শিক্ষা ও সংস্কৃতির শ্রেণী বিভাগ বিষয়টি আজকের দিনে ভাববার বিষয় হয়ে পড়েছে। যদিও এই বিচার প্রক্রিয়ায় যারা বিচারক এর ভূমিকায় আছেন তাদের সম্পর্কে কিছু লেখা আজ প্রয়োজন। সত্যিই কি শিক্ষা ও সংস্কৃতির শ্রেণী বলে কিছু হয়?
আমরা প্রতিমূহুর্তে বলি শিক্ষাই জ্ঞানের উৎস, চৈতন্যের ন্যূনতম আধার, সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি যা দৈনন্দিন সমাজকে উন্নতির শিখরে উত্তোলিত করে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ যাঁরা শিক্ষার পৃষ্ঠপোষক তাঁদের কোন গণিতের সমীকরণ দিয়ে আলাদা করা যায়?
আর সংস্কৃতি? সে তো সমাজ দর্পণ। সে সমাজকে চিত্রায়িত করে ।
শ্রেণি বিভক্ত সমাজ, সমাজ সৃষ্টির সময় থেকেই ছিলো। কারণ প্রকৃতিগত। সংস্কৃতির উপস্থাপনায় শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা নিরক্ষর সাধারণ নাগরিক, ফলিত শিক্ষার মাধ্যমেই সমৃদ্ধ হয়। এর শ্রেনী বিভাজন ?
আসলে এটা অনেকটা যোগ অঙ্ক আর ভাগ অঙ্ক দিয়ে ব্যাখ্যা করলে বুঝতে সুবিধা হবে। সংখ্যা জ্ঞান হওয়ার পর প্রথম আমরা যোগ করা শিখি। কারণ এটা সহজে শেখা যায়।আর সবশেষে শেখানো হয় ভাগ অঙ্ক কারণ এটা বুদ্ধির বিকাশের উপর নির্ভরশীল ও কঠিন। কিন্তু সমাজ ব্যবস্থার নিরিখে এটা ঠিক বিপরীত। ভাগ সহজ, যোগ কঠিন।
এই গাণিতিক বিবাদ একমাত্র গাণিতিক ভাবেই বললে মোটের উপর বোঝা যায়, অন্যথায় পড়াশুনাটা শুরু করতে হয় ঊর্ধক্রম থেকে অধঃক্রমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন