সেন্ট্রিফিউগাল ফোর্স বাংলা তর্জমায় অলীক বল। ঘূর্ণন গতির ব্যাখ্যায় এই বলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা সাহিত্যের ভাষায় বলতে গেলে অনেকটা অদৃষ্টের ফল বলা যেতে পারে। বিজ্ঞান আর সাহিত্যের একটা অরূপ মেল বন্ধনও বটে। সূতোয় বেঁধে এক টুকরো ইট তুমি ঘোরাচ্ছো, কিন্তু সূতোটা ছিঁড়ে গেলে ঐ ইটের টুকরো যাকে তুমি এক আঙুলে ঘোরাচ্ছিলে সে তোমার আঙুলের কাছে ফেরে না। ছিটকে কোথায় যাবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু অদৃষ্টে এর ব্যাখ্যা আছে কি?
আসলে অদৃষ্ট বিষয়টা ইউটোপিক। অনেকটা ঈশ্বরের মতন। যার সামনে ও পিছনে একটাই যুক্তি। বিজ্ঞান যে বিষয় ব্যাখ্যা করতে পারে না সেখানে তার নাক গলানোর অধিকার নেই, এটা ঐশ্বরিক বিষয়।
এবার বাংলা তর্জমায় ঈশ্বরকণায় আসা যাক। ঐ নামের পিছনেই ঈশ্বরের ব্যাখ্যা নিহিত আছে, যা ঈশ্বরে বিশ্বাসী সম্প্রদায় বোঝে না বা জানে না।
আজ এতো কথা বলার কারণ, ধর্মের উল্লম্ব আস্ফালন। যখন যা বলা উচিত তা আমি বলবো। এতে ধর্ম বা বিজ্ঞানের উন্নতি সাধন হবে। ধারণ করার মতন বিষয় কে সাধারণ ভাবে ধর্ম বলা হয়। ঠিক যেমন ব্রাহ্মণ অর্থ যার ব্রহ্মজ্ঞান আছে। এই ভাবে বলতে থাকলে বিভ্রম বাধবে। আর অশিক্ষিত-অপশিক্ষিত মানুষ এত কিছু বোঝে না। তাদের কাছে আল্লাহর সংকট বা রামচন্দ্রের সংকট প্রধান বিষয়। এর পিছনে যে অপশিক্ষিত কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা কতিপয় বিবেকহীন মানুষ আছেন, তাদের প্রতি শিক্ষিত মানুষ বা বিবেকবান সম্প্রদায়ের মানুষ খড়্গ ধরবেনই। সমাজ কোনোদিন মানুষকে ক্ষমা করে না কারণ এটা মানুষেরই তৈরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন