আজ একটা ভিন্ন বিষয় লিখতে বসেছি। বিষয়টা সেকাল ও একালের মধ্যে এক সমন্বয় সম্বলিত।
প্রসঙ্গে ফিরি। অপরাধ দমন শাখা অপরাধী চিহ্নিতকরণ এভাবেই করে থাকে। কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর সেই ব্যক্তি চিনবার পদ্ধতি। এই কাজে একজন শিল্পীর দরকার হয়। যিনি স্কেচ করবেন কোনো আর এক জনের বর্ণনা শুনে। ধরুন আমি ব্যাঙ্ক ডাকাতি করেছি আর আপনি সেই লোক যিনি আমাকে দেখেছেন। অপরাধ দমন শাখার শিল্পী আপনার কাছে আমার সম্পর্কে একটা বর্ণনা শুনে আমার প্রতিকৃতি তৈরী করবে।
দিব্যি মিলে যায় শিল্পীর ছবি অপরাধীর সাথে। অপরাধী ধরা পরে যায়। এটা পৌত্তলিক শিল্পের মতন। পৌত্তলিকতা শিল্পীদের হাতেই তৈরী।
একটা নতুন প্রসঙ্গের অবতারণা করছি। সেই সেকালে অনেক মানুষ সংস্কৃতে মনের ভাব প্রকাশ করতো, আমরা এখন যা বাংলায় বলি বা লিখি। সেকালের কতিপয় শব্দ বন্ধে একটা বর্ণনা লিখছি।
" তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ, কুচভরণমিতাঙ্গি সন্নিষণ্ণা সিতাব্জে নিজকরকমলোদ্যল্লেখনী পুস্তকশ্রীঃ, সকলবিভবসিদ্ধৈ পাতু বাগদেবতা।"
এটা এক হিন্দু দেবীর ধ্যান। এক অর্থে একটা বর্ণনা। যা বুঝলে উপলব্ধিতে একটা রূপ পাওয়া যায়। কোনো শিল্পী সেই বর্ণনা অনুসারে এঁকেছেন।
এটা সরস্বতীর বর্ণনা। পৌত্তলিকতায় হুবহু যা পাই ঠিক তাই। সমস্ত ধ্যান গুলো ঠিক এই রকম। আমাদের সমাজে এ কথা প্রচলিত আছে, সামনে একটা ঘট পেতে পূজো-আর্চা সম্ভব। বর্ণনায় তার যে রূপ তা উপলব্ধ।
হায় আজ কি লিখতে কি লিখলাম বুঝি তবে নিশ্চয়ই এটা অন্য কোনো ধর্মকে আঘাত করে না।
ঐতিহ্য চিরকালই সনাতনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন