"তৎ ত্বং অসি" তুমিই সেই। অদ্বৈত বেদান্তের কথা। সমাজ নয় সমাজে আজ যারা চালিকাশক্তির পরকাষ্ঠা তারা এর বিরোধিতা করবেন। রাজনৈতিক ভাবে তারা কোন নীতি নিয়ে চলেন তা অজ্ঞাত। যা ইচ্ছে হয় তাই বলেন। শিক্ষার কথা বললে তাদের অশিক্ষিত বলাই শেষ সত্য। আমার লেখা যে শব্দবন্ধে শুরু সেই শব্দ তারা বাপের জন্মে শোনেননি অথচ চারপেয়ের মতন আকার ইঙ্গিতে বলে ফেলবেন ধর্মের কথা। তাদের পোষাক পরিচ্ছদ কিন্তু সকল রকম সাচ্ছন্দে কথা বলার মতন । কথিত আছে মধ্যরাতে গায়ে আলকাতরা মেখে সিঁধ কাটতে আসতো চোরের দল। পিছলে যেত হাত। "য পলায়তে স্ব জীবতে" । ঠিক এটাও সিঁধ কাটা চোরেরই মতন।
ধর্মাচারণ দোষ, নীতি বাক্য দোষের, সৎ পথ বেপাত্তা।
কি নিয়ে চলছে এই সমাজ?
অসাধু রাজনীতি আর আশাহত জীবন নিয়ে।
পরবর্তীতে প্রতিবাদের ভাষা এরকম হবে। সমস্ত রাজনৈতিক ব্যাক্তিত্ত্বকে গন্ডারের মত জঙ্গলে সংরক্ষণের স্বার্থে রেখে দেবে। এরা ঘাষ পাতা খেয়ে অদ্বৈতবাদ, গান্ধীবাদ, মার্ক্সবাদ, হিন্দুত্ব ইত্যাদি প্রভৃতির পঠন পাঠনে। তারা সমাজের মধ্যে অজ্ঞতা স্বীকার করে ফিরতে চাইবেন নতুবা জঙ্গলে থাকা গ্রহণ করবেন মানুষ নয় জন্তু হিসেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন