মিডিয়া হাউস গুলো যে ভাবে ব্যবসা করে তাদের ঘৃণ্য বললে কম বলা হবে। আমি সেকালের সাংবাদিকতা পড়েছি একালেও পড়ছি। একটা র্যাডিকাল পরিবর্তন হয়েছে। অর্থের জন্যে চরিত্রে পরিবর্তন এসেছে যা কাম্য ছিলো না। সামান্যতম যৌক্তিকতার, মানবিকতার, সুস্থতার ধার ধারে না তারা। খালি টি.আর.পি বাড়ানোই তাদের কাছে দস্তুর। সেকালে কুলদীপ নায়ার ছিলেন, গৌর কিশোর ঘোষ ছিলেন। আজ তারাই হতে পারতেন সাংবাদিকতার পথিকৃৎ। না তা হয় নি। দৃঢ়তার বড় সংকট। অর্থ আজ অনর্থের।
সেই সেকালে একজন সুকুমার রায় নামে লোক ছিলেন। তিনি ছড়া লিখতেন। তাঁর কথাই আজ বড় প্রযোজ্য মনে হয়। তার পথ নির্দেশনার কোনো বিকল্প নেই। আমি তাকে আজকের প্রসঙ্গে প্রাসঙ্গিক বলে মনে করি। তিনি লিখলেন " আদ্যানাথের নাম শোনো নি? খগেন কে তো চেনো? শ্যাম বাগচী খগেনেরই মামাশ্বশুর জেনো।" আমার বঙ্কিমের ভাষায় লিখতে ইচ্ছা করছে, ' তিনি সত্তরে উপনীত হইবার পর চরিত্রের স্খলন ঘটিয়াছে? আমি ওনাকে বিরোধী দলনেতা হইতে মন্ত্রী হওয়া ইস্তক দেখিয়াছি। তাহার স্পিরিট আমি অবগত আছি। তাহার পত্নী বিয়োগের পর একাকিত্ব তাহাকে গ্রাস করিয়াছে। সম্বল খুঁজিবার এই পরিণাম? হায় অদৃষ্ট।'
আজ খগেনকে চিনতে হবে। আদ্যানাথের নাম জানতে হবে। আর বাগচী বাবুর মামাশ্বশুর ....। হায় রামচন্দ্র!
এভাবে ধান্দাবাজি চলে তবে রাজনীতি এ কথা বলে না। রাজনীতি হলো নীতিশ্রেষ্ঠ। মিডিয়া গুলো শিক্ষিত মানুষে ভরা। বিকলাঙ্গ রাজনৈতিক প্রকল্প তারা বোঝে। তাই নীতিহীন ভাবে তারা অকুতোভয় এবং অসৎ ব্যবসায়ী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন