সিংহ মামা সিংহ মামা
মাংস যদি চাও,
রাজহংস দেবো তোমায়,
হিংসা ভুলে যাও।
তিনি রাজহংসেও সন্তুষ্ট নন। যদিও তিনি মাংসাশী বা আমিষাশী নন। কিন্তু কথায়, বার্তায়, কাজ-কর্মে, সমাজ সংস্থায়, ধর্মে অধর্মে, বাক্যবল বাহুবলে, নামে-অনামে রক্তের স্বাদ লোলুপ।
নিরামিষভোজী কি তিনি? সন্দেহের সুর অম্বরে। তবে কি ছাগল, গরু বা হরিণ হিংস্র প্রাণী। ব্যাখ্যা করতে পারছেন না অ্যানথ্রোপোলজিস্ট রা।
কাছের জিনিস ছোটো আর দূরের জিনিস দেখতে বড় লাগলে কি করতে হয়? এখানে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কোন ছাড়!!!!
রাষ্ট্রনেতার শরনাপন্ন হতে হয়। কারণ এই সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষের ডান-বাম জ্ঞান নেই এই কথা এই রাষ্ট্রনেতা ভাবেন। হায় অশোকস্তম্ভ!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন