ভালো লাগার রকম ফের আছে। নীল আকাশ -সমুদ্র যেখানে মেলে মন ভরে যায় দেখে। ইদের চাঁদের পাশে লুব্ধক ঠিক যেন গভীর জঙ্গলে বাঘের চোখ দেখা। ব্রহ্মপুত্রের উপর নৌকায় বসে হিমেল হাওয়ায় সাথে সূর্যের তাপ নেওয়া। আর শিলং পাহাড়ে প্রেমিক হয়ে ক্যামেলিয়া ফুল ছোঁয়া।
এটা আমার প্রকৃতি দর্শন। এসব এই কোলকাতা শহরে বসেও পাই। আউট্রামঘাটে নোঙর করা জাহাজের মাস্তুলে বসে ছিপ দিয়ে মাছ ধরা। মনুমেন্টের মাথায় চড়ে পুরোনো কলকাতা দেখা অথবা নিবেদিতা সেতু থেকে দক্ষিনেশ্বর মন্দির।
এসবের পরেও কিছু আছে। এ যেন বিষাদের আনন্দ। এও পেতে ভালো লাগে। কালীপূজোর সন্ধ্যায় বাতি জ্বেলে পূর্বপুরুষ স্মরণ। দর্শন মেলে তাদের শুনেছি । তাইতো যাই নিমতলা গঙ্গার ঘাটে প্রদীপ ভাসাতে।
বাড়ছে বয়স কমছে জীবন। এটা নতুন করে পুরোনো সংসারে ফিরে যাওয়ার মতন। ভাগ্যিস এদেশের প্রকৃতি মানুষকে সব দেখায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন