাকে গ্রাস করে নি।
একাল-সেকাল, দুই কালের পঞ্চপান্ডব বংশহীন হয়েছে শুধুমাত্র তাদের এই চালাকির কারণে।
এ কথা আজ নিঃশব্দে তারা বুঝতে পারে।
বুঝে কি লাভ?
লাভ আছে বৈকি, নিশ্চিত ভাবে আছে।
এটা আসলে ইতিহাস কে স্বীকার করা।
কালে কালে যে কথা বলা হয়েছে, তাকে সম্মান করা।
শুধু কি এই টুকুই?
না আরো অনেক কিছু আছে এর পিছনে।
কবি লিখেছেন
' নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি।'
লিখেছেন,
' আমি ক্লান্ত প্রাণ এক।'
এখানেই সেই সরল রেখা।
এখানেই দুটো বিন্দুর যোগ।
এখানেই তৃতীয় বিন্দুকে একটু জায়গা দেওয়া;
অন্তত একবার সমরেখ হওয়া।
এই যে অসংখ্য বিন্দুর সঙ্ঘবদ্ধ সহাবস্থান একটা সরলরেখার জন্ম দেয় সেই জ্ঞান আজ বিস্মৃত।
এখানেই যত বিভ্রম।
এখানেই বাহ্যিক আর আত্মিকের দূরত্ব।
এখানেই সেই সহজ সরল পরমহংসের জীবনবোধ।
এজন্যেই সাদা আসলে সাত সাতটা রং এর মিশ্রণ।
ভারি সুন্দর সমাজ।
শিক্ষা সামান্য তথাপি তারা মনে করেন তারা শিক্ষায় বেশ সমৃদ্ধ।
তারা গালি গালাজ করে আনন্দ পায়, সেটাও যথেষ্ট সমৃদ্ধ তবে সম্পৃক্ত নয় সমাজে।
আর এক মানুষ অত্যন্ত পিছিয়ে পরা।
এই সমৃদ্ধ শব্দের সাথে তিনি সম্পৃক্ত হতে পারেন না শুধু নিষিক্ত ভ্রুণ নয় বলে। শব্দ গুলো সে মুখস্থ করে। একে তাকে ওই শব্দের আঘাত করে আর মার খায়।
আরো একটা সম্প্রদায় আছে।
তারা আসলে শুধু মরার জন্যেই জন্মেছে।
সবাই তাকে মারে। মৃত্যুর পর সবাই আবার আফসোস করে।
এত সব বিষয়ের জন্মবৃত্তান্ত একটু জানতে ইচ্ছে হয়েছিলো আত্মার।
তা হয়ে ওঠে নি।
নিয়তির নিয়মে আত্মাও আত্মহত্যা করেছে।
দশ ক্লাস পর্যন্ত পড়া মানুষজন পর্যায় সারণী পড়েছেন।
তেমন সাড়া জাগানো জ্ঞান না হলেও ওখানে ধাতু আর অধাতুর অবস্থান তারা জানেন।
আরো একটা বিষয় তারা শিখেছেন পরীক্ষার স্বার্থে।
সেটা ধাতু-অধাতু বহির্ভূত একটা নাম।
তিনটে নাম তাদের স্মৃতিতে থাকতো।
এরা একটু আবাল প্রকৃতির হলেও, অনেকটা ধর্মীয় সমীকরণ অনুযায়ী বললে বলতেই হয়, ' সর্ব ঘটের কাঁঠালি কলা।'
তেনারা হলেন কার্বন, বোরণ আর সিলিকন।
এখানে সর্বৌষধি মহৌষধি হলেন কার্বন।
গোটা মধ্যপ্রাচ্যে তার অবাধ গতি। কারণ দীর্ঘ শৃঙ্খল তার চার হাত পায়ে। রং কালো হলেও সে কালো সোনা থেকেও কালো।
সে আলো জ্বালায়, আগুন জ্বালায়, গাড়ি চালায় সমুদ্র থেকে আকাশ, নিজ ভূম থেকে লক্ষ ভূমে।
কি আশ্চর্য?
না এর থেকেও আশ্চর্য আছে মানব সভ্যতায়।
এটা মানতেই হয় এই শরীরটাই কার্বনের সাথে সংযুক্ত।
জৈবিক শব্দটা কাম থেকে আসে নি, এসেছে কার্বনের চার পা তুলে জাপটে ধরার ইচ্ছার কারনে।
জীবন বৃত্তান্তে এই জড়িয়ে ধরা, বংশ বিস্তার করা একটা সত্য।
এটা ঠিক এই কার্বনের মতন।
যখন দেহ দাহ হয়, সেখানেও সেই কার্বন।
আখের রস, বেদানার রস সব রসেই আছে কার্বন।
গোটা মধ্যপ্রাচ্যে জল নেই আছে কার্বনের ভিত্তি।
হয়ত এজন্যই আধুনিক সভ্যতা জৈবিক জীবনের সাথে শুধু কার্বনের সমৃদ্ধি খুজে বেড়ায়।
সভ্যতার অসভ্যতা শুধু ইউরেনিয়াম নিয়ে তাই চুপ থাকতে পারে না।
সলিলের সমাধিতে বসে ইচ্ছে হয়েছিল তার কথা লিখতে।
না লিখতে পারিনি।
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এ কথা এখন অসত্য।
সত্য এটাই, এরা জনতার সাথে নেই।
বিচারের বাণী নীরবে নিভৃতে আজকে আর কাঁদে না।
স্তব্ধ শোক যে মরনের থেকেও বেশী এটা আজ প্রতিষ্ঠিত।
বিচারপতি এখন ইডিওলজির সাথেই আছেন।
রাম রাবণের যুদ্ধ শেষ, কুরু পান্ডব এর যুদ্ধ ও তদ্রুপ।
তাহলে আর যুদ্ধ কিসের?
এটা অনেকটা আকালের সন্ধানের মতন।
মানুষ আজ বড় কষ্টে।
এইখানে প্রশ্ন, মানুষ বলতে কি বোঝায়?
ধৃতরাষ্ট্র কি মানুষ?
হৃত সম্পদ কি সাধারনের?
প্রথমে হাসলেন গান্ধার নরেশ।
এরপর এলেন কিষ্কিন্ধা।
আসল বিষয় হলো ইতিহাস।
সেখানে নানান রূপ, নানান রঙ।
এইসব আলোচনার মাঝে কনিষ্ক এসে পরেছে।
সে জানতে চেয়েছে নাক ভাঙলেই কি নাক টা শেষ হয়ে যায়?
সুর্পনখা সত্যিই কি নাক হীনা?
মহামতি অশোক হেসে উঠলেন।
অশোক স্তম্ভ তার শ দাঁত বার করলো।
রাস্তার কুকুর গুলো ধূলো শুঁকে বুঝতে পেরেছে, নিরামিষ নয়।
চিলগুলো নারকেল গাছের মাথায় বসে, চিঁ হাঁ হাঁ হাঁ রব তুললো।
এরপরে কি ঘুঘুরা চুপ থাকতে পারে?
তারা সেদিন চুপ করে থাকতে পারে নি।
প্রতিদিন সকালে সে যে ভাবে হাঁক পারে সেভাবেই ডাক পেড়েছে।
এই ডাক খুব পরিচিত।
যে পরিবার লুপ্তপ্রায় সেই পরিবারের মাটিতে তারা আসে।
লুপ্তপ্রায় মানুষ গুলোকে জাগাতে তারা ডাক দেয়।
তারা বলে " ঠাকুর গোপাল ওঠো ওঠো।"