"চাঁদ উঠেছে ফুল ফুটেছে
কদম তলায় কে
হাতি নাচছে ঘোড়া নাচছে
সোনামনির বে"
লেখকের নাম বলতে পারবো না। তবে শেষে 'বে' শব্দটা দেখে মনে হয় এপার বাংলার কেউ হবেন। এত আনন্দের প্রকাশ এই লেখাটায় মনে হয় কাবুলিওয়ালার খোঁকির যেন বিয়ের দিন। আর রহমতের মনে পড়া তার খোঁকিও এরকম বড় হয়েছে।
আবার যখন বিদ্রোহী কবির গানে ঈদের চাঁদের কথা শুনি আর মনে হয় রিমঝিম নুপুরের তালে ছোট্ট আমার মেয়ে আনন্দে আত্মহারা।
নজরুল ইসলাম এর অনেক লেখাতে চাঁদ উঁকি দেয়। জোছনা আড়ি করে, চাঁদের মতন মুখ এমন কত কি?
আধুনিক লিরিক্সও চাঁদের মোহে আচ্ছন্ন। চাঁদকে আবেদন করে লিখছেন " সামলে রাখো জোছনাকে", "সোহাগ চাঁদ বদনি" "চন্দ্রবদনি রাই বিনোদিনী" বা আরো আগের লেখা " মাটির ঘরে আজ নেমেছে চাঁদ " ।
হিন্দিতেও সে মধ্যমনি। " চাঁদ একেলা...", "আধা হেয় চন্দ্রমা"। আর ঠিক কদিন আগে লেখা "চান্দামামা সো গয়ে সুরজ চাচু জাগে"
আইরিশ সেই লেখাটার নামও মনে এলো " Rising of the moon " চন্দ্রোদয়।
চাঁদের উপমায় তার রূপের বহরে তাকে কখনো মামা বলতে ইচ্ছে হয় না। কিন্তু " আয় আয় চাঁদ মামা " কি করে ভুলি?
প্রখর রুদ্রতাপ বিমুক্ত পুরুষ এই চাঁদ ঠিক যেন দোল পূর্ণিমার রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন