মাধব চন্দের কেন্দু পাতার ব্যবসা চার পুরুষ ধরে চলছে। সে শিল্পপতি। তার বিড়ির কারখানা বড়িশাল জেলার পটুয়াখালিতে। আজ এদেশে যেমন ITC র সিগারেট, ওদেশে তেমন মাধব চন্দের বিড়ি। সিগার, সিগারেট দেখে তার ছেলে রবীন চন্দ কেন্দুপাতা ছেড়ে কাগজ দিয়ে বিড়ি বানিয়েছিল। তবে চলেনি। সবাই রে রে করে বললো এটা বিড়ি না বিষ্ঠা? মৌঁতাতে বিষ্ঠার গন্ধ?
রবীন ছিলো মদ্যপ। তার কাছে " যাহা বিড়ি তাহাই সিগার বা সিগারেট।"
লক্ষ্মীছাড়া ইংরেজ বাংলাকে দু'টুকরো করে দিলো ১৯৪৭এ। মাধব এখন কেন্দুপাতার ইমপোর্টার। ITC কাগজ ইমপোর্ট করে আর মাধবও তাই। এ বলে এটা ভালো, ও বলে ওটা। ক্ষতির কথা বলে না।
এই ভারতে কেন্দু চাষ বন্ধ হলো। তৈরী হলো উন্নত কাগজ কল। সে কাগজেও বিষ্ঠার দুর্গন্ধ দূর হলো না। কেন্দু এলো অন্য দেশ থেকে বাংলাদেশে। রবীন চন্দ তখন সেয়ানা হয়ে উঠেছে। বাপকে বলদ বলে গালি দিতে শিখেছে। বিড়ির ছাই আর সিগারেটের ছাই এক হচ্ছে কেনো, তার বৈজ্ঞানিক কারণ বলতে শিখেছে। প্রবাদ ভুললে হবে? রবীন জাতে মাতাল তবে তাল আর বেতাল বোঝে। পাতা আর কাগজের ব্যাখ্যায় ছাই এক বৈজ্ঞানিক উপাদান; এ কথা সে জনগণের কাছে পৌঁছে দিলো। সাদা ছাই মানে, উন্নতমান।
বিড়িতে সুখটান দিয়ে ঘক ঘক করে কেষে শেষ সুখটান দিলো রবীন। ডাক্তার বললো লাং ক্যান্সার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন