খুন কখনো রাজনৈতিক হইতে পারে কি? অথচ এই শব্দে প্রতিনিয়ত রাজনীতিকে বিদ্ধ করা হইতেছে। খুন প্রকৃত অর্থে পাশবিকতার বহিঃপ্রকাশ। রাজনীতির সহিত এই পাশবিকতার কোনো সংস্রব থাকিতে পারে না। ইহা নীতিরাজ সম্মানে ভূষিত। আধুনিক সভ্যতার ন্যূনতম দিকজ্ঞান থাকিলে কোনো ধরণের হত্যাকে রাজনৈতিক শব্দে অলঙ্কৃত করিবে না।
পশুহত্যা, পশুবলি অথবা নরবলি বিবিধ বিষয়ে সমাজের পাশবিকতা প্রকাশ পায় ইহা রাজনীতি বহির্ভূত। খুন বা রাহাজানি মনুষ্য সমাজে পাশবিকতার সমতুল্য একটি বিষয়। শিক্ষার নিরিখে বাক্যের ব্যবহার হওয়া প্রয়োজন। কিছু বাহুবলী সম্প্রদায়ের মনুষ্যশক্তি ইর্ষান্বিত হইয়া, আপনার অবস্থান সমাজের অভ্যন্তরে প্রতিষ্ঠিত করিতে কোন নিরঙ্কুশ দলের সহিত সহাবস্থানের মাধ্যমে স্বার্থ চরিতার্থে মত্ত। ইহা রাজনৈতিক শব্দে অলঙ্কৃত করিয়া কে বা কাহারা সমাজকে ভুল পথে চালিত করিতেছে এই উৎকট বিষয়টিও আজ বুঝিবার সময় আসিয়াছে।
সত্যনিষ্ঠ হইলে এই সংকটে আপনাকে সাহসী হইতে হইবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন