বাংলা নিউজ চ্যানেল গুলো দেখতে বসলে মনে হয় প্রাত্যহিক জীবনে কোনো কিছুই বাংলায় ঘটছে না। জনজীবনে সব যা ছিলো তাই আছে। মানুষের সাধারণ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশের বেকারত্বের খবর তারা জানান না। জানান না মূল্যবৃদ্ধির কথা, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমানোর খবর। এই চ্যানেল গুলো ভুলে গেছে ভারতীয় অর্থনীতি নিয়ে যে ডায়লেমা চলছে তার ব্যাখ্যার প্রচার করতে। শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দের খবর তারা দেন না। প্রতিরক্ষা খাতে ব্যায় বরাদ্দ বা ডিসক্রিপেন্সি তারা দেখতে পায় না। বাংলার উৎসব মরসুমে বাজারের খবর তারা রাখে না। প্যাকেটজাত বিভিন্ন দ্রব্যের মূল্য কোথা থেকে কোথায় পৌঁছেছে সে কথা বলার দায় নেই তাদের। ঠিক যেমন দায় নেই নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির কথা। দায় নেই বন্যা বিদ্ধস্ত পাকিস্তান কে দেখানোর, দায় নেই ইউক্রেনের উপরে রুশ আক্রমন অথবা এশিয়া কাপ।
শুধুই সিবিআই, ইডি, গরু চুরি, কুকুর চুরি, পার্থ, অনুব্রত নতুন সংযোজন রাজু, কাজু, কিসমিস, কুনাল, শৃগাল, হালাল, হারাম,আরাম, ব্যারাম ইত্যাদি। নব যুগে আবার জহর এসেছেন। আর গতানুগতিক ভাবে আছেন সৌগত।
শুভেন্দু, শান্তনু, অভিষেক, ভাইপো, ভাগ্নে, মামা, কাকা, জ্যেঠু আরও কত কে।
বাকি আছে দাদু দেখানো। দাদুর কথা বলতে গেলে আমরা এই সব চ্যানেল এর রিপোর্টারদের গলায় .... তুলে দেবো। দম নিতে দেবো না।
বাংলায় চোর-চামার বাস করে এই খবর যারা সদর্পে প্রচার করে তাদের এটা বোঝা দরকার বাংলার মানুষ কি ভাবছে তাদের ব্যাপারে।
নীতিনৈতিকতার প্রশ্নে আজ খুব মনে পরে গৌরকিশোর ঘোষ এর কথা।
নিউজ চ্যানেল গুলো কি তাকে জানেনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন